-25%
থিংস ফল অ্যাপার্ট
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
নাইজেরিয়ার কথা-সাহিত্যিক চিনুয়া আচেবে আধুনিক আফ্রিকান সাহিত্যের অনন্য কণ্ঠস্বর হিসেবে পেয়েছেন বিশ্বজনীন খ্যাতি। নিজ দেশ ও সমাজের কথকতা তিনি শুনিয়েছেন তাঁর উপন্যাস ও ছোটগল্পে এবং হয়েছেন কৃষ্ণ মহাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নিরিখে সমাজ ও মানুষের আনন্দ-বেদনার রূপকার। পঞ্চাশের দশকে প্রকাশিত উপন্যাস 'থিংস ফল অ্যাপার্ট' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি। ব্রিটিশ উপনিবেশিকতার অবসানের কালে জাগরণের স্বপ্ন বুকে ইগবো সংস্কৃতির নারী-পুরুষের যৌথ ও ব্যক্তিগত সুখ-দুঃখের এই বয়ানে ঝংকৃত হয় বিশাল এক জনগোষ্ঠীর জীবনধারা ও জীবনসংগ্রাম। বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত এই উপন্যাস বাংলায় রূপান্তর করেছেন নিষ্ঠাবান অনুবাদক মোহাম্মদ শাহজাহান, ইতিপূর্বে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত জেমস ফেনিমুর কুপারের ওয়েস্টার্ন কাহিনি এবং হেলেন কেলারের জীবনকথা। চিরায়ত সাহিত্যের মর্যাদাপ্রাপ্ত চিনুয়া আচেবের উপন্যাস সাম্প্রতিক বিশ্ব-সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠকের পরিচয় ঘটাতে সহায়ক হবে বলে আমরা আস্থাবান।

আধুনিক রুশ গল্প

বিগত শতকের চল্লিশ ও পঞ্চাশের দশকে রুশ কথাসাহিত্যের প্রতি আগ্রহ নানাভাবে প্রকাশ পেয়েছিল। সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের উত্তরাধিকারী রুশ দেশে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছিল সমাজতান্ত্রিক বাস্তববাদ নিয়ে। সেই সময়কার রুশ গল্পের প্রতিনিধিত্বশীল এক সংকলনের কুশলী অনুবাদ করেছেন ইলা মিত্র, বাঙালি সমাজে যিনি চিরস্মরণীয় তাঁর প্রতিরোধ-স্পৃহা ও প্রাণশক্তি নিয়ে। 'আধুনিক রুশ গল্প' সংকলন একদিকে মেলে ধরবে অন্যতর সময়ে অন্যতর জীবনের ছবি, সেই সঙ্গে মিলবে অনুবাদক হিসেবে ইলা মিত্রের আরেক পরিচয়।

Songs of Our Swampland

When the killing starts in Dhaka, the villagers know the army from West Pakistan will soon be in their area, but unlike the other young men, and his beloved step-sister Moni Banu, Kamal cannot join the resistance. Born with a hole for a mouth, most people, except Abbas Miah, the teacher who adopts him, his friends and Moni Banu, regard him as the village idiot. With Abbas Miah, Kamal embarks on a Noah’s ark journey, with the motley survivors of the massacre that inevitable comes, to find refuge in the distant floodplains until the war is over. Along with a bombastic old actor, the village mullah, the village cut-throat, two Hindu boatmen, a foul-mouthed old women, and a pious Islamist, who might just be a collaborator, Kamal discovers that there can be no escape from the war and the issues it raises. As our guide to the painful emergence of the new nation of Bangladesh, Kamal is forced both to observe the face of evil, the complexity of betrayal, and look within to discover whether he has the capacity for true community, whether he can follow the injunction: “If someone knocks on your door, you don’t ask who it is. You don’t even look at their face. You just do everything you can for them.

রক্তমাংসের মানুষ

বদলে যাচ্ছে সমাজ, বদলে যাচ্ছে জীবন। দ্রুতগতি এইসব পরিবর্তনের টানে, মত্ত হওয়ার দোলায় তচনচ হয়ে যাচ্ছে স্বপ্ন ও কল্পনার মায়াজাল। রূঢ় বাস্তবের করাল গ্রাসের মুখোমুখি মানুষ ছন্নছাড়া দিশেহারা অস্তিত্বকে সামাল দিতে হাতড়ে বেড়ায় আশ্রয় ও অবলম্বন। প্রেম ও প্রেমহীনতার আলো-আঁধারির অতলে নেমে যেতে যেতে খুঁজে ফেরে সম্পর্কের সার্থকতা, অসম্ভবের পায়ে মাথা কুটে বইয়ে দিতে চায় জীবনের ফল্গুধারা। রক্তমাংসের মিলনে সেই আকুতি ও অন্তর্দহনের নিবৃত্তি হয় না, অতৃপ্তি তাড়িত করে ফেরে সকলকে, এই কাহিনীর মানব-মানবীদের। এই গল্প তিন্নি ও জামান সাহেবের, সোনালি ও জিয়ার, অনিতা ও তৌহিদের, একই সঙ্গে এই গল্প শান্তার, এসিডপোড়া যে মেয়েটা সমাজের পোড়া দগদগে ক্ষত আমাদের সামনে মেলে ধরেছে। সমকালীন জীবনে বহুমুখী পীড়নে দগ্ধ রক্তমাংসের মানুষদের ভিন্ন ভিন্ন এইসব কাহিনী আসলে একটি গল্প, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অতুলনীয় দক্ষতা ও পরম দরদ নিয়ে আমাদেরকে শুনিয়েছেন আমাদেরই কথা।

-18%
“ইতিহাসের আলোকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ”
Original price was: 350.00৳.287.50৳Current price is: 287.50৳.
বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক অজস্র বইয়ের ভিড়ে আলাদা মর্যাদায় ভাস্বর হয়ে ওঠার দাবিদার এই গ্রন্থ। নিবিড় পর্যবেক্ষণ ও ইতিহাস-বোধের বিস্তার নিয়ে হারুন হাবীব সচষ্টে হয়েছেন বাংলাদেশের অভু্যদয়ের কাণ্ডারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা বিচার-বিশে্লষণে। বাঙালি জাতিসত্তার বিকাশের নিরিখে তিনি যেমন বঙ্গবন্ধুর মূল্যায়ন করেছেন, তেমনি তঁাকে দেখেছেন তত্কালীন বিশ্বের মুক্তি-আন্দোলন ও এর নেতৃত্বদানকারী ব্যক্তিত্বদের সঙ্গে মিলিয়ে। সেইসাথে লেখকের বিচার্য হয়েছে দ্বিজাতি-তত্ত্বভিত্তিক পাকিস্তানি সামপ্রদায়িক জাতিতত্ত্বের বিপরীতে ভাষাভিত্তিক অসামপ্রদায়িক জাতীয়তাবোধে বাঙালিকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর অসাধারণ ভূমিকা। আজকের স্বাদেশিক ও বৈশ্বিক বাস্তবতা, জঙ্গি ইসলামের উত্থান এবং পশ্চিমা বিশ্বের রাষ্ট্রনেতাদের উগ্রবাদিতা, দুইয়ের নিরিখে মুক্তিযুদ্ধের মূল্যবোধের গুরুত্ব লেখক বিশেষভাবে মেলে ধরেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন নতুন প্রজন্মের দায়বদ্ধতা। পরিশষ্টি অংশে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ ও বক্তব্য সংযোজন করে চিন্তাশীল পাঠক ও গবেষকদের জন্য সহায়ক দায়িত্ব সম্পাদন করেছেন মুক্তিযোদ্ধা লেখক, সাংবাদিক ও গবেষক হারুন হাবিব। তঁার গ্রন্থ ইতিহাসের আলোকে বঙ্গবন্ধুর ভূমিকা মেলে ধরে এবং ইতিহাস থেকে প্রেরণা নিয়ে সামনে এগোবার প্রত্যয় যোগায়।

বাংলাদেশের কৃষির বিস্ময়কর উন্নয়নগাথা
Original price was: 350.00৳.264.00৳Current price is: 264.00৳.
একাত্তরের মুক্তিযুদ্ধে বিপুল আত্মদানের বিনিময়ে প্রতিষ্ঠিত নতুন রাষ্ট্র বাংলাদেশ ছিল পশ্চাত্পদ, দরিদ্র ও যুদ্ধ-বিধ্বস্ত। সাড়ে সাত কোটি মানুষের আহার জোগানোর সামর্থয কৃষির ছিল না, আমদানি করে অথবা সাহায্য পেয়ে পূরণ করা হতো ঘাটতি। মধ্য-সমুদ্র থেকে খয়রাতি গমবাহী জাহাজ যখন ফিরিয়ে নেয় দাতা দেশ আমেরিকা তখন, ১৯৭৪ সালে, দুর্ভিক্ষের করাল গ্রাসে ঝরে পড়ে বহু মানুষের জীবন। সেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়ে উঠলেও কৃষি উত্পাদনে অর্জিত সাফল্যে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য নানাভাবে প্রকাশ পাচ্ছে। এই সাফল্য আপনা থেকে অর্জিত হয়নি, এর পেছনে আছে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ও মানুষের ভূমিকা, অনুকূল নীতি ও তার বাস্তবায়নে সার্বজনীন উদ্যোগ। কৃষির এই বিস্ময়কর উত্থানের পেছনের কথা বহুলাংশে রয়ে গেছে অনুল্লেখিত ও অনালোচিত। এর ইতিহাস ও পটভূমি যেমন জানা দরকার তেমনি কৃষি সংক্রান্ত নানা খাত মিলিয়ে এর বিকাশের সার্বিক চিত্র দৃষ্টিসীমায় রাখা প্রয়োজন। বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি এবং সেচ ও পানি ব্যবস্থাপনা উদ্ধাবন ও যন্ত্রের প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও মাঠ-পর্যায়ে কাজ করছেন ড. ক্ষীরোদ রায়। দেশের অর্থনৈতিক পরিবর্তনময়তা ও বিকাশে কৃষির যে মুখ্য ভূমিকা তা’ জানা-বোঝা ব্যতীত আজকের ও আগামীর বাংলাদেশ বোঝা যাবে না। সেই বিবেচনায় এই গ্রন্থ সবার জন্য পাঠযোগ্য, বিশেষত দেশ ভাবনা ও উন্নয়ন ভাবনার সঙ্গে যাঁরা জড়িত, সমাজ নিয়ে আলোড়িত, সেই ব্যাপক পাঠকদের এই গ্রন্থ জোগাবে নিবিড় উপলব্ধি ও গভীর চিন্তার খোরাক।

অপরূপ মিয়ানমার
Original price was: 350.00৳.263.00৳Current price is: 263.00৳.
মিয়ানমারের সীমান্ত শহর মংডু থেকে আকিয়াব হয়ে দেশটির যতই গভীরে যাবেন প্রকৃতি ও সমাজের সৌন্দর্যে ততই বিমুগ্ধ হবেন। আয়তনের তুলনায় দেশের জনসংখ্যা কম। নারী-স্বাধীনতা বা সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ চোখে পড়ার মতো। ব্যবসার এক বিশাল পরিসর জুড়ে নারীর কর্তৃত্ব। আর সর্বত্র তারা নিরাপদ, কুমারীত্ব হরণের ভয়ে তটস্থ নয়, ফুটফুটে বালিকারাও দৈহিক শ্রম দেয় পথে-প্রান্তরে, পাহাড়- অরণ্যে, স্বচ্ছন্দ ও সাবলীল তাদের চলাফেরা, মেয়ে বা ছেলে প্রাণের নিরাপত্তার অভাব বোধ করে না কোথাও কখনও। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী হতে পারে, কিন্তু খুন-খারাবি বা ফতোয়াবাজি নয়, চুরি-রাহাজানিও না। ।অং সান সুচি কেমন আছেন? কেমন করে তিনি এত বিশাল ব্যক্তিত্ব হয়ে উঠলেন? সামরিক শাসনে বর্মীরা কি সুখী? সংখ্যালঘু সমস্যা, পত্রপত্রিকা ও সাংবাদিকতা এসবের হাল-হকিকতই-বা কি? কৃষি, পাখি ও পশুসম্পদ কেমন? মিয়ানমারের খাদ্যাভ্যাস? সোনা, মূল্যবান পাথর, কেনাকাটা ও বিদেশীরা? দেশ দেখার সূত্রে দেশের এইসব সুলুক-সন্ধান আর অত্যাশ্চর্য সব প্যাগোডার সৌন্দর্যসুধা পান করেছেন লেখক। লেখকের স্বপ্ন ও নিসর্গদর্শন, ভালোবাসা ও যৌবনবন্দনা, রাজা- রাজড়া কিন্নরী-অপ্সরী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রেঙ্গুন সব মিলিয়ে রূপ-অরূপ, বাস্তব-পরাবাস্তবের ব্যতিক্রমী দেশালেখ্য অপরূপ মিয়ানমার, ভিন্নতর এক ভ্রমণগাথা।

Bangandhu Sheikh Mujib liberation war Bangladesh
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
--25%

ভাষা সংগ্রামীদের কথা বৃহত্তর সিলেট

তাজুল মোহাম্মদ কোনো আরামকেদারাশ্রয়ী গবেষক নন, তিনি চারণের মতো ঘুরে ঘুরে সংগ্রহ করেন তথ্য, অতীত ঘটনার অংশী ও প্রত্যক্ষদশর্ীদের সঙ্গে সাক্ষাত্কার ও কথোপকথনের মাধ্যমে দঁাড় করান ইতিহাসের ভাষ্য এবং এভাবে তঁার প্রণীত প্রতিটি গ্রন্থ হয়ে ওঠে অনন্য ও বিশষ্টি। মাঠ-পর্যায়ের মুক্তিযুদ্ধ-গবেষণা দ্বারা স্মরণীয় ও প্রয়োজনীয় অনেক গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন তাজুল মোহাম্মদ। স্বীকৃতি পেয়েছেন পাঠক ও প্রতিষ্ঠান উভয় দিক থেকে। ২০১৬ সালে গবেষণার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। বর্তমান গ্রন্থে বৃহত্তর সিলেট অঞ্চলের শতাধিক ব্যক্তিত্বের পরিচিতি এবং ভাষা-আন্দোলনে তঁাদের ভূমিকা মেলে ধরেছেন তাজুল মোহাম্মদ। শ্রমসাধ্য এই কাজের মধ্য দিয়ে কেবল ব্যক্তি-বৃত্তান্ত নয়, পরস্ফিুট হয়েছে ভাষা আন্দোলনের বিস্তার ও গভীরতা, সেইসাথে বাংলার সামাজিক ইতিহাসের স্বরূপ এখানে ফুটে উঠেছে। বাংলাদেশের ইতিহাস অধ্যয়নে বর্তমান গ্রন্থ গ্রন্থ তাত্পর্যময় হবে নিঃসন্দেহে।

একাত্তর করতলে ছিন্নমাথা (হার্ডকভার)

আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক যখন আমাদের ইতিহাসের মহত্তম ঘটনায় শরিক থাকার অভিজ্ঞতা বর্ণনায় অগ্রসর হন, তখন নিঃসন্দেহে গভীরতর বঞ্জনা নিয়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের বাস্তবতা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর দেখা একাত্তরের ভাষ্য শুরু করেছেন নিস্পৃহ নিরাবেগ ভঙ্গিতে। বইয়ের সূচনাবাক্যে তিনি লিখেছেন : ‘আমার জানা ছিল না যে পানিতে ভাসিয়ে দিলে পুরুষের লাশ চিৎ হয়ে ভাসে আর নারীর লাশ ভাসে উপুড় হয়ে। এই জ্ঞান আমি পাই ‘৭১ সালের মার্চ মাসের একেবারে শেষে।’ জীবনের নিষ্ঠুরতার বর্ণনায় এমনি অসাধারণ সংযমী শিল্পদৃষ্টির প্রকাশ আমাদের এক লহমায় দাঁড় কয়ে দেয় কঠিন সত্যরূপের মুখোমুখি। শক্তিমান লেখকের সংহত জীবনদৃষ্টি এমনিভাবেই পরতে পরতে উদ্ভাসিত হয়েছে এই গ্রন্থে। একান্ত ব্যক্তিগত ছোট-বড় সাধারণ অভিজ্ঞতাসমূহ শিল্পের পুণ্যস্পর্শে তিনি করে তুলেছেন সর্বকালীন ও সর্বজনীন। শিল্পী অশোক কর্মকারের তুলিস্পর্শে নতুনভাবে বিন্যস্ত এই সংস্করণ পাঠকের হাতে তুলে দেয়া হচ্ছে গ্রন্থের পাঠ আরো নিবিড় করবার লক্ষ্য নিয়ে। মুক্তিযুদ্ধভিত্তিক অজস্র বইয়ের ভিড়ে তাই উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে অনায়াসে চিহ্নিত হবে এই গ্রন্থ।

“গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি”

সার-সংক্ষেপ :
একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আপ্লুত হয়ে আছে রক্তধারায়। হাজার নদীর বাংলাদেশে হাজারো রক্তনদী তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী চরম নৃশংস হত্যাভিযান পরিচালনা করে। এই গণহত্যাযজ্ঞ একেক জনপদে নিয়েছিল একেক রূপ, ছিল সমরূপত্ব ও বিশিষ্টতা। আর তাই বিভিন্ন জনপদে সংঘটিত গণহত্যার পূর্বাপর ঘটনাধারা অনুধাবন এবং এর সবিস্তার বিবরণী উদ্ধার বিশেষ জরুরি। এই গুরুত্বপূর্ণ কাজে ব্রতী হয়েছেন সাহাদাত পারভেজ এবং বর্বর ঘটনা সংঘটনের চার দশকেরও পরে নিষ্ঠা, আন্তরিকতা ও মমত্ব নিয়ে উদ্ধার করেছেন গজারিয়া গণহত্যার অনুপুঙ্খ বিবরণ। তাঁর এই অনুসন্ধানী কাজের ফসল বর্তমান গ্রন্থ আমাদের ফিরিয়ে নিয়ে যায় ৯ মে, ১৯৭১ সালের রক্তস্নাত দিনে। হত্যা মৃত্যু ও বিভীষিকার ছবি আবারো হয়ে ওঠে জীবন্ত, মেলে ধরে মুক্তির শিক্ষা সবার জন্য

“মুক্তিযুদ্ধ : ডেটলাইন আগরতলা”

একাত্তরের মুক্তিযুৃুদ্ধকালে আগরতলা হয়ে উঠেছিল বাংলাদেশের অলিখিত রাজধানী। কেবল চৌদ্দ লাখ শরণার্থীর নয়, রাজনৈতিক ও সশস্ত্র প্রতিরোধ নেতৃত্বের বড় অংশের প্রথম আশ্রয়স্থল হয়েছিল আগরতলা। শান্ত নিস্তরঙ্গ পাহাড়ঘেরা মনোরম সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলের মানুষ যে ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে বাংলাদেশের শরণার্থী ও যোদ্ধৃসমাজকে বরণ করেছিল বহুকাল ধরে তার স্বীকৃতি কোথাও তেমনভাবে লিপিবদ্ধ হয় নি। আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগরতলা ও ত্রিপুরাবাসীর ভূমিকা মূল্যায়নের কাজটি প্রথম সম্পন্ন করলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক লেখক হারুন হাবীব। ১৯৯২ সালে প্রকাশিত এই গ্রন্থ রচনার কাজে কেবল মুদ্রিত তথ্যপাঠই করেন নি তিনি, ঘুরেছেন আগরতলা ও ত্রিপুরা, আলাপ করেছেন বহু বিশিষ্ট ও সাধারণজনের সঙ্গে, সংগ্রহ করেছেন নানা দুষ্প্রাপ্য আলোকচিত্র, লিপিবদ্ধ করেছেন বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার। দীর্ঘ শ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ভেতর দিয়ে রচিত মুক্তিযুদ্ধ : ডেটলাইন আগরতলা, যাঁদের ভালোবাসা ও সমর্থনে আমাদের মুক্তিযুদ্ধ পেয়েছিল নির্ভরতার ভূমি ও যুদ্ধের প্রেরণা সেই ত্রিপুরাবাসীর ভূমিকা নিয়ে পুরোগামী গ্রন্থ।

“ডেটলাইন বাংলাদেশ : নাইন্টিন সেভেন্টিন ওয়ান”_ সিডনি শনবার্গ / মফিদুল হক

নিউইয়র্ক টাইমসের যুদ্ধ-সংবাদদাতা সিডনি শনবার্গ বিশ্বজনীন খ্যাতি অর্জন করেছেন কাম্পুচিয়ায় পলপট বাহিনীর ক্ষমতা-দখল ও গণহত্যা বিষয়ক রিপোর্টের কল্যাণে। কাম্পুচিয়ায় তাঁর বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্মিত চলচ্চিত্র 'দ্য কিলিং ফিল্ডস' আলোড়ন তুলেছে দুনিয়া জুড়ে, পেয়েছে একাধিক অস্কার পুরস্কার। কিন্তু একথা অনেকেরই অজানা যে, আরো আগে সেই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সিডনি শনবার্গের অসাধারণ সব রিপোর্ট ছাপা হয়েছে 'নিউইয়ার্ক টাইম্স'-এ। ২৫ মার্চের গণহত্যার সূচনা তিনি প্রত্যক্ষ করেছেন ঢাকায় থেকে, বহিষ্কৃত হয়েছেন অন্যান্য বিদেশি সাংবাদিকের সঙ্গে। পূর্ব পাকিস্তান থেকে বহিষ্কৃত হলেও যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরে যান নি কখনো। পত্রিকার দি্লি ব্যুরো প্রধান হিসেবে বারবার ফিরে এসেছেন সীমান্ত এলাকায়। কখনও মু্ক্তিযোদ্ধাদের সঙ্গে ঢুকে পড়েছেন মুক্তাঞ্চলে, প্রত্যক্ষ করেছেন যুদ্ধ অপারেশন, আবার ঘুরেছেন শরণার্থী শিবিরে। জুন মাসে মুষ্টিমেয় যেসব বিদেশি সংবাদদাতাকে ঢাকা আসার অনুমতি দিয়েছিল সামরিক সরকার, তাঁদেরও অন্যতম ছিলেন শনবার্গ। কিন্তু ঢাকা থেকে প্রেরিত তাঁর রিপোর্টে ক্ষুদ্ধ সামরিক কর্তৃপক্ষ আবারো বহিষ্কার করে তাঁকে। পরে মুক্তিবাহিনী ো মিত্রবাহিনীর সম্মিলিত অভিযানের সঙ্গী হয়ে তিনি যশোর সীমান্ত পথে প্রবেশ করেন বাংলাদেশে, প্রত্যক্ষ করেন বাঙালির মহৎ সংগ্রামের সেই অবিস্মরণীয় বিজয় মুহূর্ত। সিডনি শনবার্গের রিপোর্টাজ তাই আমাদের মুক্তিযুদ্ধের এক অসাধারণ দলিল। বাংলায় অনূদিত ও গ্রন্থাকারে প্রথম প্রকাশিত তাঁর এই রিপোর্টাজের জন্য একটি বিশেষ ভূমিকাও লিখে দিয়েছেন তিনি।

নারী মুক্তিযোদ্ধা কমান্ডার আশালতা বৈদ-যুদ্ধ ঘরে বাইরে

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ও অবদান বহুলাংশে রয়ে গেছে অকীর্তিত, প্রায় বুঝি অস্বীকৃত। অথচ বিপুল এই গণসংগ্রাম ও জনযুদ্ধ নারী-পুরুষের সম্মিলিত সাধনা ছাড়া সার্থকতা পেতে পারে না। ইতিহাসের সেই ধুলোয় ঢাকা অধ্যায় নতুন করে উদ্ভাসিত হচ্ছে বিভিন্ন খণ্ড খণ্ড ছবির মধ্য দিয়ে। বীরপ্রতীক তারামন বিবির কথা আমরা জেনেছি কতকাল পরে! সেই কাহিনি গ্রন্থবদ্ধ করেছিলেন নিষ্ঠাবান গবেষক তাজুল মোহাম্মদ। এবার তিনি তুলে ধরলেন মুক্তিযুদ্ধের তেজস্বিনী নারী আশালতা বৈদ্যের কাহিনি, বাল্যকাল থেকে শুরু হয়েছিল যাঁর জীবন-সংগ্রাম, সকল বাধা অগ্রাহ্য করে এগিয়ে চলা। বিপুল প্রতিবন্ধকতা তুচ্ছ করে তিনি যেমন শিক্ষাগ্রহণে এগিয়ে গেছেন, তেমনি ছাত্রজীবন থেকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে হয়েছেন প্রতিবাদী। মুক্তিযুদ্ধ শুরু হলে লড়াইয়ে ঝাঁপ দিতে ছিলেন দ্বিধাহীন, দেশের ভেতরে প্রশিক্ষণ নিয়ে সম্মুখ সমরে পরিচয় দিয়েছেন সাহস ও দক্ষতার, হয়ে উঠেছেন কমান্ডার আশালতা বৈদ্য। স্বাধীন বাংলাদেশে নারী ও প্রান্তিক মানুষদের কল্যাণে একই মুক্তিস্পৃহা নিয়ে তিনি কাজ করে চলেছেন। মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ প্রণীত তাঁর জীবন-পরিচিতি আমাদের নতুনভাবে চেনাবে বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যকে এবং মুক্তিযুদ্ধকে।

মোহাম্মদ সাইদুর স্মারকগ্রন্থ

মোহাম্মদ সাইদুর বাংলার লোকায়াত জীবনের গভীর থেকে উঠে আসা ব্যতিক্রমী ব্যক্তিত্ব। লোকসমাজের ভেতরে জাড়িত ছিল তাঁর শিকড়, ফলে লোকশিল্পী ও তাঁদের সৃজিত শিল্পরূপ তিনি অবলোকন করেছেন নিবিড়ভাবে, একান্ত অন্দর থেকে। সেই সাথে লোকশিল্প অধ্যয়নের প্রাতিষ্ঠানিক ও আধুনিক ধ্যান-ধারণার সঙ্গে সম্পৃক্তি তাঁকে যুগিয়েছিল অনন্যসাধারণ বিশ্লেষণী ও পর্যবেক্ষণ দক্ষতা। সেইসব উপলব্ধি তিনি যখন মেলে ধরেন আমাদের সামনে, দেশ-বিদেশের গবেষকদের সঙ্গে মিলে বাংলার লোকশিল্পের ঐতিহ্য-সন্ধান ও পরম্পরা বিশ্লেষণে জীবনভর সাধনা পরিচালনা করেন তখন জাতির মানস যে বিপুল সমৃদ্ধি অর্জন করে তার পরিমাপ গ্রহণও দুঃসাধ্য। তাঁকে যথার্থভাবে অভিহিত করা হয়েছিল ‘লোকশিল্পের চলমান বিশ্বকোষ’ হিসেবে। তিনি ঘুরে বেড়িয়েছেন বাংলার পথে-পথে, আহরণ করেছেন লোকশিল্পের কত না প্রকাশ এবং গবেষকদের জন্য মেলে ধরেছেন মানিকরতনের ঝাঁপি। এমন মানুষটি আপনজন হয়ে উঠেছিলেন অগণিত মানুষের, সবার জীবনে বয়ে এনেছিলেন সমৃদ্ধি। এক্ষেত্রে তাঁর আকস্মিক প্রয়াণে গুণমুগ্ধ ব্যথিতজনের পক্ষ থেকে নিবেদিত হলো এই শ্রদ্ধার্ঘ্য, যা মহৎ এক লোকজ্ঞানী পুরুষকে জানবার ক্ষেত্রে যদি সহায়ক হয় তবে সার্থকতা পাবে বর্তমান গ্রন্থ। কেননা মোহাম্মদ সাইদুরকে জানার মাধ্যমে বাংলার লোকশিল্প এবং লোকায়ত জীবনের শিল্পশক্তি অনুধাবনের পথে আমরা হতে পারবো, যা ছিল মোহাম্মদ সাইদুরের আমৃত্যু সাধনা, যে-সাধনা অব্যাহত রাখার মধ্য দিয়ে তাঁর প্রতি নিবেদিত হবে যথার্থ শ্রদ্ধার্ঘ্য।

লাক্ষাদ্বীপ পরিভ্রমণ : প্রবাল-দ্বীপপুঞ্জের কথকতা

আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপপুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য বিচারে বিশ্বের সুন্দরতম দ্বীপসমূহের একটি। কেরালার মূল ভূখণ্ড থেকে জাহাজযোগে এই দ্বীপে যাওয়া যায়, তবে সেজন্য আগাম অনুমতি ও যথাযথ ব্যবস্থা-গ্রহণ করতে হয়। লক্ষ-কোটি বছর আগে অগ্নুৎপাতের ফলে যে প্রবালদ্বীপ স্থিতিলাভ করেছিল তা কেবল সৌন্দর্যমণ্ডিত নয়, ভৌগোলিক গঠনেও এই প্রবালদ্বীপের রয়েছে বিশিষ্টতা। আর এসবের সাথে জড়িয়ে আছে সমুদ্র-অভিযাত্রীদের ঘিরে দ্বীপের দীর্ঘ ইতিহাস। অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য প্রবাল-দ্বীপে পর্যটকের আগমন ও অবস্থান বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেসব নিয়ম-কানুন পেরিয়ে ভ্রমণের নেশায় লাক্ষাদ্বীপে উপস্থিত হয়েছিলেন লেখক এবং তাঁর অভিজ্ঞতার নির্যাস মেলে ধরেছেন এই গ্রন্থে। যথার্থই তিনি উপলব্ধি করেছেন কেবল ভ্রমণকথার মধ্য দিয়ে বুঝতে পারা যাবে না লাক্ষাদ্বীপের অনন্যতা, জানতে হবে এর ভূগঠনবিন্যাস, জীববৈচিত্র্য এবং ইতিহাস। সেসবের সমন্বয়ে লাক্ষাদ্বীপ পরিভ্রমণ-কথা তাই হয়ে উঠেছে অনন্য এক গ্রন্থ, পাঠে যেমন মেলে আনন্দ, তেমনি জানার দিগন্তও পায় প্রসারতা।

নাট্য : স্বর ও সংলাপ

নাটক প্রাচীনতম শিল্পরূপ, দুরূহতম শিল্পপ্রয়াস। সহস্রাধিক বছর যাবৎ মানব-অস্তিত্বের অংশ হয়ে আছে নাটক তার শিল্পসমৃদ্ধির বৈগুণ্যে। আর এই শিল্প-উপস্থাপনা সার্থকতা পায় রক্তমাংসের মানুষের সজীব রূপায়ণে। আধুনিককালে কৃৎকৌশলের নানা প্রয়োগ সত্ত্বেও নাটক শেষ পর্যন্ত অভিনয় শিল্প হয়েই রয়েছে। নাটকের প্রতিটি মঞ্চায়ন সৃজনের এক অভিনব খেলা, কোনো এক মঞ্চায়ন আগেরটির মতো নয়, তা যতো সহস্র রজনী জুড়ে অভিনয় চলুক না কেন। সজীব মানুষেরাই নাটক করে এবং সাধনার পথ বেয়ে উপনীত হতে হয় আলোকিত রঙ্গপীঠে। শৈল্পিক উৎকর্ষ অর্জনে নাট্যাভিনেতাকে তাই প্রস্তুতি নিতে হয় নানাভাবে এবং এই প্রস্তুতিতে স্বর ও বাচনরীতির রয়েছে সবিশেষ ভূমিকা। বাংলাদেশে নাট্যশিল্পে আগ্রহীজনের জন্য শিক্ষণ-সুযোগ একান্ত সীমিত, তার চেয়েও সীমিত বিভিন্ন বিষয়ে গ্রন্থের প্রাপ্যতা। তদুপরি স্বর ও সংলাপের মতো একান্ত জরুরি অথচ বিশেষায়িত দিক নিয়ে গ্রন্থের কথা ভাবতে পারাও দুষ্কর। অভিনেতা, নাট্যশিক্ষক ও পরিচালক ভাস্বর বন্দ্যোপাধ্যায় সেই অভাব দূর করতে এগিয়ে এসেছেন এবং নাট্যচর্চার সহায়ক এক অনন্য গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। নাট্য শিল্পে যাঁরা আগ্রহী তাঁদের জন্য এমন বইয়ের কোনো বিকল্প নেই।

অভিজ্ঞান নাট্যকথা

নাটকে সমর্পিত রয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নাটক ঘিরেই তাঁর যাবতীয় কাজ। নাট্যপ্রশিক্ষণে জড়িয়ে আছেন বহুকাল, শুদ্ধবাচন ও আবৃত্তি-শিক্ষা দিয়ে চলেছেন নিরলসভাবে, নাট্যবিষয়ে লেখালেখি করছেন নিরত, তাঁর গ্রন্থ নাট্যশিক্ষার্থী ও নাট্যভাবুক সবারই চাহিদা পূরণ করে। নাটকের চর্চায় যাঁরা আগ্রহী, নাট্যশিল্প বিশেষভাবে এর ইতিহাস এবং প্রধান কুশীলবদের সম্পর্কে জানাবোঝা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা যেমন জাতীয় নাট্যধারা সম্পর্কে প্রযোজ্য, তেমনি গুরুত্ব বহন করে বিশ্বনাটকের বিবর্তন ও প্রধান প্রবণতা বিষয়ে সম্যক ধারণা গ্রহণ। স্বাদু বাংলায় প্রাঞ্জল ব্যাখ্যায় নাট্য-অভিজ্ঞান সঞ্চারের এই জরুরি কাজ করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় তাঁর বর্তমান গ্রন্থে। নাটকের নানা দিকে আলোকসম্পাত ঘটেছে এখানে, পিসকাটর বা ব্রেখট, মলিয়ের বা স্তানিসলাভস্কি যেমন এসেছে আলোচনায়, তেমনি উত্থাপিত হয়েছে স্যামুয়েল বেকেট ও অগস্তো বোয়ালের প্রসঙ্গ। চিরায়ত নাট্যধারা ও হালফিল নিরীক্ষাধর্মিতা মিলিয়ে নাটকের সমগ্রতার চকিত অবলোকন মিলবে বর্তমান গ্রন্থে। নাট্যরসগ্রহীতাদের কাছে এই বই হবে আনন্দপাঠ, নাট্যশিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য।

টবে ও জমিনে জনপ্রিয় – ফুলের চাষ

সঙ্কুচিত হয়ে আসছে জমি, বাগান তৈরির সুযোগ, তবুও তো ফুলের জন্য প্রাণের তাগিদ সঙ্কুচিত হওয়ার নয়। অপরিসর জমিনে, ছাদে-বারান্দায় অথবা গৃহকোণে টবে ফুলচাষের সুযোগ নেহায়েৎ কম নয়। ফুল ফোটাবার এমনি প্রয়াসে নিমগ্ন হতে আগ্রহীজনের সংখ্যাও বেশ ব্যাপক। সেইসব পুষ্পপ্রেমিকদের জন্য নিবেদিত হলো এই গ্রন্থ, প্রবীণ কৃষিবিদ একান্ত ঘরোয়াভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন ফুলের চাষরীতি, যুগিয়েছেন নানা প্রয়োজনীয় পরামর্শ। নিছক চাষ-কৌশলই তিনি বয়ান করেন নি, সবিস্তারে দেখিয়েছেন কীভাবে করতে হবে সযত্ন পরিচর্যা, বলেছেন কোথায় পাওয়া যাবে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। কীভাবে মোকাবিলা করতে হবে পোকামাকড়ের উপদ্রব কিংবা রোগজনিত সমস্যা ইত্যাদি আনুষঙ্গিক দিকও তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সঙ্গতভাবেই আশা করা যায়, এই বই সহায়ক হবে টবে ও জমিনে অজস্র ফুল ফোটাতে।

Freedom For Choice – Essays in Human Development

-

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন : স্বাধীনতার পর ৪০ বছর

বাংলাদেশের অর্থনীতি বিষয়ে কথা হয় যতো, সেই তুলনায় বিশ্লেষণী আলোকসম্পাতী গ্রন্থ একান্ত অপ্রতুল। তদুপরি অর্থনীতি বিষয়ক লেখালেখির বড় অংশ ইংরেজিতে প্রকাশিত নিবন্ধ ও গ্রন্থ। জাতীয় বিকাশের সামাজিক-রাজনৈতিক উদ্যোগের সঙ্গে অর্থনীতির রয়েছে ঘনিষ্ঠ যোগ। অন্যদিকে স্নাতক কিংবা উচ্চতর পর্যায়ে অর্থনীতি অধ্যয়ন বিশেষ গুরুত্ব বহন করে। অথচ এসব চাহিদা পরণে বাংলায় গবেষণামূলক গ্রন্থ বিশেষ মেলে না। স্বাধীনতা-পরবর্তী চল্লিশ বছরে চড়াই-উতরাই পেরিয়ে অর্থনীতির যে অগ্রগমন ঘটছে তার খতিয়ান গ্রহণ তাই নানা তাৎপর্য বহন করে। এই পরিবর্তনের বাঁকগুলো কী, সাফল্য ও ব্যর্থতার ক্ষেত্র কী কী, বিকাশের পাশাপাশি সৃষ্ট বৈষম্য কোন সব জটিল সমস্যা জন্ম দিচ্ছে, সঙ্কট মোচন করে সম্ভাবনা বাস্তবায়নে কোন পথে অগ্রসর হওয়া প্রয়োজন, এমনি নানা দিক নিয়ে তথ্যমূলক বিশ্লেষণী আলোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতি গবেষক রুশিদান ইসলাম রহমান। শিল্প ও কৃষি খাত ছাড়াও গ্রামীণ শিল্প, বেকারত্ব, দারিদ্র্য, শিক্ষা, জনসংখ্যা, নারী শ্রমশক্তি ইত্যাদি নানা বিষয় হয়েছে তাঁর পর্যালোচনাভুক্ত। বাংলাদেশের অর্থনীতির চল্লিশ বছরের পরিবর্তনময়তার সামগ্রিক পরিচয়বহ এমন গ্রন্থ বাংলাতে দুর্লভ। নির্দ্বিধায় বলা যায়, বিপুল পরিশ্রম ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা
সহযোগে প্রণীত এই গ্রন্থ নিঃসন্দেহে একটি মাইলফলক
হিসেবে বিবেচিত হবে, সমাদৃত হবে অর্থনীতির শিক্ষার্থী এবং সমাজ ও অর্থনীতি বিষয়ে চিন্তাশীল সকল পাঠকের কাছে।

এবং তারপর

'মধ্যরাতের অশ্বারোহী' পর্যায়ে ট্রিলজি রচনা ও প্রকাশে ক্ষান্ত হওয়ার কথা ছিল ফয়েজ আহমদের সমাজ ও রাজনীতি-বিষয়ক অনন্যধারার আত্মকথনের। কিন্তু প্রায় ছয় দশকের জীবনাভিজ্ঞতা থেকে বলার কথা তো অনেক থেকে যায় স্মৃতির ভাণ্ডারে, তাছাড়া বিস্মৃতি থেকে জেগে উঠে জীবনের চলার পথে অর্জিত বহু অভিজ্ঞতা, সর্বোপরি থাকে আগ্রহী পাঠক ও রসগ্রহীতাদের তাগিদ। তাই ত্রিখণ্ডের পরও যোগ হয় আরো কিছু কথা, গ্রন্থনামেও সেই শেষের পরের কথকতার ছাপ, 'এবং তারপর'। আমাদের জন্য এই গ্রন্থ হয় এক উপরি-পাওনা, শেষ হয়েও শেষ না হওয়ার আনন্দবাহক। রসধারায় সিক্ত করে সহজিয়া ভঙ্গিতে পরম আকর্ষণীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক বিলোড়নের ছবি এঁকে চলার ধারায় আমরা এখানে পাই আরো প্রাজ্ঞ ও গভীরতর বোধসম্পন্ন ফয়েজ আহমদকে, অনেক চেনা মানুষটির জীবন- সাধনার অন্তরালের কিছু ছবিও এখানে চকিতে ভেসে ওঠে, রসমণ্ডিত রচনার আপাতবাস্তবের আড়ালে বেদনা ও উপলব্ধির এই অনুপম মিশেল বর্তমান গ্রন্থকে করে তোলে একই সঙ্গে সুখপাঠ্য ও ভাবনা- উদ্রেককারী। এমন বই ফয়েজ আহমদের কলম ছাড়া আর কোনোভাবে মিলবে না।

মধ্যরাতের অশ্বারোহী (ট্রিলজির প্রথম পর্ব)

পঞ্চাশের দশকের গোড়ায় ফয়েজ আহ্মদের সাংবাদিক জীবনের শুরু। ঢাকা তখন এক জায়মান প্রাদেশিক শহর, মহানগরীর ব্যাপ্তি অর্জন করে নি বটে, তবে একেবারে নিস্তরঙ্গ নয়। পূর্ব বাংলার জনজীবনে ঘটে চলছিল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা পরিবর্তন, ছোট ছোট যেসব ঘটনার তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। দেশভাগ পরবর্তী এইসব বাস্তবতার সাক্ষাী মধ্যরাতের এক অশ্বারোহী, দৈনিক পত্রিকার তরুণ ও উদ্যোগী সংবাদকর্মী, পত্রিকার শেষ মুহূর্তের সকল কাজ শেষে নির্জন রাতে যিনি শহরের রাস্তা দিয়ে ফেরেন ডেরায় আর ঝুলিতে জমা হতে থাকে দৈনন্দিন তাজা খবরের আড়ালের অনেক অবলোকন ও অভিজ্ঞতা। অনেক বছর পর, অননুকরণীয় এক গদ্যভাষায়, বৈঠকী মেজাজে, সহজিয়া গল্পকথার ভঙ্গিতে জীবনের সেইসব নিবিড় উপলব্ধির কথা মেলে ধরলেন এই প্রথিতযশা সাংবাদিক, বামপন্থায় সমর্পিত উদ্যাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহ্মদ এবং ১৯৮২ সালে প্রকাশিত ’মধ্যরাতের অশ্বারোহী’ অচিরেই জয় করলো পাঠকের মন ও ভাবুকজনের হৃদয়। দীর্ঘ সাংবাদিক জীবনের কর্মধারায় রাজনৈতিক ও সামাজিক অসংখ্য ঘটনা দেখেছেন মঞ্চের একেবারে পাশ থেকে যেমন, তেমনি পর্দার আড়াল থেকেও। এই অভিজ্ঞতার ঝাঁপি তিনি মেলে ধরেছেন সাংবাদিক-সুলভ নৈর্ব্যক্তিকতা থেকে পাঠকচিত্তের আগ্রহ-জাগানিয়া কথনভঙ্গিতে। আসর-মাতানো গল্পের ভাণ্ডারি হিসেবে পরিচিত লেখক রপ্ত করেছেন উপযুক্ত রচনা দক্ষতা, গুরুগম্ভীর বিশ্লেষকের ছদ্মাবরণ বর্জন করেছেন সম্পুর্ণভাবে। বিভিন্ন গল্পকথার সূত্রে তিনি পরিবর্তমান সময়, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কে যে গভীর উপলব্ধি ও ভাবনাসঞ্চারী বোধের ছাপ রেখে যান তা ’মধ্যরাতের অশ্বারোহী’কে করে তুলেছে অনন্য। একই সঙ্গে রসসঞ্চারী ও সমাজ-ভাবনার পরিচয়বহ এই গ্রন্থ আমাদের কালের এক শ্রেষ্ঠ সম্পদ হিসেবেই চিহ্নিত হওয়ার দাবিদার।

মনে পড়ে

সেকালের পদস্থ সরকারি কর্মকর্তা অথচ জীবনাচারে একান্তই আটপৌরে পিতা আবদুল হালিম চৌধুরী এবং সাধারণ অথচ ব্যতিক্রমী ব্যক্তিত্বসম্পন্না স্নেহশীলা মাতা আফিয়া বেগমের চৌদ্দ ছেলেমেয়ের একজন ফেরদৌসী মজুমদার। পিতামাতার সততাপূর্ণ ন্যায়নিষ্ঠ মানবিক জীবনসাধনা একান্ত সহজিয়াভাবে এই পরিবারের মধ্যে এমন এক হার্দিক প্রাণশক্তি নিয়ে বিকশিত হয়েছিল যে ভাইবোনদের বিভিন্নজন বিভিন্নভাবে বাংলাদেশের সমাজজীবনে তাঁদের অবদান রাখতে সক্ষম হয়েছেন। তাঁদের কেউ কেউ, যেমন শহীদ মুনীর চৌধুরী, অধ্যাপক কবীর চৌধুরী অথবা ফেরদৌসী মজুমদার স্বয়ং, স্পর্শ করেছেন কৃতি ও খ্যাতির শীর্ষ। আত্মজীবনী রচনার বড় মাপের আয়োজন নিয়ে নয়, আপন জীবন ও শিল্পীসত্তার প্রতিফলন ঘটানোর আগ্রহ থেকে নয়, নিছকই ফেলে আসা জীবনের হাসি-আনন্দ-দুঃখ-বেদনার নিবিড় পরিচয় তুলে ধরার তাগিদ থেকে ফেরদেৌসী মজুমদার বলেছেন তাঁর পরিবারের মানুষজন বাবা-মা ও ভাইবোনদের কথা, সকলে মিলে এক ছাদের নিচে জীবনের আনন্দগান গাইবার কথা। কিন্তু এক আশ্চর্য যাদুকাঠির ছোঁয়ায় এইসব সামান্য কথা হয়ে উঠেছে অসামান্য কখকতা, আটপৌরে অন্তরঙ্গ স্মৃতিকথা আমাদের হৃদয়কে যেমন আপ্লুত করে, রসবোধে উজ্জীবিত করে, তেমনি বাংলার পারিবারিক জীবনের এমন এক শক্তিময়তার পরিচয় তুলে ধরে যা বিকশিত হয়ে বাংলার জীবনকেই যুগিয়েছিল সমৃদ্ধি, কখনো বড় মাপে সামাজিক পরিসরে, কখনো-বা একান্ত ঘরোয়া পরিমণ্ডলে। সেই অসাধারণ পারিবারিক কথকতা কি সাধারণভাবেই-না বলে গেছেন ফেরদেৌসী মজুমদার, উপহার দিয়েছেন এমন এক গ্রন্থ যা পরমভাবে সুখপাঠ্য, নিবিড়ভাবে উপভোগ্য এবং সেইসঙ্গে গভীরতর জীবনোপলব্ধির প্রকাশক।

স্মৃতির দর্পণে : পূর্ববঙ্গের সমাজ ও সংস্কৃতি

মৌলভী আলাউদ্দিন আহমদ (১৮৬৪-১৯৫৫) কৃতবিদ্য মানুষ, জীবনে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, বিশেষভাবে মুসলিম মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে দেখেছেন সমাজ ও স্বদেশের বিভিন্ন পরিবর্তনময়তা। পাবনা জেলার শাহজাদপুরে তাঁর জন্ম, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে পাশাপাশি এন্ট্রান্স অবধি পড়েছিলেন, আরবি, ফার্সি, বাংলা ও ইংরেজি ভাষায় অর্জন করেছিলেন ব্যুৎপত্তি এবং লেখক-জীবনে সব ক’টি ভাষায় চর্চার স্বাক্ষর রেখেছেন। তিনি বিশেষভাবে মনোনিবেশ করেছিলেন অনুবাদ-কর্মে এবং বিদ্বৎসমাজের সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পরিণত জীবনে তিনি যে আত্মকথা রচনায় ব্রতী হয়েছিলেন সেটা তাই আমাদের সামাজিক ইতিহাসের এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। নদী ভাঙনে বিপর্যস্ত পরিবারে রক্ষিত এই পাণ্ডুলিপি হারিয়ে যেতেই বসেছিল, ভাগ্যক্রমে যদি তার সন্ধান না মিলতো। বহুমাত্রিক এই আত্মস্মৃতি আগ্রহীজনদের কাছে হীরকখণ্ড রূপেই বিবেচিত হবে, এর দ্যুতিময় বিভা সমাজ-ইতিহাসের অনেক অজানা দিক আমাদের সামনে উদ্ভাসিত করে। এমন এক দুর্লভ ও প্রয়োজনয়ি গ্রন্থ পাঠকদের হাতে তুলে দিতে পারা সৌভাগ্যের বিষয়।

প্রশাসনে নিবেদিত এক কর্মকর্তার আত্মকথা

খোরশেদ আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপন করে প্রশাসনের সবচেয়ে অভিজাত গোষ্ঠীর সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন সেই পাকিস্তান আমলে, ১৯৫৭ সালে। শাসকগোষ্ঠীর উপরমহলের একজন হয়ে ওঠার প্রক্রিয়ায় শামিল হলেও তিনি আপন সমাজ ও স্বদেশ থেকে চ্যুত হয়ে কিছু করবার কথা তিনি কখনো ভাবতে পারেননি। পূর্ববঙ্গের গ্রামীণ শিক্ষানুরাগী মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণ শেকড়বিচ্ছিন্ন যেমন হননি, তেমনি আপন যোগ্যতা ও দক্ষতা বিকশিত করে দায়িত্ব পালনেও অপারগ ছিলেন না। একাত্তরে মুক্তিযুদ্ধের সূচনায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। ২৫ মার্চের গণহত্যা শুরুর বার্তা পেয়েই বোস্টনে সমমনা গুটিকয় বাঙালিকে একত্র করে গঠন করেন বাংলাদেশ সমিতি এবং আনুগত্য প্রকাশ করেন নবরাষ্ট্র বাংলাদেশের প্রতি, যে রাষ্ট্র তখনও কোনো সংগঠিত রূপ লাভ করেনি। সেই সাথে সংহতি আন্দোলন গড়ে তুলতে নানাভাবে সক্রিয় হলেন তিনি, মার্কিন সিনেটরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুসাবিদা ও চাপ প্রয়োগে ছিলেন বিশেষ তৎপর। দেশপ্রেমের পরিচয় বহনকারী এই প্রশাসনিক কর্মকর্তা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন উচ্চপদে আসীন ছিলেন, অর্জন করেছেন বিচিত্র অভিজ্ঞতা, প্রশাসনকে দেখেছেন ভেতর থেকে, সাক্ষী হয়েছেন এর বিভিন্ন পরিবর্তনময়তার। কর্ম-উপান্তে এসে তাঁর জীবনাভিজ্ঞতার বয়ান তাই নানা দিক দিয়ে তাৎপর্যময়, স্মৃতিভাষ্য পাঠের আনন্দ যোগাবার পাশাপাশি এই গ্রন্থ যোগাবে জীবনোপলব্ধির অনেক খোরাক।

ভোগাই-কন্যার আত্মকথন

খরস্রোতা পাহাড়ি নদী ভোগাই, বর্ষায় তার রুদ্র রূপ, শীতে শীর্ণকায়। সীমান্তবর্তী দূর নালিতাবাড়ীর মানুষের জীবন আবর্তিত হয় এই নদী ঘিরে। নদীতীরের গঞ্জে বিচিত্র মানুষের আনাগোণা মেলে ধরে বাংলার জনজীবনের বৈচিত্র্য। এমনি এক প্রান্তিক জনপদে বেড়ে-ওঠা এবং শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানের মধ্য দিয়ে স্বপ্রতিষ্ঠ নারী জোবায়দা খাতুন নিজেকে যথার্থভাবে ভোগাই-কন্যা হিসেবে বিবেচনা করেছেন। তাঁর স্মৃতিভাষ্য ব্যক্তিজীবনের বৃত্তান্ত ছাপিয়ে হয়ে উঠেছে জনপদের কথকতা, পেয়েছে বহুমাত্রিক তাৎপর্য। আপাতদৃষ্টিতে সামান্যা এক নারীর এই আত্মকথন অনেক বড় বাস্তবতার মুখোমুখি করে আমাদের, ব্যক্তিজীবনের দর্পণে যেন বিম্বিত হয় সমাজজীবন। প্রান্তিক নারীর আত্মকথন একদিকে তাই ঘরোয়া অন্তরঙ্গ বয়ান, অন্যদিকে জীবনের নিবিড় ও প্রসারিত পরিচয়।

My Brother’s Blood

My Brother’s, Blood: Illustrated Haiku
The sixty-eight poems collected in My Brother’s Blood:: Illustrated Haiku depict the glory of Bangladesh in all its seasons and the suffering as well as the sacrifice off its people during the liberation war im 1971. Written in haiku form juxtaposing two related images, each poem is accompanied by an illustration for a visual representation that appeals to both the senses and the intellect. They remind the reader of the cost the struggle for freedom exacted from our people.. It is all the more important at this cruciall juncture in our society when various violent forces wish to undo the primary goal of our independence, which was to create a modern secular society. Thus, these poems can help us remain faithful to the blood of those noble souls that gave their precious lives for our freedom and preserve our independence.-25%

ঢাকাই কথা ও কিস্সা

ঢাকা প্রাচ্যের রহস্য নগরী, বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির শহর। চারশ' বছর আগে এই শহর ছিল সুবে-বাংলার রাজধানী। তার অনেক আগে থেকেই ইতিহাসে ঢাকা তার স্থান করে নিয়েছে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান, শিখ ছাড়াও ব্রিটিশ, পর্তুগিজ, ফরাসি, আর্মেনি, গ্রিক, মাড়োয়ারি, বিহারি, আগাখানিসহ কত জাতি-ধর্ম- বর্ণের মানুষ এসে মিলেছে ঢাকায়। মুখরিত করেছে এর বাজার-হাট-নদীবন্দর, যা প্রভাবিত করেছে ঢাকার জীবন, ঢাকাবাসীদের বিশিষ্ট জীবনধারায় যোগ করেছে অন্যতর মাত্রা। এর অসাধারণ প্রভাব মেলে ঢাকার জনজীবনে প্রচলিত নানা গল্পকথা রঙ্গ-তামাশায়, যা একান্তভাবেই ঢাকার, বলা যায় ঢাকাই কিস্সা ও কাহিনি। লুপ্তপ্রায় এইসব সম্পদ আহরণ ও গ্রন্থিত করে পাঠকের দরবারে পেশ করেছেন কাদের মাহমুদ, যিনি বেড়ে উঠেছেন এই শহরে, ১৯৪৭ সাল থেকে, তাঁর শৈশব থেকে যৌবনকাল অবধি। এরপর তিনি বিলেতে প্রবাসজীবন কাটিয়েছেন, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন, লিখেছেন অনেক গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ-ভ্রমণ কাহিনি ও শিশুতোষ রচনা এবং বারবার ফিরে এসেছেন তাঁর স্বদেশে ও শহর ঢাকায়। প্রবীণ এই কথাকোবিদ আপন ভালোবাসার শহর থেকে ছেঁকে-তোলা কিস্সা-কথা নিবেদন করলেন পাঠক-সমীপে, যা আনন্দময় উপহার ও চিত্তাকর্ষক পাঠ হিসেবে আদৃত হবে বলে আমাদের বিশ্বাস।

সময়েরর সংক্ষিপ্ততর ইতিহাস : স্টিফেন হকিং ও লিওনার্দ ম্লোডিনো

মহাবিশ্বের রহস্য উদঘাটনে মানুষের আগ্রহের সীমা-পরিসীমা নেই। মানব-চৈতন্যে তা যেমন আলোড়ন জাগায়, তেমনি বিজ্ঞান-ভাবনায় তৈরি করে প্রসারতা। বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্ব বিচারে আধুনিককালের অগ্রগণ্য ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব স্টিফেন হকিং দুনিয়াজোড়া সুপরিচিত এক নাম। বিজ্ঞান-চিন্তায় নতুন প্রসারতা তিনি যেমন ঘটিয়েছেন, তেমনি সচেষ্ট হয়েছেন বিজ্ঞানের আলোকে মহাবিশ্ব বীক্ষণের ধ্যান-ধারণা সাধারণ পাঠকের কাছে মেলে ধরতে। তাঁর গ্রন্থ 'অ্যা ব্রিফ হিস্টরি অব টাইম' অর্জন করেছে অভূতপূর্ব জনপ্রিয়তা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চলৎশক্তিহীন এই বিজ্ঞানীর জীবনসংগ্রামও মননশীল পাঠকদের আলোড়িত করে বিপুলভাবে। বিজ্ঞানের হালফিল অগ্রগতির নিরিখে জনপ্রিয় সেই গ্রন্থের আরো সহজ ও সর্বাধুনিক ভাষ্য হিসেবে রচিত 'সময়ের সংক্ষিপ্ততর ইতিহাস', বাঙালি পাঠকদের জন্য নিবেদিত হলো বিজ্ঞান-লেখক আবুল বাসারের দক্ষ ভাষান্তরে। ক্রমপ্রসারমান মহাজাগতিক বোধে মানবজাতির উত্তরণের বিশ্বজনীন প্রয়াসে বাংলাভাষাভাষী পাঠকদের যুক্ত করবে এই গ্রন্থ, আকারে ক্ষীণ, বক্তব্যে সংক্ষিপ্ততর হলেও তাৎপর্যে বিশাল, গুরুত্বে সম্প্রসারমান। মহাবিশ্বের নাগরিকত্ব গ্রহণে পাঠকদের সাদর আমন্ত্রণ জানায় এই গ্রন্থ।

-26%
সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) প্রামাণ্য চিত্রের গ্রন্থরূপ
Original price was: 350.00৳.262.00৳Current price is: 262.00৳.