-25%
মুক্তিযুদ্ধের ৯ মাস : এক কিশোরের দিনলিপি
Original price was: 350.00৳.263.00৳Current price is: 263.00৳.
অনতিতরুণ এক কিশোর, পড়ছে ঢাকা কলেজে প্রথম বর্ষে, এমন সময় গোটা জাতির আর সব মানুষের মতো সে-ও মুখোমুখি হলো মুক্তিযুদ্ধের দিনগুলোর। বর্বর পাকিস্তানি বাহিনী পরিচালিত হত্যা, পীড়ন, নৃশংসতা এবং তার বিপরীতে জনমানুষের প্রতিরোধ ঘিরে একাত্তরের দিনগুলোতে আকস্মিক পাল্টে গেল সবার জীবন। কেমন ছিল সেই সময় তার অন্তরঙ্গ পরিচয় পাওয়া যাবে কিশোরের লেখা ডায়েরিতে। কলেজে পাঠের পর্ব পরিত্যাগ করে সে ফিরে গিয়েছিল গ্রামে, জীবনের পথে বিকাশের স্বপ্নসাধ বিসর্জন দিতে আরো অনেকের মতো তারও মনে কোনো খেদ ছিল না, বরং ছিল দেশমাতৃকার মুক্তির জন্য আকুতি। দ্বিধা-দ্বন্দ্ব-শঙ্কাপীড়িত দিনগুলোয় মুক্তিবাহিনীতে যোগ দেয়া হয়ে ওঠেনি, তবে মুক্তিযুদ্ধের নয় মাসের বিবরণ রোজনামচায় লিপিবদ্ধ করেছিল সত্যনিষ্ঠভাবে। সেখানে দৈনন্দিন ঘটনার পাশাপাশি বেতারে কিংবা সংবাদসূত্রে পাওয়া জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার পরিচয়ও মেলে। আটপৌরে গ্রামীণ জীবনে মুক্তিযুদ্ধের অভিঘাত এবং বৃহত্তর রাজনৈতিক পটভূমি মিলে এই গ্রন্থ সময়ের একান্ত বাস্তব দলিল হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের নয় মাসের চালচিত্র পাওয়া যাবে এক সাধারণজনের তৎকালীন আবেগ অনুভূতিপূর্ণ লিপিকায়। এই গ্রন্থ তাই মুক্তিযুদ্ধের দিনগুলোর ভিন্নমাত্রার বয়ান, আরেক সত্যরূপ।

মুখতার মাঈ : মান-সম্মানের নামে
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
মুখতার মাঈ পাঞ্জাবের অজপাড়াগাঁর লেখাপড়া না-জানা অকালবৈধয্য বরণকারী দুঃস্থ এক নারী। জীবনের নানা বঞ্চনার মধ্য দিয়ে পথ চলতে চলতে আকস্মিকভাবে বড় ধরনের বিপদের সম্মুখীন হন তিনি, যখন পাকিস্তানি সামন্ত-সমাজের জগদ্দল পাথর তাঁকে পিষ্ট করতে উদ্যত হয়। গ্রামীণ ভূস্বামী শ্রেণির সম্মানহানী ঘটিয়েছে তাঁর কনিষ্ঠ-ভ্রাতা, এই অজুহাতে শুরু হয় স্থানীয় সালিশি, যা আসলে ক্ষমতাবানদের একতরফা বিচার, বিচারের প্রহসন। এই সামাজিক অনাচার মাথা পেতে নেননি মুখতার মাঈ। রুখে দাঁড়িয়েছিলেন এককভাবে এবং এর মূল্য দিতে হয় গণধর্ষণের শিকার হয়ে। তারপরও ভেঙে পড়েননি তিনি, ধীরে ধীরে বিকশিত হয়েছিল তাঁর অন্তরের শক্তি, তিনি অর্জন করেন সাহস, শুরু হয় নতুন লড়াই। মুখতার মাঈয়ের প্রতিরোধের কাহিনি জাতীয় মাধ্যমে প্রকাশিত হয়ে দৃষ্টি আকর্ষণ করে অনেকের, আন্তর্জাতিক মাধ্যমে তিনি জায়গা করে নিলে তাঁর সংগ্রাম পায় নতুন মাত্রা, তিনি হয়ে ওঠেন প্রবল বাধার বিরুদ্ধে নারীর সংগ্রামের প্রতীক। সভ্যসমাজের রীতি-বিরুদ্ধ পশ্চাৎপদ পাকিস্তানি সমাজে ধর্ম নিয়ে অধর্মাচার এবং সামাজিক সহিংসতার বিরুদ্ধে একক নারীর সংগ্রামের এই আলেখ্য স্বাদু বাংলায় ভাষান্তর করেছেন জেবা রশীদ চৌধুরী, যা পাঠকমন আলোড়িত করবে নিঃসন্দেহে।