-25%
বড় আশা করে
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
চার্লস ডিকেন্স কেবল ইংরেজি সাহিত্যের নয়, বিশ্বসাহিত্যের এক প্রধান পুরুষ। তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর অন্যতম গ্রেট এক্সপেক্টেশন। এই উপন্যাসের বিশাল পরিসরে ডিকেন্স উনিশ শতকের ইংলন্ডের সমাজচিত্র মেলে ধরেছেন। কাহিনীর চমৎকার বুনোট পাঠককে মোহিত করে রাখে, বর্ণনার কৌশলে প্রতিটি চরিত্র একেবারে সজীব হয়ে ওঠে, আর বিভিন্ন চরিত্রের মানবিক রূপের পরিচয়-লাভের মধ্য দিয়ে একাত্ম হয়ে যেতে হয় সেই যুগ ও সেই সময়ের সাথে। কিশোর পাঠকদের জন্য বিশাল এই উপন্যাসের সংক্ষিপ্ত ভাষ্য দাঁড় করিয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অনুবাদে যাঁর অবদানের কোনো তুলনা নেই। বড় আশা করে নাম দিয়ে বাংলায় রূপান্তরিত চার্লস ডিকেন্সের উপন্যাসের পাঠ কিশোর-কিশোরীদের সামনে বিশাল এক জগৎ খুলে দেবে, সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে মানুষ হিসেবে তাদের চৈতন্যে সমৃদ্ধি যোগাবে।

জলদস্যুর জলদেবতা

শরীফ খান সুন্দরবনের মানুষ, প্রকৃতিপ্রেমিক লেখক এবং মুক্তিযুদ্ধের আদর্শে সমর্পিত। এমনি ব্যক্তিত্ব যখন কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার কাহিনী লিখতে সচেষ্ট হন তখন রুদ্ধশ্বাস গল্পের পরতে পরতে জড়িয়ে থাকে জীবন ও প্রকৃতির ভিন্নতর অনেক উপাদান। সদ্য এস.এস.সি পরীক্ষা দেয়া দুই কিশোর রবি ও সাগর নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে বাংলার দক্ষিণাঞ্চলের বন ও সমুদ্রে আধিপত্য বিস্তারকারী জলদস্যুদের লুণ্ঠন অভিযানের সঙ্গে। উপস্থিত বুদ্ধি ও সাহসের সাথে তারা মোকাবিলা করে চলে একের পর এক বিপদসঙ্কুল ঘটনা। শেষ পর্যন্ত কোন্ পরিণতিতে পৌঁছয় তাদের অভিযান সেটা জানতে হলে গ্রন্থপাঠের আশ্রয় নিতে হবে, তবে আগাম কেবল এটুকুই বলে রাখা যায় 'জলদস্যুর জলদেবতা' নিছক অ্যাডভেঞ্চারের বই নয়, যদিও অ্যাডভেঞ্চারের তীব্র নাটকীয়তার পরিচয় রয়েছে অনেক। শরীফ খানের এই বই কিশোর পাঠকদের জীবনের ঘনিষ্ঠ পরিচয় যোগাবে, সাগর ও অরণ্যের গভীরে নিয়ে যাবে, আর তুলে ধরবে মুক্তিযুদ্ধের বাস্তবতার ভিন্নতর এক দিক। ফলে একবার পাঠেই নিঃশেষ হবে না এর আবেদন।
ISBN 984-165-419-

বিশ্বের শ্রেষ্ঠ দশ শিল্পী

বিশ্বের শ্রেষ্ঠ দশজন শিল্পীর কথা বলা হয়েছে বর্তমান গ্রন্থে, যাঁদের ভেতরে একজন বাঙালি প্রতিভাও রয়েছে। শিল্পের সাধনায় যাঁরা সভ্যতাকে সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে কেবল দশজনকে চিহ্নিত করা কঠিন কাজ। তবুও গ্রন্থস্তুত দশজন মনীষীর জীবনকথার মাধ্যমে আমরা বুঝতে পারবো আরো অগণন প্রতিভাবানের কাজের মাত্রা। আজকের নানা অর্জনের পেছনে হাজার বছরের যে ধারাবাহিকতা রয়েছে তার পরিচয় বহন করছে এই গ্রন্থে, মানুষের অব্যাহত জয়যাত্রার গ্রন্থ।

বিশ্বের শ্রেষ্ঠ দশ রসস্রষ্ট্রা

বিশ্বের শ্রেষ্ঠ দশজন রসস্রষ্টার কথা বলা হয়েছে বর্তমান গ্রন্থে। যুগে যুগে বিভিন্ন দেশে অনেক প্রতিভাবান রসিকজনের দেখা আমরা পাই। দেশকালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন, তাঁরা সর্বজনের, সর্বকালের। তাঁদের মধ্য থেকে দশজনকে বাছাই করা খুবই কঠিন কাজ। তবুও দশ রসিকজনকে বেছে নিয়ে তাঁদের জীবন-কাহিনী এখানে মেলে ধরা হলো যেন বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন সমাজে যাঁরা রসের প্রবাহ বইয়ে দিয়েছেন তাঁদের সম্পর্কে সাধারণ একটি ধারণা আমরা গড়ে নিতে পারি।

বিশ্বের শ্রেষ্ঠ দশ খেলোয়াড়

বিশ্বের শ্রেষ্ঠ দশজন খেলোয়াড়ের কথা বলা হয়েছে এই গ্রন্থে, যাঁদের ভেতরে রয়েছেন বাঙালি প্রতিভাও। যুগে যুগে ক্রীড়া-সাফল্যের ভেতর দিয়ে যাঁরা জীবনকে বলীয়ান করেছেন তাঁদের মধ্যে কেবল দশজনকে চিহ্নিত করা কঠিন কাজ। তবুও গ্রন্থধৃত দশ ব্যক্তিত্বের পরিচয় মাধ্যমে আমরা বুঝতে পারবো আরো অগণন প্রতিভাবানের কাজের মাত্রা। আজকের নানা সাফল্যের পেছনে যে হাজার বছরের ধারাবাহিকতা তার পরিচয়বাহী এই গ্রন্থ, মানুষের অব্যাহত জয়যাত্রার গ্রন্থ।

মিথিলা

শিশু-কিশোরদের জন্য লেখালেখিতে নাজিয়া জাবীন নিবেদিত রয়েছেন প্রায় দশক জুড়ে। একই সঙ্গে দশককাল ধরে কাজ করছেন দৃষ্টিজয়ী ও বিশেষ চাহিদা-সম্পন্নদের নিয়ে। তাঁর কাজ ও তাঁর লেখালেখি মিলেমিশে নিবেদিত হলো ব্যতিক্রমী বই 'মিথিলা'। ছোট যে-বইটি শিশু-কিশোরদের সামনে মেলে ধরবে বিশাল এক জগৎ, সবার জন্য ভালোবাসায় আলোকিত করবে তাদের অন্তর। লেখার সঙ্গে মিলিয়ে চমৎকার সব ছবি এঁকেছেন নবীন শিল্পী আরাফাত করিম। লেখা ও ছবির এই বই ছোটদের পড়বার ও পড়ে শোনাবার, যা পড়া কিংবা শোনা-দেখার ছাপ মনের মধ্যে জালিয়ে দেবে আলোর শিখা।

বাংলাদেশের প্রজাপতি

ডানা মেলে প্রজাপতি যখন ওড়ে বেড়ায় ফুল থেকে ফুলে, বাগানে, বনে-বাদাড়ে সেই দৃশ্য সবার মনে জাগায় আনন্দ-হিল্লোল। প্রাণী হিসেবে প্রজাপতি বড় নাজুক, পলকা তাদের দেহ, আর বিচিত্র রঙে রাঙানো পাখা তো একেবারেই হালকা পাতলা। তবে এই ডানাতে কতই না রূপের ছটা, প্রজাপতি মানুষের জীবনে বয়ে আনে কতই না আনন্দ। অথচ প্রজাপতির দিকে আমরা গভীরভাবে তাকাই বিশেষ কম, আর প্রজাপতির জীবন জানার চেষ্টা করি আরো কম। শুককীট-মুককীট হয়ে যখন পাখা মেলে প্রজাপতি, নজর কাড়ে আমাদের, তখন কজনাই-বা খবর রাখি অধিকাংশ প্রজাপতির আয়ুষ্কাল একান্ত ছোট, তারা বাঁচে বড় জোর এক থেকে দুই সপ্তাহ। আমরা কজনই-বা পারি এক ধরনের প্রজাপতি থেকে আরেক প্রজাপতিকে আলাদা করতে। বলতে পারি তাদের বাংলা নাম, খটমটো বৈজ্ঞানিক নামের কথা না হয় বাদই দিলাম। বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও প্রাণিজগতের প্রতি ভালোবাসায় নিবেদিত লেখক এই বইয়ে বলেছেন বাংলাদেশে দেখা-পাওয়া ছাব্বিশ প্রজাতির প্রজাপতির কথা। প্রজাপতি সম্পর্কে জানবার মূল তথ্যের পাশাপাশি তিনি যুক্ত করেছেন সুন্দর সব ছবি, তার নিজের তোলা হাজারো ছবি থেকে বাছাই করা অর্ঘ্য। এই বইয়ের পাতা উল্টিয়ে প্রজাপতি যারা চিনবেন, জানবেন প্রজাপতির কথা, তাদের জন্য এরপর থেকে বাগানে বা ফুলে প্রজাপতির বিচরণ দেখা হবে বাড়তি আনন্দের, কেননা সেই প্রজাপতি হবে তাদের চেনা ও জানা। প্রজাপতির প্রতি ভালোবাসা সঞ্চার করবে এমন বই, সেইসাথে আমাদের করে তুলবে প্রকৃতির প্রতি আরো দায়বদ্ধ।

বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা: শিক্ষাক্রম প্রসঙ্গ

সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও জনশিক্ষার ক্ষেত্রে পালাবদলের দিকে এগুচ্ছে বাংলাদেশ। শিক্ষার সুযোগ গ্রহণে আগ্রহীজনের সংখ্যা বাড়ছে, বাড়ছে বিদ্যালয়ের চৌকাঠ মাড়ানো ছাত্রছাত্রীর সংখ্যা। কিন্তু আনুষ্ঠানিক শিক্ষার অবকাঠামোগত সুযোগ- সুবিধা গ্রহণে নানা কারণে অপারগ থেকে যাচ্ছে বিপুলসংখ্যক বিদ্যার্থী। এদেরকে শিক্ষণধারার বাইরে রেখে সর্বজনীন শিক্ষার সুফল অর্জনের কথা ভাবা যায় না। আশার কথা, সুযোগ-বঞ্চিতদের জন্য সৃজনশীলভাবে শিক্ষার ব্যবস্থা করে দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ ক্রমশ ব্যাপক হচ্ছে। বিভিন্ন জনগোষ্ঠীর জীবন-বাস্তবতা ও সমস্যা বিবেচনায় নিয়ে নমনীয়ভাবে তাঁদের জন্য প্রণীত হচ্ছে আলাদা শিক্ষাক্রম। শিক্ষাপ্রসার ও শিক্ষাদান কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বিশেষজ্ঞ মমতাজ লতিফ বর্তমান গ্রন্থ রচনা করেছেন আপন প্রাণের তাগিদ থেকে। উপানুষ্ঠানিক শিক্ষাক্রমে নিয়োজিত সংস্থা ও ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বিত করেছেন তিনি। মেলে ধরেছেন সংশ্লিষ্ট সবার সামনে, যেন বিভিন্ন শিক্ষাক্রমের পরিচয়-লাভের মাধ্যমে আপন অভীষ্ট অর্জনে তাঁরা অধিকতর দক্ষ হয়ে উঠতে পারেন। উপানুষ্ঠানিক শিক্ষাধারার সঙ্গে জড়িত এবং শিক্ষা বিষয়ে ভাবিত সকলের জন্য বইটি তাই বিশেষ প্রয়োজনীয়।

ধ্বনির কথা আবৃত্তির কথা

ধ্বনি ও উচ্চারণ বিষয়ে সজাগ হওয়ার মাধ্যমে ভাষার প্রতি মমত্বের পরিচয় মেলে, ভাষা-সংস্কৃতির শীলিত সাধনার প্রতি আনুগত্য প্রকাশ পায় এবং সার্বিক সামাজিক সংস্কৃতিতে নতুন উত্তরণ বয়ে আনে। আশার কথা, আমাদের দেশে এই ভাষা-সচেতনতা ক্রমে প্রসারিত হচ্ছে, ধ্বনি ও উচ্চারণ বিষয়ে মনোসংযোগ বাড়ছে এবং কাব্যগীতি ও আবৃত্তিচর্চার ধারা বিকশিত হয়ে উঠছে। বর্তমান গ্রন্থ এই সাধনায় শরিক সকলকে ভাবনার উপাদান যোগাবে, বাংলা স্বরধ্বনির বৈশিষ্ট্য ও ব্যবহারিক দিক উন্মোচিত করবে এবং গান বা আবৃত্তির চর্চায় নতুন মাত্রা যোগ করবে। প্রমিত উচ্চারণের সমস্যা বিষয়ে সজাগ থেকে এর অনুশীলনে যাঁরা ব্রতী, গানের উপস্থাপনায় পাঠ আর উচ্চারণের সূক্ষ্ম দিকগুলো যাঁরা তলিয়ে দেখতে আগ্রহী, সর্বোপরি সাহিত্য পাঠে ধ্বনিসুষমার মাহাত্ম্য অনুধাবনে ব্রতী, তাঁরা সকলে এই কৃশকায় গ্রন্থে পাবেন ভাবনার অঢেল উপাদান। ধ্বনিসৌকর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে ভাষা সাহিত্য কাব্য আর গীতিময়তার সম্পদকে অধিকতর বিভূতিমণ্ডিত করে আমাদের সামনে হাজির করেছে বর্তমান গ্রন্থ, সর্বার্থে যা ব্যতিক্রমী এবং উজ্জ্বল।

শ্যাকলটনের দুঃসাহসিক অভিযান

এ-এক অসমসাহসিক অভিযানের কাহিনী। মানবের কষ্টসহিষ্ণুতা ও সংগ্রামী শক্তির বিপুলতার পরিচয় মেলে এর্নেস্ট শ্যাক্ল্টন এবং তাঁর দলের মেরু অভিযানের বৃত্তান্তে। অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত শ্যাক্ল্টন ১৯১৫ সালে অ্যান্টার্কটিকা অভিযানে আটকা পড়েছিলেন বরফের জমাট সমুদ্রে। বরফের চাপে ভেঙে পড়ে তাঁর জাহাজ এনডুরেন্স, শুরু হয় ২০ মাসব্যাপী দুঃসাহসিক এক অভিযান। গভীর মেরু প্রদেশ থেকে পরিচালিত এই অভিযানের কাহিনী মেলে ধরেছেন আলফ্রেড ল্যানসিং। কখনো স্লেজে, কখনো পায়ে হেঁটে, কখনো উত্তাল সাগরে নৌকা নিয়ে পাড়ি দিয়ে তাঁরা শেষ পর্যন্ত উদ্ধার লাভে সমর্থ হন। চরম প্রতিকূলতার মুখোমুখি হয়েও মানুষ যে হার মানে নি, তার পরিচয় মেলে শ্যাক্ল্টনের অভিযানের প্রতিটি পর্বে। মেরু জয়ের অভিযান ব্যর্থ হলেও বাধার বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী হয়েছিলেন শ্যাক্ল্টন। তাই চিরস্মরণীয় হয়ে আছে তাঁর অভিযান, মানবের লড়াকু ক্ষমতার পরিধি যে কতো বিস্তৃত হতে পারে সেই পরিচয় যুগ যুগ ধরে প্রেরণা যোগাচ্ছে সংগ্রামী মানুষদের।

কনটিকি

থর হেয়ারডাল বিশ্ববিশ্রুত এক অভিযাত্রীর নাম। ইতিহাসের সূত্র অবলম্বন করে বিভিন্ন সাহসিক অভিযানে তিনি ঝাঁপ দিয়েছিলেন ইতিহাসের রহস্যমোচনের লক্ষ্যে। ফলে সর্ব অর্থে তিনি হয়ে আছেন ব্যতিক্রমী এক অভিযাত্রী। আজ থেকে সাতাত্তর বছর আগে সূচিত হয়েছিল তাঁর প্রথম অভিযান। হাজার বছর আগে বল্ল্সা গাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলায় চেপে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা পাড়ি দিয়েছিল প্রশান্ত মহাসাগর এবং বসতি গড়েছিল পলিনেশীয় দ্বীপপুঞ্জে-অধ্যয়ন ও বিচার-বিশ্লেষণ থেকে এমনি এক সিদ্ধান্তে এসেছিলেন থর হেয়ারডাল। তাঁর ধারণাকে বাস্তবে প্রমাণ করার জন্য সত্যিকারের অভিযানে ঝাঁপ দিলেন তিনি, পেরুর উপকূল থেকে গাছের গুঁড়ির ভেলা ভাসালেন প্রশান্ত মহাসাগরে। থর হেয়ারডাল ও তাঁর সঙ্গীদের দুঃসাহসিক এই অভিযানের কাহিনী বিবৃত হয়েছে বর্তমান গ্রন্থে। দুনিয়ার বিভিন্ন দেশে অতীব জনপ্রিয় কনটিকি অভিযানকাহিনীর বাংলা রূপান্তর করেছেন এনায়েত মওলা, শিকার ও অ্যাডভেঞ্চারপ্রিয় প্রবীণ এই মানুষটি ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিছক অনুবাদের কাজ তিনি করেন নি, অন্তরের ভালোবাসা দিয়ে বাঙালি পাঠকদের পরিচিত করাতে চেয়েছেন থর হেয়ারডালের সঙ্গে। 'কনটিকি' গ্রন্থের বাংলা রূপান্তর তাই একটি স্মরণীয় প্রকাশনা হিসেবে চিহ্নিত হওয়ার দাবি রাখে।

কানাডার কথকতা

প্রবীণ পিতামাতা গিয়েছেন দূর দেশে প্রবাসী পুত্রকন্যার কাছে, দেখেছেন ভিন্ন দেশ ও ভিন্ন সমাজ, এমনটা এখন খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ব্যতিক্রমী বিষয় হলো সেই দেখাকে সত্যিকার অবলোকন করে তোলা এবং লেখার মাধ্যমে সবাইকে ভ্রমণাভিজ্ঞতায় শরিক করে তোলা। আজীবন শিক্ষা বিভাগে কাজ করেছেন বিমলেন্দু হালদার, পুত্র পিএইচ.ডি গবেষণার কাজ করছে কানাডার মানিটোবা বিশ্ববিদ্যালয়ে, সেই সুবাদে তাঁর দুই মাসের কানাডা ভ্রমন। দু’চোখ ভরে তিনি দেখেছেন দেশ, সেই সাথে প্রবাসীদের জীবনযাপন এবং যখনই যেটুকু সুযোগ পেয়েছেন জানতে চেয়েছেন শিক্ষার হাল-হকিকত। তাঁর এই দেখা সবসময়ে মিলিয়ে নিতে চেয়েছেন স্বদেশের বাস্তবের সাথে। ফলে কানাডার কথকতা ভ্রমণকাহিনী পাঠের স্বাদ যেমন জোগাবে, পুঙ্খানুপুঙ্খ ও আকর্ষণীয় বিবরণীর মধ্য দিয়ে যেতে যেতে পাঠক যেমন নিজেই হয়ে উঠবেন ভ্রমণার্থী, তেমনি এখানে মিলবে জীবনোপলব্ধির গভীরতর প্রকাশ। সব মিলিয়ে এই বই হয়ে উঠেছে ভ্রমণের ব্যতিক্রমী কথকতা।

ব্যতিক্রমী নারীসত্তা : রোকেয়া রহমান কবির

রোকেয়া রহমান কবির কোনো সুপরিচিত নাম নয়, বৃহত্তর লোকসমাজে তিনি সুবিদিত নন, তবে যাঁরা তাঁকে দেখেছেন, তাঁর সান্নিধ্যে এসেছেন তাঁদের মনে তিনি দাগ কেটেছেন স্থায়ীভাবে। পূর্ববাংলা ও বাংলাদেশের নারী জাগরণের বহুব্যাপ্ত বহুমাত্রিক অগ্রধারায় এই নারী-ব্যক্তিত্বের রয়েছে ভিন্নতর যুক্ততা। রক্ষণশীল পাকিস্তানি ঘেরাটোপের সমাজে তিনি নিঃসঙ্গ তেজি নারী হিসেবে সামাজিক বাধা-নিষেধ উপেক্ষা করে চলেছেন আপন জীবনদৃষ্টি নিয়ে, যে-একলা চলার মধ্যে ব্যক্তি-স্বাতন্ত্র্য ছিল, কিন্তু ছিল না ব্যক্তি-স্বার্থমগ্নতা। তিনি নারীর মুক্তি-চেতনার সঙ্গে সমাজের মুক্তি ও কল্যাণবোধের সমীকরণ তৈরি করেছিলেন একান্ত নিজস্বভাবে। তাঁর কর্ম ও জীবনাচারে ছিল ভিন্নতা, আপসকামিতা তাঁর মধ্যে ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত, তাই তাঁকে ভুল বোঝার অবকাশ ছিল অনেক। বিপদের ঝুঁকি অগ্রাহ্য করে বামপন্থিদের সঙ্গে যোগাযোগ রক্ষায় তিনি পিছপা হন নি, সাম্প্রদায়িক সংঘাত মোকাবেলায় অকুতোভয়ে দাঁড়িয়েছেন সামনের কাতারে। রোকেয়া রহমান কবিরের ব্যতিক্রমী নারীসত্তার প্রতিকৃতি রচনার দুরূহ কাজ সহজিয়া ও চিত্তাকর্ষকভাবে সম্পন্ন করেছেন উর্মি রহমান, যা অজানা অনেক তথ্যের আলোকে প্রতিবাদী নারীর অন্তরঙ্গ ছবি মেলে ধরে পাঠকের সামনে। ব্যতিক্রমী নারীসত্তা বিষয়ে আলাদা মাত্রার এই বই পাঠক-হৃদয় আলোড়িত কব নিঃসন্দেহে, সেই সঙ্গে জোগাবে নতুন উপলব্ধি ও ভাবনার উপকরণ।

বাঙালি নারী- সাহিত্যে ও সমাজে

আনিসুজ্জামান সাহিত্য ও সমাজ-বিষয়ক গবেষণায় যে ঋদ্ধির পরিচয় রেখেছেন তার অনুপম পরিচয় বহন করছে বর্তমান গ্রন্থ, প্রাথমিক পর্বের বাংলা সাহিত্যে নারীর চিত্রায়ণ তিনি বিশ্লেষণ করেছেন তৎকালীন সমাজ-বাস্তবতার নিরিখে। জটিল বিষয়ও উপস্থাপনার গুণে চিত্তাকর্ষক করে তোলার দক্ষতা লেখকের সহজাত, সাহিত্যের বিপুল ভুবন থেকে প্রধান লক্ষণ ও প্রবণতা শনাক্ত করতেও তিনি সিদ্ধ এবং উভয় গুণের মিশেলে এমন এক মৌলিক বিশ্লেষণ ও বিষয়-ব্যাখ্যা আমাদের সামনে হাজির করেন তা ভাবনা-উদ্রেকী ও সুখপাঠ্য। সমাজে নারীর অবস্থান ও অধিকার নিয়ে ভাবজগতে সূচিত সাম্প্রতিক আলোড়ন নতুন পরিপুষ্টি পাবে লেখকের এই ইতিহাস-পর্যালোচনা দ্বারা। অতীতের সম্যক উপলব্ধি থেকে ভবিষ্যৎ বিকাশের পাথেয় সংগ্রহে বর্তমান গ্রন্থ বিশিষ্ট অবদান জোগাবে।

নারী প্রগতির চার অনন্যা

মননশীল প্রাবন্ধিক আহমদ রফিক সামাজিক ও সাহিত্যিক বিকাশ ও গতিধারার বিভিন্ন দিকে আলোকসম্পাত করে চলেছেন দীর্ঘকাল ধরে। তাঁর প্রখর ইতিহাসবোধ এবং সামাজিক সমগ্রদৃষ্টি আমাদের অতীত ইতিহাসের অনেক পর্ব নতুনভাবে পর্যালোচনার পথ তৈরি করেছে। সেই বিবেচনায় তিনি মৌলিক চিন্তার উদ্গাতা গুটিকয় প্রাবন্ধিকের একজন হিসেবে বরণীয় হয়েছেন। তাঁর চিন্তার গভীরতা, বিশ্লেষণের তীক্ষ্ণতা এবং সামাজিক ইতিহাসের মননঋদ্ধ উদ্ভাসনের আরেক পরিচয় মেলে বর্তমান গ্রন্থে, যেখানে পথিকৃৎ চার নারী সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। নওয়াব ফয়জন্নেছা চৌধুরাণী, খায়রন্নেসা খাতুন, রোকেয়া সাখাওয়াৎ হোসেন এবং সফিয়া খাতুন- এই চার নারী উনিশ শতকের শেষাশেষি থেকে বিশ শতকের প্রথম দিক অবধি এক তমসাময় সময়ে শিক্ষা ও সাহিত্যচর্চার মশালবাহী হয়েছিলেন, যে-কাজ বহন করে বিপুল সামাজিক তাৎপর্য। তাঁদের অনন্য সাধনার পরিচয় পরম্পরায় গেঁথে একত্র উপস্থাপন ঘটেছে বর্তমান গ্রন্থে, নতুন দৃষ্টিতে ইতিহাসের এই বিবেচনা বাংলার নারী আন্দোলনের গতিপ্রকৃতি বুঝতে বিশেষ সহায়ক হবে, সেইসঙ্গে বোঝা যাবে চার পথিকৃৎ নারীর অনন্য ভূমিকা।

মুখতার মাঈ : মান-সম্মানের নামে

মুখতার মাঈ পাঞ্জাবের অজপাড়াগাঁর লেখাপড়া না-জানা অকালবৈধয্য বরণকারী দুঃস্থ এক নারী। জীবনের নানা বঞ্চনার মধ্য দিয়ে পথ চলতে চলতে আকস্মিকভাবে বড় ধরনের বিপদের সম্মুখীন হন তিনি, যখন পাকিস্তানি সামন্ত-সমাজের জগদ্দল পাথর তাঁকে পিষ্ট করতে উদ্যত হয়। গ্রামীণ ভূস্বামী শ্রেণির সম্মানহানী ঘটিয়েছে তাঁর কনিষ্ঠ-ভ্রাতা, এই অজুহাতে শুরু হয় স্থানীয় সালিশি, যা আসলে ক্ষমতাবানদের একতরফা বিচার, বিচারের প্রহসন। এই সামাজিক অনাচার মাথা পেতে নেননি মুখতার মাঈ। রুখে দাঁড়িয়েছিলেন এককভাবে এবং এর মূল্য দিতে হয় গণধর্ষণের শিকার হয়ে। তারপরও ভেঙে পড়েননি তিনি, ধীরে ধীরে বিকশিত হয়েছিল তাঁর অন্তরের শক্তি, তিনি অর্জন করেন সাহস, শুরু হয় নতুন লড়াই। মুখতার মাঈয়ের প্রতিরোধের কাহিনি জাতীয় মাধ্যমে প্রকাশিত হয়ে দৃষ্টি আকর্ষণ করে অনেকের, আন্তর্জাতিক মাধ্যমে তিনি জায়গা করে নিলে তাঁর সংগ্রাম পায় নতুন মাত্রা, তিনি হয়ে ওঠেন প্রবল বাধার বিরুদ্ধে নারীর সংগ্রামের প্রতীক। সভ্যসমাজের রীতি-বিরুদ্ধ পশ্চাৎপদ পাকিস্তানি সমাজে ধর্ম নিয়ে অধর্মাচার এবং সামাজিক সহিংসতার বিরুদ্ধে একক নারীর সংগ্রামের এই আলেখ্য স্বাদু বাংলায় ভাষান্তর করেছেন জেবা রশীদ চৌধুরী, যা পাঠকমন আলোড়িত করবে নিঃসন্দেহে।

চানাচূর

চানাচূর ও মিসেস এম. রহমান-এমত গ্রন্থনাম ও লেখক-নাম দুই-ই আজকের পাঠকদের জন্য হয়তো কিছু ধন্ধ তৈরি করবে। একালে কোনো গ্রন্থ-রচয়িতা নিজের নাম এভাবে নিশ্চয় লিখবেন না, অথচ বিগত শতাব্দীর ত্রিশের দশকে অগ্রসর মুসলিম লেখিকাদের ক্ষেত্রে এমত প্রচলন স্বাভাবিক হিসেবেই গণ্য হতো। মিসেস এম. রহমান লিখেছেন খুব কম, কিন্তু তাঁর প্রতিটি রচনায় অন্দরের শৃঙ্খল ভেঙে বাইরের জগতে ঠাঁই করে নিতে নারীর আকুতি ও তেজ এমনভাবে প্রকাশ পেয়েছে যা আজকের পাঠকদেরও অভিভূত করবে। সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও সংস্কারগত বাধা-নিষেধের ঘেরাটোপে বন্দি অধিকারহীনা নারীর জীবনযন্ত্রণা ও মুক্তিমন্ত্রণা, দুইয়ের পরিচয় মেলে তাঁর রচনায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর কাছে পেয়েছিলেন মাতৃস্নেহ ও প্রশ্রয়। দৃঢ়চেতা এই নারীকে নজরুলের মনে হয়েছিল কাঁটার কুঞ্জে সদা উদ্যত-ফণা নাগমাতা। বড় অকালে জীবনাবসান ঘটে লেখিকার, মৃত্যুর পর প্রকাশিত হয় তাঁর গ্রন্থ চানাচূর, সাতটি নিবন্ধ এবং তিনটি গল্প নিয়ে। চানাচূর নাম লেখিকা স্বয়ং নির্বাচন করেছিলেন, নানা স্বাদের রচনার মিশেল পাঠকের হাতে তুলে দেয়ার কালে হয়তো আপন বিনয়বশত। গ্রন্থনাম পাঠকের কাছে রম্যরচনার ভ্রান্ত ধারণা বয়ে আনতে পারে, তবে গ্রন্থ প্রকাশকালে যেমন বলা হয়েছিল, লেখিকা আকাশ-লঙ্কা ও গোলমরিচ পিশে চানাচুর তৈরি করেছেন, এর ঝাঁঝ রম্য নয়, একান্তই জ্বালা-ধরা। বাংলার নারী-মুক্তি বিষয়ে প্রতিবাদী এমন গ্রন্থ তাই নতুন করে মনোযোগ দাবি করে সমাজের। আশা করা যায় প্রায় নব্বই বছর আগে প্রকাশিত গ্রন্থের পুনর্মুদ্রণ ইতিহাসের নতুন পাঠ হিসেবে যেমন বিবেচিত হবে, তেমনি নারী-মুক্তি ও সমাজ-মুক্তি প্রয়াসে হবে প্রেরণামূলক।

রাঙ্গামাটির অরণ্যে বনৌষধির খোঁজে

তরুণ নিসর্গবিদ মোহাম্মদ ইউসুফ পেশায় একজন উদ্ভিদবিজ্ঞানী, কাজ করছেন গবেষণাগারে এবং চার দেয়ালের বাইরে, যে-কাজের ক্ষেত্র দেশের পথ-প্রান্তর, পাহাড়-সমভূমি এবং উদ্দিষ্ট বনবনানী, তরু ও তৃণলতা। কেবল উদ্ভিদ নয়, উদ্ভিদের সঙ্গে জীবনের যোগও তাঁর আগ্রহের বিষয়। এমনি নবীন বিজ্ঞানী তরুরাজিলীলাময় পার্বত্য চট্টগ্রামে এক স্বল্পকালের সফর অভিজ্ঞতার সবিসন্তার বর্ণনার মধ্য দিয়ে উদ্ভিদজগৎ ও সমাজজীবন বিষয়ক বাস্তবতার বিভিন্ন দিক মেলে ধরতে সচেষ্ট হয়েছেন। ফলে এক নবীন লেখকের কাছ থেকে আমরা পেলাম ব্যতিক্রমী গ্রন্থ- যা ধারণ করেছে বহু মাত্রা- আমাদের যেমন নিয়ে যায় বনরাজির গভীরে, তেমনি উন্মোচন করে সমাজে বিদ্যমান অনেক ঘাটতির দিক- তা সে পাহাড়ি মানুষদের ঐতিহ্যিক জীবনধারায় সংখ্যাগরিষ্ঠ সমতলবাসীর আগ্রাসনজনিত কারণেই হোক অথবা হোক প্রকৃতিবিজ্ঞান চর্চার সংস্থাপন গড়তে আমাদের সমূহ ব্যর্থতা। সব মিলিয়ে আমরা পাই আলাদা মাত্রার বই, একই সঙ্গে ভালোলাগার ও সচকিত হওয়ার।

Washington Consensus : How and Why it Faield the Poor

-

মহা আর্থিক সঙ্কট : কারণ ও পরিণতি

সমাজতান্ত্রিক শিবিরে নেমে-আশা ধস ছিল বিশ শতকের শেষ প্রান্তে সংঘটিত অভাবিত ও অকল্পনীয় ঘটনা, যা পাল্টে দিয়েছিল বিশ্বের রাজনীতি ও অর্থনীতি। এর জের হিসেবে পশ্চিমি ধনতান্ত্রিক ব্যবস্থা হয়ে ওঠে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, বাজার অর্থনীতি গ্রহণ করে সর্বব্যাপ্ত রূপ। এককেন্দ্রিক নতুন পৃথিবীতে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মধ্য দিয়ে ঘটবে অর্থনীতির বিকাশ, পুঁজিবাদের সামনে রইলো না আর কোনো বাধা বা সঙ্কটের আশঙ্কা-এমন ভাবনায় আলোড়িত বোধ করেছিলেন অনেকে। এহেন পটভূমিকায় ২০০৭ সালে সৃষ্ট মহা আর্থিক সঙ্কট প্রচলিত ভাবনার ভিত্তি টালমাটাল করে দেয়। অভাবিত এই মহা মন্দা ও আর্থিক সঙ্কট বিশ্লেষক ও তাত্ত্বিকদের জোরালো সব মতবাদের অসারতা পরিষ্কার করে তোলে। সর্বগ্রাসী সঙ্কট নিয়ে বিস্তর লেখালেখি হলেও এর কার্যকারণ ও পরিণতি ব্যাখ্যা করে ভবিষ্যৎমুখী ভাবনা-উদ্রেককারী রচনা আমরা বিশেষ দেখি না। সমস্যা অনুধাবনের জন্য বিকল্প দৃষ্টিভঙ্গি ও চিন্তা-কাঠামোর প্রয়োগ যোগান দিতে পারে গভীরতর উপলব্ধির। সেই বিবেচনায় জন বেলামি ফস্টার ও ফ্রেড ম্যাগডফের বিশ্লেষণী গ্রন্থ মূল্যবান অবদান রাখবে নিঃসন্দেহে। পুঁজিবাদী বাজার-উপাসক সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে বিশ্ব আর্থিক সঙ্কট বিবেচনার তাঁরা যেমন ঘোর বিরোধী, তেমনি রাষ্ট্রীয় ও পার্টি- শাসিত সমাজতান্ত্রিক ব্যবস্থার সমর্থকদের বিশ্লেষণহীন আশাবাদিতায়ও তাঁদের আস্থা নেই। মানবকে কেন্দ্রে রেখে প্রতিবেশগত পূর্ণতার ভিত্তিতে যে কল্যাণকর সমাজ গড়বার নিরিখে তাঁরা মহা আর্থিক সঙ্কটের বিশ্লেষণী গ্রন্থ প্রণয়ন করেছেন তা মুক্তমনের পাঠকের সমাদর লাভ করবে বলে আমাদের বিশ্বাস। বইয়ের বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বাংলা সংস্করণের জন্য প্রণীত লেখকদ্বয়ের বিশেষ ভূমিকা।

জীবনের গান গাই

গণমানুষের গান ও নজরুলের গান গেয়ে দেশবাসীর হৃদয়মন জয় করেছিলেন শেখ লুতফর রহমান বহু আগেই। শারীরিক প্রতিবন্ধকতা তিনি যেমন বরাবর তুচ্ছ করেছেন তেমনি জীবনের কোনো বাধাই কখনো গ্রাহ্যের মধ্যে আনেন নি। মুসলিম পরিবারের সংস্কারের গণ্ডি ভেঙে গান শেখবার তাগিদে এসেছিলেন কলকাতায়। ধ্রুপদী সঙ্গীত শিক্ষাগ্রহণের পাশাপাশি গণনাট্য সংঘের সঙ্গে যোগাযোগ তাঁর ভেতর সঞ্চার করে ভিন্নতর এক বোধ। শিল্পের সাধনা ও শিল্পীর সামাজিক দায়, উভয় বিষয়েই নিষ্ঠাব্রতী হয়ে ওঠেন তিনি। পাকিস্তানি যুগের প্রথমদিককার তমসাচ্ছন্ন দিনে তাঁর সাহসিক গণসঙ্গীত দেশবাসীর জন্য বিশেষ উদ্দীপনা যুগিয়েছে। এক্ষেত্রে তিনি পালন করেছেন পথিকৃতের ভূমিকা। আমাদের বিগত দশকগুলোর আন্দোলন-প্রতিবাদের সঙ্গে যে গানগুলোর নিবিড় যোগ তেমন বহু গানের সুরকার হচ্ছেন তিনি। সুকান্ত-সিকান্দার আবু জাফরের কবিতায় সুরারোপে যে দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন তা তুলনারহিত। এই গুণী শিল্পী এখানে বলেছেন তাঁর সঙ্গীতজীবনের কথা, যে শিল্পসাধনার সঙ্গে মিলেমিশে আছে এই বাংলার মানুষের মুক্তির নানামুখী প্রয়াস। ফলে এই বই যেমন সঙ্গীতের কথা, তেমনি জীবনেরো কথকতা।

নন্দনে নন্দিনী

‘মধ্যরাতের অশ্বারোহী’ গ্রন্থ যে অনন্য রচনাধারার পরিচয় মেলে ধরেছিল তার তৃতীয় পর্ব ’নন্দনে নন্দিনী’র মাধ্যমে সেই ত্রিখণ্ড বা ট্রিলজির মালা গাঁথা সম্পন্ন হলো। স্মৃতিকথা নয়, সাংবাদিকতা কিংবা রাজনীতির প্রত্যক্ষদর্শী ভাষ্য নয়, আত্মোপলব্ধির পরিচয় মেলে ধরার জন্য অনন্য এক কাঠামো ও ভঙ্গি খুঁজে ফিরছিলেন ফয়েজ আহ্মদ এবং সেই বিশিষ্ট কথ্যভঙ্গি যে তিনি সার্থকভাবে আয়ত্ত করতে পেরেছেন ’মধ্যরাতের অশ্বারোহী’ সৃষ্ট আলোড়ন ও আগ্রহ থেকে তা উপলব্ধি করা যায়। সেই ধারাবাহিকতায় তিনি এবার বলেছেন গভীরতর জীবনোপলব্ধির কথা, যেখানে রাজনৈতিক মত-পার্থক্য ছাপিয়ে জেগে ওঠে দরদি মনের ঔদার্য, সমাজসত্য মেলে ধরার পাশাপাশি পরিস্ফুট হয়ে নিবিড়তম ব্যক্তিগত অনুভূতি। আশ্চর্য সংযম ও পরিমিতি নিয়ে অনেক না-বলা কথা এবার বলেছেন লেখক, বাল্যের পারিবারিক ও সামাজিক আবহের বিভিন্ন রসমণ্ডিত কাহিনী উপস্থাপন করেছেন, শেখ মুজিবর রহমানসহ ঘনিষ্ঠ অথচ ভিন্নপথযাত্রী ব্যক্তিত্বদের জীবনের বিভিন্ন ঘটনার সুবাদে অনুপম প্রতিকৃতি তিনি এঁকেছেন। সর্বোপরি পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের নিবিড়তম অনুভূতির যে পরিচয় মেলে দেয় আমাদের সামনে। হাস্য-পরিহাসময় ঝলমলে গল্পকথার সূত্রে সমাজ ও ইতিহাসের ব্যাপ্তি যেমন প্রকাশ পায়, তেমনি আনন্দ ও বেদনার গভীরতর ব্যঞ্জনা ব্যক্তিমানবের গহিনলোকে নিয়ে যায় আমাদের। এমনি বিরল গ্রন্থপাঠ যে-কোনো পাঠকের জন্য আলাদা অভিজ্ঞতা, যা বয়ে আনে জীবনচেতনার প্রসারতা। ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘সত্যবাবু মারা গেছেন’ এবং ‘নন্দনে নন্দিনী’ অনন্য ট্রিলজি হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে আমাদের সৃষ্টিশীল রাজনৈতিক সাহিত্যে।

নোয়াখালী : ১৯৪৬

১৯৪৬ সাল বাংলার ইতিহাসের এক উত্তাল সময়। ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং তৎপরবর্তী দাঙ্গা-হাঙ্গামায় বিপর্যস্ত হয়েছিল মানবভাগ্য। নোয়াখালী ও বিহারের প্রত্যন্ত অঞ্চলে জ্বলে উঠেছিল আগুন, বয়ে দিয়েছিল নীরিহ মানুষের রক্তস্রোত, হিন্দু-মুসলিম সাধারণজনের জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার। সেই কঠিন সময়ে শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে প্রত্যন্ত নোয়াখালীর গ্রামে উপস্থিত হয়েছিলেন গান্ধীজি, দুর্গত হিন্দুদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। পরে তিনি গিয়েছিলেন বিহারে, দুর্গত মুসলমানদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। নোয়াখালীতে আরো জড়ো হয়েছিলেন নানা স্থান থেকে আগত সমাজকর্মী, তাঁদের একজন সিলেটের সুহাসিনী দাস, ১৯৪৬ সালের ডিসেম্বরে যিনি এসেছিলেন নোয়াখালী, কাজ করেছিলেন পরের বছরের মার্চ মাস পর্যন্ত। তাঁর সেই সময়ের ডায়েরিতে প্রতিদিনের কর্মকাণ্ডের বিবরণী লিপিবদ্ধ করেছিলেন। সেই ডায়েরি সম্পাদনা করে ভূমিকা, টীকাভাষ্যসহ বর্তমান গ্রন্থ প্রস্তুত করেছেন তরুণ গবেষক দীপংকর মোহান্ত। সেই সুবাদে আমরা পাই ইতিহাসের এক টালমাটাল সময়ের বাস্তব ছবি, যখন একদিকে লুপ্ত হয়েছিল মানবিক অনুভূতি ওসৌভ্রাতৃত্ব, আরেকদিকে চলেছিল মানবতার উত্থানের আয়োজন। মানুষের মানবিক হয়ে োঠার সেই নিরন্তর সাধনারই দলিল নোয়াখালী : ১৯৪৬।

ওস্তাদ আলাউদ্দীন খাঁ জীবনী ও পত্রসম্ভার

জীবনাচার, দুইয়ের মিলনে ব্যতিক্রমী হয়ে উঠেছিল তাঁর ব্যক্তিত্ব। উত্তর ভারতের শিল্প-সমঝদার রাজপরিবারের আনুকূল্যে তিনি লাভ করেছিলেন, ভ্রমণ করেছেন বিশ্বের নানা দেশ, সঙ্গীত-গুরু হিসেবে তালিম দিয়েছেন কালজয়ী শিক্ষার্থীদের, সুরবাদনে অগণিত মানুষের হৃদয় মাতিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি, অথচ জীবনাচার ও জীবনদৃষ্টিভঙ্গিতে তিনি সর্বদা থেকে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের সন্তান। আলাউদ্দিন খাঁর শিল্পসাধনা ও জীবনসাধনার গভীরতা উপলব্ধির জন্য তাই প্রয়োজন ভিন্নতর দৃষ্টিভঙ্গি। তাঁর পরিবারের এক উত্তরপুরুষ সঙ্গীতে সমর্পিতপ্রাণ মোবারক হোসেন খান আপন লাল জেঠার জীবনভাষ্য দাঁড় করাবার পাশাপাশি নিবেদন করেছেন তার পত্রসংকলন। জীবনকথা ও পত্রসাহিত্যের এ যেন এক যুগলবন্দি এবং এর মাধ্যমে আমরা বুঝি পৌঁছতে পারি সুরমূর্চ্ছনার অন্যতর স্তরে, যখন জীবনের ভিন্নরূপ আমাদের সামনে প্রতিভাত হয়, যে ভিন্নতার অনন্য সাধক ও বাদক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ব্যতিক্রমী সুরস্রষ্টা সম্পর্কে এ তাই আলাদা এক গ্রন্থ।

রাঙাধুলোর ভাঙাপথে

একদা ফরিদপুরবাসী ভট্টাচার্য পরিবার বাংলার সাংস্কৃতিক ও রাজনীতিক ইতিহাসে পালন করেছে অনন্য ভূমিকা, যে-ক্ষেত্রে বিশেষভাবে স্মর্তব্য সুকান্ত ভট্টাচার্যের নাম। চল্লিশের দশকের উত্তাল ইতিহাসের সাক্ষী হিসেবে বেড়ে ওঠা কবি-অনুজ অশোক ভট্টাচার্য পরবর্তীকালে আরও নানা রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন-আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং প্রগতিচেতনার সঙ্গে মুক্তবুদ্ধির সমন্বয়-সাধনে সচেষ্ট থেকেছেন শিল্প-ইতিহাসের অধ্যাপক ও লেখক হিসেবে তিনি বিশেষ খ্যাতমান। বর্তমান গ্রন্থে আপন বাল্য, কৈশোর ও যৌবনের অভিজ্ঞতা তিনি মেলে ধরেছেন প্রাজ্ঞ ও সংবেদী দৃষ্টি নিয়ে। ফলে তার স্মৃতিভাষ্য পাঠকের জন্য হয়ে ওঠে সময়ের দলিল এবং সেই সাথে রাজনৈতিক ইতিহাস অবলোকনের আরেক উপায়। বিনয়ী ও আত্মপ্রচারবিমুখ সাংস্কৃতিবান ব্যক্তিত্বের আত্মকথন তাই হয়ে উঠেছে সুপাঠ্য এক সমাজকথন।

আব্বাকে মনে পড়ে

বিজ্ঞান-লেখক হিসেবে আবদুল্লাহ আল-মুতীর কোনো তুলনা ছিল না। বিজ্ঞান বিষয়ে তিনি লিখেছেন বিস্তর, এবং এইসব রচনার বড় অংশ জুড়ে ছিল ছোটদের জন্য লেখা। ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে এতো বই আর কেউ লেখেননি, ছোটদের কথা সবসময়ে ছিল তাঁর ভাবনায়। সুফিয়া কামাল এবং দাদাভাই রোকনুজ্জামান খানের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছিলেন কচি-কাঁচার আসর, শিশু-কিশোর মানস বিকাশে দেশজুড়ে করেছিলেন কাজ। অন্যদিকে সরকারের উচ্চপদে আসীন ছিলেন তিনি, শিক্ষা নিয়েই ছিল তাঁর যাবতীয় কর্মকাণ্ড। বিজ্ঞান-শিক্ষার প্রসার কীভাবে করা যেতে পারে, নবীন পাঠকদের কীভাবে উৎসাহিত করা যায় বিজ্ঞানের বই পড়তে, এমনি ভাবনা থেকে যুক্ত ছিলেন নানা কাজে। তাঁর লেখা বই আজও পুরনো হয়ে যায়নি, ফলে তাঁর নাম অনেকের কাছেই পরিচিত, কিন্তু তাঁর জীবনকথা বিশেষ কেউ জানে না। আবদুল্লাহ আল-মুতীর কিশোর-পুত্র আহমদ নাবীল শরফুদ্দীন এখন পরিণত বয়সে বাবার স্মৃতি মেলে ধরেছেন নবীন পাঠকদের জন্য। এখানে পিতাপুত্র সম্পর্কের এমন এক আন্তরিক ছবি ফুটে ওঠে যা হৃদয় ছুঁয়ে যায়। সেইসাথে মেলে মানুষ আবদুল্লাহ আল-মুতীর পরিচয়, যা অনুপ্রাণিত করবে সবাইকে।

সত্য ও তথ্য অসম্পূর্ণ আত্মজীবনী

সিলেটের এক অভিজাত পরিবারে ১৯১৫ সালে জন্ম নিয়েছিলেন আমীনূর রশীদ চৌধূরী। পরিবারে বিদ্যমান শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য তাঁর মধ্যে জন্ম দেয় বৃহত্তর জীবনবোধ, যোগায় সমাজ ও মানুষের সঙ্গে সম্পৃক্তির মাধ্যমে জীবন বিকশিত করবার তাগিদ। যৌবনে ব্রিটিশ-বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের সংস্পর্শে আসেন তিনি, স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে কারাবরণ করতে হয় তাঁকে। রাজনীতির অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সান্নিধ্যে সঞ্চারিত উদার অসাম্প্রদায়িক মানবিক বোধ তাঁকে পরিণত করে ব্যতিক্রমী এক উজ্জ্বল ব্যক্তিতে। ধর্মান্ধ পাকিস্তানি রাষ্ট্র-কাঠামোর বিপরীতে তাঁর অবস্থান তাই ছিল স্বতঃসিদ্ধ। ভাষা আন্দোলনে তাঁর ছিল বিশিষ্ট ভূমিকা, তাঁর সম্পাদিত যুগভেরী ও ইস্টার্ন হেরাল্ড পত্রিকা সংবাদপত্র জগতে অনন্য উদাহরণ তৈরি করে এবং সমাজ-সচেতন উদ্যোগী বাঙালি ব্যবসায়ী হিসেবে তিনি জাতীয় বিকাশে পালন করেন বিশিষ্ট ভূমিকা। এই অনন্য ব্যক্তিত্বের জীবনস্মৃতি আমাদের জাতীয় ইতিহাসের অংশী হয়ে রইবে। ফেলে আসা যুগ ও সমাজকে বহুমাত্রিকতায় বুঝতে হলে আমীনূর রশীদ চৌধূরীর ব্যক্তিসত্তা নিবিড়ভাবে বোঝা দরকার। আর তাই অসম্পূর্ণ এই আত্মজীবনীর মধ্য দিয়ে আমাদের ইতিহাস-বোধে অনেক পরিপূর্ণতা যুগিয়েছেন আমীনূর রশীদ চৌধুরী, উন্মোচন করেছেন ইতিহাসের এমন এক আলো ঝলমল অধ্যায় যা এতোকাল রয়ে গিয়েছিল চোখের আড়ালে। বাস্তবিক অর্থে ‘সত্য ও তথ্য’ অনেক তথ্যের সূত্রে মেলে ধরেছে ইতিহাসের সত্যরূপ।

বাংলাদেশের সুরস্রষ্টারা

সুরসম্রাট আলাউদ্দিন খাঁ
ওস্তাদ আয়েত আলী খাঁ
ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু
ওস্তাদ গুল মোহাম্মদ খাঁ
ওস্তাদ মুনশী রইসউদ্দীন
ওস্তাদ মতি মিয়া
ওস্তাদ খাদেম হোসেন খান
ওস্তাদ আবেদ হোসেন খান
ওস্তাদ মীর কাশেম খান
ওস্তাদ বাহাদুর হোসেন খান
ওস্তাদ ফুলঝুরি খান
পণ্ডিত বারীণ মজুমদার
দেবু ভট্টাচার্য
জসীম উদ্দীন
পল্লীগায়ক আব্বাসউদ্দিন আহমদ
কানাইলাল শীল
আবদুল আলিম
আবদুল হালিম চৌধুরী
আবদুল আহাদ
সমর দাস
লায়লা আর্জুমান্দ বানু

রবীন্দ্রভুবনে পতিসর

শিলাইদহ-সাজাদপুর-পতিসর-পূর্ববঙ্গের এই তিন এলাকায় জমিদারি কর্মসূত্রে রবীন্দ্রনাথের যাতায়াত ও অবস্থানের কথা সবারই জানা। কিন্তু কবির কর্মভূমি কীভাবে তাঁর মানসভূমির গড়নের সঙ্গে জড়িয়ে পড়লো সেটা গভীরভাবে তলিয়ে দেখা বিশেষ হয়নি। রবীন্দ্রনাথের পরিব্যাপ্ত শিল্পমানস ও জীবনবেদ বুঝতে হলে তাঁর জীবনের এই পর্বের গভীর অনুধ্যান দরকার। এক্ষেত্রে শিলাইদহ সাজাদপুরের ওপর গবেষক বিশ্লেষকদের দৃষ্টিপাত ঘটলেও পতিসর ছিল বরাবরই উপেক্ষিত। অথচ এই পতিসরেই রবীন্দ্রনাথের পল্লীচিন্তা ও স্বদেশ-ভাবনা আশ্চর্য সংহতি অর্জন করেছিল। পূর্ববঙ্গের নিভৃততম গ্রামের পরিবেষ্টনে জীবনের নিবিড় পাঠ গ্রহণ করেছিলেন তিনি। তাঁর নিজেরই ভাষায়, 'দেশের সত্যিকারের রূপ' তিনি যেন প্রত্যক্ষ করলেন পতিসরে এসে, তাঁর হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল 'সুখ-দুঃখের বাণী নিয়ে মানুষের জীবনধারার বিচিত্র কলরব'। ঘটেছিল কবিসত্তা ও কর্মীসত্তার এক ভিন্নতর উদ্ভাসন। দেশকে ভেতর থেকে জাগাবার যে স্বাপ্নিক প্রয়াস তাঁর, সেটা বাস্তবে রূপদানে তিনি সচেষ্ট হয়েছিলেন পতিসরের সমাজে। রবীন্দ্র-জীবনধারার এই অনালোচিত অধ্যায় নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করলেন আহমদ রফিক, নিষ্ঠাবান রবীন্দ্র-গবেষক ও ধীমান প্রাবন্ধিক। রবীন্দ্রজীবন ও রবীন্দ্রভাবনার বৈশিষ্ট্য অনুধাবনে অপরিহার্য বিবেচিত হবে ব্যতিক্রমী এই গ্রন্থ।

রবীন্দ্রনাথের হাতে হাত রেখে

বাঙালির জাতিসত্তা বিকাশের সাংস্কৃতিক মাত্রা বুঝে নেয়ার প্রয়াসেই সন্জীদা খাতুনের বর্তমান গ্রন্থ, যে-জাগরণের এক প্রধান অবলম্বন হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ এবং যে-কর্মধারার অন্যতম রূপকার গ্রন্থকার স্বয়ং। দীর্ঘকালের সাংস্কৃতিক আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং শিল্প ও সঙ্গীত সাধনার নিবিড় উপলব্ধির মিশ্রণে তাই অনন্য হয়ে উঠেছে গ্রন্থের ভাষ্য। রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বটে, তবে জাগরণের পথ-পরিক্রমায় এসে যোগ হয়েছে আরো নানা মনীষীর অবদান, মননসাধনার আরো কত ধারা এবং সংস্কৃতি সাধনার ঐতিহ্যসংলগ্ন নানা বিশিষ্টতা। জাতিসত্তার উদ্বোধনের বহুমাত্রিক এই প্রবণতা বুঝে নিতে লেখক বিশ্লেষণ করেছেন বাঙালির মানসলোকে রবীন্দ্রনাথের জ্যোতির্ময় অবস্থান, দৃষ্টিপাত করেছেন বাংলা কাব্য-গীতির বিশিষ্টতার দিকে, বিবেচনা করেছেন বিভিন্ন গুণিজনের ভাবনাপ্রবাহ এবং জাতিসত্তার সাধনার মালিকা গেঁথে তুলেছেন তাঁর চার দশককাল জুড়ে লেখা বিভিন্ন রচনার ভাবগত ঐক্যসূত্রে। স্বাদু অথচ ব্যতিক্রমী এক ভাষাভঙ্গিতে সাংস্কৃতিক জাগরণের গভীর উপলব্ধিময় বিশ্লেষণ দাখিল করেছেন লেখক, বাঙালির সংস্কৃতি-সাধনার অনন্য এক দলিল, তার জীবনচর্যার পরিচয়লিপি।

চেনা-অচেনা রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ বাঙালির অন্তরের আকুতির বহু-বর্ণিল বহুরূপময় প্রকাশ ঘটিয়েছেন এবং হয়েছেন জাতির অন্তরাত্মার রূপকার। তাঁকে জানার প্রয়াস বাঙালির বুঝি কখনো ফুরোবার নয়, চেনা রূপের বাইরে রয়ে যায় অচেনা এক রবীন্দ্রনাথ, যেমন তাঁর সুজনে, তেমনি তাঁর বাি অবস্তায়। ফলে রবীন্দ্রনাথ নব-নব মিনেন প্রতিভাত হয়ে আসছেন দীর্ঘকার এবং তাঁর সৃজনসত্তার সার্থকতার পরিচয় পাওয়া যায় এখানটাতেই। তবে চিরচেনা রবীন্দ্রনাথের পাশাপাশি অচেনা রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া সবার পক্ষে সম্ভব নয়, সকলের হয়ে এমন কাজ যাঁরা সম্পাদন করতে পারেন তাঁরা প্রণম্য। বাংলাদেশে রবীন্দ্র-আলোচনায় এমন দায়িত্ব সার্থকভাবে পালন করতে পেরেছেন আবু মোহাম্মদ মোজাম্মেল হক। পেশায় তিনি আইনজীবী, থাকেন ঢাকার বাইরে রংপুরে এবং সজেছেন সাহিত্যে, শিল্পে, রবীন্দ্রনাথে। তিন দশকেরও আগে প্রথম প্রকাশের পর এই গ্রন্থ কয়ে নজর কেড়েছিল সাহিত্যতে মীদের। বর্তমান সংস্করণে যোগ হয়েছে আরো কতক নয়ন প্রবন্ধ, চেনাও অচেনা মিলে রবীন্দ্রনাথের যে পরিচয় এখানে ফুটে ঠ সেই অবলোকন আগ্রহী পাঠকদের জন্য হবে। আনন্দ-অভিজ্ঞতা, রবীন্দ্রনাথকে নতুনভাবে জানার অবলম্বন। এখানেই গ্রন্থের সার্থকতা।

শার্সিতে স্বদেশের মুখ

কৃতী অর্থনীতিবিদ সেলিম জাহান দীর্ঘদিনের প্রবাসী, জাতিসংঘ মানৰ উন্নয়ন প্রতিবেদন প্রকাশের সূচনা থেকে জড়িত রয়েছেন এই কর্মধারার সঙ্গে এবং উন্নয়নের মানবিক ধারণা বিকশিত করার প্রচেষ্টায় বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর কর্মক্ষেত্র এবং তাঁর জীবনদৃষ্টিভঙ্গি দুইয়ের সাযুজ্য বিশেষভাবে লক্ষণীয়। সেই সঙ্গে এটাও উল্লেখ্য, দূর প্রবাস দেশের সঙ্গে তাঁর কোনো বিচ্ছিন্নতা রচনা করতে সক্ষম হয় নি। অধিকন্তু প্রবাসের কর্মক্ষেত্র তাঁকে যে বিশ্ববীক্ষণ এবং প্রবাসের দূরত্ব যে প্রসারিত দৃষ্টি যুগিয়েছে সেসবের কল্যাণে তিনি ভিন্ন মাত্রিকতা নিয়ে তাকাতে পারেন স্বদেশের দিকে। এই দৃষ্টি নিছক অর্থনীতিবিদের নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সংবেদী মানবিক আর্তি ও সাহিত্যশিল্পবোধ-জাত মননশীলতা। ফলে সেলিম জাহানের স্বদেশবিষয়ক প্রবন্ধাবলি হয়ে উঠেছে দর্পণে বিম্বিত বাংলার সামাজিক প্রতিকৃতি, যদিও সে-দর্পণকে তিনি বলেছেন শার্সি এবং সেখানে তিনি খুঁজে ফিরছেন স্বদেশের মুখ। নিশ্চিতভাবেই এই মুখচ্ছবি আরো নিবিড়ভাবে আমাদের জানতে-বুঝতে সাহায্য করবে স্বাদেশিক বাস্তবতা। সেলিম জাহানের গ্রন্থের পাঠ তাই স্বদেশভাবনায় সমর্পিত পাঠকদের জন্য হয়ে উঠবে ফলপ্রদ অভিজ্ঞতা।