-25%
পরিবেশ ও মানবসমাজ
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
একদা পরিবেশকে জয় করার মধ্যেই মানুষ খুঁজে পেয়েছিল সার্থকতা। বিজ্ঞানের শক্তিতে অগাধ আস্থা, প্রযুক্তির সাফল্যে বিপুল নির্ভরতা যে জীবনদৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছিল তা পরিবেশ-বিনাশের ভয়ঙ্কর প্রতিক্রিয়া সম্পর্কে মানবসমাজকে প্রায় অন্ধ করে রেখেছিল। বিলম্বে হলেও মানবগোষ্ঠী এখন ক্রমে ক্রমে বুঝতে পারছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রচনা করেই সভ্যতাকে এগোতে হবে, পরিবেশের ক্ষয়রোধ করে তার ভারসাম্য ফিরিয়ে না আনলে সভ্যতার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। দুঃখের কথা, পরিবেশ বিষয়ক এই সচেতনতা এখনও সর্বজনীন হয়ে ওঠে নি, আধুনিক জীবনযাত্রা কীভাবে পরিবেশ ধ্বংস করে মানবসমাজের জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনছে সে-বিষয়ে উপলব্ধি এখনও ব্যাপক হয়ে ওঠে নি। অথচ পরিবেশ সচেতনতার প্রসার ছাড়া পরিবেশ-রক্ষার প্রচেষ্টা সফল হতে পারে না। বর্তমান গ্রন্থে স্বল্প-পরিসরে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে পরিবেশ বিপন্নতা ও আধুনিক সভ্যতার সম্পর্ক, আলোকপাত করা হয়েছে পরিবেশ-রক্ষার গুরুত্ব ও করণীয় সম্পর্কে। আকারে ছোট হলেও এই গ্রন্থ তাই তাৎপর্যে বিশাল।

হিমালয়ের উদ্ভিদরাজ্যে ড্যালটন হুকার
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
যোশেফ ড্যালটন হুকার পূর্বভারতের পার্বত্য এলাকার উদ্ভিদরাজ্য পরিভ্রমণ করে যে বিস্তারিত বর্গবিভাজন ও প্রজাতি তালিকা প্রস্তুত করেছিলেন তা অমূল্য বৈজ্ঞানিক সম্পদ হয়ে আছে। কর্মসুবাদে তিনি হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল ঘুর বেড়িয়েছেন। দার্জিলিং, সিকিম, নেপালের অন্দরে-কন্দরে যেমন হানা দিয়েছিলেন তেমনি ঢাকা ও সিলেট হয়ে গিয়েছিলেন শিলং, নোয়াখালি, চট্টগ্রাম ওসুন্দরবন। তাঁর প্রণীত ‘হিমালয়ান জার্নাল’ উদ্ভিদপ্রেমীদের জন্য এক বিস্ময়কর গ্রন্থ। দুর্লভ সেই ভ্রমণগ্রন্থ পুনরুদ্ধার করে মাধুর্যমণ্ডিত ভাষায় তার পুনর্কথন করেছেন দ্বিজেন শর্মা, যিনি স্বয়ং প্রবীণ উদ্ভিদবিদ ও নিসর্গপ্রেমী। ড্যালটন হুকারের ভ্রমণবিবরণী বিজ্ঞানমনস্ক পাঠক ও ভ্রমণকথার সমঝদারদের যোগাবে আলাদা স্বাদের অভিজ্ঞতা।

আমাদের পার্ক ও উদ্যান
Original price was: 250.00৳.187.50৳Current price is: 187.50৳.
তরুণ নিসর্গপ্রেমী মোবারক হোসেন প্রকৃতি-বিষয়ক লেখালেখির মধ্য দিয়ে নিসর্গচেতনা প্রসার ও নিসর্গের প্রতি ভালোবাসা সঞ্চারে ব্রতী রয়েছেন। ঘুরে বেড়ান তিনি বাংলার পথে-প্রান্তরে, দু'চোখ মেলে দেখেন নিসর্গচিত্র, আহরণ করেন তথ্য এবং পাঠকের সামনে সেই অভিজ্ঞতা মেলে ধরেন কুশলী পরিবেশনায়। বর্তমান গ্রন্থে লেখক বিশেষভাবে মনোযোগ দিয়েছেন বাংলাদেশ জুড়ে ছড়িয়ে থাকা নতুন ও পুরাতন উল্লেখযোগ্য বিভিন্ন পার্ক ও উদ্যানের দিকে। আমাদের পার্ক ও উদ্যান বিষয়ে এমন পূর্ণাঙ্গ গ্রন্থ আগে কেউ প্রণয়ন করেন নি, সেই বিবেচনায় এ-এক মাইলফলক। তবে তার চেয়েও বড় কথা, এই বই আমাদের সামনে মেলে ধরবে বাঙালির উদ্যানভাবনা ও তার ঐতিহাসিক পরম্পরা। উদ্যান নির্মাণে বাঙালির উদযোগ যে বৈচিত্র্য ধারণ করেছিল এবং নানা প্রতিকূলতার মধ্যেও তার যে বহমানতা রয়েছে সেই পরিচয় মিলবে গ্রন্থে। পুরনো প্রয়াসের পাশাপাশি উদ্যান-নির্মাণে হালফিল নেয়া বিভিন্ন চেষ্টার বিবরণ উদ্যান-সংস্কৃতির সঙ্গে পরিচয় নিবিড় করবে, প্রকৃতির প্রতি ভালোবাসার পাশাপাশি জোরদার করবে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা।

নিসর্গ ভ্রমণের সহজ পাঠ

এ-এক ভিন্নতর ভ্রমণের আমন্ত্রণ, যে-ভ্রমণে বেরিয়ে পড়তে সাড়ম্বর আয়োজন দরকার নেই, প্রয়োজন কেবল মন ও চোখের প্রস্তুতি, তেমনি প্রস্তুতি যোগানের জন্য এই বই। লেখক বিপ্রদাশ বড়ুয়া নিসর্গ-ভ্রমণের সদাব্রতী পথিক, ঘুরে বেড়ান বাংলাদেশের আনাচে-কানাচে, দু-চোখ ভরে দেখেন প্রকৃতির সম্পদ, ফুল-পাখি-লতা-পাতা, বৃক্ষরাজি ও পাতার পল্লব বৃষ্টি ও হাওয়ার খেলা, দেখেন প্রকৃতির সঙ্গে জীবনের যোগ, আদিবাসী ও পর্বতবাসীর জীবনের অন্যতর ধারা। এইসব দেখা নিছক প্রকৃতি নিয়ে আবেগ-তাড়িত মুগ্ধতা নয়, এক অর্থে প্রকৃতির সঙ্গে ভাববিনিময়ের দিনপঞ্জি, আনন্দে ও বিষাদে হৃদয় ও প্রকৃতির মধ্যে গড়ে-তোলা সেতুবন্ধন। এই অবলোকন প্রবেশ করে আরো গভীরে, স্বপ্নের ভূমির বিপর্যস্ততা, প্রকৃতির বিপন্নতা সচকিত করে তোলে আমাদের। নিসর্গ-ভ্রমণের সহজপাঠ তাই আমাদের নিয়ে যাবে প্রকৃতি ও জীবনের অনেক গভীরে, পালটে দেবে আমাদের নিসর্গ অবলোকনের দৃষ্টি, দেভাবে নতুন চোখে চারপাশের প্রকৃতি এবং প্রকৃতিময় জীবন।

টবে ও জমিনে জনপ্রিয় – ফুলের চাষ
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
সঙ্কুচিত হয়ে আসছে জমি, বাগান তৈরির সুযোগ, তবুও তো ফুলের জন্য প্রাণের তাগিদ সঙ্কুচিত হওয়ার নয়। অপরিসর জমিনে, ছাদে-বারান্দায় অথবা গৃহকোণে টবে ফুলচাষের সুযোগ নেহায়েৎ কম নয়। ফুল ফোটাবার এমনি প্রয়াসে নিমগ্ন হতে আগ্রহীজনের সংখ্যাও বেশ ব্যাপক। সেইসব পুষ্পপ্রেমিকদের জন্য নিবেদিত হলো এই গ্রন্থ, প্রবীণ কৃষিবিদ একান্ত ঘরোয়াভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন ফুলের চাষরীতি, যুগিয়েছেন নানা প্রয়োজনীয় পরামর্শ। নিছক চাষ-কৌশলই তিনি বয়ান করেন নি, সবিস্তারে দেখিয়েছেন কীভাবে করতে হবে সযত্ন পরিচর্যা, বলেছেন কোথায় পাওয়া যাবে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। কীভাবে মোকাবিলা করতে হবে পোকামাকড়ের উপদ্রব কিংবা রোগজনিত সমস্যা ইত্যাদি আনুষঙ্গিক দিকও তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সঙ্গতভাবেই আশা করা যায়, এই বই সহায়ক হবে টবে ও জমিনে অজস্র ফুল ফোটাতে।

গহন কোন বনের ধারে : প্রকৃতি ও পরিবেশের কথা
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
নিসর্গ ও প্রকৃতির সঙ্গে মানুষের যে অচ্ছেদ্য বন্ধন তারই কথা চমৎকার ভঙ্গিতে শুনিয়েছেন দ্বিজেন শর্মা। আপন শৈশব ও আরো নানা স্মৃতির সূত্রে তিনি বলেছেন প্রকতির প্রতি সভ্যতার নিষ্ঠুরতা তার ভয়ঙ্কর প্রতিফলের কাহিনি। তথ্য-প্রমাণ ও পরিবেশ-বিষয়ক সাম্প্রতিক ভাবনাচিন্তার পরিচয়ও তুলে ধরেছেন সহজভাবে, অনুপম গল্পের ভঙ্গিতে। পরিবেশ চিন্তাবিদ দ্বিজেন শর্মা নবীণ পাঠকদের জন্য উপহার দিলেন এক অসাধারণ বই যা কিশোর মনকে আপ্লুত করবে প্রকৃতি ও জীবন-জগতের প্রতি ভালোবাসায়, আগামী দিনের পরিবেশবিদ হয়ে উঠতে প্রাণিত করবে তাদের অপরিমেয়ভাবে। সেই সাথে সব ধরনের পাঠকের জন্য এখানে রয়েছে গভীর চিন্তার খোরাক।

বাংলার বনফুল
Original price was: 600.00৳.450.00৳Current price is: 450.00৳.
নিবিড়ভাবে নিসর্গ ও পুষ্পজগৎ নিরীক্ষণ করছেন ড. নওয়াজেশ আহমদ। তিনি প্রকৃতিবিজ্ঞানীর অনুসন্ধিৎসা নিয়ে উপলব্ধি করেন পুষ্পরাজির তাৎপর্য, শিল্পীর চোখে ধারণ করেন এর আলোকচিত্র আর সাহিত্যিকের বোধ নিয়ে বিবৃত করেন পুষ্পরাজির কথকতা। ফলে বাংলার বনফুল হয়ে উঠেছে এক অনন্য গ্রন্থ। পুষ্পচিত্রের নন্দনবিভূতি এবং সাহিত্য ও বিজ্ঞানের মেলবন্ধনে ঋদ্ধ রচনাকুশলতা আগ্রহ জাগাবে ব্যাপক পাঠকসমাজের মধ্যে। বাংলার শতাধিক বনফুলের বর্ণিল চিত্রমালায় শোভিত এই গ্রন্থ এক তুলনারহিত প্রকাশনা।

Looking Beyond Boundaries
Original price was: 500.00৳.375.00৳Current price is: 375.00৳.
Haroon Habib, a Senior journalist, author and columnist, remains a powerful voice in journalism, creative writings and social activism. A guerrilla fighter in the Bangladesh’s Liberation War, Habib simultaneously worked from the waterfronts for the Joy Bangla weekly and Saadhin Bangla Betar Kendra radio, two powerful mouthpieces of the provisional government that led Bangladesh’s Liberation War in 1971. He obtained Masters degree in journalism from the University of Dhaka and later Post-graduation from the Indian Institute of Mass Communication. Habib led the country’s national news agency BSS as Chief Editor and Managing Director, served for over two decades and Dhaka Correspondent of India’s prestigious English daily The Hindu and … magazine, contributed for the TIME magazine, and worked for second years as Bangladesh Correspondent of the Bengali Service of the German radio… . A leading civil society proponent, Habib is deeply involved in social and cultural activism, particularity with the Pro-Liberation civil society movement for the trial of the perpetrators of worst crimes against humanity during the Liberation War. A committed essayist, novelist and short story writer, Haroon Habib writes regular columns, in both Bangla and English, for leading Bangladesh and regional newspapers. He now leads Journalism & Peace Foundation (JPF), an organization for promoting peace and social harmony.

The Events in East Pakistan, 1971- (Geneva 1972)
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
-

‘আগরতলা মামলা’, শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ

ষাটের দশকের শেষের দিকে পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী দেশের শীর্ষ রাজনৈতিক নেতা শেখ মুজিবসহ সামরিক বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের জড়িয়ে যে মামলা দাঁড় করিয়েছিল, তা' অভিহিত হয়েছিল 'আগরতলা ষড়যন্ত্র মামলা' নামে। মামলার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রদ্রোহিতার ধুয়া তুলে শেখ মুজিবকে ফাঁসির কাঠে ঝুলিয়ে বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রাম চিরতরে স্তব্ধ করে দেয়া। কিন্তু অচিরেই এই মামলা বুমেরাং হয়ে আঘাত হানে পাকিস্তানি সামরিক শাসকদেরকেই। কুর্মিটোলা সেনা ছাউনির সুকঠোর প্রহরায় মামলার বিচারানুষ্ঠানে সওয়াল-জবাবের প্রথম দিন থেকেই শেখ মুজিবুর রহমানের বীরদর্পী ভূমিকা, আইনজীবীদের সুতীক্ষ্ণ জেরা এবং সংবাদপত্রে প্রকাশিত বিবরণ গোটা বাঙালি জাতিকে উদ্দীপ্ত করে অনাপোস স্বাধিকার প্রেরণায়।
মামলার অন্য আর সব সংবাদ-ভাষ্যের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল দৈনিক 'আজাদ' পত্রিকার সেই সময়কার চিফ রিপোর্টার ফয়েজ আহমদ-এর লেখা 'ট্রাইব্যুনাল কক্ষে'। এই কলাম তিনি লিখেছিলেন যাবতীয় আইনি গণ্ডিবদ্ধতা ও শাসকদের শ্যেনদৃষ্টি এড়িয়ে এমন এক ভাষাভঙ্গি যোগে, এমন আভাষ ও ইঙ্গিতের আশ্রয়ে যার ভেতর দিয়ে মামলার প্রকৃত উদ্দেশ্য তির্যক আলোকচ্ছটায় স্পষ্ট হয়ে উঠেছে প্রতিদিন, গ্রন্থের যা সারবান অংশ।
দীর্ঘ পঁচিশ বছর পর বর্তমানের প্রেক্ষাপটে মামলার পুনর্মূল্যায়ন করতে গিয়ে স্বৈরশাসনামলে যেসব কথা স্পষ্টভাবে উচ্চারণ সম্ভব ছিল না, তার সত্যরূপ আবার উদ্ঘাটন করেছেন ফয়েজ আহমদ। বাঙালির বিদ্রোহ-প্রচেষ্টার তথ্য প্রমাণাদিসহ প্রণীত গ্রন্থ আমাদের স্বাধীনতা আন্দোলনের পটভূমি নির্মাণের ধারাবাহিকতার এক নতুন পরিচয় মেলে ধরেছে, যা দাবি করে ইতিহাসের অনিবার্য" পুনর্লিখন। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই গ্রন্থ স্বয়ং এক বিস্ফোরণ।

ভয় হতে অভয় পথে ও অন্যান্য রচনা
Original price was: 175.00৳.132.00৳Current price is: 132.00৳.
অং সান সু চি, এই নামেই যিনি নিজ দেশবাসীর কাছে সুপরিচিত, নিদ্রিত বার্মাকে জাগিয়েছেন গণতন্ত্রের দীক্ষামন্ত্র শুনিয়ে। সামরিক জান্তার পীড়নের মুখোমুখি দাঁড়িয়েছেন নির্ভয় এবং শত বিধি- নিষেধে জর্জরিত এক নির্বাচনের মাধ্যমে অর্জন করেছিলেন অভূতপূর্ব গণ-সমর্থন। কিন্তু বার্মা তথা মায়ানমারের দুর্ভাগ্য- মোচনের পথ বুঝি আরো দীর্ঘ ও সঙ্কটময়। নির্বাচনের রায়ে স্তম্ভিত স্বৈরশাসক তাই গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। বর্মী জনগণের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা অং সানের কন্যা সু চি-কে করে গৃহবন্দি এবং দেশকে আবারও ঠেলে দেয় স্বেচ্ছাচারী শাসনের অন্ধ গহ্বরে। কিন্তু যে মুক্তির গান গেয়েছেন সু চি সেই সুরের রেশ জনগণের স্মৃতি থেকে মুছে ফেলে কার সাধ্য। ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, শত প্রতিকূলতার মধ্যেও তাঁকে কেন্দ্র করেই চলছে মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলন। বার্মার রাজনৈতিক-সাংস্কৃতিক ইতিহাস ও গণতন্ত্র বিষয়ে সু চি-র চিন্তাশীল রচনা নিয়ে প্রকাশিত গ্রন্থ ফ্রিডম ফ্রম ফিয়ার অ্যান্ড আদার রাইটিংস আলোড়ন তুলেছে বিশ্বব্যাপী। সেই গ্রন্থের অনুবাদ এখানে নিবেদিত হলো বাংলাভাষী গণতন্ত্রমনা পাঠকদের জন্য, যা আমাদের কেবল আলোড়িত করবে না, অনেক গভীর ভাবনারও খোরাক যোগাবে।

বিলেতে বাঙালি সংগ্রাম ও সাফল্যের কাহিনী
Original price was: 180.00৳.135.00৳Current price is: 135.00৳.
ঊর্মি রহমান দীর্ঘকালের বিলেত-প্রবাসী, নিবিড়ভাবে দেখেছেন সে-দেশে বিশাল এক বাঙালি-গোষ্ঠীর উত্থান ও প্রসার, তাদের জীবনের স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, সংগ্রাম ও সাফল্য এবং নিরন্তর লড়ে চলবার দৃঢ়পণ প্রয়াস। ১৯৮৫-৮৬ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জন্য তিনি ব্রিক লেন বিষয়ক সিরিজ প্রতিবেদন তৈরি করেছিলেন যা পরে প্রকাশ পায় গ্রন্থাকারে। দীর্ঘকাল পর আবার তিনি ফিরে গেছেন প্রবাসী বাঙালিদের কাছে, কেবল ব্রিক লেন নয়, ইংল্যান্ডের বৃহত্তর পরিসরে বাঙালি সমাজের কাছে। দীর্ঘকাল ধরে নানা ধরনের লেখালেখিতে নিবেদিত ঊর্মি রহমান এমন এক স্বাদু ও অন্তরঙ্গ গদ্যভঙ্গি আয়ত্ত করেছেন যা তার মননশীল রচনাকেও করে তোলে হৃদয়গ্রাহী। সাংবাদিকের সন্ধানী মানস ও গবেষকের গভীরতর বোধ মিলিয়ে তিনি প্রবাসী বাঙালি সমাজের সংগ্রাম ও সাফল্যের নানা ইতিবৃত্ত মেলে ধরেছেন গ্রন্থে। দীর্ঘদিনের শ্রম ও গবেষণার ফসল এই নিবন্ধসমূহ বিশাল বাঙালি জনগোষ্ঠীর এমন এক প্রতিকৃতি রচনা করেছে যা আমাদের নতুনভাবে চেনায় ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে সংগ্রামরত লাখো বাঙালির বাস্তবতা। সবচেয়ে বড় কথা, প্রবাসী জীবন কোনো জড়-জীবন নয়, এর আছে পরিবর্তন ও বহমানতা এবং সেই পালাবদল ফুটিয়ে তুলতে চাই অন্যতর দক্ষতা, যা ঊর্মি রহমানের রয়েছে। ফলে নিছক কোনো প্রবাসচিত্র নয়, প্রবাস-জীবনের বিশাল ব্যাপ্তির পরিচয়-ও মেলে এই গ্রন্থে। প্রবাসী সমাজ নিয়ে এমন বই সত্যিই দুর্লভ।

গেটেলের রাষ্ট্রীয় চিন্তাধারার ইতিহাস
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
গেটেলের রাষ্ট্রীয় চিন্তাধারার ইতিহাস এমন এক চিরায়ত গ্রন্থ যার সবিস্তার পরিচিতি প্রদান অবান্তর। পৃথিবীর দেশে দেশে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য অপরিহার্য হয়ে আছে এই বই। রাষ্ট্রচিন্তা নিয়ে যাঁরা ভাবিত তাঁদের জন্য এর পাঠ একান্ত আবশ্যিক। মানবসভ্যতার উষালগ্ন থেকে রাষ্ট্রগঠনের পেছনে যে দর্শন কাজ করেছে, রাষ্ট্রকে সমাজচিন্তকরা যে দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন আধুনিককাল পর্যন্ত তার বিবর্তন ও বিকাশকে অনুপম কুশলতায় তুলে ধরেছেন লেখক। বিপুলভাবে বিস্তৃত জটিল বিষয়কে লেখক যেভাবে বিন্যস্ত করেছেন, বিভিন্ন যুগের চিন্তাবিদদের অবদান প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেছেন তা গ্রন্থের পাঠ করে তুলেছে পরম আকর্ষণীয়। ফলে রাষ্ট্রীয় চিন্তার বিবর্তনের পরিচয়বহ এই গ্রন্থ যেমন শিক্ষার্থীদের জন্য পরম উপকারী বিবেচিত হয়েছে, তেমনি সমাজ নিয়ে ভাবিত পাঠকদের জন্যও হয়ে আছে অপরিহার্য। ইংরেজিতে রচিত বিশাল এই গ্রন্থের প্রথম বঙ্গানুবাদ করলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রবীণ অধ্যাপক এ.এ.এম. আতাউল হক। দীর্ঘদিন শিক্ষাদানের সঙ্গে জড়িত থেকে তিনি বুঝতে পেরেছেন বাংলায় চিরায়ত প্রয়োজনীয় গ্রন্থ উপস্থাপনের গুরুত্ব, সেই সঙ্গে তিনি জেনেছেন সরল, বোধগম্য ও আকর্ষণীয় ভাষায় অনুবাদের তাৎপর্য। তাই চিরায়ত ও প্রয়োজনীয় এক গ্রন্থের অত্যন্ত যোগ্যতার সঙ্গে কৃত অনুবাদ এখানে পেশ করা হলো সকল শ্রেণীর পাঠকের জন্য।

বিলাতে বাংলার রাজনীতি
Original price was: 500.00৳.375.00৳Current price is: 375.00৳.
বিলাত-প্রবাসী লেখক ফারুক আহমদ নিষ্ঠাবান গবেষক হিসেবে বোদ্ধাজনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর পরিশ্রমী ও ধীমান গবেষণাকর্মের পরিচয় বহন করছে বর্তমান গ্রন্থ, যেখানে গোড়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনায় বিলাত থেকে পরিচালিত মুক্তিচেতনাবহ আন্দোলনের বৃত্তান্ত তিনি দাখিল করেছেন। এই পটভূমিকায় পঞ্চাশের দশকে বিলাতে বসতি গড়ে তুলতে সংগ্রামরত প্রবাসীদের মধ্যে স্বদেশের মানুষের অধিকার আন্দোলনের অভিঘাত হয়েছে তাঁর বিবেচ্য। ঘাটের দশকে যে মুক্তিচেতনায় আলোড়িত হয়ে ওঠে প্রবাসী-সমাজ তার নানা প্রকাশ তিনি পর্যালোচনা করেছেন। নথিপত্র, দলিল-দস্তাবেজ, সংবাদ- সাময়িকী ঘেঁটে তিনি উদ্ধার করেছেন হাজারো তথ্য, তা বিন্যস্ত করেছেন ঐতিহাসিক পটভূমিকায় এবং সবিস্তার আলোচনা করেছেন মুক্তিযুদ্ধকালীন ঘটনাধারা। স্বাধীনতা-উত্তর পরিবর্তনময় রাজনীতি বিলাতে যেসব আলোড়ন ও পরিবর্তন সঞ্চার করেছে, হালফিল সময় পর্যন্ত তার হদিশ করেছেন লেখক। বিলাতে বাংলার রাজনীতি নিয়ে এমন পূর্ণাঙ্গ গ্রন্থ আগে কখনো পাওয়া যায় নি। এই বই যেমন গবেষকদের প্রয়োজন মেটাবে, বিবেচিত হবে মাইলফলক হিসেবে, তেমনি বাংলার রাজনীতির গতিধারা ও পরিবর্তন বৃহত্তর পটভূমিকায় জানতে ও বুঝতে বিশেষভাবে সহায়ক হবে। ইতিহাসের তথ্যমূলক উপস্থাপনা রচনাগুণে পাঠকদের জন্য হয়ে উঠেছে স্বাদু গ্রন্থ, অজস্র ছবি যে-বইয়ের আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে অনন্যসাধারণ এক ইতিহাসগ্রন্থ আমাদের উপহার দিলেন ফারুক আহমদ।

Washington Consensus : How and Why it Faield the Poor
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.

-26%
Globalisation and Related Issues
Original price was: 350.00৳.262.00৳Current price is: 262.00৳.
by the same author
Economic Essays
Japan-Centerpiece of the World Of Derugulation and Central Bank Autonomy
USA Today and Tomorrow
Tormented Soul (Poems)