-24%
জেনারেল উদয়কুমার চাকমা তিন ডাক্তার
Original price was: 50.00৳.38.00৳Current price is: 38.00৳.
কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়ার অনায়াস বিচরণ সাহিত্যের নানা শাখায়। গল্প-উপন্যাস রচনায় যেমন তাঁর সিদ্ধি তেমনি কিশোর- কাহিনী-ধারায় তিনি বয়ে এনেছেন নতুন আমেজ, যেখানে তাঁর তুলনা মেলা ভার। এর চমৎকার প্রকাশ মিলবে জেনারেল উদয়কুমার চাকমা ও তিন ডাক্তার কাহিনীতে। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য মিলেমিশে তৈরি হয়েছে কাহিনীর জমাট বুনট, আর সেই সাথে যুক্ত হয়েছে রুদ্ধশ্বাস রহস্য। কে এই বীর উদয়কুমার চাকমা, কবে কোন্ কালে তিনি সমর জয় করে ফিরেছিলেন তাঁর মাতৃভূমিতে। আর সেই রাজসিক প্রত্যাবর্তনের সাথে সাথে কীভাবে ঘটলো অলৌকিক এক ঘটনা, কীভাবেই-বা হতে পারে সমস্যার গ্রন্থিমোচন। এসব প্রশ্নের সহজ জবাব নেই, কাহিনী পরতে পরতে এগিয়ে চলে সমাধানের খোঁজে। পড়তে পড়তে ধন্ধ জাগবে মনে, আমরা কি শুনছি দূর অতীতের কোনো রূপকথার গল্প, নাকি এ আজকের কাহিনী। আমাদের দেশের পার্বত্য অঞ্চল জুড়ে বসবাসরত মানুষের জীবনযাত্রা, তাদের স্বপ্ন ও স্মৃতি মিলেমিশে এই অসাধারণ গল্পকথার জন্ম। চেনা-অচেনার দোলাচলে ভেসে যাওয়া এই কাহিনীর জন্য মিষ্টি এক ভাষা তৈরি করে নিয়েছেন বিপ্রদাশ বড়ুয়া। পড়তে পড়তে ভাষার টানে মুগ্ধ হবে কিশোর-কিশোরীরা, আর গল্পের টানে হারিয়ে যাবে অলীক জগতে, যেখানে মানবজীবনের বর্ণিল উদ্ভাসন আলোকিত করবে সকল হৃদয়।

Out of Stock

Out of Stock

আমার স্কুল- সেলিনা হোসেন
Original price was: 40.00৳.30.00৳Current price is: 30.00৳.
শহরতলীর ছোট্ট এক স্কুল, গুটিকয় শিক্ষক আর বেশকিছু ছাত্রছাত্রী নিয়ে মিশে আছে সবুজ প্রকৃতির সঙ্গে। সেই প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থীর জীবনে কতো বড় ছাপ রেখে যায়, জীবনের চলার পথে কীভাবে শক্তির উৎস হয়ে ওঠে, টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে বড় সেই জীবনসত্যের কথা বলেছেন সাহিত্যিক সেলিনা হোসেন। 'আমার স্কুল' পর্যায়ে আরো অনেকে বলবেন তাঁদের ফেলে-আসা স্কুলজীবনের কথা, যে-বই নবীন পাঠক-পাঠিকাদের ভালোবাসতে শেখাবে তাদের বিদ্যাপীঠ, শ্রদ্ধানত করে তুলবে শিক্ষক- শিক্ষিকাদের প্রতি এবং স্কুলজীবনের বিচিত্র আনন্দের শরিক করে শিক্ষা ও জীবনের মধ্যে বন্ধন করবে নিবিড়। ছোট্ট এই বই তাই বলছে অনেক বড় অভিজ্ঞতার কথা, স্কুলের যেসব অভিজ্ঞতায় পুষ্ট হতে হতে বড় হওয়ার পথে পা বাড়ায় ছাত্রছাত্রীরা।

একাত্তরের নিশান

মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের ভেতরে সঞ্চারের লক্ষ্যে। গল্প-কথা রচনায় পরম কুশলী রাবেয়া খাতুন শুনিয়েছেন এক বালকের যোদ্ধায় পরিণত হওয়ার কাহিনী। গ্রাম থেকে শহরে এবং আবারো গ্রামে ফিরে অবাক বিস্ময়ে সে কেবল দেখেছে মক্তিযুদ্ধের ঘটনাধারা, এরই মধ্যে কোন অপাতে নিজেও হয়ে ওঠে বীরত্বময় সংগ্রামের একজন সহযোদ্ধা। এর একাত্তরের এই, কাহিনীর হাত ধরে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।