আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

বনের স্মৃতি

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
বনের মায়াবন্ধনে যারা একবার জড়িয়ে পড়েন তাঁদের বুঝি আর বের হওয়ার পথ থাকে না। সেই স্মৃতি তারা বহন করেন আজীবন। বন যেন নিসর্গের স্বর্গীয় এক রূপ, এর আছে কত-না বিচিত্রতা। সেই প্রকৃতির সাথে মিশে আছে বনের প্রাণীকুল, শিকারের অমোঘ আকর্ষণে চলে তাদের সাথে মানুষের দ্বৈরথ। সভ্যতার সর্বগ্রাসী থাবায় বন ক্রমে হারিয়ে যেতে বসেছে আমাদের জীবন থেকে, দিন দিন হ্রাস পাচ্ছে বনের অংশভাগ, শিথিল হয়ে আসছে বনের সাথে মানুষের সংযোগ ও সম্পর্ক। এমনি পটভূমিকায় পূর্বতন বন কর্মকর্তা সর্বদার বনপ্রেমিক আলী আকবর কোরেশীর গ্রন্থ কেবল বনস্মৃতির ঝাঁপি খুলে দেয় নি, পাঠকদের যা নিয়ে যাবে এমন এক বনপরিক্রমণে তা হয়ে থাকবে স্মরণীয় অভিজ্ঞতা। সুন্দরবন ও পার্বত্য অরণ্যে আহরিত লেখকের বিচিত্র অভিজ্ঞতা তাই হয়ে উঠেছে সুখপাঠ্য এক গ্রন্থ, নিসর্গ ও প্রকৃতির সঙ্গে মানুষের যে বন্ধন হয়ে পড়েছে শিথিল তার নতুন সংযোগ ঘটবে গ্রন্থের সুবাদে।

অভিজাত গণতন্ত্রী – আব্দুর রশীদ চৌধুরী

গণতন্ত্রের সঙ্গে আভিজাত্যের মিলন কামনা করেছিলেন সুসাহিত্যিক প্রমথ চৌধুরী। আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী মনে হলেও এই আকাঙ্ক্ষার মধ্যে প্রতিফলিত হয়েছিল সুন্দরের অনুপম এক স্বপ্ন। গণতন্ত্র সমাজের সদর্থক কৃতিসমূহ তথা মূল্যবোধের আভিজাত্য ধারণ করেই হবে বিকশিত- এমনি স্বপ্নসাধনা বাস্তবে কোন্‌ রূপ পেতে পারে তার এক বিরল উদাহরণ সৃষ্টি করেছিলেন সিলেটের আব্দুর রশীদ চৌধুরী। স্ব-প্রতিষ্ঠিত এই মানুষটি জীবনে নানা সাফল্যের অধিকারী হয়েছিলেন, সংগ্রাম করেই তাঁকে এগোতে হয়েছিল এই পথে। সেটেলমেন্টের কাজে তিনি কৃতিত্বের পরিচয় দেন, চা-বাগান পরিচালনায় উদ্যোক্তার ভূমিকা পালন করেন, সেইসাথে নারীমুক্তির পক্ষে গ্রহণ করেন দৃঢ় ভূমিকা, পত্রিকা প্রকাশনায় পালন করেন পথিকৃতের দায়িত্ব। ব্রিটিশ শাসনের নেতিবাচকতার বিরুদ্ধে তিনি ছিলেন দ্বিধাহীনভাবে সোচ্চার। আসাম ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে জনবিরোধী আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণে তিনি কখনো পিছপা হননি। কোনো রাজনৈতিক দলভুক্ত হননি তিনি, সর্বদা ছিলেন জনস্বার্থের পক্ষে। আভিজাত্য ও গণতন্ত্রের মিশেল ঘটানো বিস্মৃত এই মানুষটির জীবনকীর্তি পুনরুদ্ধার করেছেন অপূর্ব শর্মা, যা আজকের দিন বহন করে বিশেষ তাৎপর্য।

নাই বা হলো পারে যাওয়া (ষষ্ঠ পর্ব)

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী দীর্ঘ কর্মময় জীবনের অধিকারী। তাঁর দেখার অভিজ্ঞতা বিশাল, আগ্রহের ব্যাপ্তি বিপুল, কর্মের ক্ষেত্রেও ততোধিক বিস্তৃত। ফলে তাঁর স্মৃতিকথায় ব্যক্তি ও সমাজ, শিল্প ও সংস্কৃতি, দেশ ও বহির্দেশ ইত্যাদি নানা দিক উন্মোচিত হয়েছে ব্যক্তিকথার সুবাদে, প্রতিফলিত হয়েছে সমাজের দ্বন্দ্ব-সংকট-গতিময়তা। সর্বোপরি, বয়স বাড়লেও মনের সজীবতা তিনি হারাননি, বরং প্রাজ্ঞ এক দৃষ্টিতে আগ্রহের ক্ষেত্রগুলো বিচার করতে পারেন, সমাজের বিভিন্ন বিকাশমুখী আয়োজনে আপন সম্পৃক্তি ও ভালোবাসা দিয়ে আশীর্বাদ যোগান। ইতিপূর্বে সমাপ্ত পাঁচ পর্বের দীর্ঘ স্মৃতিচারণ শেষেও তাই তাঁর পথচলার বিরাম নেই এবং অব্যাহত অভিযাত্রায় অর্জিত সাম্প্রতিকতম অভিজ্ঞতাসমূহ নিয়ে হয়েছে নাই বা হল পারে যাওয়ার চূড়ান্ত পর্ব। পাঠকদের জন্য এক-এক অনন্য পাওয়া।

বেলাশেষের কথকতা

কবীর চৌধুরী কয়েক খণ্ড জুড়ে বিস্তৃত আপন জীবনকথা প্রকাশ করেছেন নাই বা হল পারে যাওয়া শিরোনামে। সেই কাহিনীর অখণ্ড সংস্করণ প্রকাশ শেষেও তাঁর জীবনতরী বেয়ে চলা তো থেমে থাকে নি, ক্লান্তিহীন সৃজনপ্রয়াস ও কর্মপ্রয়াসে সমাজ ও মননে সমৃদ্ধি যোগাবার নিরন্তর সাধনাতেও কোনো বিরাম ঘটে নি। বয়সের কারণে কর্মক্ষেত্র থেকে সবাই যখন অবসর নেন, নিজেকে গুটিয়ে আনেন আপনকার ছোট বৃত্তে, তখন, সেই অশীতিপর বয়সেও কবীর চৌধুরী চিরনবীন পুরুষ, শারীরিক বিঘ্নতা অতিক্রম করে প্রসন্ন চিত্তে চারপাশের জীবনের সঙ্গে নিবিড় সম্পৃক্তি রচনা করেন, নবীন-প্রবীণ সবাইকে প্রাণিত করে চলেন। বাংলাদেশের এই অগ্রজপুরুষ সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব তাঁর জীবনকথায় যে নতুন নতুন পর্ব যোগ করে চলেছেন তা আমাদের জন্য এক বড় পাওয়া। এই প্রাপ্তির অধ্যায়ে সর্বশেষ সংযোজন বেলাশেষের কথকতা পাঠকচিত্ত আলোড়িত করবে নিঃসন্দেহে।

ঋত্বিককে শেষ ভালোবাসা

ঋত্বিক ঘটক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি-পুরুষ, ক্রুদ্ধ আবেগপ্রবণ প্রতিভাবান এক মানুষ, বাধাবন্ধনহীন উদ্দাম জীবনের মোমবাতি দু’দিকেই পুড়িয়েছিলেন যিনি। এমনি এক ঋত্বিকের পরিচয় সবাই জেনে এসেছেন এতোকাল। তার বিপরীতে প্রথমবারের মতো এখানে মেলে ধরা হলো ঋত্বিকের বাল্য-কৈশোর ও যুবা বয়সের পারিবারিক পটভূমির অন্তরঙ্গ ঘরোয়া ছবি। ঋত্বিকেরই যমজ বোন প্রতীতি দেবী, ভাইয়ের প্রতি স্মৃতি-তর্পণ হিসেবে নিবেদন করেছেন এই গ্রন্থ। ভিন্ন এক জীবনচিত্র আমরা পাই এখানে, বিত্ত ও চিত্তের ভৈববে সমৃদ্ধ ভরাট সংসারে এক কিশোরের বেড়ে-ওঠা, তরুণ মনে সমাজের বঞ্চনা ও অসঙ্গতির অভিঘাত, সর্বোপরি দেশভাগের বেদনাদীর্ণ ঘটনাস্রোতে দিকভ্রষ্ট জীবন- এই সবের মধ্য দিয়ে ফুটে উঠেছে সম্পূর্ণ আলাদা এক ঋত্বিকের ছবি। ঋত্বিক-জীবনের এই অচেনা দিককে না জানলে শিল্পী ঋত্বিককে জানা কখনো পূর্ণতা পাবে না। প্রতীতি দেবী বর্তমান গ্রন্থে কেবল তাঁর প্রাণের ভাইয়ের কথাই বলেন নি, ঋতিবেকের প্রাণের কথাই ফুটে উঠেছে এই নিবিড় ও অসাধারণ স্মৃতিচিত্রণে।

জীবনস্মৃতি – দ্বিতীয় খণ্ড

শরদিন্দু দস্তিদার বিপুল অভিজ্ঞতায় সমৃদ্ধ অশেষ শ্রদ্ধাভাজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর জীবনস্মৃতির। প্রথম পর্বে তিনি বলেছিলেন তিরিশের দশকের গোড়া থেকে একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অবধি রাজনৈতিক উত্তালতার কথা। বর্তমান গ্রন্থে নিবেদিত হয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের তিন দশকের পথ-পরিক্রমণকালে অর্জিত অভিজ্ঞতা। বামপন্থার সঙ্গে তাঁর আবাল্য যোগ, স্বীয় মতাদর্শে তিনি বরাবর একনিষ্ঠ এবং রাজনৈতিক সততায় তাঁর তুলনা খুঁজে পাওয়া সমকালে একান্ত দুর্লভ। এমন একজন মানুষের দৃষ্টিকোণ থেকে সমকালীন রাজনীতির গতিধারার বিশ্লেষণ ও আপন জীবনাভিজ্ঞতার বয়ান সব ধরনের পাঠকের জন্য বড় এক পাওয়া। অকপটে তিনি বলেছেন অনেক কথা, আত্ম-সমালোচনাতেও দ্বিধা বোধ করেন নি, আরও পেশ করেছেন স্বীয় মতাদর্শিক দল ও সাথিদের প্রয়াসের সবিস্তার বিবরণী। রাজনৈতিক দর্শনে থাকতে। পারে ভিন্নতা ও পার্থক্য, কিন্তু সেসব অতিক্রম করে পাঠক এখানে পাবেন একজন ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনের ভাষ্য, যা যোগান দেবে অনেক তথ্যের এবং সেই সঙ্গে চিন্তা ও উপলব্ধির অনেক খোরাক।

মরণজয়ী লালমোহন সেন

সন্দ্বীপের সন্তান লালমোহন সেন ঢাকা পড়েছিলেন বিস্মৃতির আড়ালে, ইতিহাসের ধূসর আবরণ সরিয়ে তাঁকে আবার জনসমক্ষে তুলে আনলেন বেলাল মোহাম্মদ, মুক্তিযুদ্ধের সূচনাকালে যিনি পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা। মুক্তির মন্দিরের সোপানতলে যাঁরা জীবন বলিদান করেছেন তাঁদের স্মরণ করার মধ্যে জাতি ফিরে পেতে পারে নতুন প্রাণশক্তি, লালমোহন সেনের জীবনকথা সেই সত্যটি আবার আমাদের স্মরণ করিয়ে দেয়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে যোগ দিয়েছিলেন সদ্য-যুবা লালমোহন, তারপর দ্বীপান্তরে বন্দি ছিলেন দীর্ঘ ষোল বছর। ১৯৪৬ সালে মুক্তির পর আপন ভূমি সন্দ্বীপে এসে স্থিত হতে না হতেই সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে ঘাতকদের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তাঁর এই ট্র্যাজিক জীবনাবসান আলোড়িত করেছিল গোটা ভারতকে, কিন্তু দেশভাগ ও অব্যাহত হানাহানির পটভূমিকায় তাঁকে আর কেউ স্মরণে রাখে নি। তবে কোনো আত্মদানই বুঝি বৃথা যাওয়ার নয়, বিস্মরণ যতো প্রবল হোক ইতিহাসের সত্য- জাগরণ রোধ করার সাধ্য কারো নেই। বেলাল মোহাম্মদের জিয়নকাঠির স্পর্শে মরণের বুক থেকে আবার জেগে উঠলেন লালমোহন সেন, বিস্মরণের সাগরের কালাপানি পেরিয়ে ঘরের ছেলে আবার ফিরলেন ঘরে এবং বর্তমান কৃশকায় গ্রন্থ সেই ঐতিহাসিকতার প্রমাণ হয়ে থাকবে।

দিনগুলি মোর

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
সঙ্গীতগুণী ইলা মজুমদার নম্রকণ্ঠে বলেছেন তাঁর জীবনের কথকতা, যতোটা না নিজের প্রসঙ্গ তার চেয়ে বেশি পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী, চলার পথের সাথী ও সারথীদের কথা। ফলে তাঁর ব্যক্তিজীবনের মধ্য দিয়ে অজান্তেই উন্মোচিত হয়েছে বৃহত্তর সামাজিক বাস্তব, রাষ্ট্র ও রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পরিবর্তমান জীবন-বাস্তবতার অন্তরঙ্গ ছবি। আটপৌরে ভঙ্গিতে মাধুর্যময় ভাষায় অন্তরের কথা যেভাবে বলেছেন ইলা মজুমদার সেটা পেয়েছে বহুমাত্রিক তাৎপর্য। পাবনার গ্রামীণ ও মফস্বল জীবন, পরিবারের নানা আচার ও সাংস্কৃতিক পটভূমি, নিবিড় বন্ধনে জড়িয়ে থাকা মানুষজন, শিক্ষা ও সঙ্গীতের পাঠ, স্বপ্নময় কৈশোর পেরিয়ে বৃহত্তর জীবনে দ্বিধাজড়িত পদক্ষেপ- এইসব বিবরণী পাঠককে নিয়ে যাবে অনুপম এক গৃহী পরিবেশে, সুখদুঃখভরা জীবনের দোলাচলে। ইলা মজুমদার বলেছেন বটে ব্যক্তিগত জীবনকথা; কিন্তু সব মিলিয়ে তা হয়ে উঠেছে সাহিত্যরসমণ্ডিত সমাজকথা, জীবনের সঙ্গে যা জীবনের যোগ ঘটায়, আমাদের সম্পৃক্ত করে বৃহত্তর বোধের সঙ্গে, প্রসারিত করে জানা-বোঝা ও অনুভবের জগৎ।

সেকালের সিলেট – সুহাসিনী দাস

কর্মসাধিকা ও মানবব্রতী সুহাসিনী দাস তাঁর সুদীর্ঘ জীবনে দেখেছেন অনেক আলোড়ন-বিলোড়ন, ক্ষমতার মদমত্ততা ও মানুষের মূঢ়তার বিপরীতে দেখেছেন সমাজের শক্তির সংহত জাগরণ এবং মানবপ্রেমের অপার ক্ষমতা। তিনি কর্মযজ্ঞে সর্বদা সমর্পিত থেকেছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন সমষ্টির কল্যাণে এবং পরম নিরঙ্কারী সেবাব্রতী হিসেবে অন্তরালে থেকে পরিচালনা করেছেন জীবনসাধনা। এমনি ব্যতিক্রমী মানুষ সুহাসিনী দাসের স্মৃতিচারণ তাই আমাদের যোগায় ভিন্নতর এক জীবনচিত্র, সমাজের বিশাল ক্যানভাসে আমরা দেখতে পাই জীবনের ছবি। আত্মকথনে বিমুখ মানুষটির সান্নিধ্য ও স্নেহছায়ায় সিক্ত নিষ্ঠাবান গবেষক দীপংকর মোহাম্ত দীর্ঘদিনের পরিশ্রমে এই স্মৃতিচারণের অনুলিখন ও সম্পাদনার কাজ করেছেন। ফলে আমরা পেয়েছি ব্যতিক্রমী এক গ্রন্থ, পরিবর্তনশীল সমাজধারার পরিচয় এবং ইতিহাসের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মানবের অব্যাহত জীবনসাধনার অনন্য এক প্রকাশ।

উইনির চোখে ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার মুক্তি-আন্দোলনের অবিসংবাদিতক নেতা নেলসন ম্যান্ডেলা যখন কারাগারে দুঃসহ জীবন কাটাচ্ছেন, স্ত্রী উইনি ম্যান্ডেলা বর্ণবাদী শাসন-পীড়ন উপেক্ষা করে পরিচালনা করছেন বন্দিমুক্তি ও সমাজমুক্তির আন্দোলন, যুগলের সংগ্রামী প্রেরণায় দীপ্ত হয়ে দেশে দেশে পরিচালিত হচ্ছে সংহতি আন্দোলন, তখন সেই ১৯৮৮ সালে, বাংলাদেশের নারীমুক্তি সংগ্রামের নেত্রী মালেকা বেগম রচনা করেছিলেন গ্রন্থ উইনির চোখে ম্যান্ডেলা। উইনি ম্যান্ডেলার জবানিতে অন্তরঙ্গ ভঙ্গিতে লেখা এই গ্রন্থ যেমন সংগ্রামী যুগলজীবনের পরিচয় মেলে ধরেছিল তেমনি প্রতিফলিত করেছিল কালো মানুষদের সুদীর্ঘ ও অনন্য লড়াই। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছিল ১৯৯১ সালে, এর অব্যবহিত আগে ২৭ বছরের বন্দিত্ব মোচন করে মুক্ত মানুষ হিসেবে বের হয়ে আসেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের অবসানের পর শান্তিপূর্ণভাবে সমন্বয়ের সমাজ নির্মাণে দক্ষিণ আফ্রিকার যে প্রয়াস সেখানে চিড় ধরে উইনি ও নেলসনের যৌথ জীবনে, তাঁদের মধ্যে বিচ্ছেদ রচিত হয় চিন্তা ও কর্মের ক্ষেত্রেও, দু’জন হয়ে ওঠেন দুই পথের যাত্রী। এমনি পটভূমিকায় গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশকালে সঙ্গতভাবেই নতুন অধ্যায় যোগ করেছেন লেখক, সংবেদনশীলতার সঙ্গে মেলে ধরেছেন টানাপোড়েনের জীবনের বহুমাত্রিকতা ও জটিলতা। জীবনের পরিবর্তনের সঙ্গে মিলে সংস্করণ থেকে সংস্করণে যুক্ত হয়েছে নতুন অধ্যায়, বর্তমান ভাষ্যে তা বৃহত্তর রাজনৈতিক পটভূমিকায় নারী-পুরুষের ব্যক্তিজীবনে কর্তৃত্বের অভিঘাতকে মেলে ধরে গ্রন্থকে দিয়েছে অনন্য মাত্রা।

হেনা দাস : জীবন নিবেদিত মুক্তির প্রয়াসে

Original price was: 125.00৳.Current price is: 94.00৳.
জীবনসংগ্রামের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে হেনা দাস পরিণত হয়েছেন কিংবদন্তিতে। জন্মেছিলেন সিলেটের এক অভিজাত পরিবারে, শিক্ষা ও সংস্কৃতির পরিমণ্ডলে। বিশ্বজুড়ে সাম্যবাদী আদর্শের যে দোলা জেগেছিল পরাধীন ভারতবর্ষে বিগত শতকের চল্লিশের দশকে তা বিপুলভাবে আকর্ষণ করেছিল দেশব্রতী শিক্ষিত তরুণ- সমাজকে। আদর্শের প্রতি অনুগত, আত্মোৎসর্গ-ব্রতে দীক্ষাপ্রাপ্ত নবীন-নবীনাদের অবদানে বিকশিত হয় কৃষক-শ্রমিকের অভূতপূর্ব সংগঠিত শক্তি, সেই সাথে ঘটে গণমুখী সংস্কৃতির বিস্ময়কর জাগরণ। উত্তাল সেই চল্লিশে সাম্যবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঘর ছেড়ে বের হয়েছিলেন হেনা দাস, তারপরে দেশ ও সমাজে কতো-না পরিবর্তন ও রূপান্তর ঘটেছে, কতো নির্যাতন-নিপীড়ন নেমে এসেছে, তবু আর কখনো পিছপা হননি তিনি। কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে যৌবনে মানবমুক্তির প্রয়াসে নিজেকে শামিল করেছিলেন, কাজ করেছেন চা-শ্রমিক বস্তিতে, কৃষকদের মধ্যে, সবচেয়ে দুস্থ ও পীড়িতজনের কাতারে। পাকিস্তানি আমলে কঠিন পরিস্থিতিতেও তিনি ছিলেন অবিচল। পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে একই আদর্শে পরিচালিত হয়েছে তাঁর অব্যাহত কার্যক্রম, শিক্ষক সমিতির নেতৃপদে বরিত হয়েছিলেন তিনি। একইভাবে নারীমুক্তির তাগিদ তাঁকে সম্পৃক্ত করেছিল মহিলা পরিষদের কাজে এবং সেখানেও নেতৃপদে সমাসীন হয়েছিলেন তিনি। মুক্তি-পতাকা হাতে অনেক দীর্ঘ পথ অতিক্রম করেছেন হেনা দাস। তাঁর সেই জীবনকৃতির রূপরেখা রচনার প্রয়াস নিয়েছেন গবেষক-লেখক তাজুল মোহাম্মদ, যা আজকের প্রজন্মকে মুক্তিচেতনায় উদ্বেলিত করবারই আরেক প্রয়াস। ইতিহাসে নানা ছেদ ঘটলেও পরম্পরার রয়েছে বিশাল ক্ষমতা এবং সেই শক্তির অনুপম প্রকাশ ঘটেছে হেনা দাসের জীবনে, যা হতে পারে আমাদের আগামী দিনের পাথেয়।

-93%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

জীবন মরণ

Original price was: 1,250.00৳.Current price is: 94.00৳.
রশীদ করীম আমাদের প্রবীণতম ও প্রধানতম কথাসাহিত্যিক। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে তাকিয়েছেন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোর দিকে। দিনলিপি নয়, সমাজেতিহাস নয়, তিনি বরং বলতে চেয়েছেন কিছু মানুষের কথা, তাঁর আপনজন, বল্যাসখী, ভাই-বন্ধু-আত্মীয়দের কথা এবং সেই সূত্রে চল্লিশের দশকের কলকাতার বিকাশশীল মুসলিম মধ্যবিত্ত ও অভিজাতজনের কথা। একে তিনি বলেছেন তাঁর সোয়ান-সঙ্‌, মরালগীতি, বিষণ্নতার রেশ বহন করা শেষ জীবনের গান। খ্যাত-অখ্যাত অনেক ব্যক্তি-মানুষের কথা বলেছেন রশীদ করীম, যাঁদের সান্নিধ্য তাঁর জীবন-দৃষ্টিভঙ্গি গড়ায় সহায়ক হয়েছে। সেই সুবাদে আমরা এক হারিয়ে যাওয়া যুগের রূপ-রস-বর্ণ-গন্ধময় পরিচয় লাভ করি। জীবনের প্রতি পরম ভালোবাসা সকল তুচ্ছতাকে কেমন মহিমময় করে তোলে, ‌জীবন মরণ’, সেই সত্যেরই আরেক ভিন্নতর উদ্ভাসন, এক অনুপম সাহিত্য-গ্রন্থ।

-26%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

জীবনের সাতরং

Original price was: 150.00৳.Current price is: 112.00৳.
সাঈদ আহমদ ঢাকার ব্যতিক্রমী সমৃদ্ধ সংস্কৃতির লোকায়ত ও অভিজাত দুই মেরুকে একত্রে ধারণ করে বড় হয়েছেন। তিনি পুরনো ঢাকার সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্যের এক মহান পুরুষ, বলা যেতে পারে লাস্ট অব দি মহিকান্স। বর্তমান স্মৃতিভাষ্যে তিনি ঢাকার সাবেকী জীবনের সাতরঙা দিকগুলো মেলে ধরেছেন তাঁর নিজেরই দেখা বাল্য-কৈশার ও যৌবনের অভিজ্ঞতার সূত্রে। টুকরো টুকরো এইসব ছবি মিলে জীবনের যে বড় পরিচয় তুলে ধরে সেখানে এসেছে কত না অজানা ঘটনা, ভুলে যাওয়া কত মানুষের কথা। শহর ঢাকার আজকের অন্তসারশূন্য চাকচিক্যের আড়ালে চাপা পড়ে আছে যে সমৃদ্ধ প্রাণবন্ত জীবনধারা, ধূসর অতীতের সেই চালচিত্র বিস্মৃতির অতল থেকে উদ্ধার করে এনেছেন লেখক। রসে টইটুম্বুর মজলিশি ঢঙে সামাজিক-সাংস্কৃতিক জীবনের এই বয়ান যোগায় গল্পের আমেজ ও ইতিহাসের বোধ এবং ব্যক্তিকথাকে ছাপিয়ে হয়ে ওঠে বিস্মৃত কালের কথা, জীবনের কথকতা।

কাকাবাবুর টয় হাউজ : অজিত গুহ স্মরণে

সম্পূর্ণ ব্যতিক্রমী মহৎপ্রাণ এক মানুষকে ঘিরে একান্ত ভিন্নধর্মী গ্রন্থ রচনা করেছেন পরিণত বয়সে এসে তাঁরই স্নেহধন্য কিশোর, যৌবনে যখন ঘটছে ভীরু পদক্ষেপ, বনেদি হিন্দু পরিবারের উদারমনা প্রবীণের কাছে বেড়ে-ওঠা সংস্কৃতিবান মধ্যবিত্ত মুসলিম পরিবারের সদস্য। অধ্যাপক অজিত কুমার গুহকে নিয়ে দিনু বিল্লাহর এই রচনাকে কোনো ধরাবাঁধা ছকে ফেলা কঠিন, অল্পকথায় এই বইয়ের মাহাত্ম্য তুলে ধরাও মুশকিল। কৃতবিদ্য অধ্যাপক, শিক্ষার্থীর অন্তরে জ্ঞানের আলোকশিখা জ্বালাতে যিনি সদা-উদগ্রীব, ভাষা ও সংস্কৃতির প্রতি যাঁর একনিষ্ঠ প্রেম উপচে পড়ে মানবপ্রেমে, জীবনের সকল তুচ্ছতা-গ্লানি-স্বার্থপরতা থেকে সহস্র যোজন দূরের স্বপ্নচারী এই ব্যক্তিত্ব পঞ্চাশের ও ষাটের দশকের বাঙালি সারস্বত সমাজে স্নিগ্ধ আলোকশিখার মতো অন্ধকার ও অন্ধতার বিরুদ্ধে লড়ে গেছেন এবং চারপাশের সবার মধ্যে বিপুল প্রেরণা সঞ্চার করেছেন। প্রখর রুচিবোধের অধিকারী, পরিশীলিত মননের অধ্যাপকের জীবনের সঙ্গে বাংলার সামাজিক-সাংস্কৃতিক শক্তিময়তার রয়েছে অনন্য যোগ। ফলে দিনু বিল্লাহর স্মৃতিচারণ অর্জন করেছে বহুমুখী তাৎপর্য, একেবারে ব্যক্তি পর্যায়ে এ এক চিত্তাকর্ষক কথকতা, অন্যদিকে বিপুলা জীবনের পরিচয়বাহী প্রবীণের স্নেহচ্ছায়ায় প্রবল জীবনতৃষ্ণা নিয়ে বেড়ে-ওঠা নবীনের অভিজ্ঞতা আমাদের দাঁড় করিয়ে দেয় অনেক বড় পরিসরে, সুযোগ এনে দেয় নিজেদের সমাজকে আরো নিবিড়ভাবে জানবার, বুঝবার। কাকাবাবুর টয় হাউজ যেন আমাদের জীবনের অধরা মাধুরীর খেলাঘর, যে-স্বপ্নের আকৃতি ও স্বপ্নভঙ্গের বেদনা আমরা বহন করি তার বাস্তব ও অনন্য চালচিত্র। এমন বইয়ের পাঠগ্রহণ সর্বদাই এক স্মরণীয় অভিজ্ঞতা।

জীবনস্মৃতি-আমার কিছু কথা

Original price was: 150.00৳.Current price is: 112.50৳.
মোহাম্মদ নবী কোনো অসাধারণ জীবনের অধিকারী কেউ নন, আবার একেবারে সাধারণ আটপৌরে গার্হস্থ্য জীবনও তাঁর নয়, বলা যায় তিনি সাধারণ হয়েও জীবনাভিজ্ঞতায় অসাধারণ। বাংলার মধ্যবিত্ত মুসলিম সমাজের বিপুল পরিবর্তনময়তার সাক্ষী তিনি। সেই সঙ্গে বাংলার সমাজের প্রবল আলোড়নময় বহু ঘটনার যেমন প্রত্যক্ষদর্শী তেমনি এর অংশী ও ভুক্তভোগী। বর্ধমানের এক দরগ্রাম থেকে উঠে আসা এই মানুষটি পশ্চিমবঙ্গের গ্রাম ও মফস্বল-জীরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়েছেন। অল্প বয়সে পিতৃ-মাতৃহীন পল্লীজীবনে অভাব- অনটন যেমন তাঁকে স্পর্শ করেছে, তেমনি মেতে উঠেছেন। দুরন্তপনায়, দীক্ষা নিয়েছেন জীবনসংগ্রামে, নানা ধরনের গ্রামীণ পেশায় দক্ষতা অর্জন করেছেন, আব এসবের পাশাপাশি টানাপোড়েনের মধ্য দিয়ে অব্যাহত রেখেছেন লেখাপড়া। দাঙ্গা ও দেশভাগের আঘাতে দলে-ওঠা সমাজে তিনিও ঘড়ির কাঁটার মতো দুলেছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অবশেষে ঢাকায় এসে ভেরা বাঁধেন স্থায়ীভাবে, একেবারে নিঃসঙ্গ নবীন যুবা। বামপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর যে অতীত যোগসূত্র সেটা নবীন রাষ্ট্র পাকিস্তানে অব্যাহত থাকে একন্তি গোপনভাবে, কমিউনিস্ট পার্টির আন্ডারগ্রাউন্ড কর্মী হিসেবে। তারপরে তিনি যেমন পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, সমাজের উঁচু মহলে প্রবেশাধিকার পেয়েছেন, তেমনি রাজনীতির নানা অন্তবালবর্তী পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে যোগ তাঁকে নিয়ে যায় আরো বৃহত্তর পরিসরে। সব মিলিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া মানুষ মোহাম্মদ নবী, একান্ত ভঙ্গিতে আপন জীবনাভিজ্ঞতার যে পরিচয় মেলে ধরেছেন তা হয়ে উঠেছে সবার জন্য আকর্ষণীয় জীবনকথা, সামাজিক পরিবর্তনের এক অজানা ও চিত্তাকর্ষক অধ্যায়।

মুক্তিপথের অভিযাত্রী – আমীনূর রশীদ চৌধুরী

‘সিলেটবন্ধু’ হিসেবে পরিচিত আমীনূর রশীদ চৌধূরী কেবল সিলেটের নিরিখে নয়, সমাজসচেতন উদার অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী ব্যক্তিত্ব হিসেবে তিনি গোটা বাংলার সমাজ-সাধনার শক্তিময়তার প্রতিনিধিত্ব করেন। সম্ভ্রান্ত ও আলোকিত মুসলিম পরিবারের এই সদস্য ব্রিটিশ উপনিবেশিক আমলে, ত্রিশ ও চল্লিশের দশকের উত্তাল আন্দোলনের সঙ্গে, ছিলেন নিবিড়ভাবে যুক্ত। স্বদেশী আন্দোলনের তরুণ কর্মী পরে নেতাজী সুভাষচন্দ্র বসুর বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হন। বারংবার কারাভোগ ও নির্যাতন তাঁকে বিন্দুমাত্র টলাতে পারেনি চলার পথ থেকে। পাকিস্তানি দ্বিজাতি-তত্ত্ব্ ও সাম্প্রদায়িক দর্শনের বিরুদ্ধে তিনি ছিলেন সাদা সোচ্চার। সাপ্তাহিক যুগভেরী পত্রিকার প্রকাশনা ও সম্পাদনায় অশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। চা-বাগান শিল্পের পরিচালনা ও বিকাশে তাঁর ছিল নেতৃভূমিকা। সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেন বিশেষ দক্ষতার সঙ্গে এবং এক পর্যায়ে পাক-বাহিনীর হাতে বন্দি হয়ে অশেষ নির্যাতন ভোগ করেন। নিভৃতচারী ও প্রচারবিমুখ এই অনন্য ব্যক্তিত্বের কীর্তিগাথা রচনার ব্রতী হয়েছেন অপূর্ব শর্মা, আমাদের সকলের জন্য মেলে ধরেছেন প্রেরণাদায়ক এক জীবনকথা।

নাই বা হলো পারে যাওয়া (প্রথম-তৃতীয় পর্ব)

বিদ্যানুরাগ, সাহিত্যানুরাগ, মানবপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থেকে নানামুখি কর্মে ব্রতী রয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সফল জীবনের অধিকারী তিনি, বিপুল অবদান দ্বারা সমাজকে যুগিয়ে চলেছেন অশেষ সমৃদ্ধি এবং নিরন্তর সাধনার মাধ্যমে অর্জন করেছেন অগণিতজনের ভালোবাসা ও শ্রদ্ধা। তাঁর ব্যক্তিজীবন তাই আমাদের সামাজিক রূপান্তরের অংশী এবং স্মৃতিকথার সুবাদে তিনি যখন মেলে ধরেন আপন জীবনের উন্মেষ ও কর্মকাণ্ড, বলেন পারিবারিক, সামাজিক ও কর্মবৃত্তের কথা, তখন একই সঙ্গে আমরা পাই ব্যক্তি ও সমাজের অন্তরঙ্গ পরিচয়। শৈশব থেকে শুরু করে একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত দীর্ঘ সময়পর্বের জীবনকথা বিধৃত হয়েছে তিন পর্বে রচিত এই আত্মকথনে। কালের বিচারে সময়ের যে ব্যাপ্তি তার চেয়ে অনেক বিশাল ইতিহাসের এই পর্বের পরিবর্তনময়তা ও তাৎপর্য। প্রশান্ত চিত্ত ও পরিশীলিত মানসের অধিকারী প্রাজ্ঞজন মৃদৃকণ্ঠে একান্ত ঘরোয়া ভঙ্গিতে বলেছেন আপন কথা। ব্যক্তি, মানুষ ও দেশকালের মধ্যে আমাদের অনায়াসে পরিক্রমণ ঘটে প্রায় অজান্তে কাহিনীর সূত্র ধরে। নাই বা হল পারে যাওয়া স্মৃতিগ্রন্থের ধারায় এক অনন্য সংযোজন, যে গ্রন্থের পাঠ জোগাবে চিত্তের সমৃদ্ধি, আত্মোপলব্ধির উপাদান।

নাই বা হল পারে যাওয়া – ৪র্থ পর্ব

প্রজ্ঞা ও মানবিকতা স্নাত গভীর ও প্রসারিত -দৃষ্টিভঙ্গির অধিকারী কবীর চৌধুরীর কর্মমুখর জীবনের অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায় নাই বা হল পারে যাওয়া স্মৃতিগ্রন্থের চতুর্থ পর্বে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে 'সরকারি উচ্চপদে অধিষ্ঠিত থেকে নিষ্ঠার সাথে কর্তব্যপালন "করে আবার তিনি স্বেচ্ছায় ফিরে এসেছেন শিক্ষকতায়, যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। নব-উদ্ভূত দেশের সর্বমুখী বিকাশের তাগিদ মূর্ত করতে আপন ভূমিকা পালন সূত্রে তিনি জেনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানুকে। -শোষাগত দায়িত্ব পালনে তিনি যেমন থেকেছেন নিষ্ঠাবান, তেমনি উদার সমাজবাদী চিন্তার প্রতি তাঁর পক্ষপাতে কখনো চির ধরে নি। ফলে জড়িত হয়েছেন সমাজতান্ত্রিক ধারানুগত বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংস্থার সঙ্গে। কর্মের সুবাদে এবং সামাজিক দায়িত্ব পালনের সূত্রে বহুবার বিদেশ ভ্রমণের সুযোগ ঘটেছে তাঁর। যেমন দেখেছেন দুনিয়ার নানা দিক, তেমনি এসেছেন বহু গুণীজনের সান্নিধ্যে। বর্তমান স্মৃতিপর্বে এইসব অভিজ্ঞতার সবিস্তার বিবরণের মধ্য দিয়ে কেবল জীবনকথা নয়, বিশাল পটভূমিকায় বিশেষ কালের ছবিটিও ফুটে উঠেছে। সহজ ভঙ্গিতে বলে যাওয়া কবীর চৌধুরীর জীবনস্মৃতি তাই পাঠককে ব্যক্তিগত ও বৃহত্তর উভয় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

কখনো চম্পা কখনো অতসী-স্মৃতিকথন

সর্বজনশ্রদ্ধেয় সংস্কৃতিবেত্তা, সাহিত্য-বিশ্লেষক, মার্ক্‌স্‌বাদী নন্দনতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রণেশ দাশগুপ্ত জীবন-সায়াহ্নে উপনীত হয়ে ফিরে তাকিয়েছেন অতিক্রান্ত পথের দিকে। বিশ শতকের দ্বিতীয় দশক থেকে তার বেড়ে-ওঠা পর্বের সূচনা এবং কৈশোর অতিক্রান্ত হতে না হতেই শুরু হয় রাজনীতির পাঠ গ্রহণ। সেই সঙ্গে চলে সাহিত্য ও সংস্কৃতির অধ্যয়ন। ফলে উপমহাদেশীয় সমাজ, সংস্কৃতি ও রাজনীতির দীর্ঘকালীন নিবিড় পর্যবেক্ষক তিনি। বর্তমান স্মৃতিকথন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোকে কেন্দ্র আবর্তিত, আত্মকথনে পরাঙ্মুখ এক জ্ঞানতাপসের এই স্মৃতিচারণ বহুমাত্রিক তাৎপর্যে উজ্জ্বল। টুকরো টুকরো অনেক ঘটনার মধ্য দিয়ে মানুষ রণেশ দাশগুপ্তকে যেমন আমরা পাই, তেমনি পেয়ে যাই বৃহত্তর সমাজ-সত্যের ইশারা। হীরক-খণ্ডের মতো দ্যুতিময় এই গ্রন্থ আমাদের সবার জন্য এক পরম পাওয়া।

সত্য ও তথ্য অসম্পূর্ণ আত্মজীবনী

Original price was: 200.00৳.Current price is: 150.00৳.
সিলেটের এক অভিজাত পরিবারে ১৯১৫ সালে জন্ম নিয়েছিলেন আমীনূর রশীদ চৌধূরী। পরিবারে বিদ্যমান শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য তাঁর মধ্যে জন্ম দেয় বৃহত্তর জীবনবোধ, যোগায় সমাজ ও মানুষের সঙ্গে সম্পৃক্তির মাধ্যমে জীবন বিকশিত করবার তাগিদ। যৌবনে ব্রিটিশ-বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের সংস্পর্শে আসেন তিনি, স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে কারাবরণ করতে হয় তাঁকে। রাজনীতির অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সান্নিধ্যে সঞ্চারিত উদার অসাম্প্রদায়িক মানবিক বোধ তাঁকে পরিণত করে ব্যতিক্রমী এক উজ্জ্বল ব্যক্তিতে। ধর্মান্ধ পাকিস্তানি রাষ্ট্র-কাঠামোর বিপরীতে তাঁর অবস্থান তাই ছিল স্বতঃসিদ্ধ। ভাষা আন্দোলনে তাঁর ছিল বিশিষ্ট ভূমিকা, তাঁর সম্পাদিত যুগভেরী ও  ইস্টার্ন হেরাল্ড পত্রিকা সংবাদপত্র জগতে অনন্য উদাহরণ তৈরি করে এবং সমাজ-সচেতন উদ্যোগী বাঙালি ব্যবসায়ী হিসেবে তিনি জাতীয় বিকাশে পালন করেন বিশিষ্ট ভূমিকা। এই অনন্য ব্যক্তিত্বের জীবনস্মৃতি আমাদের জাতীয় ইতিহাসের অংশী হয়ে রইবে। ফেলে আসা যুগ ও সমাজকে বহুমাত্রিকতায় বুঝতে হলে আমীনূর রশীদ চৌধূরীর ব্যক্তিসত্তা নিবিড়ভাবে বোঝা দরকার। আর তাই অসম্পূর্ণ এই আত্মজীবনীর মধ্য দিয়ে আমাদের ইতিহাস-বোধে অনেক পরিপূর্ণতা যুগিয়েছেন আমীনূর রশীদ চৌধুরী, উন্মোচন করেছেন ইতিহাসের এমন এক আলো ঝলমল অধ্যায় যা এতোকাল রয়ে গিয়েছিল চোখের আড়ালে। বাস্তবিক অর্থে ‘সত্য ও তথ্য’ অনেক তথ্যের সূত্রে মেলে ধরেছে ইতিহাসের সত্যরূপ।

আব্বাকে মনে পড়ে

বিজ্ঞান-লেখক হিসেবে আবদুল্লাহ আল-মুতীর কোনো তুলনা ছিল না। বিজ্ঞান বিষয়ে তিনি লিখেছেন বিস্তর, এবং এইসব রচনার বড় অংশ জুড়ে ছিল ছোটদের জন্য লেখা। ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে এতো বই আর কেউ লেখেননি, ছোটদের কথা সবসময়ে ছিল তাঁর ভাবনায়। সুফিয়া কামাল এবং দাদাভাই রোকনুজ্জামান খানের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছিলেন কচি-কাঁচার আসর, শিশু-কিশোর মানস বিকাশে দেশজুড়ে করেছিলেন কাজ। অন্যদিকে সরকারের উচ্চপদে আসীন ছিলেন তিনি, শিক্ষা নিয়েই ছিল তাঁর যাবতীয় কর্মকাণ্ড। বিজ্ঞান-শিক্ষার প্রসার কীভাবে করা যেতে পারে, নবীন পাঠকদের কীভাবে উৎসাহিত করা যায় বিজ্ঞানের বই পড়তে, এমনি ভাবনা থেকে যুক্ত ছিলেন নানা কাজে। তাঁর লেখা বই আজও পুরনো হয়ে যায়নি, ফলে তাঁর নাম অনেকের কাছেই পরিচিত, কিন্তু তাঁর জীবনকথা বিশেষ কেউ জানে না। আবদুল্লাহ আল-মুতীর কিশোর-পুত্র আহমদ নাবীল শরফুদ্দীন এখন পরিণত বয়সে বাবার স্মৃতি মেলে ধরেছেন নবীন পাঠকদের জন্য। এখানে পিতাপুত্র সম্পর্কের এমন এক আন্তরিক ছবি ফুটে ওঠে যা হৃদয় ছুঁয়ে যায়। সেইসাথে মেলে মানুষ আবদুল্লাহ আল-মুতীর পরিচয়, যা অনুপ্রাণিত করবে সবাইকে।

রাঙাধুলোর ভাঙাপথে

একদা ফরিদপুরবাসী ভট্টাচার্য পরিবার বাংলার সাংস্কৃতিক ও রাজনীতিক ইতিহাসে পালন করেছে অনন্য ভূমিকা, যে-ক্ষেত্রে বিশেষভাবে স্মর্তব্য সুকান্ত ভট্টাচার্যের নাম। চল্লিশের দশকের উত্তাল ইতিহাসের সাক্ষী হিসেবে বেড়ে ওঠা কবি-অনুজ অশোক ভট্টাচার্য পরবর্তীকালে আরও নানা রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন-আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং প্রগতিচেতনার সঙ্গে মুক্তবুদ্ধির সমন্বয়-সাধনে সচেষ্ট থেকেছেন শিল্প-ইতিহাসের অধ্যাপক ও লেখক হিসেবে তিনি বিশেষ খ্যাতমান। বর্তমান গ্রন্থে আপন বাল্য, কৈশোর ও যৌবনের অভিজ্ঞতা তিনি মেলে ধরেছেন প্রাজ্ঞ ও সংবেদী দৃষ্টি নিয়ে। ফলে তার স্মৃতিভাষ্য পাঠকের জন্য হয়ে ওঠে সময়ের দলিল এবং সেই সাথে রাজনৈতিক ইতিহাস অবলোকনের আরেক উপায়। বিনয়ী ও আত্মপ্রচারবিমুখ সাংস্কৃতিবান ব্যক্তিত্বের আত্মকথন তাই হয়ে উঠেছে সুপাঠ্য এক সমাজকথন।

ওস্তাদ আলাউদ্দীন খাঁ জীবনী ও পত্রসম্ভার

জীবনাচার, দুইয়ের মিলনে ব্যতিক্রমী হয়ে উঠেছিল তাঁর ব্যক্তিত্ব। উত্তর ভারতের শিল্প-সমঝদার রাজপরিবারের আনুকূল্যে তিনি লাভ করেছিলেন, ভ্রমণ করেছেন বিশ্বের নানা দেশ, সঙ্গীত-গুরু হিসেবে তালিম দিয়েছেন কালজয়ী শিক্ষার্থীদের, সুরবাদনে অগণিত মানুষের হৃদয় মাতিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি, অথচ জীবনাচার ও জীবনদৃষ্টিভঙ্গিতে তিনি সর্বদা থেকে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের সন্তান। আলাউদ্দিন খাঁর শিল্পসাধনা ও জীবনসাধনার গভীরতা উপলব্ধির জন্য তাই প্রয়োজন ভিন্নতর দৃষ্টিভঙ্গি। তাঁর পরিবারের এক উত্তরপুরুষ সঙ্গীতে সমর্পিতপ্রাণ মোবারক হোসেন খান আপন লাল জেঠার জীবনভাষ্য দাঁড় করাবার পাশাপাশি নিবেদন করেছেন তার পত্রসংকলন। জীবনকথা ও পত্রসাহিত্যের এ যেন এক যুগলবন্দি এবং এর মাধ্যমে আমরা বুঝি পৌঁছতে পারি সুরমূর্চ্ছনার অন্যতর স্তরে, যখন জীবনের ভিন্নরূপ আমাদের সামনে প্রতিভাত হয়, যে ভিন্নতার অনন্য সাধক ও বাদক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ব্যতিক্রমী সুরস্রষ্টা সম্পর্কে এ তাই আলাদা এক গ্রন্থ।

নোয়াখালী : ১৯৪৬

১৯৪৬ সাল বাংলার ইতিহাসের এক উত্তাল সময়। ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং তৎপরবর্তী দাঙ্গা-হাঙ্গামায় বিপর্যস্ত হয়েছিল মানবভাগ্য। নোয়াখালী ও বিহারের প্রত্যন্ত অঞ্চলে জ্বলে উঠেছিল আগুন, বয়ে দিয়েছিল নীরিহ মানুষের রক্তস্রোত, হিন্দু-মুসলিম সাধারণজনের জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার। সেই কঠিন সময়ে শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে প্রত্যন্ত নোয়াখালীর গ্রামে উপস্থিত হয়েছিলেন গান্ধীজি, দুর্গত হিন্দুদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। পরে তিনি গিয়েছিলেন বিহারে, দুর্গত মুসলমানদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। নোয়াখালীতে আরো জড়ো হয়েছিলেন নানা স্থান থেকে আগত সমাজকর্মী, তাঁদের একজন সিলেটের সুহাসিনী দাস, ১৯৪৬ সালের ডিসেম্বরে যিনি এসেছিলেন নোয়াখালী, কাজ করেছিলেন পরের বছরের মার্চ মাস পর্যন্ত। তাঁর সেই সময়ের ডায়েরিতে প্রতিদিনের কর্মকাণ্ডের বিবরণী লিপিবদ্ধ করেছিলেন। সেই ডায়েরি সম্পাদনা করে ভূমিকা, টীকাভাষ্যসহ বর্তমান গ্রন্থ প্রস্তুত করেছেন তরুণ গবেষক দীপংকর মোহান্ত। সেই সুবাদে আমরা পাই ইতিহাসের এক টালমাটাল সময়ের বাস্তব ছবি, যখন একদিকে লুপ্ত হয়েছিল মানবিক অনুভূতি  ওসৌভ্রাতৃত্ব, আরেকদিকে চলেছিল মানবতার উত্থানের আয়োজন। মানুষের মানবিক হয়ে োঠার সেই নিরন্তর সাধনারই দলিল নোয়াখালী : ১৯৪৬।

নন্দনে নন্দিনী

‘মধ্যরাতের অশ্বারোহী’ গ্রন্থ যে অনন্য রচনাধারার পরিচয় মেলে ধরেছিল তার তৃতীয় পর্ব ‌’নন্দনে নন্দিনী’র মাধ্যমে সেই ত্রিখণ্ড বা ট্রিলজির মালা গাঁথা সম্পন্ন হলো। স্মৃতিকথা নয়, সাংবাদিকতা কিংবা রাজনীতির প্রত্যক্ষদর্শী ভাষ্য নয়, আত্মোপলব্ধির পরিচয় মেলে ধরার জন্য অনন্য এক কাঠামো ও ভঙ্গি খুঁজে ফিরছিলেন ফয়েজ আহ্‌মদ এবং সেই বিশিষ্ট কথ্যভঙ্গি যে তিনি সার্থকভাবে আয়ত্ত করতে পেরেছেন ‌’মধ্যরাতের অশ্বারোহী’ সৃষ্ট আলোড়ন ও আগ্রহ থেকে তা উপলব্ধি করা যায়। সেই ধারাবাহিকতায় তিনি এবার বলেছেন গভীরতর জীবনোপলব্ধির কথা, যেখানে রাজনৈতিক মত-পার্থক্য ছাপিয়ে জেগে ওঠে দরদি মনের ঔদার্য, সমাজসত্য মেলে ধরার পাশাপাশি পরিস্ফুট হয়ে নিবিড়তম ব্যক্তিগত অনুভূতি। আশ্চর্য সংযম ও পরিমিতি নিয়ে অনেক না-বলা কথা এবার বলেছেন লেখক, বাল্যের পারিবারিক ও সামাজিক আবহের  বিভিন্ন রসমণ্ডিত কাহিনী উপস্থাপন করেছেন, শেখ মুজিবর রহমানসহ ঘনিষ্ঠ অথচ ভিন্নপথযাত্রী ব্যক্তিত্বদের জীবনের বিভিন্ন ঘটনার সুবাদে অনুপম প্রতিকৃতি তিনি এঁকেছেন। সর্বোপরি পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের নিবিড়তম অনুভূতির যে পরিচয় মেলে দেয় আমাদের সামনে। হাস্য-পরিহাসময় ঝলমলে গল্পকথার সূত্রে সমাজ ও ইতিহাসের ব্যাপ্তি যেমন প্রকাশ পায়, তেমনি আনন্দ ও বেদনার গভীরতর ব্যঞ্জনা ব্যক্তিমানবের গহিনলোকে নিয়ে যায় আমাদের। এমনি বিরল গ্রন্থপাঠ যে-কোনো পাঠকের জন্য আলাদা অভিজ্ঞতা, যা বয়ে আনে জীবনচেতনার প্রসারতা। ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘সত্যবাবু মারা গেছেন’ এবং ‘নন্দনে নন্দিনী’ অনন্য ট্রিলজি হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে আমাদের সৃষ্টিশীল রাজনৈতিক সাহিত্যে।

জীবনের গান গাই

গণমানুষের গান ও নজরুলের গান গেয়ে দেশবাসীর হৃদয়মন জয় করেছিলেন শেখ লুতফর রহমান বহু আগেই। শারীরিক প্রতিবন্ধকতা তিনি যেমন বরাবর তুচ্ছ করেছেন তেমনি জীবনের কোনো বাধাই কখনো গ্রাহ্যের মধ্যে আনেন নি। মুসলিম পরিবারের সংস্কারের গণ্ডি ভেঙে গান শেখবার তাগিদে এসেছিলেন কলকাতায়। ধ্রুপদী সঙ্গীত শিক্ষাগ্রহণের পাশাপাশি গণনাট্য সংঘের সঙ্গে যোগাযোগ তাঁর ভেতর সঞ্চার করে ভিন্নতর এক বোধ। শিল্পের সাধনা ও শিল্পীর সামাজিক দায়, উভয় বিষয়েই নিষ্ঠাব্রতী হয়ে ওঠেন তিনি। পাকিস্তানি যুগের প্রথমদিককার তমসাচ্ছন্ন দিনে তাঁর সাহসিক গণসঙ্গীত দেশবাসীর জন্য বিশেষ উদ্দীপনা যুগিয়েছে। এক্ষেত্রে তিনি পালন করেছেন পথিকৃতের ভূমিকা। আমাদের বিগত দশকগুলোর আন্দোলন-প্রতিবাদের সঙ্গে যে গানগুলোর নিবিড় যোগ তেমন বহু গানের সুরকার হচ্ছেন তিনি। সুকান্ত-সিকান্দার আবু জাফরের কবিতায় সুরারোপে যে দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন তা তুলনারহিত। এই গুণী শিল্পী এখানে বলেছেন তাঁর সঙ্গীতজীবনের কথা, যে শিল্পসাধনার সঙ্গে মিলেমিশে আছে এই বাংলার মানুষের মুক্তির নানামুখী প্রয়াস। ফলে এই বই যেমন সঙ্গীতের কথা, তেমনি জীবনেরো কথকতা।

আমার জীবনের কিছু কথা

Original price was: 250.00৳.Current price is: 187.50৳.
নিভৃতচারিণী এক গৃহবধু, বাংলাদেশের আর দশটি মফঃস্বলবাসী মধ্যবিত্ত পরিবার থেকে যাঁর জীবন বিশেষ আলাদা ছিল না, স্বামী-সন্তান নিয়ে পরিচালনা করছিলেন আনন্দময় ভরাট সংসার। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে আকস্মিক নেমে- আসা দুর্দৈব এই নারীকে দাঁড় করায় চরম সঙ্কটের মুখোমুখি, উপার্জনশীল স্বামীকে হারিয়ে দশ পুত্রকন্যা নিয়ে দিশেহারা হননি তিনি, শুরু করেন স্থিতধী আরেক সংগ্রাম। বিগত শতকের তিরিশের দশকে নড়াইলের স্বচ্ছল পরিবারে জন্ম নেয়া শিরীন কাদীর সামাজিক-পারিবারিক সংস্কারের ঘেরাটোপে বন্দি থেকে শিক্ষার সুযোগ বিশেষ পাননি, তবে শিক্ষার গুরুত্ব সম্পর্কে ছিলেন সচেতন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে পুত্র- কন্যাদের করেছেন জীবনে প্রতিষ্ঠিত। জীবনপথে তাঁর অভিযাত্রার আটপৌরে বয়ানে নারীর এমন এক জীবনকথা আমরা জানতে পারি যা রীতিবদ্ধ আনুষ্ঠানিক স্মৃতিভাষ্য নয়, প্রায় যেন শিথিল স্বগতোক্তি, কিন্তু স্মৃতির ঝাঁপি খুলে যে- মানিকরতন মেলে ধরেছেন শিরীন কাদীর, তা পাঠকদের জন্য হয়ে ওঠে ব্যতিক্রমী পাওয়া। এক নারীর সুবাদে আমরা যেন জানতে পারি অনেক নারীর কথা, পারিবারিক জীবনে নারীর ভূমিকা ও সংগ্রাম বৃহত্তর জীবনে নারীর অবদান সম্পর্কে যোগায় নতুনতর উপলব্ধি।

পথে চলে যেতে যেতে

সেলিনা বাহার জামান অনেক পরিচয়ে পরিচিতা। একেবারে কৈশোরে, পারিবারিক উদারবাদী পরিমণ্ডলে লালিত হওয়ার সুবাদে, তিনি ঘরে-বাইরে অনেক কিছুর সঙ্গে জড়িত হতে পেরেছিলেন, দেখেছিলেন অনেক ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড। ক্রমে ক্রমে তিনি নিজেই শিক্ষা-শিল্প-সংস্কৃতি ইত্যাদি নানাবিধ কর্মের সাথী ও কাণ্ডারী হয়ে ওঠেন। প্রবল জীবনতৃষ্ণা নিয়ে চারপাশের তুচ্ছ ও গুরুতর সকল কিছুকে, ছোট ও বড় সকল মানুষকে, আলিঙ্গন করে তাঁর যে জীবনবিকাশ, সেটা তদানীন্তন পূর্ববঙ্গের সামাজিক বিকাশের অংশ হয়ে উঠেছিল। পথে চলে যেতে যেতে তিনি যা দেখেছেন সেই অভিজ্ঞতার বয়ান তাই হয়ে উঠেছে বহুমাত্রিক, একই সঙ্গে ব্যক্তিক ও সামাজিক, বিশেষ ও সর্বজনীন। যথার্থই বলেছেন অধ্যাপক আনিসুজ্জামান, ‘বাঙালি মুসলমান মধ্যবিত্তের জাগরণ এবং পূর্ববাংলায় তার আত্মপরিচয় লাভের ইতিহাসে যাঁরা আগ্রহী, এ বই তাঁদের কাজে আসবে।’

নাই বা হল পারে যাওয়া (পঞ্চম পর্ব)

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর কোনো পরিচিতির প্রয়োজন পড়ে না, তাঁর তুলনা তিনি নিজেই। বিগত ছয় দশকেরও অধিককাল যাবৎ জাতীয় জীবনের পতন-অভ্যুদয় বন্ধুর পথযাত্রার তিনি সাক্ষী ও সাথী, অনেক ক্ষেত্রে তাঁর ভূমিকা সারথীর, বিশেষভাবে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের জটিল অভিযাত্রায়, মৌলবাদ কুসংস্কার ও মতান্ধতার বিরুদ্ধে উদার মানবিক চেতনা লালন ও প্রসারণের নিরন্তর প্রচেষ্টায়। কবীর চৌধুরীর জীবনস্মৃতি তাই ব্যক্তি ও সমাজের নিরন্তর প্রগতিমুখী প্রয়াসের এক অনুপম দলিল, স্মৃতিকথার এই পঞ্চম পর্বের পরতে পরতে রয়েছে যে পরিচয়। দেশ-বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তির সংস্পর্শে এসেছেন তিনি, ঘুরেছেন পৃথিবীর নানা দেশ, আর সদা সক্রিয় থেকেছেন সমাজে উদার মানবিক চেতনা প্রসার এবং স্বাধীন জ্ঞান-অন্বেষার মুক্ত আবহ সৃষ্টিতে। জীবনবাদী কর্মবীর, দেশহিতৈষী ও মানবিক চেতনায় উজ্জ্বল চিরনবীন সাহিত্যসাধক কবীর চৌধুরী আশি বছর অতিক্রান্তের পরও নিরলস সৃষ্টিশীল সাধনায় নিমগ্ন রয়েছেন। তাঁর জীবনকথার অব্যাহত প্রকাশনা তাই সবার জন্য এক আনন্দ- সংবাদ, আমাদের এক বড় পাওয়া।

স্মৃতির পাতায় জীবনের রেখাচিত্র

মেহের কবীর শিক্ষার আলোকপ্রাপ্তা বিদ্যোৎসাহী কর্মোদ্যোগী সংবেদনশীল নারী। বিশ শতকের দ্বিতীয় দশকে শিক্ষানুরাগী উদারবাদী মুসলিম পরিবারে জন্ম নেয়ার সুবাদে উচ্চশিক্ষার সোপান অতিক্রমের সুযোগের তিনি সদ্ব্যবহার করেছিলেন অতীব কৃতিত্বের সঙ্গে। বাঙালি মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষাগ্রহণে ও শিক্ষা প্রসারে যাঁরা অগ্রগণ্য তিনি তাঁদের একজন। দীর্ঘ কর্মজীবনে বহু দায়িত্ব নির্বাহ করেছেন সুচারুভাবে, জড়িত ছিলেন বিবিধ সামাজিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে। এর পাশাপাশি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর জীবনসঙ্গ হিসেবে এবং আপনজনদের বিশাল পারিবারিক গণ্ডিতেও তিনি বাইরের সঙ্গে ঘরের মিল রচনা করেছেন সার্থকভাবে নিজ জীবনাভিজ্ঞতার কথা নম্রকণ্ঠে অন্তরঙ্গ ভঙ্গিতে তিনি এখানে বর্ণনা করেছেন। ফলে এই গ্রন্থ যেমন তাঁর নারীসত্তা ও ব্যক্তিত্বের উন্মোচনের ছবি মেলে ধরে, তেমনি বিপুল সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে নিষ্ঠাবতী  ও ঋজুচেতনার এক নারীর দীর্ঘ পথ অতিক্রমের সুবাদে পরিবর্তমান সামাজিক পটভূমিকার পরিচয়ও প্রদান করে। সাদামাটা ঘরোয়া ভঙ্গিতে বলা এই আত্মকথন তাই বহন করছে বহুমাত্রিক তাৎপর্য। এখানে আমরা দেখতে পাই কৃতী এক নারীর অন্তর্চ্ছবি এবং সেই সুবাদে বাংলাদেশের নারীসমাজের জাগরণ ও সামাজিক ইতিহাসের প্রতিফলন। মেহের কবীরের জীবনকথা তাই অজান্তেই ব্যক্তি-পর্যায় অতিক্রম করে হয়ে পড়েছে সমাজসত্যের আখ্যান।

ঝরা বকুলের গন্ধ : স্মৃতি আলেখ্য

পূর্ব বাংলার মফস্বল শহরের শিক্ষিত পারিবারিক মণ্ডলে বেড়ে-ওঠা কিশোরী দু’চোখ ভরে দেখেছে চারপাশের প্রকৃতি ও জীবন। তাঁর অভিজ্ঞতায় ছায়া ফেলেছে উপমহাদেশীয় সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবর্তনময়তা। বিদ্যালয়ের পাঠ চুকিয়ে সেই কিশোরী আসেন কলকাতায় ত্রিশ ও চল্লিশের দশকে। বেথুন কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষকতার কাজে যোগ দেন লেডি ব্রেবোর্ন কলেজে। ততদিনে রাজনীতির অমোঘ টানে ধস নেমেছে চেনাজানা পরিমণ্ডলে, ভ্রাতৃঘাতী দাঙ্গায় রক্তাক্ত হয়েছে মাটি, অবশ্যম্ভামী হয়ে উঠেছে দেশভাগ। পূর্ব বাংলার মেয়ে চাকরিস্থল ঢাকার পক্ষে বাছাই জ্ঞাপন করে কলকাতা থেকে শিক্ষাবৃত্তি নিয়ে চলে গেলেন বিলেতে। ১৯৪৯ সালে ফিরে এলেন ঢাকায়। প্রথমে ইডেন গার্লস কলেজে অধ্যাপনা এবং পরে হোস ইকোনমিক্স কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কর্মের সুবাদে ঘোরেন নানা দেশ। প্রত্যক্ষ করেন রাহুগ্রস্ত স্বদেশের অভিশাপ মোচনের বিভিন্নমুখী আয়োজন। অবশেষে ইতিহাসের ভ্রান্তি মোচন-কল্পে অভ্যুদয় ঘটলো স্বাধীন বাংলাদেশের। মোটা দাগের ইতিহাসের আড়ালে যে জীবনসত্য ও মানবপরিচয় লুকিয়ে থাকে তার উন্মোচন ঘটেছে হামিদা খানমের স্মৃতি-আলেখ্যে। এক নারীর ব্যক্তিগত জীবনাভিজ্ঞতা আমাদের সবার জন্য হয়ে থাকবে সুখস্মৃতিভাষ্য। কেননা ফেলে আসা অতীতের বহু পরিবর্তনময়তার অন্তরঙ্গ পরিচয় এখানে ফুটে উঠেছে ব্যক্তিগত কথকতায়। এই ঝরা ফুলের মালার সুরভি আমোদিত করবে বহুজনকে, কেননা জীবনের এই নম্র পাঠ যে সমাজসত্যের অনুপম দলিল।

জীবন যেমন দেখেছি

বিশ শতকের বাংলা যে আলোড়িত সময়প্রবাহের মধ্য দিয়ে পার হয়েছে তার বহুমাত্রিক বৈশিষ্ট্য অনুধাবনের জন্য চাই বহুবিধ অন্বেষা ও বিচার-বিশ্লেষণ। সমাজতাত্ত্বিকের পর্যালোচনা যেমন এক্ষেত্রে জরুরি, অর্থনৈতিক বিশ্লেষণ অতীব গুরুত্ববহ, তেমনি ব্যক্তিগত স্মৃতিচিত্রণের মাধ্যমে ফুটে ওঠে সমাজের আরেক অন্তরঙ্গ ছবি। আর এই স্মৃতিকাহিনী যদি লেখেন কৃতী অর্থনীতিবিদ, স্বাদেশিক জীবনের সঙ্গে যুক্ত হয় আন্তর্জাতিক অভিজ্ঞতা, তবে তার মাত্রাই হয়ে ওঠে অনেক ব্যাপক ও বিশিষ্ট। কৃতী অর্থনীতিবিদ রেজাউল হক খোন্দকার সোনারগাঁয়ের গ্রামে বড় হয়ে উঠেছেন একান্ত আটপৌরে জীবন-পরিবেশে। স্কুল শিক্ষা সমাপন করে সেখান থেকে আসেন ঢাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে। আপন কৃতির স্বাক্ষর রেখে তিনি জীবনের পথ তৈরি করে নেন নিজের জন্য। পঞ্চাশের দশকের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। শিক্ষকতা করেছেন ঢাকা এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রতিষ্ঠানের পত্তনকালে। উচ্চপদে ছিলেন প্ল্যানিং কমিশনে এবং পরে দেশান্তরী হয়ে কর্মনির্বাহ করেন বিশ্বব্যাংক ও ইউএনডিপিতে দেশছাড়া হলেও দেশের সঙ্গে নাড়ির যোগ কখনোই ছিন্ন হতে দেন নি। দীর্ঘ কর্মকাল শেষে জীবনাভিজ্ঞতার যে স্মৃতিরূপ তিনি মেলে ধরেছেন বর্তমান গ্রন্থে সেটা তাই যেমন সুখপাঠ্য তেমনি গভীর ভাব-উদ্রেকী। জীবনকে যেমন দেখেছেন লেখক তা আমাদের সমাজসত্যের এক ভিন্নমাত্রিক উদ্ভাসন, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ইতিহাসের পথ পরিক্রমণের চলচ্ছবি।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×