লেখক নন তিনি, গ্রন্থপ্রকাশের কোনো অভিলাষ তাঁর ছিল না, তবুও পরিণত বয়সে কলম হাতে নিয়ে আপন বাল্য ও কৈশোরের স্মৃতি তিনি লিপিবদ্ধ করেছিলেন কাছের মানুষদের, বিশেষভাবে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরের নবীন সদস্যদের কাছে পরিবার, পরিপার্শ্ব ও ফেলে আসা দিনের কথা মেলে ধরার লক্ষে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সফল ব্যাংকার, যেমন নিবিড়ভাবে পারিবারিক তেমনি সামাজিক ও সাংস্কৃতিক। সঙ্গীতে সদা ছিলেন আপ্লুত, সাংস্কৃতিক উদ্যোগ আয়োজনে উৎসাহী। ‘ছায়ানট’ প্রতিষ্ঠানের সাথে তাঁর যুক্ততা সূচনাকাল থেকে। সেই সুবাদে সাহিত্য ও সঙ্গীতের অনেক সুধীজনের সঙ্গে হয়েছে তাঁর পথচলা। তবে স্বভাবে বিনয়ী ও নিভৃতচারী হিসেবে নিজেকে কখনো জাহির করেননি। তাঁর স্মৃতিভাষ্য তাই অন্য মানের রচনা, প্রয়াণের পরে প্রকাশিত গ্রন্থ ব্যক্তিগত হলেও এর রয়েছে বৃহত্তর তাৎপর্য। চট্টগ্রামের শহর ও গ্রামের বাস্তবতা, দ্বিতীয় মহাযুদ্ধকালীন অভিঘাত, পারিবারিক সামাজিক আচার উৎসব এবং জীবনের নানা অভিজ্ঞতা লেখকের বয়ানে এমন চিত্ররূপ পেয়েছে যা পাঠকের অন্তর ছুঁয়ে যাবে, সবাইকে ফিরিয়ে নেবে হারিয়ে যাওয়া দিনে। এখানেই বর্তমান গ্রন্থের সার্থকতা।
-25%
Title
ওরা কি সব ছায়ার পাখি
Language
বাংলা
Number of pages
142
Edition
-
ISBN
984-70124-0417-1
Country
বাংলাদেশ
Published Date
2026-07-02


Reviews
There are no reviews yet.