আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

“গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি”

Original price was: 350.00৳.Current price is: 262.50৳.
সার-সংক্ষেপ :
একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আপ্লুত হয়ে আছে রক্তধারায়। হাজার নদীর বাংলাদেশে হাজারো রক্তনদী তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী চরম নৃশংস হত্যাভিযান পরিচালনা করে। এই গণহত্যাযজ্ঞ একেক জনপদে নিয়েছিল একেক রূপ, ছিল সমরূপত্ব ও বিশিষ্টতা। আর তাই বিভিন্ন জনপদে সংঘটিত গণহত্যার পূর্বাপর ঘটনাধারা অনুধাবন এবং এর সবিস্তার বিবরণী উদ্ধার বিশেষ জরুরি। এই গুরুত্বপূর্ণ কাজে ব্রতী হয়েছেন সাহাদাত পারভেজ এবং বর্বর ঘটনা সংঘটনের চার দশকেরও পরে নিষ্ঠা, আন্তরিকতা ও মমত্ব নিয়ে উদ্ধার করেছেন গজারিয়া গণহত্যার অনুপুঙ্খ বিবরণ। তাঁর এই অনুসন্ধানী কাজের ফসল বর্তমান গ্রন্থ আমাদের ফিরিয়ে নিয়ে যায় ৯ মে, ১৯৭১ সালের রক্তস্নাত দিনে। হত্যা মৃত্যু ও বিভীষিকার ছবি আবারো হয়ে ওঠে জীবন্ত, মেলে ধরে মুক্তির শিক্ষা সবার জন্য

একাত্তর করতলে ছিন্নমাথা (হার্ডকভার)

আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক যখন আমাদের ইতিহাসের মহত্তম ঘটনায় শরিক থাকার অভিজ্ঞতা বর্ণনায় অগ্রসর হন, তখন নিঃসন্দেহে গভীরতর বঞ্জনা নিয়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের বাস্তবতা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর দেখা একাত্তরের ভাষ্য শুরু করেছেন নিস্পৃহ নিরাবেগ ভঙ্গিতে। বইয়ের সূচনাবাক্যে তিনি লিখেছেন : ‘আমার জানা ছিল না যে পানিতে ভাসিয়ে দিলে পুরুষের লাশ চিৎ হয়ে ভাসে আর নারীর লাশ ভাসে উপুড় হয়ে। এই জ্ঞান আমি পাই ‘৭১ সালের মার্চ মাসের একেবারে শেষে।’ জীবনের নিষ্ঠুরতার বর্ণনায় এমনি অসাধারণ সংযমী শিল্পদৃষ্টির প্রকাশ আমাদের এক লহমায় দাঁড় কয়ে দেয় কঠিন সত্যরূপের মুখোমুখি। শক্তিমান লেখকের সংহত জীবনদৃষ্টি এমনিভাবেই পরতে পরতে উদ্ভাসিত হয়েছে এই গ্রন্থে। একান্ত ব্যক্তিগত ছোট-বড় সাধারণ অভিজ্ঞতাসমূহ শিল্পের পুণ্যস্পর্শে তিনি করে তুলেছেন সর্বকালীন ও সর্বজনীন। শিল্পী অশোক কর্মকারের তুলিস্পর্শে নতুনভাবে বিন্যস্ত এই সংস্করণ পাঠকের হাতে তুলে দেয়া হচ্ছে গ্রন্থের পাঠ আরো নিবিড় করবার লক্ষ্য নিয়ে। মুক্তিযুদ্ধভিত্তিক অজস্র বইয়ের ভিড়ে তাই উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে অনায়াসে চিহ্নিত হবে এই গ্রন্থ।

Bangandhu Sheikh Mujib liberation war Bangladesh

-

-18%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

“ইতিহাসের আলোকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ”

Original price was: 350.00৳.Current price is: 287.50৳.
বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক অজস্র বইয়ের ভিড়ে আলাদা মর্যাদায় ভাস্বর হয়ে ওঠার দাবিদার এই গ্রন্থ। নিবিড় পর্যবেক্ষণ ও ইতিহাস-বোধের বিস্তার নিয়ে হারুন হাবীব সচষ্টে হয়েছেন বাংলাদেশের অভু্যদয়ের কাণ্ডারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা বিচার-বিশে্লষণে। বাঙালি জাতিসত্তার বিকাশের নিরিখে তিনি যেমন বঙ্গবন্ধুর মূল্যায়ন করেছেন, তেমনি তঁাকে দেখেছেন তত্কালীন বিশ্বের মুক্তি-আন্দোলন ও এর নেতৃত্বদানকারী ব্যক্তিত্বদের সঙ্গে মিলিয়ে। সেইসাথে লেখকের বিচার্য হয়েছে দ্বিজাতি-তত্ত্বভিত্তিক পাকিস্তানি সামপ্রদায়িক জাতিতত্ত্বের বিপরীতে ভাষাভিত্তিক অসামপ্রদায়িক জাতীয়তাবোধে বাঙালিকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর অসাধারণ ভূমিকা। আজকের স্বাদেশিক ও বৈশ্বিক বাস্তবতা, জঙ্গি ইসলামের উত্থান এবং পশ্চিমা বিশ্বের রাষ্ট্রনেতাদের উগ্রবাদিতা, দুইয়ের নিরিখে মুক্তিযুদ্ধের মূল্যবোধের গুরুত্ব লেখক বিশেষভাবে মেলে ধরেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন নতুন প্রজন্মের দায়বদ্ধতা। পরিশষ্টি অংশে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ ও বক্তব্য সংযোজন করে চিন্তাশীল পাঠক ও গবেষকদের জন্য সহায়ক দায়িত্ব সম্পাদন করেছেন মুক্তিযোদ্ধা লেখক, সাংবাদিক ও গবেষক হারুন হাবিব। তঁার গ্রন্থ ইতিহাসের আলোকে বঙ্গবন্ধুর ভূমিকা মেলে ধরে এবং ইতিহাস থেকে প্রেরণা নিয়ে সামনে এগোবার প্রত্যয় যোগায়।

-100%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

হৃদয়ে জাগে একাত্তর- ভাটি বাংলায় গণহত্যা

Original price was: 40,000.00৳.Current price is: 300.00৳.
সুনামগঞ্জের দূর গ্রাম পেরুয়ার বড়বাড়ির বধূ হয়ে এসেছিলেন গ্রন্থকার মানসী সাহা। হ্যাজাক বাতির আলোতে নববধূকে বরণ করতে সমবেত নারীদের মধ্যে লক্ষ্য করেন সিঁথিতে সিঁদুরবিহীন শ্বেতবস্ত্রধারীদের আধিক্য। অচিরে তিনি জেনেছিলেন পেরুয়া গ্রামে পরিচালিত গণহত্যার কাহিনি, বিজয়ের প্রাক-মুহূর্তে স্বাধীনতার মাত্র বারো দিন আগে সংঘটিত হয়েছিল এই অকল্পনীয় নৃশংসতা। তাঁর মনে হয়েছিল, ‘মায়ের সিঁথির সিঁদুরে আঁকা হলো সবুজের ললাটে রক্তিম জয়টীকা।’ তারপর থেকে তাঁর অনুসন্ধিৎসু মন খুঁজে ফিরেছে পেরুয়াসহ ভাটি অঞ্চলের গণহত্যার বৃত্তান্ত, যা রূপ পেয়েছে বর্তমান গ্রন্থে। হৃদয়-ছোঁয়া এইসব কাহিনি উত্তর-প্রজন্মের দৃষ্টিতে দেখা মুক্তিযুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা মেলে ধরে আমাদের সামনে। একান্ত অবলোকনে পারিবারিক, আঞ্চলিক ও চেনা পরিমÐলের এমন বয়ান কেবল অতীতের কথা নয়, এক পরম্পরারও পরিচয় বহন করে। এই গ্রন্থ তাই হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ ও গণহত্যার মানবিক কাহিনি, স্মৃতির বহমানতার দলিল।

১৯৭১ : ভয়াবহ অভিজ্ঞতা

Original price was: 400.00৳.Current price is: 300.00৳.
অধিকৃত প্যারিসে পিকাসোর ‘গের্নিকা’ ছবি দেখে এক নাৎসি সৈন্য তাঁকে জিগ্যেস করেছিল, ‌’এটা তুমি করেছে?’ শিল্পী জবাব দিয়েছিলেন, ‌’না, তুমি করেছে।’ বর্তমান গ্রন্থভুক্ত পঞ্চাশজন প্রত্যক্ষদর্শীর বিবরণীর প্রকৃত রচয়িতা একাত্তরে বাঙালি নিধনযজ্ঞে মেতে ওঠা পাকবাহিনী। মুক্তিযুদ্ধের নয় মাস জুড়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মখেোমুখি হয়েছিল এ দেশের সর্বস্তরের মানুষ তার সামান্য কিছু বিবরণী তুলে ধরা হয়েছে এখানে। ‘কল্পনায়ও অকল্পনীয়’ এসব নিমর্মতা, পাশবিকতা ও ভয়ঙ্করতা যে সংঘটিত হয়েছিল এ-দেশের বুকে তা বিস্মৃতির ধুলোয় ঢাকা দেয়ার প্রয়াস যখন তীব্রতর, তখন, এ গ্রন্থ আবার আমাদের দাঁড় করিয়ে দিক সত্য ও বাস্তবতার মুখোমুখি। ১৯৭১-এর স্বরূপ তুলে ধরার বহুমুখি আয়োজনে হৃদয় মথিত করা অবিস্মরণীয দলিল হিসেবে নিবেদিত হলো এই গ্রন্থ_ ‘১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা’।

আমার একাত্তর

ধীমান অধ্যাপক, মননশীল প্রাবন্ধিক, সমাজহিতৈষণায় নিবেদিত সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব আনিসুজ্জামান অনুপম কুশলতায় লিপিবদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা। যুদ্ধ শুরুর সময় তিনি ছিলেন চট্টগ্রামে, পরে এপ্রিলের শেষে আগরতলা হয়ে পৌঁছেন কলকাতায়। প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সাংগঠনিক বন্ধনের সুবাদে ছিলেন নানা পর্যায়ে কর্মব্যস্ত। ফলে তঁার ব্যক্তি-অভিজ্ঞতার সঙ্গে একাত্তরের প্রধান ঘটনাধারার রচিত হয়েছে ঘনিষ্ঠ যোগ।এই কারণে আনিসুজ্জামানের অপূর্ব কথকতায় আমরা মুক্তিযুদ্ধে এক বিশিষ্ট বুদ্ধিজীবীর নিবিড় সম্পৃক্ততার বিবরণ ছাড়াও পেয়ে যাই মুক্তিসংগ্রামের ধারাবাহিক ইতিমহাস, পাই ইতিহাসের অন্তরালবর্তী মানুষজনের সজীব পরিচয়। অসাধারণ গদ্যভাষায় অন্তরঙ্গ ভঙ্গিতে ব্যক্তিগত অবলোকনের যে-ছবি আনিসুজ্জামান মেলে ধরে, নিছক স্মৃতিকথায় তা আর সীমিত থাকে না, হয়ে ওঠে মুক্তিযুদ্ধের বহুমাত্রিক ইতিহাসের অনন্য আকর। সব ধরনের পাঠককে আকর্ষণ করবে এই বই, গ্রন্থপাঠের আনন্দকর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করবে জানবার ও ভাবনার অযুত উপাদান।

টয় হাউজ থেকে ১৯৭১ মৃত্যু ছায়াসঙ্গী

দিনু বিল্লাহ্‌ আপন আলাদা কিশোরজীবন নিয়ে লিখেছিলেন ব্যতিক্রমী বই ‘কাকাবাবুর টয় হাউজ’। তাঁর বাল্যকাল কেটেছে খ্যাতমান অধ্যাপক অজিতকুমার গুহের গৃহে। অকৃতদার ও মননশীল অধ্যাপক ছিলেন তৎকালীন বিদ্বৎসমাজের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি, জাতীয় মুক্তির লক্ষ্যে যে আলোড়ন সমাজে জেগে উঠছিল সেখানে অধ্যাপক অজিত গুহ রেখেছিলেন বিশেষ অবদান। পুরনো ও নতুন ঢাকার বিভাজন রেখার মতো ছিল যে রেললাইন তার ধারে ছোট্ট সাবেকি ধাঁচের দ্বিতল গৃহ ‘টয় হাউজ’ ছিল এই মনীষীর আবাস এবং মায়ের একান্ত ইচ্ছায় পুত্র দিনু বিল্লাহ্‌ সেই বাড়িতে কাকাবাবুর স্নেহে কাটান কৈশোর ও যৌবনের অসাধারণ সময়। কাকাবাবুর আকস্মিক মৃত্যু ছেদ বয়ে আনে এই জীবনে, দূর প্রবাস থেকে স্বর্ণপ্রভা অতীত অভিজ্ঞতার ছবি মেলে ধরেছিলেন লেখক ‘কাকাবাবুর টয় হাউজ‘ গ্রন্থে। এরপরও বয়ে চলেছে ঘটনাধারা। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পথ বেয়ে জাতি পৌঁছে যায় মুক্তিযুদ্ধে এবং দিনু বিল্লাহ্ ও গোটা পরিবার যুক্ত হয়ে পড়েন সশস্ত্র সংগ্রামের সাথে। সঙ্গীতসংগ্রামী আলতাফ মাহমুদসহ সবাই এক রাতে গ্রেফতার হয়ে নীত হলেন পাক-আর্মি ক্যাম্পে, ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনে ক্ষত-বিক্ষত হয়ে প্রাণে বেঁচে গেলেন দিনু বিল্লাহ্‌, তবে আর কখনো ফিরে এলেন না আলতাফ মাহমুদ, রুমী, বদি, জুয়েল, বাকি, আজাদ ও আরো কয়েকজন। এই নির্মম অভিজ্ঞতা আজো তাড়িয়ে ফেরে দিনু বিল্লাহ্‌কে। সকল যন্ত্রণা কষ্ট বুকেচাপা দিয়ে তিনি এতকাল পর মেলে ধরেছেন সেইসব দিনের কথা। পোড়-খাওয়া জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতার পরিচয়বহ এই বই আজকের পাঠকদের জন্য নিঃসন্দেহে হবে এক স্মরণীয় অভিজ্ঞতা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নানা প্রসঙ্গ

মুক্তিযুদ্ধের ইতিহাস-চর্চায় নিবেদিত গবেষক এবং মুক্তিযুদ্ধে তাৎপর্যময় ভূমিকা পালনকারী ব্যক্তিদের সমবেত করে ইতিহাসের নানা দিক বিশ্লেষণের উদ্যোগী হয়েছিল মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠান আয়োজিত বিভিন্ন সেমিনারে পঠিত প্রবন্ধ ও আলোচনা এবং বিশিষ্টজনের রচনা-সমৃদ্ধ হয়ে স্বাধীনতার রজত-জয়ন্তী উপলক্ষে ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছিল বর্তমান গ্রন্থ। মুক্তিযুদ্ধের ইতিহাস-চর্চায় গুরুত্ববহ এই গ্রন্থের পুনর্মুদ্রণ ইতিহাস অনুধাবনে নতুন মাত্রা যোগ করবে, মুক্তিযুদ্ধ বিচারের তৎকালীনতার সঙ্গে চিরকালীনতার যোগসাধন ঘটিয়েছে যে-বই। ‌‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ : নানা প্রসঙ্গ’ তাই বহু দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং বর্তমানের জন্যও প্রাসঙ্গিক।

বিভীষিকাময় একাত্তর

সেই কবে যৌবনের সূচনায় চারণের মতো ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপাদান আহরণ ও লিপিবদ্ধকরণের কাজ শুরু করেছিলেন তাজুল মোহাম্মদ, তারপর থেকে এ কাজে আর বিরাম ঘটেনি তাঁর। সিলেট অঞ্চলের গণহত্যা ো প্রতিরোধ বিষয়ে তাঁর গ্রন্থ পালন করেছিল পথিকৃতের ভূমিকা। এরপর প্রসারিত হয়েছে আপন কাজের ক্ষেত্র, বাংলাদেশের অন্য অঞ্চলের মুক্তিযুদ্ধ অবলম্বনে গ্রন্থরচনা করেছেন তিনি, সেই সঙ্গে ইতিহাসের আরো নানা অধ্যায় হয়েছে তাঁর বিবেচ্য। একাত্তরে সংঘটিত গণহ্ত্যাা ও মানবাবিরোধী অপরাধীদের স্বরূপ উন্মোচনে তাঁর গবেষণা, গ্রন্থরচনা ও আনুষঙ্গিক দিক কাজ বহন করে বিশেষ মূল্য। জাতির এক ঘোর দুর্দিনে দেশান্তরী হতে বাধ্য হয়েছিলেন তিনি : কিন্তু তারপরেও তাঁর ইতিহাস-সন্ধানী তৎপরতায় কোনো ছেদ পড়েনি। এরই ধারাবাহিকতায় নিবেদিত বর্তমান গ্রন্থ একাত্তরের বিভীষিকা ও সাহসী প্রতিরোধের বিভিন্ন কাহিনি মেলে ধরেছেন লেখক, ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার শিকার হয়েছেন যাঁরা, দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন শত্রুর মোকাবেলায়, অকাতরে বিসর্জন দিয়েছেন প্রাণ এমন সব মানুষের কথক হয়েছেন তাজুল মোহাম্মদ। তাঁর রচনার মধ্য দিয়ে জাতির মহান মুক্তিসংগ্রামের প্রাণস্পন্দন অনুভব করতে পারবেন পাঠক, সেটাই এই গ্রন্থের বৈশিষ্ট্য, আজকের প্রজন্মের পাঠক-পাঠিকাদের জন্য এর তাৎপর্য তো আরো বিশাল।

রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ

মুক্তিযুদ্ধের বিস্তার ছিল সারা দেশব্যাপী। যেমন বিস্তৃত ছিল পাকবাহিনী ও তার দোসরদের দ্বারা পরিচালিত গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, তেমনি ছিল মুক্তিচেতনায় উদ্বেলিত মানুষজনের অকুতোভয় প্রতিরোধ। প্রতিটি অঞ্চলের প্রতিরোধ যুদ্ধের মধ্যে ছিল অভিন্ন যোগসূত্র ও ঐক্য, তদুপরি ছিল নিজস্ব অনেক বৈশিষ্ট্য ও তাৎপর্য। সুনামগঞ্জ অঞ্চলের তরুণ মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, ছাত্র-রাজনীতির অঙ্গন থেকে স্বাভাবিকভাবে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, পূর্বাপর লড়াই করেছেন যোদ্ধাদের একজন হয়ে। চল্রিশ বছর পর একাত্তরের সুনামগঞ্জের দিকে প্রসারিত দৃষ্টিতে তাকিয়েছেন দেশমাতৃকার এই অগ্নিসন্তান, আপন অভিজ্ঞতার সঙ্গে ইতিহাস অনুসন্ধিৎসা মিলিয়ে তিনি ধীমান উপলব্ধি ও নিবিড় শ্রম সহযোগে লিখেছেন একাত্তরের সুনামগঞ্জের কথা। অজস্র তথ্য তিনি সংগ্রহ করেছেন, যুক্ত করেছেন বহু মানুষের অবদান ও ভূমিকার কথা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের প্রসঙ্গও সেখান থেকে বাদ যায় নি। সর্বোপরি এই গ্রন্থ বলছে দূরবর্তী অঞ্চলের প্রান্তিক মানুষদের জাগরণের কথা, যা প্রকৃত অর্থে বাংলাদেশের জাগরণের ইতিহাস।

সিলেটে গণহত্যা

-26%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

পাবনা জেলার মুক্তিযুদ্ধের কথা

Original price was: 450.00৳.Current price is: 337.00৳.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের আছে এক সমগ্রচিত্র, এই সমগ্রের মধ্যে আবার রয়েছে বিভিন্নতা, যা সমগ্রের বৈচিত্র্যকেই মেলে ধরে। আঞ্চলিক পর্যায়ে মুক্তিযুদ্ধের এসব বিশষ্টিতা অনুধাবন না করতে পারলে সমগ্রের ধারণা খণ্ডিত হতে বাধ্য এবং মুক্তিযুদ্ধের সম্যক উপলব্ধির জন্য অঞ্চলের বাস্তবতা নিবিড়ভাবে জানা বিশেষ তাত্পর্য বহন করে। অধুনা এই গুরুত্বের স্বীকৃতি লক্ষ্য করা যাচ্ছে এবং আঞ্চলিক পর্যায়ের মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এই ধরনের গ্রন্থের ভিড়ে পাবনা অঞ্চলের তরম্নণ মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর প্রত্যক্ষ অভিজ্ঞতার ভাষ্য অনন্যতার দাবি রাখে। তিনি পাবনার সংগ্রামী কর্মকাণ্ডের অংশী ও কর্মী হিসেবে স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধে শামিল হন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তার এই নিবিড় সম্পৃক্তি। পাবনা জেলায় মুক্তিযুদ্ধের বিরোধিতা ঘটেছিল দু’ভাবে, মৌলবাদী ও উগ্র বামপন্থী গোষ্ঠী উভয়ত ছিল এই বিপক্ষ শিবিরে এবং ছিল সশস্ত্র। সীমান্ত থেকে দূরবর্তী এই জেলায় তাই নানা দিক দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা ছিল বিশেষ দুরূহ এবং এই কঠিন সংগ্রামে জনযোদ্ধারা যে সাফল্য অর্জন করলেন জনমানুষের সমর্থন ও সাহসী ভূমিকার কারণে তার অনুপুঙ্খ বিবরণ মেলে বর্তমান গ্রন্থে। মুক্তিযুদ্ধের বহু অজানা দিক লেখকের আন্তরিক বয়ানের মধ্য দিয়ে ফুটে উঠেছে। প্রত্যক্ষ সংগ্রামী মুক্তিযোদ্ধার এই ভাষ্য তাই এক যুবকের অংশীদারিত্ব ও ভূমিকার পরিচয় প্রদানের পাশাপাশি মুক্তিযুদ্ধের বহুমাত্রিকতা ও বহু মানুষের সম্পৃক্ততার পরিচয় মেলে ধরে। মুক্তিযুদ্ধে ব্যক্তিক ও সামাজিক ভূমিকার পরিচয়বহ এই গ্রন্থ নিঃসন্দেহে দাবি করে অনন্যতা।

সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান

Original price was: 450.00৳.Current price is: 338.00৳.
মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ নিয়ে লেখালেখির সূত্রপাত হয়েছিল স্বাধীনতা অর্জনের বেশ কয়েক বছর পরে। খুব সামান্য তথ্যই সেখানে সন্নিবেশিত হয়েছিল। বিগত দশকে মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর নানাভাবে আলোকপাত করা হলেও সাত বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মদানের কাহিনী নিয়ে বড় পরিসরে ইতিহাস-রচনা কেউ করেননি। আত্মাহুতি-দানকারী বীরদের পারিবারিক সামাজিক পটভূমি, মুক্তিযুদ্ধে যোগদানের প্রেরণা এবং যুদ্ধের ময়দানে বীরত্বময় ভূমিকা সবিস্তারে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন মুক্তিযুদ্ধের আরেক বীর নৌ-কম্যান্ডো শাহজাহান কবির বীরপ্রতীক। খুব সহজ ছিল না এই কাজ, বীরশ্রেষ্ঠরা নন্দিত হলেও তাঁদের সম্পর্কে তথ্যভান্ডার কোথাও গড়ে ওঠেনি। দেশজুড়ে নানা স্থান থেকে তাঁরা উঠে এসেছেন, লড়াই করেছেন বিভিন্ন অঞ্চলে, সেসব তথ্য ছড়িয়ে আছে বহু স্থানে। ফলে চারণের মতো ঘুরে ঘুরে লেখককে সংগ্রহ করতে হয়েছে তথ্য, যাচাই-বাছাই করতে হয়েছে বিভিন্ন বয়ান। তিনি গিয়েছেন দেশের নানা প্রান্তে, সাক্ষাৎকার নিয়েছেন অনেক মানুষের এবং ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে নিবেদন করেছেন সাত বীরশ্রেষ্ঠের সপ্তসুরের জয়গান। বিশেষভাবে নতুন প্রজন্মের জন্য প্রবীণ প্রজন্মের যোদ্ধা যে গ্রন্থ উপহার দিলেন তা’ ইতিহাসের বহমানতা জোরদার করবে, এটা আমাদের বিশ্বাস। এমন গ্রন্থ পাঠক, বিশেষভাবে নবীন-নবীনাদের হাতে তুলে দিতে পেরে আমরা তাই একই সঙ্গে আনন্দ ও কৃতজ্ঞ বোধ করছি।

একাত্তরের বীরাঙ্গনা কথা

একাত্তরের মুক্তিযুদ্ধকালে পাকবাহিনীর নৃশংসতার শিকার হয়েছিল বাংলার অগণিত মায়েরা-বোনেরা। সারা দেশজুড়ে নয় মাসব্যাপী ঘটেছে নির্মম অত্যাচার, যার ব্যাপ্তি ও গভীরতা হদিশ করা সুকঠিন কাজ। একাত্তরের ১৬ ডিসেম্বর জাতির জন্য বয়ে এনেছিল বিজয়, আর নির্যাতিত নারীদের জন্য ছিল আরেক জীবনযুদ্ধের সূচনা। বঙ্গবন্ধুর সরকার নির্যাতিত নারীদের বীরাঙ্গনা হিসেবে বরণ করে তাঁদের পুনর্বাসন এবং মর্যাদার সাথে সমাজে পুনরায় স্থিত করার উদ্যোগ নেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু-হত্যার পর বীরাঙ্গনাদের জীবনে নেমে আসে আরেক দুর্দৈব, তাঁদের অবদান তুচ্ছ করে বন্ধ করা হয় পুনর্বাসনের সকল আয়োজন, অবহেলা অস্বীকৃতি ও বিস্মৃতির অতলে তলিয়ে যায় বীর নারীদের সম্মানের সাথে বাঁচার প্রয়াস। স্বাধীনতার পঞ্চাশ বছর পর নানা ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে পথ চলে জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হয়ে চলছে, আন্তর্জাতিক অপরাধ আদালত পাকবাহিনী ও তাদের দোসরদের নারী নির্যাতনের সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেছে, সরকার তাঁদের স্বীকৃতি দিয়েছে বীরাঙ্গনা-মুক্তিযোদ্ধা রূপে। কিন্তু সমাজ এখনো বীরাঙ্গনাদের যোগ্য সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত করতে পারেনি। সেজন্য আরব্ধ রয়েছে অনেক কাজ। সর্বাগ্রে প্রয়োজন বীরাঙ্গনার নারীদের জীবন-সংগ্রামের সাথে পরিচিত হওয়া। নিষ্ঠাবান মুক্তিযুদ্ধ-গবেম্বক তাজুল মোহাম্মদ-এর বর্তমান গ্রন্থ পাঠকদের দাঁড় করিয়ে দেবে কয়েকজন বীর নারীর মুখোমুখি। সেটাই গ্রন্থের বড় অর্জন।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×