-26%
প্রতিদিন একটি রুমাল
Original price was: 350.00৳.262.00৳Current price is: 262.00৳.
মাহমুদুল হকের পরিচিতি ঔপন্যাসিক হিসেবে সমধিক হলেও ছোট গল্পেও তার সিদ্ধি যে শিখরস্পর্শী তার জাজ্বল্যমান দৃষ্টান্ত ’প্রতিদিন একটি রুমাল’। গল্প তো নয় যেন একেকটি দুর্লভ হীরকখণ্ড। নিটোল, নিখুঁত পলকাটা। ছোট গল্প মানেই তো একধরনের চকিত উদ্ভাস। জীবনের বহুমাত্রিক বিস্ফোরণ। সীমিত পরিসরে যার গভীর ব্যাপ্তি, প্রসার ও বিকাশ।বাংলা সাহিত্যে এমন কিছু ছোট গল্প রচিত হয়েছে যা বিশ্ব-মানোত্তীর্ণ। মাহমুদুল হকের প্রতিটি গল্পই সেই নিরিখে পরম বিশুদ্ধ উপলব্ধির প্রগাঢ় স্পর্শে সমৃদ্ধ; যা অতি সহজেই মনের ভেতর অনবরত অনুরণিত হতে থাকে। ছোট গল্পে কি বলছি যেমন জরুরি কেমন করে বলছি তাও কম জরুরি নয়। বলবার এই দক্ষতায় মাহমুদুল হক দ্বিতীয়রহিত। তার প্রতিটি গল্পই নিজস্ব শিকড়ের রসে জারিত। নিজস্ব চিন্তাভূমিতে জীবন-চলতি কথার দ্বিধাহীন উচ্চারণ। কিছুটা জেদি হলেও ভাঙনের ক্রোধ নেই, আছে জীবনকে ভালোমন্দ মিশিয়ে দেখার ও গ্রহণের অপরাহত মানুষী শক্তিতে আস্থা। যেমন নিছক ব্যক্তিগত উচ্চারণ বা বিদ্রোহের বিজ্ঞাপনও নয় তেমনই কেবল স্বীকারোক্তির চোরাবালিতে তলিয়ে যাওয়াও নয়। বরং সহজ সরল সচ্ছল জীবনের যত সুখ-দুঃখে অবিমিশ্র অথচ সজীব, গতিময় ও দ্যুতিমান। ক্রোধ ও ব্যর্থতা শিল্পের খড়ির দাগ পার হয়ে জীবন ও সমাজ-বাস্তবকে অগ্রাহ্য করে না। জীবন-বাস্তবকে আত্মসাৎ করে নেয় শিল্পের কালতিক্রমী ’তুমিময়’ নৈর্ব্যাক্তিকতায়।

-25%
মাহমুদুল হক : অগন্থিত গল্প
Original price was: 500.00৳.375.00৳Current price is: 375.00৳.
মাহমুদুল হক বাংলা কথাসাহিত্যে এক অনন্য নাম সর্বার্থে ব্যতিক্রমী তিনি, যেমন ব্যক্তিসত্তায়, তেমনি লেখক হিসেবে। তাঁর সাহিত্য সৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, কিন্তু প্রতিটি লেখাই হয়ে আছে স্মরণীয়। তাঁকে নিযে পাঠকদের অনেক খেদ, খ্যাতির মধ্যগগনে এসে কেন তিনি লেখালেখি ছেড়ে দিয়ে নিস্পৃহ হয়ে উঠলেন সাহিত্যসৃজন বিষয়ে, সেটা যেমন বড় আক্ষেপ, তেমনি তিনি চিহ্নিত হন একান্ত স্বল্পপ্রজ লেখক হিসেবে। অথচ সৃজনসাধনায় তাঁর মতো নিবেদিত লেখক খুব বেশি মেলে না এবং যথার্থ সাধকের মতো প্রস্তুতি ও আরাধনা লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে বেশি। তিনি নিজেও কখনো উন্মুখ হননি সৃষ্টিকর্ম নিয়ে প্রকাশ্য হতে। ফলে তাঁর অনেক লেখা, বিশেষত বিশাল গল্প-সম্ভার সম্পর্কে পাঠক অবহিতি প্রায় নেই বললেই চলে। মাহমুদুল হকের প্রশ্রয়ে ও অনুমোদনে নবীন সাহিত্যব্রতী আবু হেনা মোস্তফা এনাম তাঁর গল্প সন্ধান করে ফিরেছেন বেশ কয়েক বছর যাবৎ। পুরনো পত্রিকার ফাটল ঘেঁটে যত্নসহকারে কপি করেছেন অনেক গল্প, খুঁজে বের করেছেন বিস্মৃত সাময়িকীতে প্রকাশিত রচনা। সেইসব অজানা কিংবা স্বল্পজানা গল্পের সম্ভার নিয়ে প্রকাশিত বর্তমান গ্রন্থ এক প্রধান লেখককে উদ্ভাসিত করবে নতুনভাবে, রূপচ্ছটায় আলোকিত করবে আমাদের গল্পের ভুবন।

রঙ্গ-ব্যঙ্গ
Original price was: 600.00৳.450.00৳Current price is: 450.00৳.
দুনিয়া জুড়ে রসমণ্ডিত কৌতুক গল্পের যে অফুরান ভাণ্ডার তার থেকে বাছাই করে রঙ্গ-ব্যঙ্গের ডালি সাজিয়েছেন শিল্পসাধক করুণাময় গোস্বামী। কেবল যে রসে টইটম্বুর বিভিন্ন কাহিনী তিনি বেছে নিয়েছেন তা নয়, ভাষা ও কথনভঙ্গির এমন এক ভিয়েন তাতে যোগ করেছেন যে রঙ্গ-ব্যঙ্গ হয়ে উঠেছে নির্মল হাস্যরস সঞ্চারের অনিঃশেষ আধার। ফিরে ফিরে পড়া যাবে এসব রসকাহিনী, অপরকে শুনিয়ে মাত করা যাবে আসর, সর্বোপরি হাসির ছলেই পাঠক যেন চকিতে দেখতে পাবেন জীবনের অনেক গভীর বাস্তবতার ছবি। ফলে রঙ্গ-ব্যঙ্গ আনন্দরসে পাঠকদের আপ্লুত করবে বটে, তবে সে আনন্দের জের সহজে মুছে যাওয়ার নয়, কেননা দূর দেশের জীবন থেকে আহরিত এই রস আমাদের জীবনোপলব্ধিকে করবে আরো আনন্দময়, আরো গভীরতাসন্ধানী। এর সঙ্গে তুলনীয় গ্রন্থ তাই খুব একটা নেই, পাঠেই যার আসল পরিচয় মিলবে।