আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-26%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

Deprivation & Development – Essays in Development Analysis and Policies

Original price was: 350.00৳.Current price is: 262.00৳.
-

-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

Freedom For Choice – Essays in Human Development

Original price was: 350.00৳.Current price is: 262.50৳.

Bangladesh Yesterday Today Tomorrow – Essays in Honour of Professor Sanat Kumar Saha

Original price was: 1,500.00৳.Current price is: 1,125.00৳.
Bangladesh: Yesterday, Today and Tomorrow is a fitting tribute to the scholarly achievements of Professor Sanat Kumar Saha. It contains well researched, readable, multidisciplinary accounts and analyses of Bangladesh's development issues (historical, cultural, social and economic) and also pays attention to more general development issues. Topics are set in their broad contexts. This adds value to this unique volume. This festschrift will be profitable reading not only for audiences in Bangladesh but in the whole of South Asia and beyond. It is highly recommended. The editors are to be congratulated on their sterling effort and their empathy. Clement Tisdell Fellow of the Academy of the Social Sciences in Australia and Professor Emeritus, University of Queensland, Australia The Editors Mohammad Alauddin, Associate Professor of Economics, University of Queensland graduated from Rajshahi University and completed Ph.Ds in Economics from University of Newcastle and in Education, from University of Queensland. He has published in top development and environmental economics journals and books (Macmillan, 1991 and 1998; Edward Elgar, 2001). Mustafa K Mujeri, Executive Director, Institute for Inclusive Finance and Development (InM) did his Ph.D. in Economics from McMaster University after graduation from Rajshahi University. He worked as Director General of BIDS and Chief Economist, Bangladesh Bank, among others. He has wide ranging research experience on development issues and published books and articles in national and international journals. Dilip Kumar Nath, Professor of Economics, Department of Business Administration, Atish Dipankar University of Science and Technology graduated from Rajshahi University and obtained Ph.D from Moscow State University. He was a Professor of Economics at Rajshahi University and a Visiting Scholar at Queen Elizabeth House, Oxford.

উন্নয়ন ভাবনা

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
স্বাধীন স্বদেশভূমিতে উন্নয়ন ভাবনা সমাজ ও জীবনের কেন্দ্রবিন্দুতে অবস্থান নিলেও এতদ্‌বিষয়ে আলাপ-আলোচনা যুক্তি-তর্ক পথানুসন্ধানের প্রয়াস খুব বেশি লক্ষিত হয় না। যেন গড্ডল প্রবাহে গা ভাসাতে কারো তেমন দ্বিমত নেই, যেন শক্তিধর এক পশ্চিমী উন্নয়ন ভাবনা নিয়ে দ্বিরুক্তির বিশেষ অবকাশ নেই। জাতীয় বৈশিষ্ট্যমণ্ডিত দেশজ ও যুগোপযোগী উন্নয়ন চিন্তায় নিবেদিত গোলাম কাউসার জোয়ার্দারের প্রথম গ্রন্থ ‌’বাংলাদেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি’ ইতিপূর্বে সুধীমহলে সাড়া জাগিয়েছিল। পেশাগতভাবে প্রযুক্তি বিষয়ক গবেষণায় রত ছিলেন তিনি দীর্ঘকাল। বর্তমান গ্রন্থে সামগ্রিক উন্নয়ন প্রয়াসের মূল্যায়ন-প্রচেষ্টা তিনি গ্রহণ করেছেন। মৌলিক উপলব্ধি ও তীক্ষ্ণ সমালোচনামূলক বিশ্লেষণের দ্বারা তিনি বাংদেশের নিজস্ব উন্নয়নপথের রূপরেখা প্রদানের চেষ্টা করেছেন। কৃশকায় এই গ্রন্থ আধুনিক ও মৌলিক চিন্তায় সমৃদ্ধ এবং দেশ ও সমাজভাবনায় নিবেদিতজনের জন্য অবশ্যপাঠ্য বিবেচিত হবে।

বাংলাদেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি

আমাদের দেশ-ভাবনায় বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিশেষ স্থান নেই, অথচ একবিংশ শতকের গোড়ায় উপনীত বিশ্ব-সমাজ এখন প্রযুক্তিগত বিপ্লবের অভিঘাতে প্রবলভাবে আলোড়িত। পশ্চাৎপদতার অভিশাপ মোচন করে উন্নয়নের পথে পা বাড়াতে আধুনিক প্রযুক্তির সহায় আমরা কীভাবে গ্রহণ করতে পারি, বর্তমান গ্রন্থে তারই জটিল বিন্যাসগুলো মেলে ধরা হয়েছে। লেখক দীর্ঘকাল কাজ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা কেন্দ্রে। তাই স্বভাবতই বিষয়ের দক্ষতার সঙ্গে দেশ-ভাবনার মিশেলে তাঁর পক্ষে সম্ভব হয়েছে গভীর চিন্তাশ্রয়ী এক প্রয়োজনীয় গ্রন্থ উপহার করা। সমাজ-ভাবনা সম্পৃক্ত দেশহিতৈষী সর্বজনের অবশ্যপাঠ্য এই গ্রন্থে অজস্র বাস্তব তথ্য সহযোগে ভবিষ্যৎ বিকাশের ইঙ্গিতকেই শুধু সুস্পষ্টভাবে তুলে ধরা হয় নি, সম্ভাব্য করণীয়গুলোও নির্দেশ করা হয়েছে দেশপ্রেমিকতার গভীর আন্তরিকতা থেকে। উন্নয়ন কর্মীদের ভাববার ও বুঝবার জন্য অপরিহার্য বিবেচিত হবে বর্তমান গ্রন্থ।

স্থায়িত্বশীল উন্নয়ন ও বাংলাদেশ

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
বিশ্বব্যাপী উন্নয়ন-ভাবনা ক্রমেই পরিবর্তিত ও গভীরতর হচ্ছে। এককালে প্রবৃদ্ধি অর্জনকে মোক্ষজ্ঞান করে চলছিল দ্রুত শিল্পায়নের উর্ধ্বশ্বাস যাত্রা। আজ তার অসারতা উন্মোচিত হযেছে তীব্রভাবে। সাম্প্রতিককালে, বিশেষভাবে ঠাণ্ডা যুদ্ধের অবসানের পর কোনো বিশেষ দেশের উন্নয়নসমস্যা আজ আর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, সমগ্র বিশ্ব- প্রয়াসেরই তা অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘের উদ্যোগে গঠিত বিশ্ব কমিশন অভিন্ন উন্নয়ন কৌশলের যে দিক-নির্দেশনা হাজির করেছে, বহুমাত্রিকতায় তা চিহ্নিত। এর লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তব বিবেচনাপ্রসূত কাজের আওতায় রয়েছে পরিবেশ-প্রতিবেশ, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিমণ্ডল এবং অসমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। সর্বোপরি রয়েছে মানুষ। এই গ্রন্থের লেখক সমাজ উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলেই উন্নয়ন সমস্যার যেমন বৈশ্বিক, তেমনি দৈশিক প্রেক্ষাপটটিকেও মেলে ধরেছেন পরম কুশলতায় এক স্থায়িত্বশীল উন্নয়ন ধারণার যে আন্তর্জাতিক বা একবৈশ্বিক প্রয়াস বর্তমান, তার আলোকে 'বাংলাদেশের' উন্নয়নের অন্তরায়সমূহ বিশ্লেষণ করেছেন। পাশাপাশি মানবিক লক্ষ্যসমৃদ্ধ উন্নয়নের নতুন দিক- নির্দেশনাও তিনি তুলে ধরেছেন। সে-বিচারে এই গ্রন্থ দেশের উন্নয়ন ভাবনায় ভাবিত প্রত্যেক নাগরিকের অবশ্যপাঠ্য বলে বিবেচিত হওয়ার দাবিদার।।

পূর্ববাংলা অর্থনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য (১৯৪৭-১৯৭১)

Original price was: 300.00৳.Current price is: 225.00৳.
এস.এস. বারানভ, কৃতবিদ্য রুশ অর্থনীতিবিদ, ষাটের দশকের শেষাশেষি থেকে পূর্ববাংলার অর্থনৈতিক বিকাশ সম্পর্কে গবেষণা শুরু করেন। বেশ কয়েকবার তিনি এসেছেন এ দেশে, স্বাধীনতার আগে ও পরে; ঘুরেছেন ব্যাপকভাবে এবং ঘেঁটেছেন প্রচুর পত্রপত্রিকা ও নথিপত্র। তাঁর নিবিষ্ট অধ্যয়নের পরিচয় বহন করে বর্তমান গ্রন্থ, পাকিস্তান পর্বে পূর্ববাংলার অর্থনৈতিক বিকাশ এবং জায়মান বাঙালি পুঁজি গোষ্ঠী নিয়ে এমন গভীর চিন্তাশ্রয়ী ও তথ্যনিষ্ঠ পর্যালোচনার তুলনা বিশেষ নেই। ষাটের দশকের পূর্ববাংলার অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা ও অসঙ্গতি তিনি সবিস্তারে মেলে ধরেছেন, বিভিন্ন সূত্রের হিসেব মিলিয়ে পুঁজি গোষ্ঠীর তৎপরতার একটি তালিকা প্রস্তুত করেছেন, সেসব বিবরণী পরবর্তী গবেষকদের জন্য স্বর্ণখনি হিসেবে গণ্য হয়েছে। মূল রুশ থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে বারানভের গ্রন্থ। প্রথম মুদ্রণ নিঃশেষ হওয়ার দীর্ঘকাল পর প্রকাশিত হলো এর দ্বিতীয় মুদ্রণ, কেননা বাংলার অর্থনৈতিক গতি-প্রকৃতি ও ইতিহাস নিয়ে যাঁরা আগ্রহী তাঁদের কাছে এর প্রয়োজন কখনো ফুরোবার নয়।

মহা আর্থিক সঙ্কট : কারণ ও পরিণতি

Original price was: 200.00৳.Current price is: 150.00৳.
সমাজতান্ত্রিক শিবিরে নেমে-আশা ধস ছিল বিশ শতকের শেষ প্রান্তে সংঘটিত অভাবিত ও অকল্পনীয় ঘটনা, যা পাল্টে দিয়েছিল বিশ্বের রাজনীতি ও অর্থনীতি। এর জের হিসেবে পশ্চিমি ধনতান্ত্রিক ব্যবস্থা হয়ে ওঠে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, বাজার অর্থনীতি গ্রহণ করে সর্বব্যাপ্ত রূপ। এককেন্দ্রিক নতুন পৃথিবীতে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মধ্য দিয়ে ঘটবে অর্থনীতির বিকাশ, পুঁজিবাদের সামনে রইলো না আর কোনো বাধা বা সঙ্কটের আশঙ্কা-এমন ভাবনায় আলোড়িত বোধ করেছিলেন অনেকে। এহেন পটভূমিকায় ২০০৭ সালে সৃষ্ট মহা আর্থিক সঙ্কট প্রচলিত ভাবনার ভিত্তি টালমাটাল করে দেয়। অভাবিত এই মহা মন্দা ও আর্থিক সঙ্কট বিশ্লেষক ও তাত্ত্বিকদের জোরালো সব মতবাদের অসারতা পরিষ্কার করে তোলে। সর্বগ্রাসী সঙ্কট নিয়ে বিস্তর লেখালেখি হলেও এর কার্যকারণ ও পরিণতি ব্যাখ্যা করে ভবিষ্যৎমুখী ভাবনা-উদ্রেককারী রচনা আমরা বিশেষ দেখি না। সমস্যা অনুধাবনের জন্য বিকল্প দৃষ্টিভঙ্গি ও চিন্তা-কাঠামোর প্রয়োগ যোগান দিতে পারে গভীরতর উপলব্ধির। সেই বিবেচনায় জন বেলামি ফস্টার ও ফ্রেড ম্যাগডফের বিশ্লেষণী গ্রন্থ মূল্যবান অবদান রাখবে নিঃসন্দেহে। পুঁজিবাদী বাজার-উপাসক সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে বিশ্ব আর্থিক সঙ্কট বিবেচনার তাঁরা যেমন ঘোর বিরোধী, তেমনি রাষ্ট্রীয় ও পার্টি- শাসিত সমাজতান্ত্রিক ব্যবস্থার সমর্থকদের বিশ্লেষণহীন আশাবাদিতায়ও তাঁদের আস্থা নেই। মানবকে কেন্দ্রে রেখে প্রতিবেশগত পূর্ণতার ভিত্তিতে যে কল্যাণকর সমাজ গড়বার নিরিখে তাঁরা মহা আর্থিক সঙ্কটের বিশ্লেষণী গ্রন্থ প্রণয়ন করেছেন তা মুক্তমনের পাঠকের সমাদর লাভ করবে বলে আমাদের বিশ্বাস। বইয়ের বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বাংলা সংস্করণের জন্য প্রণীত লেখকদ্বয়ের বিশেষ ভূমিকা।

Out of Stock
Quick View
Add to Wishlist
CompareCompare
Out of stock
Out of stock

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন : স্বাধীনতার পর ৪০ বছর

Original price was: 350.00৳.Current price is: 262.50৳.
বাংলাদেশের অর্থনীতি বিষয়ে কথা হয় যতো, সেই তুলনায় বিশ্লেষণী আলোকসম্পাতী গ্রন্থ একান্ত অপ্রতুল। তদুপরি অর্থনীতি বিষয়ক লেখালেখির বড় অংশ ইংরেজিতে প্রকাশিত নিবন্ধ ও গ্রন্থ। জাতীয় বিকাশের সামাজিক-রাজনৈতিক উদ্যোগের সঙ্গে অর্থনীতির রয়েছে ঘনিষ্ঠ যোগ। অন্যদিকে স্নাতক কিংবা উচ্চতর পর্যায়ে অর্থনীতি অধ্যয়ন বিশেষ গুরুত্ব বহন করে। অথচ এসব চাহিদা পরণে বাংলায় গবেষণামূলক গ্রন্থ বিশেষ মেলে না। স্বাধীনতা-পরবর্তী চল্লিশ বছরে চড়াই-উতরাই পেরিয়ে অর্থনীতির যে অগ্রগমন ঘটছে তার খতিয়ান গ্রহণ তাই নানা তাৎপর্য বহন করে। এই পরিবর্তনের বাঁকগুলো কী, সাফল্য ও ব্যর্থতার ক্ষেত্র কী কী, বিকাশের পাশাপাশি সৃষ্ট বৈষম্য কোন সব জটিল সমস্যা জন্ম দিচ্ছে, সঙ্কট মোচন করে সম্ভাবনা বাস্তবায়নে কোন পথে অগ্রসর হওয়া প্রয়োজন, এমনি নানা দিক নিয়ে তথ্যমূলক বিশ্লেষণী আলোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতি গবেষক রুশিদান ইসলাম রহমান। শিল্প ও কৃষি খাত ছাড়াও গ্রামীণ শিল্প, বেকারত্ব, দারিদ্র্য, শিক্ষা, জনসংখ্যা, নারী শ্রমশক্তি ইত্যাদি নানা বিষয় হয়েছে তাঁর পর্যালোচনাভুক্ত। বাংলাদেশের অর্থনীতির চল্লিশ বছরের পরিবর্তনময়তার সামগ্রিক পরিচয়বহ এমন গ্রন্থ বাংলাতে দুর্লভ। নির্দ্বিধায় বলা যায়, বিপুল পরিশ্রম ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সহযোগে প্রণীত এই গ্রন্থ নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে, সমাদৃত হবে অর্থনীতির শিক্ষার্থী এবং সমাজ ও অর্থনীতি বিষয়ে চিন্তাশীল সকল পাঠকের কাছে।

High Tide High Time _ Reminiscences of a Naval Commander

Original price was: 500.00৳.Current price is: 375.00৳.

Close to my Heart : A Daughter’s Tribute to Her Father

Original price was: 1,000.00৳.Current price is: 750.00৳.
Close to My Heart - A Daughter's Tribute to her Father by Dr. Khurshid Akhter Hossain is the English translation of Janak Swarney Attoja by Piary Akhter. Both the authors are daughters of the late Mr. Golam Mobarak whose life journey has been soulfully described here. This book is a tribute to a great man who left a lasting impression on the lives of his children and grandchildren. The life story of Mr. Golam Mobarak can be easily relatable to many middle-class, educated families as they faced the trials and tribulations of a challenging environment during the partition of the Indian sub-continent in 1947. He demonstrated tremendous vision and courage to navigate through a difficult time and establish himself as a pioneer in a newly-formed nation, thus, making a pathway for his next generation. The book traces the entire journey of Mr. Golam Mobarak from his humble beginnings in Midnapore, West Bengal, to the Presidency College in Calcutta, and all the way to Dhaka, Bangladesh where he rose to the position of a Labor Commissioner, and later became a trail blazer as a law practitioner. The book is a memoir by his daughter and serves as both a personal and social history of life during the pre and post partition of the Indian sub-continent.

আলতাফ মাহমুদ : রক্ত দিয়ে লিখে গেল জীবনের গান

Original price was: 250.00৳.Current price is: 187.50৳.
বাঙালির গান ও সাংস্কৃতিক বিকাশের প্রয়াসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আলতাফ মাহমুদের নাম। বায়ান্নোর ভাষা আন্দোলন যে অবিস্মরণীয় সঙ্গীতরূপ অর্জন করে জাতির চিত্তে স্থায়ী আসন পেয়েছে তার সুরছন্দটি তো আলতাফ মাহমুদের সৃজনস্পর্শেই প্রাণ পেয়েছিল। সঙ্গীতের সৃজনশীলতাকে তিনি এরপর বহুবিচিত্রভাবে রূপায়িত করে চলেন এবং ছায়াছবির জগতে অগ্রণী সঙ্গীতপরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান। এর পাশাপাশি মুক্তির চেতনাবহ সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে নিবিড় সম্পৃক্তি তাঁকে করে তোলে গণসঙ্গীতের এক প্রধান রূপকার। বাংলার সঙ্গীতসংস্কৃতির পুরোধা মানুষটি একাত্তরের মুক্তিসংগ্রামে শরিক হলেন জীবনের সকল কিছু তুচ্ছ করে এবং হয়ে ওঠেন মুক্তিযোদ্ধাদের পরম নির্ভর আশ্রয়। পাক হানাদার বাহিনী বাঙালির এই বরেণ্য সঙ্গীতপ্রতিভাকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতনের পর হত্যা করে, তাঁর শবদেহটিরও খোঁজ মেলেনি আর। তিনি রক্তের অক্ষরে লিখেছেন জীবনের গান এবং মিশে গেছেন বাংলার জল ও মাটির সঙ্গে। সঙ্গীতবিশারদ আসাদুল হক অমর সঙ্গীতগুণি শহীদ আলতাফ মাহমুদকে মূর্ত করে তুলেছেন বর্তমান গ্রন্থে, যথার্থ এক শ্রদ্ধার্ঘ্য স্বরূপ।

প্রথম দিনের সূর্য : সূর্য সেন (হার্ডকভার)

Original price was: 350.00৳.Current price is: 262.00৳.
চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক সূর্য সেন ইতিহাসের কিংবদন্তি। ব্যতিক্রমী ব্যক্তিত্ব, অপূর্ব কর্মনিষ্ঠা, অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং দেশমাতার মুক্তির জন্য আত্মাহুতি-দানের প্রবল আকুতি তাঁকে যুবজনের কাছে বরেণ্য করে তুলেছিল। তাঁর নেতৃত্বের অমোঘ আকর্ষণে উদ্বেলিত বিপুলসংখ্যক তরুণ-তরুণী বৃটিশ-বিরোধী স্বাধীনতা সংগ্রামে যে গৌরবময় অধ্যায় রচনা করেছিল তা আজো দেশব্রতী মানুষজনের বুকে অনুরণন জাগায়। চট্টগ্রাম যুব বিদ্রোহের উত্তালতার সঙ্গে পারিবারিক যোগ রয়েছে কৃতী লেখক ও অধ্যাপক শামসুল আলম সাঈদের। দীর্ঘকাল ধরে তথ্য-সংগ্রহ করে, নানা সূত্র ঘেঁটে তিনি সূর্য সেনের যে প্রতিকৃতি এঁকেছেন তা সর্বশ্রেণীর পাঠকের কাছে নন্দিত হওয়ার দাবি রাখে। অনাবশ্যকভাবে গ্রন্থকে তথ্যাকীর্ণ করেন নি তিনি, অনুপম দক্ষতায় কাহিনীর মধ্যে গেঁথে দিয়েছেন তাঁর গবেষণালব্ধ উপলব্ধি। তাই এখানে রয়েছে রুদ্ধশ্বাস গল্পের উপাদান, আছে সামাজিক-রাজনৈতিক পটভূমির সবিস্তার উদ্ভাসন এবং অজস্র চরিত্রকে চিত্রণের দক্ষতায় সামান্য আঁচড়ে রক্তমাংসের সজীব মানুষ করে তুলেছেন তিনি। সূর্য সেনকেও তিনি দেখেছেন কিংবদন্তি নয়, এর আবরণ ঘোচানো মানুষ হিসেবে। আর তাই ঔপন্যাসিক ও ঐতিহাসিকের দক্ষতার যুগল সম্মিলনে অসাধারণ এক মানুষ ও সময়কে অবলম্বন করে ব্যতিক্রমী গ্রন্থ পাঠকদের উপহার দিলেন তিনি।

মরণজয়ী লালমোহন সেন

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
সন্দ্বীপের সন্তান লালমোহন সেন ঢাকা পড়েছিলেন বিস্মৃতির আড়ালে, ইতিহাসের ধূসর আবরণ সরিয়ে তাঁকে আবার জনসমক্ষে তুলে আনলেন বেলাল মোহাম্মদ, মুক্তিযুদ্ধের সূচনাকালে যিনি পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা। মুক্তির মন্দিরের সোপানতলে যাঁরা জীবন বলিদান করেছেন তাঁদের স্মরণ করার মধ্যে জাতি ফিরে পেতে পারে নতুন প্রাণশক্তি, লালমোহন সেনের জীবনকথা সেই সত্যটি আবার আমাদের স্মরণ করিয়ে দেয়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে যোগ দিয়েছিলেন সদ্য-যুবা লালমোহন, তারপর দ্বীপান্তরে বন্দি ছিলেন দীর্ঘ ষোল বছর। ১৯৪৬ সালে মুক্তির পর আপন ভূমি সন্দ্বীপে এসে স্থিত হতে না হতেই সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে ঘাতকদের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তাঁর এই ট্র্যাজিক জীবনাবসান আলোড়িত করেছিল গোটা ভারতকে, কিন্তু দেশভাগ ও অব্যাহত হানাহানির পটভূমিকায় তাঁকে আর কেউ স্মরণে রাখে নি। তবে কোনো আত্মদানই বুঝি বৃথা যাওয়ার নয়, বিস্মরণ যতো প্রবল হোক ইতিহাসের সত্য- জাগরণ রোধ করার সাধ্য কারো নেই। বেলাল মোহাম্মদের জিয়নকাঠির স্পর্শে মরণের বুক থেকে আবার জেগে উঠলেন লালমোহন সেন, বিস্মরণের সাগরের কালাপানি পেরিয়ে ঘরের ছেলে আবার ফিরলেন ঘরে এবং বর্তমান কৃশকায় গ্রন্থ সেই ঐতিহাসিকতার প্রমাণ হয়ে থাকবে।

উইনির চোখে ম্যান্ডেলা

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
দক্ষিণ আফ্রিকার মুক্তি-আন্দোলনের অবিসংবাদিতক নেতা নেলসন ম্যান্ডেলা যখন কারাগারে দুঃসহ জীবন কাটাচ্ছেন, স্ত্রী উইনি ম্যান্ডেলা বর্ণবাদী শাসন-পীড়ন উপেক্ষা করে পরিচালনা করছেন বন্দিমুক্তি ও সমাজমুক্তির আন্দোলন, যুগলের সংগ্রামী প্রেরণায় দীপ্ত হয়ে দেশে দেশে পরিচালিত হচ্ছে সংহতি আন্দোলন, তখন সেই ১৯৮৮ সালে, বাংলাদেশের নারীমুক্তি সংগ্রামের নেত্রী মালেকা বেগম রচনা করেছিলেন গ্রন্থ উইনির চোখে ম্যান্ডেলা। উইনি ম্যান্ডেলার জবানিতে অন্তরঙ্গ ভঙ্গিতে লেখা এই গ্রন্থ যেমন সংগ্রামী যুগলজীবনের পরিচয় মেলে ধরেছিল তেমনি প্রতিফলিত করেছিল কালো মানুষদের সুদীর্ঘ ও অনন্য লড়াই। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছিল ১৯৯১ সালে, এর অব্যবহিত আগে ২৭ বছরের বন্দিত্ব মোচন করে মুক্ত মানুষ হিসেবে বের হয়ে আসেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের অবসানের পর শান্তিপূর্ণভাবে সমন্বয়ের সমাজ নির্মাণে দক্ষিণ আফ্রিকার যে প্রয়াস সেখানে চিড় ধরে উইনি ও নেলসনের যৌথ জীবনে, তাঁদের মধ্যে বিচ্ছেদ রচিত হয় চিন্তা ও কর্মের ক্ষেত্রেও, দু’জন হয়ে ওঠেন দুই পথের যাত্রী। এমনি পটভূমিকায় গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশকালে সঙ্গতভাবেই নতুন অধ্যায় যোগ করেছেন লেখক, সংবেদনশীলতার সঙ্গে মেলে ধরেছেন টানাপোড়েনের জীবনের বহুমাত্রিকতা ও জটিলতা। জীবনের পরিবর্তনের সঙ্গে মিলে সংস্করণ থেকে সংস্করণে যুক্ত হয়েছে নতুন অধ্যায়, বর্তমান ভাষ্যে তা বৃহত্তর রাজনৈতিক পটভূমিকায় নারী-পুরুষের ব্যক্তিজীবনে কর্তৃত্বের অভিঘাতকে মেলে ধরে গ্রন্থকে দিয়েছে অনন্য মাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ : অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা

Original price was: 450.00৳.Current price is: 337.50৳.
জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবৎকালেই প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ, অন্তরঙ্গ কথকতার ভঙ্গিমায় তাঁর ব্যতিক্রমী চরিত্র ও সুগভীর প্রজ্ঞার সহজিয়া অথচ বহুমাত্রিক রূপায়ণ, অনেক পরে এসে গ্রন্থ রচয়িতা সরদার ফজলুল করিম যাকে বলেছেন শিল্পীর তুলিতে অাঁকা প্রতিকৃতি, একটি পোর্ট্রেট। অধ্যাপক আবদুর রাজ্জাকের প্রয়াণের পর নিবেদিত হলো গ্রন্থের দ্বিতীয় মুদ্রণ, কোনো প্রকার সংস্কার, পরিমার্জনা অথবা পরিবর্ধনের চেষ্টা সচেতনভাবে পরিহার করে, কেননা প্রতিকৃতির মধ্য দিয়ে সত্তার যে চিত্ররূপ ফুটে ওঠে সেটা তো শাশ্বত মর্যাদার ভাস্কর, নতুনভাবে তুলির আঁচর টানা সেখানে অবান্তর। অত্যন্ত পরিশ্রম সহকারে তৈরি করা শ্রুতিবদ্ধ কথোপকথনের এই গ্রন্থরূপ যেমন অসাধারণ এক চিন্তকের গভীর পর্যবেক্ষণের ছবি মেলে ধরে আমাদের সামনে, তেমনি রক্তমাংসের প্রাণবন্ত করে তোলে সম্পূর্ণ আলাদা ঘরানার একজন মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববাংলার অতীত সমাজ জীবনের নানা দিকের উদ্ভাসনের পাশাপাশি আমরা পাই চিন্তাশীল এক ব্যক্তিত্বের মাধুর্যমণ্ডিত পরিচয়, জীবন-মরণের সীমানা পেরিয়ে সজীব প্রতিকৃতি হয়ে যিনি এখানে ভাস্বর হয়ে আছেন।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×