-25%
বৃত্তের বাইরে
Original price was: 450.00৳.337.50৳Current price is: 337.50৳.
রফিউর রাকিব অনেক পরিচয়ে পরিচিত, সামাজিক-সাংস্কৃতিক-জনকল্যাণমুখি বহু কাজে তাঁর সম্পৃক্ততা, নিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন মানবহিতৈয়ী নানা উদ্যোগে। তবে তাঁর কর্মমুখর সত্তার গভীরে কাছে অন্তঃসলিল্য এক শিল্পীসত্তা, নিজে তিনি চিত্রশিল্পী, তার চেয়ে বড় কথা তিনি সংবেদনশীল এক লেখক, নানা বিষয়ে যাঁর আগ্রহ। কর্মের ডাকে তিনি সর্বদা সাড়া দিয়ে চলেন, ফলে লেখালেখির জগতের হাতছানিতে প্রলুব্ধ হওয়ার অবকাশ তাঁর বিশেষ মেলে না। তারপরও নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন কিংবা ইতিহাস-ঐতিয়া নিয়ে তাঁর গবেষণাগ্রন্থ বিশেষভাবে সৃষ্টি কাড়ে। সাহিত্য ও শিল্পকলা বিষয়ে রয়েছে তাঁর বেশ কর্তৃক গ্রন্থ। নানা দিকে তাঁর আগ্রহ এবং সেই তাগিদ থেকে বিভিন্ন বিচিত্র বিষয়ে লেখা তাঁর প্রবন্ধ একত্র করে। প্রকাশিত হলো বৃত্তের বাইরে' গ্রন্থ। বিশ্ববরেণ্য শিল্পী-সাহিত্যিক ছাড়াও দেশের কৃতিমান ব্যক্তিদের ওপর এখানে নতুনভারে আলোকপাত করেছেন। সংবেদনশীলভাবে তুলে ধরেছেন সুফিসাধক জালালউদ্দিন রুমীর জীবন ও দর্শন। অজানা কিংবা স্বল্পজানা বিষয়ে পর্যালোচনা মেলে ভারতে মাদ্রাসা শিক্ষার আদিপর্ব বিষয়ক গবেষণা নিবন্ধে। সব মিলিয়ে রফিউর রাব্বির প্রবন্ধাবলী সত্যিকারভাবে আমাদের নিয়ে যায় চেনা গণ্ডির ওপারে, বৃত্তের বাইরে, জানা ও বোঝার মতুন ভূমিতে। লেখক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ : অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা

জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবৎকালেই প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ, অন্তরঙ্গ কথকতার ভঙ্গিমায় তাঁর ব্যতিক্রমী চরিত্র ও সুগভীর প্রজ্ঞার সহজিয়া অথচ বহুমাত্রিক রূপায়ণ, অনেক পরে এসে গ্রন্থ রচয়িতা সরদার ফজলুল করিম যাকে বলেছেন শিল্পীর তুলিতে অাঁকা প্রতিকৃতি, একটি পোর্ট্রেট। অধ্যাপক আবদুর রাজ্জাকের প্রয়াণের পর নিবেদিত হলো গ্রন্থের দ্বিতীয় মুদ্রণ, কোনো প্রকার সংস্কার, পরিমার্জনা অথবা পরিবর্ধনের চেষ্টা সচেতনভাবে পরিহার করে, কেননা প্রতিকৃতির মধ্য দিয়ে সত্তার যে চিত্ররূপ ফুটে ওঠে সেটা তো শাশ্বত মর্যাদার ভাস্কর, নতুনভাবে তুলির আঁচর টানা সেখানে অবান্তর। অত্যন্ত পরিশ্রম সহকারে তৈরি করা শ্রুতিবদ্ধ কথোপকথনের এই গ্রন্থরূপ যেমন অসাধারণ এক চিন্তকের গভীর পর্যবেক্ষণের ছবি মেলে ধরে আমাদের সামনে, তেমনি রক্তমাংসের প্রাণবন্ত করে তোলে সম্পূর্ণ আলাদা ঘরানার একজন মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববাংলার অতীত সমাজ জীবনের নানা দিকের উদ্ভাসনের পাশাপাশি আমরা পাই চিন্তাশীল এক ব্যক্তিত্বের মাধুর্যমণ্ডিত পরিচয়, জীবন-মরণের সীমানা পেরিয়ে সজীব প্রতিকৃতি হয়ে যিনি এখানে ভাস্বর হয়ে আছেন।

ছোটগল্প ১‘৯৭১

নবীন যুবা হারুন হাবীব মুক্তিযুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন দেশের আরো হাজারো তরুণের মতো। যুদ্ধ-সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন তাঁকে করেছিল বহু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি, জুগিয়েছিল জীবনের অন্যতর দীক্ষা। পরবর্তীকালে সাংবাদিক হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষণায় যোগ করেছেন নতুন প্রসারতা এবং রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক বহু গল্প ও স্মরণীয় কতক উপন্যাস। বাংলা কথাসাহিত্যে নতুন মাত্রা যুক্ত করেছে মুক্তিযুদ্ধের সাহিত্য এবং এর অনন্যতা প্রকাশ পেয়েছে হারুন হাবীবের মুক্তিযুদ্ধের গল্পে। পাঠক-নন্দিত এই গল্পগুলো রচিত হয়েছে চার দশকেরও অধিককাল জুড়ে, সেই রচনাসম্ভার থেকে সুনির্বাচিত চয়নিকা তৈরি করেছেন লেখক স্বয়ং। এসব গল্প আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাবে জাতির জীবনের সেসব দিনে, যা ছিল আমাদের চরম দুঃসময় ও পরম সুসময়। আশা করা যায় নবীন পাঠকদের জন্য একাত্তরের গল্পমালা হবে সাহিত্যের অন্যতর পাঠ, স্মরণীয় ও উদ্দীপক অভিজ্ঞতা।

ওরা এসেছিল

এই কাহিনী মুক্তিযুদ্ধের এবং মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেল তরুণ-তরুণীদের। এই কাহিনী মুক্তির স্বপ্ন ও স্বপ্নভঙ্গের, যার অংশীদার একাত্তরের বাংলার দামাল নবীন ও নবীনারা। দেশমাতার মুক্তির স্বপ্নে যেমন উদ্বেলিত হয়েছিল অযুত তরুণ, তেমনি সীমান্তের অপরপারে মুক্তির ভিন্নতর অগ্নিশিখায় পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল আরেকদল যুবক-যুবতী। নিষ্ঠুর বাস্তবতার দোলায় ভাসতে ভাসতে এই মানুষেরা এখন কোথায় এসে পৌঁছেছে, কোথায়ই-বা তাদের গন্তব্য, স্বপ্নভুক সেই তরুণ ও তরুণীদের জীবন নিয়ে ভাগ্যের ছিনিমিনি খেলার অসাধারণ আলেখ্য তৈরি করেছেন মাহবুব আলম, উত্তরবঙ্গের নন্দিত মুক্তিযোদ্ধা, যিনি লিখেছিলেন যুদ্ধাভিজ্ঞতার চিরায়ত ভাষ্য 'গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে'। জীবনের বিশাল পটভূমিকায় লেখকের নবতম সৃজনপ্রয়াস আমাদের কেবল ফিরিয়ে নেবে না যুদ্ধদিনে, দাঁড় করাবে আজকের বাস্তবতার সামনে, পরিবর্তমান ও উথাল-পাতাল জীবনের মুখোমুখি হয়ে যুদ্ধে পোড়- খাওয়া মানবসত্তার জয়-পরাজয়ের অন্যতর পরিচয় মিলবে এখানে। আনু, আলোকবর্তিকা বা মাহমুদ এবং স্বপ্ন-উদ্বেলিত আর সব মানুষের এই আলেখ্য নিশ্চিতভাবে আলোড়িত করবে পাঠক-মন, সবকিছুর শেষে অন্তরে জ্বালিয়ে দেবে মুক্তির আরেক দীপশিখা

জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবৎকালেই প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ, অন্তরঙ্গ কথকতার ভঙ্গিমায় তাঁর ব্যতিক্রমী চরিত্র ও সুগভীর প্রজ্ঞার সহজিয়া অথচ বহুমাত্রিক রূপায়ণ, অনেক পরে এসে গ্রন্থ রচয়িতা সরদার ফজলুল করিম যাকে বলেছেন শিল্পীর তুলিতে আঁকা প্রতিকৃতি, একটি পোর্ট্রেট। অধ্যাপক আবদুর রাজ্জাকের প্রয়াণের পর নিবেদিত হলো গ্রন্থের নতুন মুদ্রণ, কোনো প্রকার সংস্কার, পরিমার্জনা অথবা পরিবর্ধনের চেষ্টা সচেতনভাবে পরিহার করে, কেননা প্রতিকৃতির মধ্য দিয়ে সত্তার যে চিত্ররূপ ফুটে ওঠে সেটা তো শাশ্বত মর্যাদায় ভাস্বর, নতুনভাবে তুলির আঁচর টানা সেখানে অবান্তর। অত্যন্ত পরিশ্রম সহকারে তৈরি শ্রুতিবদ্ধ কথোপকথনের এই গ্রন্থরূপ যেমন অসাধারণ এক চিন্তকের গভীর পর্যবেক্ষণের ছবি মেলে ধরে আমাদের সামনে, তেমনি রক্তমাংসে প্রাণবন্ত করে তোলে সম্পূর্ণ আলাদা ঘরানার একজন মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববাংলার অতীত সমাজ জীবনের নানা দিকের উদ্ভাসনের পাশাপাশি আমরা পাই চিন্তাশীল এক ব্যক্তিত্বের মাধুর্যমণ্ডিত পরিচয়, জীবন-মরণের সীমানা পেরিয়ে সজীব প্রতিকৃতি হয়ে যিনি এখানে ভাস্বর হয়ে আছেন।

পাবনা জেলার মুক্তিযুদ্ধের কথা
Original price was: 450.00৳.337.00৳Current price is: 337.00৳.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের আছে এক সমগ্রচিত্র, এই সমগ্রের মধ্যে আবার রয়েছে বিভিন্নতা, যা সমগ্রের বৈচিত্র্যকেই মেলে ধরে। আঞ্চলিক পর্যায়ে মুক্তিযুদ্ধের এসব বিশষ্টিতা অনুধাবন না করতে পারলে সমগ্রের ধারণা খণ্ডিত হতে বাধ্য এবং মুক্তিযুদ্ধের সম্যক উপলব্ধির জন্য অঞ্চলের বাস্তবতা নিবিড়ভাবে জানা বিশেষ তাত্পর্য বহন করে। অধুনা এই গুরুত্বের স্বীকৃতি লক্ষ্য করা যাচ্ছে এবং আঞ্চলিক পর্যায়ের মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এই ধরনের গ্রন্থের ভিড়ে পাবনা অঞ্চলের তরম্নণ মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর প্রত্যক্ষ অভিজ্ঞতার ভাষ্য অনন্যতার দাবি রাখে। তিনি পাবনার সংগ্রামী কর্মকাণ্ডের অংশী ও কর্মী হিসেবে স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধে শামিল হন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তার এই নিবিড় সম্পৃক্তি। পাবনা জেলায় মুক্তিযুদ্ধের বিরোধিতা ঘটেছিল দু’ভাবে, মৌলবাদী ও উগ্র বামপন্থী গোষ্ঠী উভয়ত ছিল এই বিপক্ষ শিবিরে এবং ছিল সশস্ত্র। সীমান্ত থেকে দূরবর্তী এই জেলায় তাই নানা দিক দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা ছিল বিশেষ দুরূহ এবং এই কঠিন সংগ্রামে জনযোদ্ধারা যে সাফল্য অর্জন করলেন জনমানুষের সমর্থন ও সাহসী ভূমিকার কারণে তার অনুপুঙ্খ বিবরণ মেলে বর্তমান গ্রন্থে। মুক্তিযুদ্ধের বহু অজানা দিক লেখকের আন্তরিক বয়ানের মধ্য দিয়ে ফুটে উঠেছে। প্রত্যক্ষ সংগ্রামী মুক্তিযোদ্ধার এই ভাষ্য তাই এক যুবকের অংশীদারিত্ব ও ভূমিকার পরিচয় প্রদানের পাশাপাশি মুক্তিযুদ্ধের বহুমাত্রিকতা ও বহু মানুষের সম্পৃক্ততার পরিচয় মেলে ধরে। মুক্তিযুদ্ধে ব্যক্তিক ও সামাজিক ভূমিকার পরিচয়বহ এই গ্রন্থ নিঃসন্দেহে দাবি করে অনন্যতা।

ওরা কি সব ছায়ার পাখি
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
লেখক নন তিনি, গ্রন্থপ্রকাশের কোনো অভিলাষ তাঁর ছিল না, তবুও পরিণত বয়সে কলম হাতে নিয়ে আপন বাল্য ও কৈশোরের স্মৃতি তিনি লিপিবদ্ধ করেছিলেন কাছের মানুষদের, বিশেষভাবে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরের নবীন সদস্যদের কাছে পরিবার, পরিপার্শ্ব ও ফেলে আসা দিনের কথা মেলে ধরার লক্ষে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সফল ব্যাংকার, যেমন নিবিড়ভাবে পারিবারিক তেমনি সামাজিক ও সাংস্কৃতিক। সঙ্গীতে সদা ছিলেন আপ্লুত, সাংস্কৃতিক উদ্যোগ আয়োজনে উৎসাহী। 'ছায়ানট' প্রতিষ্ঠানের সাথে তাঁর যুক্ততা সূচনাকাল থেকে। সেই সুবাদে সাহিত্য ও সঙ্গীতের অনেক সুধীজনের সঙ্গে হয়েছে তাঁর পথচলা। তবে স্বভাবে বিনয়ী ও নিভৃতচারী হিসেবে নিজেকে কখনো জাহির করেননি। তাঁর স্মৃতিভাষ্য তাই অন্য মানের রচনা, প্রয়াণের পরে প্রকাশিত গ্রন্থ ব্যক্তিগত হলেও এর রয়েছে বৃহত্তর তাৎপর্য। চট্টগ্রামের শহর ও গ্রামের বাস্তবতা, দ্বিতীয় মহাযুদ্ধকালীন অভিঘাত, পারিবারিক সামাজিক আচার উৎসব এবং জীবনের নানা অভিজ্ঞতা লেখকের বয়ানে এমন চিত্ররূপ পেয়েছে যা পাঠকের অন্তর ছুঁয়ে যাবে, সবাইকে ফিরিয়ে নেবে হারিয়ে যাওয়া দিনে। এখানেই বর্তমান গ্রন্থের সার্থকতা।

সিলেটে গণহত্যা
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
-25%
রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ

মুক্তিযুদ্ধের বিস্তার ছিল সারা দেশব্যাপী। যেমন বিস্তৃত ছিল পাকবাহিনী ও তার দোসরদের দ্বারা পরিচালিত গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, তেমনি ছিল মুক্তিচেতনায় উদ্বেলিত মানুষজনের অকুতোভয় প্রতিরোধ। প্রতিটি অঞ্চলের প্রতিরোধ যুদ্ধের মধ্যে ছিল অভিন্ন যোগসূত্র ও ঐক্য, তদুপরি ছিল নিজস্ব অনেক বৈশিষ্ট্য ও তাৎপর্য। সুনামগঞ্জ অঞ্চলের তরুণ মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, ছাত্র-রাজনীতির অঙ্গন থেকে স্বাভাবিকভাবে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, পূর্বাপর লড়াই করেছেন যোদ্ধাদের একজন হয়ে। চল্রিশ বছর পর একাত্তরের সুনামগঞ্জের দিকে প্রসারিত দৃষ্টিতে তাকিয়েছেন দেশমাতৃকার এই অগ্নিসন্তান, আপন অভিজ্ঞতার সঙ্গে ইতিহাস অনুসন্ধিৎসা মিলিয়ে তিনি ধীমান উপলব্ধি ও নিবিড় শ্রম সহযোগে লিখেছেন একাত্তরের সুনামগঞ্জের কথা। অজস্র তথ্য তিনি সংগ্রহ করেছেন, যুক্ত করেছেন বহু মানুষের অবদান ও ভূমিকার কথা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের প্রসঙ্গও সেখান থেকে বাদ যায় নি। সর্বোপরি এই গ্রন্থ বলছে দূরবর্তী অঞ্চলের প্রান্তিক মানুষদের জাগরণের কথা, যা প্রকৃত অর্থে বাংলাদেশের জাগরণের ইতিহাস।

বিভীষিকাময় একাত্তর

সেই কবে যৌবনের সূচনায় চারণের মতো ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপাদান আহরণ ও লিপিবদ্ধকরণের কাজ শুরু করেছিলেন তাজুল মোহাম্মদ, তারপর থেকে এ কাজে আর বিরাম ঘটেনি তাঁর। সিলেট অঞ্চলের গণহত্যা ো প্রতিরোধ বিষয়ে তাঁর গ্রন্থ পালন করেছিল পথিকৃতের ভূমিকা। এরপর প্রসারিত হয়েছে আপন কাজের ক্ষেত্র, বাংলাদেশের অন্য অঞ্চলের মুক্তিযুদ্ধ অবলম্বনে গ্রন্থরচনা করেছেন তিনি, সেই সঙ্গে ইতিহাসের আরো নানা অধ্যায় হয়েছে তাঁর বিবেচ্য। একাত্তরে সংঘটিত গণহ্ত্যাা ও মানবাবিরোধী অপরাধীদের স্বরূপ উন্মোচনে তাঁর গবেষণা, গ্রন্থরচনা ও আনুষঙ্গিক দিক কাজ বহন করে বিশেষ মূল্য। জাতির এক ঘোর দুর্দিনে দেশান্তরী হতে বাধ্য হয়েছিলেন তিনি : কিন্তু তারপরেও তাঁর ইতিহাস-সন্ধানী তৎপরতায় কোনো ছেদ পড়েনি। এরই ধারাবাহিকতায় নিবেদিত বর্তমান গ্রন্থ একাত্তরের বিভীষিকা ও সাহসী প্রতিরোধের বিভিন্ন কাহিনি মেলে ধরেছেন লেখক, ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার শিকার হয়েছেন যাঁরা, দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন শত্রুর মোকাবেলায়, অকাতরে বিসর্জন দিয়েছেন প্রাণ এমন সব মানুষের কথক হয়েছেন তাজুল মোহাম্মদ। তাঁর রচনার মধ্য দিয়ে জাতির মহান মুক্তিসংগ্রামের প্রাণস্পন্দন অনুভব করতে পারবেন পাঠক, সেটাই এই গ্রন্থের বৈশিষ্ট্য, আজকের প্রজন্মের পাঠক-পাঠিকাদের জন্য এর তাৎপর্য তো আরো বিশাল।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নানা প্রসঙ্গ

মুক্তিযুদ্ধের ইতিহাস-চর্চায় নিবেদিত গবেষক এবং মুক্তিযুদ্ধে তাৎপর্যময় ভূমিকা পালনকারী ব্যক্তিদের সমবেত করে ইতিহাসের নানা দিক বিশ্লেষণের উদ্যোগী হয়েছিল মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠান আয়োজিত বিভিন্ন সেমিনারে পঠিত প্রবন্ধ ও আলোচনা এবং বিশিষ্টজনের রচনা-সমৃদ্ধ হয়ে স্বাধীনতার রজত-জয়ন্তী উপলক্ষে ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছিল বর্তমান গ্রন্থ। মুক্তিযুদ্ধের ইতিহাস-চর্চায় গুরুত্ববহ এই গ্রন্থের পুনর্মুদ্রণ ইতিহাস অনুধাবনে নতুন মাত্রা যোগ করবে, মুক্তিযুদ্ধ বিচারের তৎকালীনতার সঙ্গে চিরকালীনতার যোগসাধন ঘটিয়েছে যে-বই। ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ : নানা প্রসঙ্গ’ তাই বহু দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং বর্তমানের জন্যও প্রাসঙ্গিক।

টয় হাউজ থেকে ১৯৭১ মৃত্যু ছায়াসঙ্গী

দিনু বিল্লাহ্ আপন আলাদা কিশোরজীবন নিয়ে লিখেছিলেন ব্যতিক্রমী বই ‘কাকাবাবুর টয় হাউজ’। তাঁর বাল্যকাল কেটেছে খ্যাতমান অধ্যাপক অজিতকুমার গুহের গৃহে। অকৃতদার ও মননশীল অধ্যাপক ছিলেন তৎকালীন বিদ্বৎসমাজের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি, জাতীয় মুক্তির লক্ষ্যে যে আলোড়ন সমাজে জেগে উঠছিল সেখানে অধ্যাপক অজিত গুহ রেখেছিলেন বিশেষ অবদান। পুরনো ও নতুন ঢাকার বিভাজন রেখার মতো ছিল যে রেললাইন তার ধারে ছোট্ট সাবেকি ধাঁচের দ্বিতল গৃহ ‘টয় হাউজ’ ছিল এই মনীষীর আবাস এবং মায়ের একান্ত ইচ্ছায় পুত্র দিনু বিল্লাহ্ সেই বাড়িতে কাকাবাবুর স্নেহে কাটান কৈশোর ও যৌবনের অসাধারণ সময়। কাকাবাবুর আকস্মিক মৃত্যু ছেদ বয়ে আনে এই জীবনে, দূর প্রবাস থেকে স্বর্ণপ্রভা অতীত অভিজ্ঞতার ছবি মেলে ধরেছিলেন লেখক ‘কাকাবাবুর টয় হাউজ‘ গ্রন্থে। এরপরও বয়ে চলেছে ঘটনাধারা। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পথ বেয়ে জাতি পৌঁছে যায় মুক্তিযুদ্ধে এবং দিনু বিল্লাহ্ ও গোটা পরিবার যুক্ত হয়ে পড়েন সশস্ত্র সংগ্রামের সাথে। সঙ্গীতসংগ্রামী আলতাফ মাহমুদসহ সবাই এক রাতে গ্রেফতার হয়ে নীত হলেন পাক-আর্মি ক্যাম্পে, ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনে ক্ষত-বিক্ষত হয়ে প্রাণে বেঁচে গেলেন দিনু বিল্লাহ্, তবে আর কখনো ফিরে এলেন না আলতাফ মাহমুদ, রুমী, বদি, জুয়েল, বাকি, আজাদ ও আরো কয়েকজন। এই নির্মম অভিজ্ঞতা আজো তাড়িয়ে ফেরে দিনু বিল্লাহ্কে। সকল যন্ত্রণা কষ্ট বুকেচাপা দিয়ে তিনি এতকাল পর মেলে ধরেছেন সেইসব দিনের কথা। পোড়-খাওয়া জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতার পরিচয়বহ এই বই আজকের পাঠকদের জন্য নিঃসন্দেহে হবে এক স্মরণীয় অভিজ্ঞতা।

একাত্তরের মৃত্যুঞ্জয়ী নৌ-কমান্ডো

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উজ্জ্বল ও ব্যতিক্রমী অধায় নৌ-কমান্ডো অভিযান। একাত্তর মধ্য-আগস্টে দেশের বিভিন্ন সমুদ্র ও নৌ-বন্দরে অভাবিত ও আকস্মিক যুগপৎ আক্রমণ নিমেষে পাল্টে দেয়া যুদ্ধের গতি-প্রকৃতি। জীবন-উৎসর্গ করবার অঙ্গীকার নিয়ে আত্মঘাতী কমান্ডো-দলে যোগ দিয়েছিলে এক ঝাঁক তরুণ। তাঁদেরই একজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মো. অভিযানের পূর্বাপর বৃত্তান্ত। ছাত্র আন্দোলনের এই কর্মী পেয়েছিলেন বঙ্গবন্ধুর স্নেহস্পর্শ, গোড়াতেই ঝাঁপ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, তারপরে চরম গোপনীয়তায় নৌ-কমান্ডো হিসেবে নেন প্রশিক্ষণ এবং দেশের ভেতরে পরিচালনা করেন দুঃসাহসিক বিভিন্ন অভিযান। সাধারণ মানুষের সহযোগিতায় দেশের মুক্তির এই অভিযানের প্রত্যক্ষ বিবরণ সজীব করে তুলেছে অবিস্মরণীয় সেই দিনগুলো, যখন বাংলার তরুণদল করেছিল অসাধসাধন। উজ্জ্বল সেই দিনে অনুজ্জ্বল অনেক ঘটনারও অবতারণা হয়েছিল, পরিস্থিতির সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত কাজে যুক্ত হয়েছিল স্বপক্ষের কেউ কেউ, বিশাল সেউ অর্জনের সময়ে রোপিত হয়েছিল ভবিষ্যৎ দুর্গতিরও বীজ। এই স্মৃতিভাষ্য তাই কেবল সাহসিকতা ও আত্মত্যাগের বৃত্তান্ত নয়, কষ্টিপাথরে মুক্তিযুদ্ধ যাচাই করে নেয়ার প্রয়াসও বটে। সব ছাপিয়ে এখানে মেলে মানবিক অনেক ঘটনার বিবরণ যা আপ্লুত করবে পাঠকের হৃদয়। নবীন প্রজন্মের জন্য এই গ্রন্থ বিশেষভাবে পাঠ্য, বাংলার মানুষ, সমাজ ও ইতিহাসের পরিচয় পেতে এর তুলনা নেই।

আমার একাত্তর

ধীমান অধ্যাপক, মননশীল প্রাবন্ধিক, সমাজহিতৈষণায় নিবেদিত সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব আনিসুজ্জামান অনুপম কুশলতায় লিপিবদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা। যুদ্ধ শুরুর সময় তিনি ছিলেন চট্টগ্রামে, পরে এপ্রিলের শেষে আগরতলা হয়ে পৌঁছেন কলকাতায়। প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সাংগঠনিক বন্ধনের সুবাদে ছিলেন নানা পর্যায়ে কর্মব্যস্ত। ফলে তঁার ব্যক্তি-অভিজ্ঞতার সঙ্গে একাত্তরের প্রধান ঘটনাধারার রচিত হয়েছে ঘনিষ্ঠ যোগ।এই কারণে আনিসুজ্জামানের অপূর্ব কথকতায় আমরা মুক্তিযুদ্ধে এক বিশিষ্ট বুদ্ধিজীবীর নিবিড় সম্পৃক্ততার বিবরণ ছাড়াও পেয়ে যাই মুক্তিসংগ্রামের ধারাবাহিক ইতিমহাস, পাই ইতিহাসের অন্তরালবর্তী মানুষজনের সজীব পরিচয়। অসাধারণ গদ্যভাষায় অন্তরঙ্গ ভঙ্গিতে ব্যক্তিগত অবলোকনের যে-ছবি আনিসুজ্জামান মেলে ধরে, নিছক স্মৃতিকথায় তা আর সীমিত থাকে না, হয়ে ওঠে মুক্তিযুদ্ধের বহুমাত্রিক ইতিহাসের অনন্য আকর। সব ধরনের পাঠককে আকর্ষণ করবে এই বই, গ্রন্থপাঠের আনন্দকর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করবে জানবার ও ভাবনার অযুত উপাদান।

১৯৭১ : ভয়াবহ অভিজ্ঞতা

অধিকৃত প্যারিসে পিকাসোর ‘গের্নিকা’ ছবি দেখে এক নাৎসি সৈন্য তাঁকে জিগ্যেস করেছিল, ’এটা তুমি করেছে?’ শিল্পী জবাব দিয়েছিলেন, ’না, তুমি করেছে।’ বর্তমান গ্রন্থভুক্ত পঞ্চাশজন প্রত্যক্ষদর্শীর বিবরণীর প্রকৃত রচয়িতা একাত্তরে বাঙালি নিধনযজ্ঞে মেতে ওঠা পাকবাহিনী। মুক্তিযুদ্ধের নয় মাস জুড়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মখেোমুখি হয়েছিল এ দেশের সর্বস্তরের মানুষ তার সামান্য কিছু বিবরণী তুলে ধরা হয়েছে এখানে। ‘কল্পনায়ও অকল্পনীয়’ এসব নিমর্মতা, পাশবিকতা ও ভয়ঙ্করতা যে সংঘটিত হয়েছিল এ-দেশের বুকে তা বিস্মৃতির ধুলোয় ঢাকা দেয়ার প্রয়াস যখন তীব্রতর, তখন, এ গ্রন্থ আবার আমাদের দাঁড় করিয়ে দিক সত্য ও বাস্তবতার মুখোমুখি। ১৯৭১-এর স্বরূপ তুলে ধরার বহুমুখি আয়োজনে হৃদয় মথিত করা অবিস্মরণীয দলিল হিসেবে নিবেদিত হলো এই গ্রন্থ_ ‘১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা’।