-25%
Close to my Heart : A Daughter’s Tribute to Her Father
Original price was: 1,000.00৳.750.00৳Current price is: 750.00৳.
Close to My Heart - A Daughter's Tribute to her Father by Dr. Khurshid Akhter Hossain is the English translation of Janak Swarney Attoja by Piary Akhter. Both the authors are daughters of the late Mr. Golam Mobarak whose life journey has been soulfully described here.
This book is a tribute to a great man who left a lasting impression on the lives of his children and grandchildren. The life story of Mr. Golam Mobarak can be easily relatable to many middle-class, educated families as they faced the trials and tribulations of a challenging environment during the partition of the Indian sub-continent in 1947. He demonstrated tremendous vision and courage to navigate through a difficult time and establish himself as a pioneer in a newly-formed nation, thus, making a pathway for his next generation.
The book traces the entire journey of Mr. Golam Mobarak from his humble beginnings in Midnapore, West Bengal, to the Presidency College in Calcutta, and all the way to Dhaka, Bangladesh where he rose to the position of a Labor Commissioner, and later became a trail blazer as a law practitioner. The book is a memoir by his daughter and serves as both a personal and social history of life during the pre and post partition of the Indian sub-continent.

কাল নিরবধি
Original price was: 900.00৳.675.00৳Current price is: 675.00৳.
আনিসুজ্জামান (জন্ম ১৯৩৭) বলেছেন নিজের জীবনের কথা, পরিপার্শ্বের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ায় তাঁর বেড়ে-ওঠা, শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান-পর্বের কাহিনী, ব্যক্তিজীবন, পরিবার, বন্ধুবৃত্ত, শিক্ষকমণ্ডলী ছাপিয়ে যা পৌছেঁ যায় বৃহত্তর সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ভূমিতে। এই সুবাদে ফুটে ওঠে সময় ও সমাজের পরিবর্তনময়তার ছবি, কেবল ঋদ্ধবান এক অবলোকনকারীর দৃষ্টিতে নয়, মহত্তর এক অংশীর বয়ানে, যিনি ইতিহাসকে প্রত্যক্ষ করেছেন নিবিড়ভাবে, তার চেয়েও গভীরভাবে চেয়েছেন ইতিহাস পাল্টে দিতে। দেশভাগপূর্বকাল থেকে এই স্মৃতিভাষ্যের শুরু, কিংবা বলা যায় তারও আগে, বঙ্গীয় মুসলিম মধ্যবিত্ত সমাজে আধুনিক শিক্ষার অভিঘাতে সৃষ্ট আলোড়ন থেকে জন্ম নেয়া আপন পারিবারিক পরিমণ্ডল থেকে কথকতার সূচনা। বালকের চোখে আমরা দেখি কলকাতার এক উদার পরিবেশ কীভাবে দুলে ওঠে সংঘাত ও হানাহানির খণ্ডিত চেতনায়, দেশভাগের পর ঢাকার জীবন তাঁকে ঠেলে দেয় ঝড়ের চোখের কেন্দ্রবিন্দুতে এবং তিনি বহুব্যাপ্তভাবে সেই উত্তাল সময়ের মধ্যে নিজেকে ছাড়িয়ে দেন। ভাষা আন্দোলন, সাহিত্য সম্মেলন, বুদ্ধিবৃত্তিক জাগরণ ইত্যাদি ভাবগত আলোড়নের সমান্তরালে বয়ে চলে স্বাধিকার চেতনাদীপ্ত জাতীয় রাজনৈতিক আন্দোলন, এসবের সঙ্গেই তাঁর যোগ ছিল নিবিড়। আবার উচ্চশিক্ষা গ্রহণকল্পে বিদেশে অবস্থানকালে সমকালীন আন্তর্জাতিক প্রেক্ষাপট তাঁর অভিজ্ঞতায় বিপুল ছাপ এঁকে যায়। জীবন-পথ পরিক্রমণে সদা-সর্বদা তিনি বহন করেছেন দেশ ও মানুষের জন্য প্রবল ভালোবাসা, সম্পৃক্ত হয়েছেন বহুবিধ জাগরণী কর্মকাণ্ডে। সারল্য, মাধুর্য ও কেৌতুকের সঙ্গে ব্যক্তিজীবনের অন্তরঙ্গ ঘরোয়া গল্পকথার মধ্য দিয়ে তিনি মেলে ধরেন স্বদেশ ও স্ব-সমাজের বিশাল পরিধি, ব্যক্তিকে অবলম্বন করে ব্যক্তি সত্তার বাইরে এমন এক মহাব্যাপ্তি যেখানে আমরা অনুভব করি কালের নিরবধি প্রবাহ, পরিবর্তমান যুগ ও সময়ের পরম্পরা। ফলে তাঁর রচনা নিছক স্মৃতিগ্রন্থ হয়ে থাকে নি, হয়েছে এক মহাগ্রন্থ নিজেদের জানা ও চেনার। এমন স্মৃতিভাষ্য যে-কোনো সাহিত্যেরই চিরায়ত সম্পদ।

এক জীবন বহু উচ্চারণ: ময়নূর রহমান বাবুল
Original price was: 800.00৳.600.00৳Current price is: 600.00৳.
এক জীবন বহু উচ্চারণ: ময়নূর রহমান বাবুল
এক বহুমাত্রিক ব্যক্তিত্বের চিন্তা, সৃজন ও সংগ্রামের সামগ্রিক প্রতিচ্ছবি বর্তমান গ্রন্থ। ময়নুর রহমান বাবুল কেবল কবি নন; তিনি গল্পকার, প্রাবন্ধিক, সংগঠক, সাংস্কৃতিক কর্মী, ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী এবং প্রবাসে থেকেও বাংলা সাহিত্য-সংস্কৃতির নিরন্তর সাধক। তাঁর সাহিত্যকর্মে কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধের মাধ্যমে ফুটে উঠেছে প্রান্তিক মানুষের নিবিড় বেদনা, প্রেম ও প্রতিবাদের দ্বৈত সুর, সমাজের বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় উচ্চারণ এবং যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ।
তাঁর সংগঠকসত্তা গড়ে উঠেছে ক্ষেতমজুর আন্দোলন, সাংস্কৃতিক সংগঠন কুহেসাস, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র সংসদ এবং কমিউনিস্ট পার্টির মতো বিবিধ ক্ষেত্রজুড়ে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে।
গ্রন্থের বিশ্লেষণধর্মী প্রবন্ধে উঠে এসেছে তাঁর সাহিত্যচর্চার রূপভঙ্গি, বিষয়বৈচিত্র্য ও সামাজিক দায়বোধ, পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামের ধারাবাহিকতা। পাঠক এখানে খুঁজে পাবেন একজন স্বপ্নবান বাস্তববাদীকে যিনি চোখে স্বপ্ন রেখেও মাটিতে পা রেখেছেন, শিল্পকে করেছেন মানবিক লড়াইয়ের ভাষা, আর জীবন-কর্ম দিয়ে লিখেছেন সময়ের ইতিহাস।
এই গ্রন্থ তাই কেবল একজন ব্যক্তিকে নয়, একটি যুগের সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামের মানচিত্র চিনে নেওয়ার দরজা খুলে দেয়। এখানে ময়নূর রহমান বাবুল দৃশ্যমান হয়েছেন সময়ের প্রতিচ্ছবি, সাহসের কণ্ঠস্বর এবং প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হয়ে।

নাই বা হল পারে যাওয়া (অখন্ড পূর্ণাঙ্গ সংস্করণ)

সর্বজনশ্রদ্ধেয় মানুষ, দেশ ও সমাজের সঙ্কট সন্ধিক্ষণে মানবিক ও নৈতিক ভূমিকা গ্রহণে অকুতোভয়, বাংলার সাহিত্য ও শিল্পচেতনায় আন্তর্জাতিক মাত্রা যোগাতে নিরলসভাবে কর্মশীল, বহু গুণে গুণান্বিত মধুর ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বড় পরিসরে জীবনকে দেখেছেন, জীবনের সঙ্গে নানা মাত্রায় ক্রিয়া-প্রতিক্রিয়ার অভিজ্ঞতা ধারণ করেছেন। তাঁর জীবনকথা বাংলার পরিবর্তনশীল সমাজবাস্তব এবং মনন ও বুদ্ধিবৃত্তিক চর্চার শক্তিময়তার পরিচয় প্রদান করে। একই সঙ্গে তা অন্তরঙ্গ ব্যক্তিজীবন ও বহু পরিিচতজনের ঘনিষ্ঠ প্রতিকৃতি আমাদের সামনে মেলে ধরে। ১৯৯২ সালে কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোর বর্ণনা দিয়ে তাঁর আত্মকথার প্রকাশনা শুরু হয়। এরপর খণ্ড খণ্ডভাবে প্রকাশ পেতে থাকে ‘নাই বা হলো পারে যাওয়া‘র অপরাপর পর্ব। ২০০৬ সালে ষষ্ঠ পর্ব প্রকাশের মধ্য দিয়ে সুদীর্ঘ স্মৃতিভাষ্যেরে ইতি টানতে চেয়েছিলেন লেখক। বিচ্ছিন্ন সেই পর্বগুলো একত্র করে প্রকাশিত হয়েছিল স্মৃতিভাষ্যের অখণ্ড সংস্করণ। আনন্দের কথা তারপরও একইরকমভাবে সক্রিয় থাকে তাঁর জীবনসাধনা এবং আত্মজীবনী আরো এক পর্ব তিনি রচনা করেন, ’বেলাশেষের কথকতা’ নামে যা প্রকাশ পায় ২০০৮ সালে। তারপরে, ২০১১ সালের ১৩ ডিসেম্বর প্রয়াণের পূর্ব পর্যন্ত, সক্রিয় ছিলেন কবীর চৌধুরী এবং তাঁর কাগজপত্রের মধ্যে পাওয়া গেছে আত্মকথার আরো এক পর্ব এবং তৎপরবর্তী পর্বের সূচনাংশ। প্রকাশিত-অপ্রকাশিত সকল পর্ব একত্র করে এখন নিবেদিত হলো ‘নাই বা হলো পারে যাওয়া‘র অখণ্ড ও পূর্ণাঙ্গ সংস্করণ। লেখক আজ নেই কিন্তু তাঁর হয়ে যুগের পর যুগ কথা বলবে এই বই।

পথ চলতে যা দেখেছি
Original price was: 600.00৳.450.00৳Current price is: 450.00৳.
বলেছেন বটে লেখক জীবনের চলতি-পথের দেখার বয়ান এই গ্রন্থ, কিন্তু আহমদ রফিক তো পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ, আর সেই পথ-পরিক্রমণে সর্বদা বজায় রেখেছেন জাগর ও গভীর দৃষ্টি। ফলে তাঁর জীবনস্মৃতি কেবল পথচলার ভাষ্য নয়, সেই সাথে মিশে থাকে জীবন ও সমাজবিবর্তনের গভীরতর উপলব্ধি। আত্মকথনের চাইতেও এখানে প্রাধান্য পেয়েছে তৎকালীন সমাজ-সংস্কৃতি ও রাজনীতিক ঘটনাধারার অবলোকন ও মূল্যায়ন। আত্মকথার সুবাদে যেন প্রকাশ পায় সমাজসত্য ও জীবনসত্য, তেমন অভিপ্রায় বহন করে লেখক যে জীবনস্মৃতি রচনা করেছেন সেটা তাই বর্ণনায় যেমন আকর্ষণীয়, তেমনি তাৎপর্যে অনেক গভীর। মেঘনাপারের শাহবাজপুর গ্রামে আহমদ রফিকের জন্ম, চল্লিশের দশকে মহকুমা শহর নড়াইলে তাঁর বেড়ে-ওঠা। নিস্তরঙ্গ মফস্বলি জীবন তখন দুলে উঠছিল বাইরের নানা চাপে। মারী ও মন্বন্তর, আগস্ট আন্দোলন, বামপন্থার বিকাশ এসব নানা অভিঘাতে দুলে ওঠে কিশোর মানস। এই পথ বেয়েই আসে দেশভাগ, ঢাকায় জীবনের নবজাগরণ, মেডিক্যাল কলেজে আহমদ রফিকের ছাত্রত্ব এবং ভাষা আন্দোলন। বায়ান্নর যুগান্তকারী পরিবর্তনের শরিক ও রূপকার ছাত্রগোষ্ঠীর অন্যতম সদস্য তিনি, তাঁর এই দেখার মূল্য তো আলাদা। ভাষা আন্দোলনের পথ বেয়ে জাতি পৌছে যায় স্বাধীনতায়, ব্যক্তিগত কথকতায় ইতিহাস-নির্মাণকারী সেই সময়ের পরিবর্তনময়তার ছবিও আমরা এভাবে পেয়ে যাই লেখকেরই সঙ্গে পথ চলতে চলতে, শরিক হই দেখার ও জানার অনন্য অভিজ্ঞতার।

High Tide High Time _ Reminiscences of a Naval Commander
Original price was: 500.00৳.375.00৳Current price is: 375.00৳.
-

অগ্নিযুগের চট্টগ্রাম ও আন্দামান স্মৃতি
Original price was: 450.00৳.338.00৳Current price is: 338.00৳.
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে স্বাধীনতার স্পৃহা নিয়ে যে আন্দোলন বিকশিত হয়েছিল পরাধীন ভারতে, বিশেষভাবে বাংলায়, তার উজ্জ্বল অধ্যায় রচনা করেছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের তরুণেরা। ১৯৩০ সালের যুব বিদ্রোহ স্বল্পকালের জন্য হলেও স্বাধীন ঘোষণা করেছিল চট্টলভূমি, বিদ্রোহীদের আয়ত্তে এসেছিল অস্ত্রাগার, তরুণদের নেতৃত্বে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ আলোড়ন জাগিয়েছিল দেশজুড়ে। চট্টগ্রাম যুব বিদ্রোহ নিয়ে লেখালেখি করেছেন অনেকেই, সেই কাতারে আরেক বিশষ্টি সংযোজন কালীপদ চক্রবর্তীর স্মৃতিকথন। তিনি ছিলেন বিপ্লবী দলের কনিষ্ঠ সদস্যদের একজন, অংশ নেন জালালাবাদ যুদ্ধে, পরে বাংলার পুলিশ-প্রধান টি.জে. ক্রেইগ হত্যাচষ্টোর অভিযোগে গ্রেপ্তার হন রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে। বিচারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন রামকৃষ্ণ বিশ্বাস, অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে আন্দামান দ্বীপে ষোলো বছর বন্দিজীবন কাটে কালীপদ চক্রবর্তীর। দেশপ্রেমের অতুলনীয় উদাহরণ যুব-বিদ্রোহের নায়ক-নায়িকারা, কোনো কিছুই যাদের দমিত করতে পারেনি দেশমুক্তির ব্রত থেকে। নিজের কথা যতটা নয়, তার চেয়ে বেশি তিনি বলেছেন তাঁর সাথী, অগ্রজ এবং সহবন্দি ও সহযাত্রীদের কথা। চট্টগ্রামের এই প্রবীণ বিপ্লবীর স্মৃতিকথা আজকের প্রজন্মের পাঠকদের জন্য বিশেষ তাত্পর্যবহ, রুদ্ধশ্বাস যে-জীবনকাহিনি দেশের জন্য, মানুষের জন্য কর্ম ও কর্তব্যের অনুপম দৃষ্টান্ত মেলে ধরে। অন্তরঙ্গ এক বয়ান বিপস্নবীর জীবনকথা করে তুলেছে আকর্ষণীয় ও সার্থক।

স্মৃতিচিত্র

আমানুল হক বাংলাদেশের আলোকচিত্রশিল্পের পুরোগামী ব্যক্তিত্ব। ক্যামেরার লেন্সে চোখ রেখে তিনি জীবনের শিল্পিত রূপ ধারণে সচেষ্ট ছিলেন আজীবন এবং স্থিরচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সমাজ ও মানুষের জীবনের চিরায়ত ও চলমান বাস্তবতা। বায়ান্নর একুশে ফেব্রুয়ারির উথালপাতাল দিনটিতে হাসপাতালের মর্গে শায়িত গুলিবিদ্ধ শহীদ রফিকের ছবি তুলে তিনি একুশের ঘটনা জাতির অন্তরে গেঁথে দিয়েছেন স্থায়ীভাবে। চিরায়ত বাংলার রূপ ফুটিয়ে তুলতে নৌকা ভাসিয়েছেন নদীতে ও ঘুরে বেরিয়েছেন মানুষের মাঝে। তাঁর এমত কাজের পরিচয় রয়েছে হৃস্ব এক গ্রন্থ একুশের তমসুক এবং বিশালাকার অ্যালবাম ক্যামেরায় স্বদেশের মুখ-এ। জীবনের যাত্রাপথে তিনি বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠবৃত্তের একজন হয়ে উঠেছিলেন এবং সেই পরিচয় রয়েছে তাঁর আরেক আলোকচিত্রগ্রন্থ প্রসঙ্গ সত্যজিৎ-এ। জীবন-উপান্তে আমানুল হক তাঁর কাছের কতক মানুষের আলেখ্য রচনা করে ছবি দিয়ে সাজিয়ে তুলেছিলেন পাণ্ডুলিপি। বাংলার বিদ্রোহী সত্তা নজরুল, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পল্লীকবি জসীম উদ্দীন, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ ছাড়াও এখানে অনিবার্যভাবে অভিঘাত হানে একুশে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লেখা ও ছবি মিলিয়ে আমানুল হকের স্মৃতিচিত্র তাই অনন্য এক গ্রন্থ, যার রূপ-রস-মাধুর্য একেবারেই আলাদা, ফিরে ফিরে পড়বার ও পাতা উল্টে দেখবার বই।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ : অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা
Original price was: 450.00৳.337.50৳Current price is: 337.50৳.
জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবৎকালেই প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ, অন্তরঙ্গ কথকতার ভঙ্গিমায় তাঁর ব্যতিক্রমী চরিত্র ও সুগভীর প্রজ্ঞার সহজিয়া অথচ বহুমাত্রিক রূপায়ণ, অনেক পরে এসে গ্রন্থ রচয়িতা সরদার ফজলুল করিম যাকে বলেছেন শিল্পীর তুলিতে অাঁকা প্রতিকৃতি, একটি পোর্ট্রেট। অধ্যাপক আবদুর রাজ্জাকের প্রয়াণের পর নিবেদিত হলো গ্রন্থের দ্বিতীয় মুদ্রণ, কোনো প্রকার সংস্কার, পরিমার্জনা অথবা পরিবর্ধনের চেষ্টা সচেতনভাবে পরিহার করে, কেননা প্রতিকৃতির মধ্য দিয়ে সত্তার যে চিত্ররূপ ফুটে ওঠে সেটা তো শাশ্বত মর্যাদার ভাস্কর, নতুনভাবে তুলির আঁচর টানা সেখানে অবান্তর। অত্যন্ত পরিশ্রম সহকারে তৈরি করা শ্রুতিবদ্ধ কথোপকথনের এই গ্রন্থরূপ যেমন অসাধারণ এক চিন্তকের গভীর পর্যবেক্ষণের ছবি মেলে ধরে আমাদের সামনে, তেমনি রক্তমাংসের প্রাণবন্ত করে তোলে সম্পূর্ণ আলাদা ঘরানার একজন মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববাংলার অতীত সমাজ জীবনের নানা দিকের উদ্ভাসনের পাশাপাশি আমরা পাই চিন্তাশীল এক ব্যক্তিত্বের মাধুর্যমণ্ডিত পরিচয়, জীবন-মরণের সীমানা পেরিয়ে সজীব প্রতিকৃতি হয়ে যিনি এখানে ভাস্বর হয়ে আছেন।

জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবৎকালেই প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ, অন্তরঙ্গ কথকতার ভঙ্গিমায় তাঁর ব্যতিক্রমী চরিত্র ও সুগভীর প্রজ্ঞার সহজিয়া অথচ বহুমাত্রিক রূপায়ণ, অনেক পরে এসে গ্রন্থ রচয়িতা সরদার ফজলুল করিম যাকে বলেছেন শিল্পীর তুলিতে আঁকা প্রতিকৃতি, একটি পোর্ট্রেট। অধ্যাপক আবদুর রাজ্জাকের প্রয়াণের পর নিবেদিত হলো গ্রন্থের নতুন মুদ্রণ, কোনো প্রকার সংস্কার, পরিমার্জনা অথবা পরিবর্ধনের চেষ্টা সচেতনভাবে পরিহার করে, কেননা প্রতিকৃতির মধ্য দিয়ে সত্তার যে চিত্ররূপ ফুটে ওঠে সেটা তো শাশ্বত মর্যাদায় ভাস্বর, নতুনভাবে তুলির আঁচর টানা সেখানে অবান্তর। অত্যন্ত পরিশ্রম সহকারে তৈরি শ্রুতিবদ্ধ কথোপকথনের এই গ্রন্থরূপ যেমন অসাধারণ এক চিন্তকের গভীর পর্যবেক্ষণের ছবি মেলে ধরে আমাদের সামনে, তেমনি রক্তমাংসে প্রাণবন্ত করে তোলে সম্পূর্ণ আলাদা ঘরানার একজন মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববাংলার অতীত সমাজ জীবনের নানা দিকের উদ্ভাসনের পাশাপাশি আমরা পাই চিন্তাশীল এক ব্যক্তিত্বের মাধুর্যমণ্ডিত পরিচয়, জীবন-মরণের সীমানা পেরিয়ে সজীব প্রতিকৃতি হয়ে যিনি এখানে ভাস্বর হয়ে আছেন।

চল্লিশের দশকের ঢাকা : কিরণশঙ্কর সেনগুপ্ত ও অন্যান্য
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
শহর ঢাকার রয়েছে প্রাচীন গরিমা ও বিশষ্টি সংস্কৃতি, খুব কম মহানগরী পারে এমন গর্বে গর্বিত হতে। ইতিহাসের নানা উত্থান-পতনের মধ্যে ঢাকার যে অব্যাহত পথচলা তার অনন্য খতিয়ান মিলবে বিগত শতকের চল্লিশের দশকের ঢাকার জীবন ও সংস্কৃতির পরিচয়বহ বর্তমান সংকলনে। হারিয়ে যাওয়া অতীতের সঙ্গে আমাদের মোকাবিলা ঘটবে গ্রন্থভুক্ত রচনাসমূহের কল্যাণে, প্রাণবন্ত এই শহরের জীবন যখন নানা দিক থেকে কল্লোলিত হয়েছিল। ঢাকা যে বহুভাবেই আলাদা শহর, ঢাকাবাসী যে মিলনে-মিশ্রণে-বৈচিত্র্যে বিশেষ সংস্কৃতি ও জীবনধারা গড়ে তুলেছিল সেই পরিচয় এখানে ফুটে উঠেছে। গ্রন্থভুক্ত লেখকেরা চল্লিশের দশকের ঢাকাবাসী, স্ব-স্ব দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেছেন তত্কালীন ঢাকার জীবনধারার ওপর। সংকলনভুক্ত লেখকদের মধ্যে কিরণশঙ্কর সেনগুপ্তের রয়েছে প্রধান ভূমিকা; এই ঢাকাতেই তাঁর জন্ম, বেড়ে-ওঠা ও সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মের সূচনা। তাঁর লেখায় শহর ঢাকার বিদ্বদ্্গোষ্ঠী ও সংস্কৃতি-সমাজের অন্তরঙ্গ পরিচয় মেলে। সেই সাথে যুক্ত হয়েছে চল্লিশের দশকের ঢাকা-বিষয়ক অন্যতর কিছু ভাষ্য, যে লেখকদের মধ্যে রয়েছেন রণেশ দাশগুপ্ত, সুকুমার রায়, কবীর চেৌধুরী, বঙ্গেশ্বর রায় ও সানাউল হক। সব মিলিয়ে ঢাকার হারিয়ে যাওয়া জীবনধারার অনুপম পরিচয় পাওয়া যাবে এই গ্রন্থে, যা দূর অতীতের হলেও আজো বিশেষ প্রাসঙ্গিক।

বরণীয় ব্যক্তিত্ব স্মরণীয় সুহৃদ

ইতিহাসবিদ অধ্যাপক সালাহউদ্দীন আহমদ তাঁর দেখা গুণীজন ও স্মরণীয় ব্যক্তিদের প্রতিকৃতি রচনা করেছেন স্মৃতিচারণা অথবা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সূত্রে। নানা সময়ে নানা উপলক্ষে রচিত এইসব লেখার মালা গাঁথা হয়েছে বর্তমান গ্রন্থে যেখানে অন্তরঙ্গ ব্যক্তিপরিচয় ফুটে উঠেছে ইতিহাসবোধের আলোকে। সময়কে যাঁরা প্রভাবিত করেছেন আপন জীবনকৃতি দ্বারা তাঁদের অবদান ইতিহাসের আলোকে বিচার করবার ক্ষমতা ও অন্তর্দৃষ্টি লেখকের সহজাত। ফলে তাঁর প্রতিটি রচনা নতুন আলোকে উদ্ভাসিত করে ব্যক্তিস্বরূপ, আর সকল রচনা মিলে বড় পরিসরে মেলে ধরে অতিক্রান্ত কালপরিধির পরিচয়। স্মরণীয় বরণীয় মানুষদের সান্নিধ্যে থেকে তাঁদের নিয়ে রচিত এই কথকতা তাই কেবল ব্যক্তিস্বরূপ বিশ্লেষণ করে নি, সময়ের স্বরূপও তুলে ধরেছে পাঠকের সামনে। বিচ্ছিন্ন সব রচনা, বিভিন্ন মানুষের বিভিন্ন ছবি, লেখকের দৃষ্টিভঙ্গি ও রচনাগুণে সেই ফারাক পাঠকের মন থেকে মুছে যায় অজান্তে, আপনাতেই পরিস্ফুট হয়ে ওঠে এর যোগসূত্র, যে বই জীবনের কথকতা, সময়ের কথকতা। পরিবর্ধিত এই নতুন সংস্করণ গ্রন্থের পাঠকপ্রিয়তা প্রকাশ করেছে, ব্যতিক্রমী বই হিসেবে এর স্বীকৃতিও এখানে মেলে।

বে অফ বেঙ্গল

হামদি বে হালফিল খুব পরিচিত ব্যক্তিত্ব নন, কিন্তু যাঁরা তাঁকে জেনেছেন তাঁদের কাছে হামদি কখনো ভুলবার নয়। আমাদের চারপাশে গড়পড়তা যেসব মানুষের ভিড়, তাঁদের কর্ম ও সাফল্যের যে ভিত, তার সবকিছু ঘিরে থাকে জানা-বোঝার এক গণ্ডি, তাঁদের চিনতে বা বুঝতে আমাদের খুব অসুবিধা হয় না। অন্যদিকে কিছু কিছু মানুষ আছেন যাদের জীবনের তল পাওয়া মরণশীলদের জন্য হয়ে ওঠে দুঃসাধ্য, তাদের ব্যক্তিত্বের ও জীবনাচারের সুলুক-সন্ধান দুরূহ ব্যাপার। এমনই এক মানুষ হামদি বে, বিহারের অভিজাত পরিবারে জন্ম, আজীবন কাজ করেছেন কলকাতা তথা বাংলায়, ইংরেজি সাংবাদিকতা করে যতটা না খ্যাতি পেয়েছেন তার চেয়ে বেশি অর্জন করেছেন সাংবাদিকদের সাংবাদিক হিসেবে স্বীকৃতি এবং হয়ে উঠেছেন বাংলার হামদি বে. বে অফ বেঙ্গল। যেমন মানুষ তেমনি তাঁর ব্যতিক্রমী সাংবাদিক-সুলভ ইংরেজি রচনা, যার নির্বাচিত সম্ভারের ভাষান্তর করেছেন মীনাক্ষী দত্ত, বুদ্ধদেব বসু-কন্যা, অনুবাদে যিনি সবিশেষ কৃতীর অধিকারী। ভাষা-সাহিত্য-সাংবাদিকতার মিশেলে জীবনের যে ছবি এঁকেছেন হামদি বে তা একেবারেই আলাদা মাত্রার, এর সঙ্গে তুলনীয় কিছু পাওয়া ভার। এই রচনা-সংকলনের নতুন মুদ্রণ প্রকাশিত হলো বাংলাদেশ থেকে, যে গ্রন্থের পাঠ নিঃসন্দেহে পাঠকদের জন্য হবে বিরল অভিজ্ঞতা, যা কখনো ভোলার নয়, যার রেশ সর্বদা রয়ে যাবে পাঠস্মৃতিতে।

অমর্ত্য সেনের বাংলাদেশ বাংলাদেশের অমর্ত্য সেন

কীর্তিমান বাঙালি অমর্ত্য সেন তাঁর জীবনের উৎসভূমি হিসেবে বাংলাদেশ ও পশ্চিম বাংলা উভয়কেই বোঝেন। তাঁর বাল্যকাল কেটেছে ঢাকায়, যে স্মৃতি তিনি কখনো ভোলেন নি। দেশের বাড়ি মানিকগঞ্জের মত্ত গ্রাম ও বিক্রমপুরের সোনারঙের সঙ্গে রয়েছে মায়ার বন্ধন। পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি, বাল্যজীবনের আরেক অংশ কেটেছে শান্তিনিকেতনে, রবীন্দ্র-আদর্শ লালিত শিক্ষাপল্লীতে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে এরপর তিনি হলেন বিশ্বপথিক, কেমব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হয়ে পেশাগত জীবনে অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে বিশ্ববরণ্যে অর্থনীতিবিদ হিসেবে অনন্য খ্যাতি অর্জন করেন। দারিদ্র নিয়ে তাঁর গবেষণা ও রচনাদি প্রকৃত অর্থে ছিল দারিদ্র্য-দূরীকরণে বাস্তব করণীয় নির্ণয়ের চেষ্টা। উন্নতিকে নিছক প্রবৃদ্ধির ছকে ফেলে বিচারের গণ্ডিবদ্ধতা মোচন করে সামাজিক বিকাশের মাপকাঠিতে দেখার নবচিন্তার তিনি অন্যতম উদ্যোক্তা ও বিশ্লেষক। উন্নয়নের অর্থনীতিতে মানবিক চিন্তাদর্শন যোগ করে তিনি এক যুগান্তের সূচনা করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘এ মেমওয়ার : হোম ইন দা ওয়ার্ল্ড পাঠের সূত্রে অমর্ত্য সেনের জীবন ও কৃতি নিয়ে সহজ ব্যাখ্যা-বিশ্লেষণসহ চিত্তাকর্ষক জীবনকথা প্রণয়ন করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ও লেখক আব্দুল বায়েস। অমর্ত্য সেনের অসাধারণ ভাষা ও চিন্তার গভীরতা স্বাদু, সরল ও ব্যতিক্রমী বাংলায় এই উপস্থাপনা পাঠকদের জন্য হবে একদিকে মুগ্ধকর, অন্যদিকে চিন্তা-জাগনিয়া। অমর্ত্য সেনের কর্ম ও চিন্তার পরিচয়সহ তাঁর জীবনে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি প্রাঞ্জলভাবে মেলে ধরেছেন লেখক। অনন্য এক ব্যক্তিকে ঘিরে ব্যতিক্রমী এই গ্রন্থ পাঠকচিত্ত আলোকিত ও আন্দোলিত করবে নিঃসন্দেহে।

এবং তারপর
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
'মধ্যরাতের অশ্বারোহী' পর্যায়ে ট্রিলজি রচনা ও প্রকাশে ক্ষান্ত হওয়ার কথা ছিল ফয়েজ আহমদের সমাজ ও রাজনীতি-বিষয়ক অনন্যধারার আত্মকথনের। কিন্তু প্রায় ছয় দশকের জীবনাভিজ্ঞতা থেকে বলার কথা তো অনেক থেকে যায় স্মৃতির ভাণ্ডারে, তাছাড়া বিস্মৃতি থেকে জেগে উঠে জীবনের চলার পথে অর্জিত বহু অভিজ্ঞতা, সর্বোপরি থাকে আগ্রহী পাঠক ও রসগ্রহীতাদের তাগিদ। তাই ত্রিখণ্ডের পরও যোগ হয় আরো কিছু কথা, গ্রন্থনামেও সেই শেষের পরের কথকতার ছাপ, 'এবং তারপর'। আমাদের জন্য এই গ্রন্থ হয় এক উপরি-পাওনা, শেষ হয়েও শেষ না হওয়ার আনন্দবাহক। রসধারায় সিক্ত করে সহজিয়া ভঙ্গিতে পরম আকর্ষণীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক বিলোড়নের ছবি এঁকে চলার ধারায় আমরা এখানে পাই আরো প্রাজ্ঞ ও গভীরতর বোধসম্পন্ন ফয়েজ আহমদকে, অনেক চেনা মানুষটির জীবন- সাধনার অন্তরালের কিছু ছবিও এখানে চকিতে ভেসে ওঠে, রসমণ্ডিত রচনার আপাতবাস্তবের আড়ালে বেদনা ও উপলব্ধির এই অনুপম মিশেল বর্তমান গ্রন্থকে করে তোলে একই সঙ্গে সুখপাঠ্য ও ভাবনা- উদ্রেককারী। এমন বই ফয়েজ আহমদের কলম ছাড়া আর কোনোভাবে মিলবে না।

মধ্যরাতের অশ্বারোহী (ট্রিলজির প্রথম পর্ব)

পঞ্চাশের দশকের গোড়ায় ফয়েজ আহ্মদের সাংবাদিক জীবনের শুরু। ঢাকা তখন এক জায়মান প্রাদেশিক শহর, মহানগরীর ব্যাপ্তি অর্জন করে নি বটে, তবে একেবারে নিস্তরঙ্গ নয়। পূর্ব বাংলার জনজীবনে ঘটে চলছিল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা পরিবর্তন, ছোট ছোট যেসব ঘটনার তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। দেশভাগ পরবর্তী এইসব বাস্তবতার সাক্ষাী মধ্যরাতের এক অশ্বারোহী, দৈনিক পত্রিকার তরুণ ও উদ্যোগী সংবাদকর্মী, পত্রিকার শেষ মুহূর্তের সকল কাজ শেষে নির্জন রাতে যিনি শহরের রাস্তা দিয়ে ফেরেন ডেরায় আর ঝুলিতে জমা হতে থাকে দৈনন্দিন তাজা খবরের আড়ালের অনেক অবলোকন ও অভিজ্ঞতা। অনেক বছর পর, অননুকরণীয় এক গদ্যভাষায়, বৈঠকী মেজাজে, সহজিয়া গল্পকথার ভঙ্গিতে জীবনের সেইসব নিবিড় উপলব্ধির কথা মেলে ধরলেন এই প্রথিতযশা সাংবাদিক, বামপন্থায় সমর্পিত উদ্যাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহ্মদ এবং ১৯৮২ সালে প্রকাশিত ’মধ্যরাতের অশ্বারোহী’ অচিরেই জয় করলো পাঠকের মন ও ভাবুকজনের হৃদয়। দীর্ঘ সাংবাদিক জীবনের কর্মধারায় রাজনৈতিক ও সামাজিক অসংখ্য ঘটনা দেখেছেন মঞ্চের একেবারে পাশ থেকে যেমন, তেমনি পর্দার আড়াল থেকেও। এই অভিজ্ঞতার ঝাঁপি তিনি মেলে ধরেছেন সাংবাদিক-সুলভ নৈর্ব্যক্তিকতা থেকে পাঠকচিত্তের আগ্রহ-জাগানিয়া কথনভঙ্গিতে। আসর-মাতানো গল্পের ভাণ্ডারি হিসেবে পরিচিত লেখক রপ্ত করেছেন উপযুক্ত রচনা দক্ষতা, গুরুগম্ভীর বিশ্লেষকের ছদ্মাবরণ বর্জন করেছেন সম্পুর্ণভাবে। বিভিন্ন গল্পকথার সূত্রে তিনি পরিবর্তমান সময়, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কে যে গভীর উপলব্ধি ও ভাবনাসঞ্চারী বোধের ছাপ রেখে যান তা ’মধ্যরাতের অশ্বারোহী’কে করে তুলেছে অনন্য। একই সঙ্গে রসসঞ্চারী ও সমাজ-ভাবনার পরিচয়বহ এই গ্রন্থ আমাদের কালের এক শ্রেষ্ঠ সম্পদ হিসেবেই চিহ্নিত হওয়ার দাবিদার।

মনে পড়ে

সেকালের পদস্থ সরকারি কর্মকর্তা অথচ জীবনাচারে একান্তই আটপৌরে পিতা আবদুল হালিম চৌধুরী এবং সাধারণ অথচ ব্যতিক্রমী ব্যক্তিত্বসম্পন্না স্নেহশীলা মাতা আফিয়া বেগমের চৌদ্দ ছেলেমেয়ের একজন ফেরদৌসী মজুমদার। পিতামাতার সততাপূর্ণ ন্যায়নিষ্ঠ মানবিক জীবনসাধনা একান্ত সহজিয়াভাবে এই পরিবারের মধ্যে এমন এক হার্দিক প্রাণশক্তি নিয়ে বিকশিত হয়েছিল যে ভাইবোনদের বিভিন্নজন বিভিন্নভাবে বাংলাদেশের সমাজজীবনে তাঁদের অবদান রাখতে সক্ষম হয়েছেন। তাঁদের কেউ কেউ, যেমন শহীদ মুনীর চৌধুরী, অধ্যাপক কবীর চৌধুরী অথবা ফেরদৌসী মজুমদার স্বয়ং, স্পর্শ করেছেন কৃতি ও খ্যাতির শীর্ষ। আত্মজীবনী রচনার বড় মাপের আয়োজন নিয়ে নয়, আপন জীবন ও শিল্পীসত্তার প্রতিফলন ঘটানোর আগ্রহ থেকে নয়, নিছকই ফেলে আসা জীবনের হাসি-আনন্দ-দুঃখ-বেদনার নিবিড় পরিচয় তুলে ধরার তাগিদ থেকে ফেরদেৌসী মজুমদার বলেছেন তাঁর পরিবারের মানুষজন বাবা-মা ও ভাইবোনদের কথা, সকলে মিলে এক ছাদের নিচে জীবনের আনন্দগান গাইবার কথা। কিন্তু এক আশ্চর্য যাদুকাঠির ছোঁয়ায় এইসব সামান্য কথা হয়ে উঠেছে অসামান্য কখকতা, আটপৌরে অন্তরঙ্গ স্মৃতিকথা আমাদের হৃদয়কে যেমন আপ্লুত করে, রসবোধে উজ্জীবিত করে, তেমনি বাংলার পারিবারিক জীবনের এমন এক শক্তিময়তার পরিচয় তুলে ধরে যা বিকশিত হয়ে বাংলার জীবনকেই যুগিয়েছিল সমৃদ্ধি, কখনো বড় মাপে সামাজিক পরিসরে, কখনো-বা একান্ত ঘরোয়া পরিমণ্ডলে। সেই অসাধারণ পারিবারিক কথকতা কি সাধারণভাবেই-না বলে গেছেন ফেরদেৌসী মজুমদার, উপহার দিয়েছেন এমন এক গ্রন্থ যা পরমভাবে সুখপাঠ্য, নিবিড়ভাবে উপভোগ্য এবং সেইসঙ্গে গভীরতর জীবনোপলব্ধির প্রকাশক।

স্মৃতির দর্পণে : পূর্ববঙ্গের সমাজ ও সংস্কৃতি

মৌলভী আলাউদ্দিন আহমদ (১৮৬৪-১৯৫৫) কৃতবিদ্য মানুষ, জীবনে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, বিশেষভাবে মুসলিম মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে দেখেছেন সমাজ ও স্বদেশের বিভিন্ন পরিবর্তনময়তা। পাবনা জেলার শাহজাদপুরে তাঁর জন্ম, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে পাশাপাশি এন্ট্রান্স অবধি পড়েছিলেন, আরবি, ফার্সি, বাংলা ও ইংরেজি ভাষায় অর্জন করেছিলেন ব্যুৎপত্তি এবং লেখক-জীবনে সব ক’টি ভাষায় চর্চার স্বাক্ষর রেখেছেন। তিনি বিশেষভাবে মনোনিবেশ করেছিলেন অনুবাদ-কর্মে এবং বিদ্বৎসমাজের সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পরিণত জীবনে তিনি যে আত্মকথা রচনায় ব্রতী হয়েছিলেন সেটা তাই আমাদের সামাজিক ইতিহাসের এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। নদী ভাঙনে বিপর্যস্ত পরিবারে রক্ষিত এই পাণ্ডুলিপি হারিয়ে যেতেই বসেছিল, ভাগ্যক্রমে যদি তার সন্ধান না মিলতো। বহুমাত্রিক এই আত্মস্মৃতি আগ্রহীজনদের কাছে হীরকখণ্ড রূপেই বিবেচিত হবে, এর দ্যুতিময় বিভা সমাজ-ইতিহাসের অনেক অজানা দিক আমাদের সামনে উদ্ভাসিত করে। এমন এক দুর্লভ ও প্রয়োজনয়ি গ্রন্থ পাঠকদের হাতে তুলে দিতে পারা সৌভাগ্যের বিষয়।

প্রশাসনে নিবেদিত এক কর্মকর্তার আত্মকথা

খোরশেদ আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপন করে প্রশাসনের সবচেয়ে অভিজাত গোষ্ঠীর সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন সেই পাকিস্তান আমলে, ১৯৫৭ সালে। শাসকগোষ্ঠীর উপরমহলের একজন হয়ে ওঠার প্রক্রিয়ায় শামিল হলেও তিনি আপন সমাজ ও স্বদেশ থেকে চ্যুত হয়ে কিছু করবার কথা তিনি কখনো ভাবতে পারেননি। পূর্ববঙ্গের গ্রামীণ শিক্ষানুরাগী মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণ শেকড়বিচ্ছিন্ন যেমন হননি, তেমনি আপন যোগ্যতা ও দক্ষতা বিকশিত করে দায়িত্ব পালনেও অপারগ ছিলেন না। একাত্তরে মুক্তিযুদ্ধের সূচনায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। ২৫ মার্চের গণহত্যা শুরুর বার্তা পেয়েই বোস্টনে সমমনা গুটিকয় বাঙালিকে একত্র করে গঠন করেন বাংলাদেশ সমিতি এবং আনুগত্য প্রকাশ করেন নবরাষ্ট্র বাংলাদেশের প্রতি, যে রাষ্ট্র তখনও কোনো সংগঠিত রূপ লাভ করেনি। সেই সাথে সংহতি আন্দোলন গড়ে তুলতে নানাভাবে সক্রিয় হলেন তিনি, মার্কিন সিনেটরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুসাবিদা ও চাপ প্রয়োগে ছিলেন বিশেষ তৎপর। দেশপ্রেমের পরিচয় বহনকারী এই প্রশাসনিক কর্মকর্তা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন উচ্চপদে আসীন ছিলেন, অর্জন করেছেন বিচিত্র অভিজ্ঞতা, প্রশাসনকে দেখেছেন ভেতর থেকে, সাক্ষী হয়েছেন এর বিভিন্ন পরিবর্তনময়তার। কর্ম-উপান্তে এসে তাঁর জীবনাভিজ্ঞতার বয়ান তাই নানা দিক দিয়ে তাৎপর্যময়, স্মৃতিভাষ্য পাঠের আনন্দ যোগাবার পাশাপাশি এই গ্রন্থ যোগাবে জীবনোপলব্ধির অনেক খোরাক।

ভোগাই-কন্যার আত্মকথন

খরস্রোতা পাহাড়ি নদী ভোগাই, বর্ষায় তার রুদ্র রূপ, শীতে শীর্ণকায়। সীমান্তবর্তী দূর নালিতাবাড়ীর মানুষের জীবন আবর্তিত হয় এই নদী ঘিরে। নদীতীরের গঞ্জে বিচিত্র মানুষের আনাগোণা মেলে ধরে বাংলার জনজীবনের বৈচিত্র্য। এমনি এক প্রান্তিক জনপদে বেড়ে-ওঠা এবং শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানের মধ্য দিয়ে স্বপ্রতিষ্ঠ নারী জোবায়দা খাতুন নিজেকে যথার্থভাবে ভোগাই-কন্যা হিসেবে বিবেচনা করেছেন। তাঁর স্মৃতিভাষ্য ব্যক্তিজীবনের বৃত্তান্ত ছাপিয়ে হয়ে উঠেছে জনপদের কথকতা, পেয়েছে বহুমাত্রিক তাৎপর্য। আপাতদৃষ্টিতে সামান্যা এক নারীর এই আত্মকথন অনেক বড় বাস্তবতার মুখোমুখি করে আমাদের, ব্যক্তিজীবনের দর্পণে যেন বিম্বিত হয় সমাজজীবন। প্রান্তিক নারীর আত্মকথন একদিকে তাই ঘরোয়া অন্তরঙ্গ বয়ান, অন্যদিকে জীবনের নিবিড় ও প্রসারিত পরিচয়।

-26%
প্রথম দিনের সূর্য : সূর্য সেন (হার্ডকভার)
Original price was: 350.00৳.262.00৳Current price is: 262.00৳.
চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক সূর্য সেন ইতিহাসের কিংবদন্তি। ব্যতিক্রমী ব্যক্তিত্ব, অপূর্ব কর্মনিষ্ঠা, অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং দেশমাতার মুক্তির জন্য আত্মাহুতি-দানের প্রবল আকুতি তাঁকে যুবজনের কাছে বরেণ্য করে তুলেছিল। তাঁর নেতৃত্বের অমোঘ আকর্ষণে উদ্বেলিত বিপুলসংখ্যক তরুণ-তরুণী বৃটিশ-বিরোধী স্বাধীনতা সংগ্রামে যে গৌরবময় অধ্যায় রচনা করেছিল তা আজো দেশব্রতী মানুষজনের বুকে অনুরণন জাগায়। চট্টগ্রাম যুব বিদ্রোহের উত্তালতার সঙ্গে পারিবারিক যোগ রয়েছে কৃতী লেখক ও অধ্যাপক শামসুল আলম সাঈদের। দীর্ঘকাল ধরে তথ্য-সংগ্রহ করে, নানা সূত্র ঘেঁটে তিনি সূর্য সেনের যে প্রতিকৃতি এঁকেছেন তা সর্বশ্রেণীর পাঠকের কাছে নন্দিত হওয়ার দাবি রাখে। অনাবশ্যকভাবে গ্রন্থকে তথ্যাকীর্ণ করেন নি তিনি, অনুপম দক্ষতায় কাহিনীর মধ্যে গেঁথে দিয়েছেন তাঁর গবেষণালব্ধ উপলব্ধি। তাই এখানে রয়েছে রুদ্ধশ্বাস গল্পের উপাদান, আছে সামাজিক-রাজনৈতিক পটভূমির সবিস্তার উদ্ভাসন এবং অজস্র চরিত্রকে চিত্রণের দক্ষতায় সামান্য আঁচড়ে রক্তমাংসের সজীব মানুষ করে তুলেছেন তিনি। সূর্য সেনকেও তিনি দেখেছেন কিংবদন্তি নয়, এর আবরণ ঘোচানো মানুষ হিসেবে। আর তাই ঔপন্যাসিক ও ঐতিহাসিকের দক্ষতার যুগল সম্মিলনে অসাধারণ এক মানুষ ও সময়কে অবলম্বন করে ব্যতিক্রমী গ্রন্থ পাঠকদের উপহার দিলেন তিনি।

সত্যবাবু মারা গেছেন

‘মধ্যরাতের অশ্বারোহী’ গ্রন্থপ্রকাশ যে আলোড়ন সৃষ্টি করে, ব্যাপক পাঠকসমাজে যেভাবে সমাদৃত হয় তা ফয়েজ আহ্মদকে এর পরবর্তী পর্ব রচনায় অনুপ্রাণিত করে এবং ১৯৮৪ সালে প্রকাশিত হয় ‘সত্যবাবু মারা গেছেন’; সেই অননুকরণীয় গল্পভঙ্গিতে উপস্থাপিত সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন কাহিনীর উদ্ভাসন। বৈঠকী গল্পকথার চিত্তাকর্ষক ভঙ্গি ও স্বাদু গদ্যের মিশেলে অনতিদীর্ঘ বিভিন্ন রচনার মধ্য দিয়ে জীবনাভিজ্ঞতার যে মালা লেখক গেঁথে তুলেছেন তার আপাতসারল্যের আড়াল রয়েছে অনেক গভীর জীবনসত্যের প্রকাশ, তবে কাহিনীতে যেমন ইঙ্গিত-ধর্মিতা, লেখকের বক্তব্যেও তেমনি রয়েছে প্রচ্ছন্নতা। এইসব গল্পকথার রসস্রোতে ভেসে যেতে যেতে পাঠক ক্রমশ উপলব্ধি করেন তিনি মুখোমুখি হচ্ছেন অনেক গভীর জীবনসত্যের এবং স্বদেশ ও স্ব-সমাজের চারিত্র্য, এর নেতা ও কুশীলবদের সাবলতা-দুর্বলতা, সাফল্য-ব্যর্থতা মিলিয়ে গোটা মানবভাগ্যের পরিচয় তিনি লাভ করছেন আরো নিবিড়ভাবে। বাক্-কুশলতাকে রচনাদক্ষতায় পরিণত করা খুব সহজ কাজ নয়, সেই চেষ্টায় অনুপম সাফল্যের সাক্ষ্যবহ প্রতিটি রচনা আমাদের কৌতুক ও হাস্যরসের ছলে তীক্ষ্ণ জীবনজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করায় এবং আনন্দরসের অবগাহন করতে করতে আমরা অনুভব করি অন্তঃসলিলা বেদনার ধারা, বিদীর্ণ হই নানা জিজ্ঞাসা ও প্রশ্নজালে এবং এভাবেই নিজেদেরকেই জানতে পারি আরো গভীরভাবে। মধ্যরাতের অশ্বারোহীর খুরের শব্দ মিলিয়ে গেলেও বুকের মধ্যে জেগে থাকে চেনা-অচেনা, বোঝা না-বোঝার এক বোধ, দূরবর্তী এক বিশালতার হাতছানি, যা প্রকৃত সাহিত্যেরই অবদান এবং এখানেই গ্রন্থের সার্থকতা।

ফিরে ফিরে চাই

সুস্মিতা ইসলাম বড় হয়েছেন কলকাতার সংস্কৃতিমণ্ডিত অভিজাত পরিবারে এবং আরেক বরেণ্য মুসলিম পরিবারে বিয়ের সূত্রে ঢাকায় গড়েন দ্বিতীয় আবাস। ত্রিশ ও চল্লিশের দশকে কলকাতায় তিনি অনেক গুণীজনকে দেখেছেন পারিবারিকভাবে একান্ত কাছ থেকে, নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে শরিক হয়েছে এবং মহানগরীর বুকে এক কিশোরীর বেড়ে-ওঠার মধুর অভিজ্ঞতা স্মৃতিতে সঞ্চয় করেছেন। সেই সঙ্গে যুক্ত হয়েছে পঞ্চাশের দশকের ঢাকার বিস্মৃত জীবনধারার পরিচয়, দেশ-দেশান্তর ঘুরে বেড়াবার বিচিত্র অভিজ্ঞতা। পুষ্প ও বৃক্ষশোভিত পরিপাটি সেই ঢাকা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, দেশভাগ পূর্ববর্তী বাংলার জীবনধারাও এখন অনেক দূরের অতীত; বিস্মৃত এসব দিনের সংস্কৃতিবান পরিমণ্ডলের পরিচয় তুলে ধরেছেন লেখিকা। সেই সঙ্গে তিনি গুণীজনের সঙ্গে তাঁর পরিচয়ের বিবরণী দাখিল করেছেন যেখানে আমরা পাই আবু সয়ীদ আইয়ুব, সৈয়দ মুজতবা আলী, কমলকুমার মজুমদার, সিএইচ অাঁত্মা, গোলাম মোস্তফা, নীরেন্দ্রনাথ রায়, নির্মলেন্দু চৌধুরী, শামসুর রাহমান, মুস্তাফা মনোয়ার প্রমুখের অন্ন্য প্রতিকৃতি। সুস্মিত রুচির অধিকারী পরিশীলিত মনের লেখিকা এমন এক সময়, সমাজ ও ব্যক্তিত্বদের কথা বলেছেন যা বাংলার শিল্প-সাহিত্য-সঙ্গীত জগতের সঙ্গে আমাদের পরিচয় নিবিড় করে, আলোড়িত করার পাশাপাশি ঋদ্ধ করে মন। এক পশলা হঠাৎ বৃষ্টি কিংবা ফাল্গুনের উতল হাওয়ার মতো ক্বচিৎ কখনো মেলে এমন বইয়ের দেখা, যা একান্তই আলাদা, লেখা হয় একবারই, এক জীবনে। তেমনি গ্রন্থ ‘ফিরে ফিরে চাই‘ ইতিপূর্বে রুচিশীল পাঠকদের মন জয় করেছিল এবং বর্তমান পরিবর্ধিত সংস্করণ সেই মুগ্ধতা আরো প্রসারিত করবে বলে আমরা বিশ্বাসী।

স্মৃতির সাতকাহন : এক আমলার আত্নকথা

দেশে-বিদেশে নানা উচ্চপদে আসীন থেকে অবসর গ্রহণের পর জীবনের অতিক্রান্ত পথের দিকে ফিরে তাকিয়েছেন সুলতান-উজ জামান খান এবং তাঁর স্মৃতির সাতকাহনের সুবাদে আমরা পাই পারিবারিক-সামাজিক-রাজনৈতিক পটভূমিকায় এক কিশোর-তরুণের বেড়ে-ওঠা আর পরবর্তী কর্মজীবনের পরিচয়। সে-এক টালমাটাল সময় এসেছিল গোটা উপমহাদেশের জীবনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চল্লিশের দশকের বিভাজন ও দ্বন্দ্বের রাজনীতি বাংলার প্রত্যন্ত শহরেও যে অভিঘাত তৈরি করেছিল সেসবের পরিচয় এখানে পাই আত্মকথার সূত্রে। দেশভাগ-পরবর্তী ঢাকায় কলেজে ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনও তাই হয়ে ওঠে একসই সঙ্গে ব্যক্তির ও সমাজের কথকতা। সর্বোপরি ষাটের দশকে তৎকালীন পাকিস্তানের সিভিল সার্ভিসের উচ্চপদে যোগ দিয়ে একদিকে তিনি যেমন আমলাতন্ত্রের ভেতরমহলের বাস্তবতাকে দেখেন নিবিড়ভাবে, তেমনি বাইরের বিচিত্র অভিজ্ঞতাও সঞ্চয় করেন বিপুলভাবে। ফলে স্মৃতির সাতকাহন হয়ে উঠেছে এক অনন্য গ্রন্থ, ব্যক্তির আত্মকথন সুবাদে বৃহত্তর সমাজ ও দেশের পথপরিক্রমণের পরিচয় এখানে খুঁজে পাওয়া যায়। এমন যুগলবন্দি পাঠকের জন্য বড় পাওয়া যায়।

সাতচল্লিশের বঙ্গভঙ্গ, উদ্বাস্তু সময় এবং আমাদের মিনা পরিবার

১৯৪৭ সালের দেশভাগ তছনছ করে দিয়েছিল লক্ষ মানুষের জীবন। আপন ভূমি থেকে উৎখাত হয়ে অযুত পরিবার পাড়ি দিয়েছিল অজানা-অচেনা ভূখণ্ডের দিকে, সীমান্তের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত, ও-ধার থেকে এ-ধার। উদ্বাস্তু হওয়ার এই প্রক্রিয়া কোনো সাময়িক ঘটনা ছিল না, উদ্বাস্তু পরিবারের সদস্যরা বাকি জীবন নানাভাবে বহন করে চলেছেন দুঃখস্মৃতি। সেই সাথে নতুন পরিবেশে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজ অবস্থান গড়ে নেয়ার সংগ্রামও তো আরেক আনন্দ-বেদনার কথকতা। উদ্বাস্তু অভিজ্ঞতা নিয়ে পশ্চিমবঙ্গে লেখালেখি হয়েছে অনেক, কিন্তু তুলনামূলকভাবে পূর্ববাংলায় আগত বাঙালি মুসলিম উদ্বাস্তুদের কথা বিশেষ জানা যায় নি। যাঁরা এসেছেন মুসলমানের আবাসভূমিতে তাঁদের স্মৃতিকাতরতা পাকিস্তানি বাস্তবে বোধ করি অনুমোদিত বা গ্রহণযোগ্য ছিল না। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসের সেই পর্বের দিকে বড় অংশ মানুষের আগ্রহে ভাটা পড়তে থাকে। এমনি পটভূমিকায় দেশভাগের ষাট বছরেরও বেশি সময় পর, উদ্বাস্তু এক বালক পরিণত বয়সে ধীরে ধীরে গেঁথে তুলেছেন দেশভাগ ও দেশান্তরী হওয়ার বয়ান। এই কাহিনী একটি পরিবারের, সেই সাথে এই কাহিনী লক্ষ উদ্বাস্তু মানুষের, তাঁদের বেদনা ও জীবন-সংগ্রাম বোঝার অবলম্বন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মেছিলেন অসাধারণ প্রতিভাবানদের সমাবেশে উজ্জ্বল এক অভিজাত মুসলিম পরিবারে সোনার চামচ মুখে করে। বিলেত থেকে ব্যারিস্টরি পাস করে এসে পেশাগত দক্ষতা প্রমাণের পাশাপাশি জড়িয়ে পড়েন রাজনীতিকে এবং অচিরেই পরিণত হন বিভাগপূর্ব বাংলার অন্যতম প্রধান রাজণৈতিক ব্যক্তিত্বে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী… এমনিতরো নানা রাজনৈতিক শীর্ষপদে যেমন অধিষ্ঠিত হয়েছিলেন তিনি, তেমনি পাকিস্তানি কারাগারের পীড়নও সইতে হয়েছিল তাঁকে। তাঁর অনেকানেক রাজনৈতিক সিদ্ধান্তই বিতর্কের ঊর্ধ্বে নয়, তেমনি তাঁর ব্যক্তিজীবন নিয়েো প্রচলিত নানা গল্পকথা। দু’হাতে যেমন উপার্জন করেছেন, ব্যয়েও ছিলেন তেমনি অকুণ্ঠ। অভিজাত জীবনরীতিতে যেমন অভ্যস্ত, তেমনি স্বচ্ছন্দ ছিলেন সাধারণ জনজীবনের ধারাতেও। পাকিস্তানের বঙ্কিম আর ন্যূনতম মৌলিক মানবাধিকার-বিরোধী রাজনীতির পট-পরিসরে মৃত্যুর আগ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য তাঁর নিবেদিতপ্রাণ প্রয়াস দেশবাসীর চিত্তে স্থায়ীভাবে খোদিত রয়েছে। এই গ্রন্থের লেখক, সেইকালের তরুণ ছাত্রনেতা মাহমুদ নূরুল হুদা। ১৯৪২ সাল থেকে হোসেন শহীদ সোহরাোয়ার্দীর রাজনৈতিক সচিব হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেন। সেই সুবাদে এই ব্যক্তিত্বকে ঘনিষ্ঠভাবে জানা ও দেখার দুর্লভ সুযোগ হয়েছিল তাঁর। সেই ঘনিষ্ঠ অবলোকনের কথাই এখানে তিনি বিবৃত করেছেন। সেই সঙ্গে তুলে ধরেছেন সোহরাোয়ার্দীর জীবন ও কর্ম এবৎ তৎকালীনরাজনীতির বহুকেৌণিক পরিচয়। ইতিহাস-কথা ও ব্যক্তিগত স্মৃতিচারণ- এই দুয়ের সঙ্গমে আকর্ষণীয় এই গ্রন্থ অদূর ইতিহাসের এক অপরিহার্য দলিল।

প্রথম তিরিশ

জীবনের উন্মেষকালের কথা বলেছেন রামেন্দু মজুমদার, সংস্কৃতি ও নাট্যবিকাশে নিবেদিত ব্যক্তিত্ব, শৈশব থেকে যৌবন, জীবনের প্রথম তিরিশ বছরের স্মৃতিভাষ্য মেলে ধরেছেন একান্ত ব্যক্তিগত এই কথকতায়। দূর মফঃস্বলের এক ছোট শহরে লেখকের বেড়ে-ওঠা, বাইরে থেকে দেখলে মনে হবে নিস্তরঙ্গ সেই জীবন বোধহয় বদ্ধ এক জলাশয়, মূল ধারার বাইরের মামুলি জীবন; কিন্তু ভেতর থেকে যখন আমরা সেই জীবনকে জানবার সুযোগ পাই, তখন তো আমাদের সামনে ফুটে ওঠে জীবনের বিশালত্ব, সামান্যের মধ্যে অসামান্যতা, ক্ষুদ্রের ভেতর বিশালতার অনুভব আমরা পাই, যেমন শঙ্খের মধ্যে শোনা যায় সমুদ্রের ডাক। ছোট শহরে ঘটে যায় কত কিছু, জীবনের মহিমা ছাপ রেখে যায় মননে, কত না মানুষের কত রকম ভূমিকার সূত্রে, এভাবে ব্যক্তি-অভিজ্ঞতার আপাত-তুচ্ছতার ছোট গণ্ডি আমাদের সামাজিক অভিজ্ঞতার মূল্যবান দলিল হয়ে ওঠে। নোয়াখালির দাঙ্গার অভিঘাত যে-শিশুর মনে নিষ্ঠুরতার ছাপ রাখে সেই সঙ্গে তো মেলে সম্প্রীতির পরিচয়, তারপর কৈশোর-যৌবনের বিকাশের সঙ্গে হাত মিলিয়ে তাঁর দেশেও তো একসময় পৌঁছে যায় মুক্তিযুদ্ধে, পরিবর্তনের বিপুল পথ পাড়ি দিয়ে। প্রথম তিরিশ তাই ব্যক্তি, পরিবার, সামাজিক বৃত্ত সবকিছু ছাপিয়ে লেখকের বেড়ে-ওঠার সূত্রে হয়ে ওঠে পূর্ববঙ্গীয় সমাজের পরিবর্তনশীলতার অনুপম আলেখ্য, এখানেই যে-গ্রন্থের অনন্যতা।

আমার জীবন হেলেন কেলার

জীবনসংগ্রামী মানবতাবাদী হেলেন কেলার দেশে দেশে নন্দিত ও বহুল-প্রচারিত নাম। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিদ্যালয়ে তাঁর সম্পর্কে পাঠগ্রহণ করে। তাঁকে চেনা মানে জীবনসংগ্রামে অনুপ্রাণিত হওয়া, বাধার বিরুদ্ধে লড়বার প্রেরণা লাভ। মাত্র উনিশ মাস বয়সে রোগাক্রান্ত শিশু হেলেন কেলার শ্রবণ, দৃষ্টি ও বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপর কীভাবে নিরন্তর লড়াই করে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা ও জীবনদর্শনে স্নাত পরিপূর্ণ মানুষ হয়ে উঠলেন তিনি, তাঁর মতো আরো অনেকের দুর্ভাগ্যমোচনে প্রেরণা জোগালেন সে এক কাহিনি বটে। তবে হেলেন কেলারের পূর্ণাঙ্গ জীবন তাঁরই জবানিতে জানবার সৌভাগ্য সবার হয় না। বাংলাভাষী পাঠকদের জন্য সেই সুযোগ করে দিলেন কৃতি অনুবাদক মোহাম্মদ শাহজাহান। স্বচ্ছ ও ঝরঝরে গদ্যে তিনি রূপান্তর করেছেন হেলেন কেলারের 'মাই লাইফ সবার জন্য স্মরণীয় হয়ে রইবে যে-গ্রন্থের পাঠ।

ভাসানি বাড়ির মণি সিংহ : আব্দুল খালিক জিলা

বাঙালি সমাজে মুক্তিচেতনার প্রকাশ বহুব্যাপ্তি ও বহুরূপ নিয়ে পল্লবিত হয়েছে। সাম্যবাদী সমাজ গড়বার প্রগতিচিন্তায় আলোড়িত হয়ে জীবন-সংগ্রামে ভূমিকা পালন করেছেন অনেক ব্যক্তি, তাঁদের মধ্যে কীর্তিত হয়েছেন কয়েকজন, অধিকাংশ রয়ে গেছেন পাদপ্রদীপের আলোর বাইরে। এইসব মানুষেরা মানবমুক্তি ও সমাজবিকাশে জীবনভর যে সাধনা করেছেন তার পরিচয়ের মধ্য দিয়ে আমরা ব্যক্তির পাশাপাশি সমাজশক্তিকে বুঝতে পারি। প্রান্তিক সমাজের এমনি এক ব্যক্তিত্ব আবদুল খালিক জিলা, তাঁর পিতা ছিলেন ভাসানী অনুসারী এবং সেই সুবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় তাঁদের আবাস পরিচিতি পায় ‘ভাসানী বাড়ি’ হিসেবে। এই বাড়ির সন্তান আবদুল খালিক জিলা কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে রাজনৈতিক সংগ্রাম ও কৃষক আন্দোলন সংগঠনে যে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার ফলে এলাকাবাসীর কাছে তিনি হয়ে ওঠেন ‘মণি সিংহ’। অকীর্তিত এই মানুষটির যে জীবন-বৃত্তান্ত রচনা করেছেন তাজুল মোহাম্মদ তা’ আজীবন সংগ্রামী ব্যক্তিকে যেমন আমাদের চিনিয়ে দেয় নিবিড়ভাবে, তেমনি আমরা অনুভব করতে পারি সমাজে প্রগতিভাবনা ও কর্মের স্পন্দন।

এক অজানা ব্যক্তির রোজনামচা

শামসের চৌধুরী বাংলাদেশের সুপরিচিত বৃহৎ এক পরিবারের সন্তান হলেও নিজেকে কখনো বিশেষ রূপে বিবেচনা করেননি, বিশেষ কিছু অর্জনেও সচষ্টে হননি। কাজ করেছেন বিভিন্ন বড় প্রতিষ্ঠানে, জীবনের অভিজ্ঞতাও সমৃদ্ধ, পারিবারিক সামাজিক পেশাগত, সব দিক দিয়েই। অবসর গ্রহণের পর শারীরিকভাবে অশক্ত অবস্থায় লিখছিলেন রোজনামচা, জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধি, সমকালীন বাস্তবতা বিবেচনা এবং অতীত দিনের টুকরো ছবি, এসব মিলিয়ে তাঁর যে কথন, সেটাও বেশিদিন লিখতে পারেননি। অজানা ব্যক্তির রোজনামচা হিসেবে তিনি একে গণ্য করলেও পাঠক এখানে পাবেন জীবনের অনন্য কথকতা। পারিবারিক বয়ানে আছে আনন্দঘন অনেক ঘটনা, সেইসাথে আছে চরম ট্র্যাজেডি, আল-বদর সদস্যরা কীভাবে অপহরণ করলো মুনীর চৌধুরীকে, লাশের খোঁজে বধ্যভূমিতে ভাইয়ের ছোটাছুটি। আছে ছোটো ছোটে নানা ঘটনার বিবরণ যা জীবনের বড় ছবি মেলে ধরে। আটপেৌরে ও সহজিয়া ভঙ্গিতে লেখা এই রোজনামচা তাই মোটেই কোনো সাধারণ গ্রন্থ নয়, ভিন্নভাবে পাঠক এখানে খুঁজে পাবেন অসাধারণত্ব, একান্ত সাধারণভাবে যা বলা হয়েছে।

ফেলে আসা দিনগুলো
Original price was: 250.00৳.188.00৳Current price is: 188.00৳.
অন্তরঙ্গ ভঙ্গিতে আটপৌরে জীবনের কথা শুনিয়েছেন জোহোরা জাবিন কারিম, তবে সে-বর্ণনায় অজান্তেই চোখের সামনে উদ্ভাসিত হয় পূর্ব বাংলার মধ্যবিত্ত বিকাশশীল জীবনের অন্যতর ছবি। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীতে বেড়ে-ওঠার সুবাদে এই ঘরোয়া কথায় আমরা যেমন গাই অন্দরের পরিচয়, সেইসাথে জানালা দিয়ে দেখি বাইরের জীবন। ক্রমে ক্রমে ঘর ও বাহির গাঁথা হয় একসূত্রে এবং মুক্তিযুদ্ধের অভিঘাত একাকার করে দেয় সব। আত্মকথনের ভঙ্গিতে ফেলে আসা দিনগুলো এমনভাবে বিবৃত করেছেন লেখক যে, পারিবারিক জীবনের সুখ-দুঃখ-আনন্দ স্মৃতির সঙ্গে দেশের ভাগ্য মিশে যাওয়ার পাশাপাশি সামজিক জীবনের নানা পরিচয়ও সেখানে ফুটে ওঠে। ষাটের দশকের যে পূর্ব পাকিস্তান ক্রমে ফুঁসে উঠছিল সেই রাজনৈতিক অভিঘাত আরেক মাত্রা নিয়ে জায়গা করে কাহিনিতে। পূর্ব বাংলা থেকে বাংলাদেশ, পরাধীনতা থেকে স্বাধীনতা, ইতিহাসের পালাবদলের এই টালমাটাল সময়ে অন্দর-বাহির মিলিয়ে অন্তরঙ্গ এই জীবনকথা সাধারণের সাথে অসাধারণের মিশ্রণে পেয়েছে অনন্য মাত্রা।

ঢাকা আমার ঢাকা

সাঈদ আহমদ ঢাকার আদি-সংস্কৃতির শ্রেষ্ঠতম ঐতিহ্যের মহান পুরুষ। ইতিহাসের বহমানতায় বিভিন্ন অঞ্চল, ভাষা ও রুচির সম্মিলনে মিলনে-মিশ্রণে অঞ্চলে, ভাষা ও রুচির সম্মিলনে মিলনে-মিশ্রণে ঢাকা বিশিষ্ট এক সংস্কৃতিধারার জন্ম দিয়েছে, যা প্রাণ পেয়েছে দিলখোলা উদার প্রাণবন্ত সাংস্কৃতিক আবহে। ঢাকার এই ব্যতিক্রমী সাংস্কৃতিক ঐতিহ্যে স্নাত সাঈদ আহমদ আহমদ বিশ্বসংস্কৃতিরও নিবিড় সাধক। বাংলা নাটকে আধুনিক জীবনচেতনার অভিঘাত রচিত হয়েছে তাঁর হাতে, তিনি মজলিশি মানুষ, হাস্যরসে চারপাশ মাতিয়ে তুলতে পারেন অনায়াসে, যে কোনো আদি ঢাকাবাসীর মধ্যে দেখা যায় সহজাত যে গুণ। এমন মানুষ যখন ফিরে তাকান তাঁর ফেলে আসা অতীতের দিকে, বর্ণনা দেন শহরজীবনের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে-থাকা অজস্র মানুষ ও ঘটনার, তখন আমা পাই এক ঝলমলে স্মরণীয় গ্রন্থ। ‘ঢাকা আমর ঢাকা’ কেবল নগরবন্দনা নয়, শহর-সংস্কৃতির অনুপম ও অন্তরঙ্গ রূপ মেলে ধরে তা আমাদের নগরচেতনায় যোগায় ভিন্নতর সমৃদ্ধি। রাজধানী হিসেবে ঢাকার চারশত বছর পূর্তি উৎসবের বিবিধ আয়োজনে এই গ্রন্থ বিবেচিত হবে অনন্য উপহার হিসেবে, ইতিহাস-বোধ ও আনন্দরসের যুগল সম্মিলনে অনন্য যার সার্থকতা।