আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

এক ঝাঁক গল্প – আরবি, ফার্সি ও সংস্কৃত চিরায়ত কাহিনী

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
কোন সুদূর অতীত থেকে গল্পকথার মধ্যে মানুষ পুরে দিতে চেয়েছে জীবনের যতো অভিজ্ঞতা ও সারসত্য, আনন্দরসের ভিয়েন দিয়ে। লোককথা তাই বহন করে আলাদা মাত্রা, আলাদা স্বাদ। সংস্কৃতি, আরবি, ফার্সি-নানা ভাষার নানা দেশের এইসব কাহিনী তো লোকমুখে ফিরেছে সর্বদা, এক দেশ থেকে আশ্রয় নিয়েছে আরেক দেশে, এক কাল থেকে আরেক কালে। চিরায়ত এমনি এক ঝাঁক গল্প কথকতার শক্তি ও ভাষার মাধুরী মিলিয়ে উপস্থাপনের জটিল কাজটি সহজিয়াভাবে সম্পাদন করেছেন জ্যোতিভূষণ চাকী, ভাষার ওপর যাঁর দক্ষতা প্রবাদতুল্য। ছোট ছোট গল্প, আর তাতে জীবনের আশ্চর্য প্রতিচ্ছবি, সরল-সহজ অনাড়ম্বরভাবে বলে যাওয়া গভীর সব সত্য, নীতিশিক্ষা ও জীবনদর্শনের নিবিড় উপলব্ধি। নানা ভাষা ও নানা দেশ থেকে সংগৃহীত তিন ভাষার এক ঝাঁক গল্প বুঝি এক ঝাঁক পায়রার মতো উড়ে বেড়াবে ছোটদের মনের আকাশে, লেখকের এমন কামনা সত্য হয়ে উঠবে বইয়ের পাঠগ্রহণে, নবীন পাঠকদের হৃদয়ে স্পন্দিত হবে পায়রার ডানামেলার ছন্দ, উড়ে বেড়ানোর আনন্দ। এমন স্বাদু ভাষার এমন আনন্দকথন, এর জুড়ি আর কোথায় মিলবে!

তুষারমানব

আগুনের চমক

মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্যে। কিশোর-কাহিনী রচনায় অনুপম দক্ষতার অধিকারী অনোয়ারা সৈয়দ হক এই গ্রন্থে বলেছেন কিশোরীর চোখে দেখা মুক্তিযুদ্ধের কথা। কতোভাবেই না একাত্তরের সংগ্রাম ছুঁয়ে গেছে মানুষের হৃদয়। ছোট শহরের স্কুলছাত্রীরাও তাদের মতো করেই শরিক হয়েছে মুক্তির লড়াইয়ে। একাত্তরের এই কাহিনীর হাত ধরে কিশোর পাঠকরা পৌছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

বিশ্বের শ্রেষ্ঠ দশ অভিযাত্রী

বিশ্বের শ্রেষ্ঠ দশজন অভিযাত্রীর কথা বলা হয়েছে এই গ্রন্থে, যাঁদের ভেতরে একজন বাঙালি প্রতিভাও রয়েছেন। নতুন দিগন্ত উন্মোচন করে যাঁরা সভ্যতাকে সমৃদ্ধ। করেছেন তাঁদের মধ্যে কেবল দশজনকে চিহ্নিত করা কঠিন কাজ। তবুও গ্রন্থবৃত দশজন মনীষীর জীবনকথার মাধ্যমে আমরা বুঝতে পারবো আরো অগণন প্রতিভাবানের কাজের মাত্রা। আজকের নানা অর্জনের পেছনে রয়েছে যে হাজার বছরের ধারাবাহিকতা তার পরিচয়বাহী এই গ্রন্থ, মানুষের অব্যাহত জয়যাত্রার গ্রন্থ।

জগৎ জুলে আলোর মেলা

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
-
Add to cartView cart
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

ছোটদের শহিদ সুলেমান হোসেন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশমাতার শৃঙ্খল-মোচনের আকুতি নিয়ে লড়াইয়ে ঝাঁপ দিয়েছিল অগণিত ছাত্র-তরুণ। তাঁদের অনেকে বিজয়ীর বেশে ঘরে ফিরেছিল, কেউ কেউ আর ফেরেননি। এঁদের মধ্যে এমনও অনেকে রয়েছেন যাঁদের অন্তিম পরিণতির কথা জানা যায়নি, মেলেনি লাশের কোনো সন্ধান। জানা গেছে কেবল এটুকুই যে, তাঁদের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। কালপরিক্রমায় সেই রক্তচিহ্ন মুছে গেলেও আত্মদানের স্মৃতি তো কখনো হারিয়ে যাওয়ার নয়। মাটিতে রক্তের দাগ অনুসরণ করে প্রতিজন শহিদের আত্মাহুতির ইতিকথা উদ্‌ঘাটন আমাদের জন্য জরুরি, যে-কাজ সম্পাদনের তাগিদ থেকে সিলেটের তরুণ শহিদ সুলেমান হোসেন স্মারকগ্রন্থ ইতিপূর্বে প্রণীত হয়েছিল তাঁর অনুগামী সুহৃদদের উদ্যোগে। এবার নতুন প্রজন্মের জন্য শহিদ সুলেমানের জীবনকথা দাখিল করেছেন দীপংকর মোহান্ত। দেশপ্রেম এবং মানব-মুক্তির আকুতি এক নবীনকে কীভাবে অনুপ্রাণিত করেছিল সেই কাহিনি আজকের কিশোর-কিশোরীদের যদি যোগায় নতুন প্রেরণা তবেই সার্থক বিবেচিত হবে এই গ্রন্থ, সার্থক হতে পারবে শহিদ সুলেমানের আত্মদান।

স্থায়িত্বশীল উন্নয়ন ও বাংলাদেশ

বিশ্বব্যাপী উন্নয়ন-ভাবনা ক্রমেই পরিবর্তিত ও গভীরতর হচ্ছে। এককালে প্রবৃদ্ধি অর্জনকে মোক্ষজ্ঞান করে চলছিল দ্রুত শিল্পায়নের উর্ধ্বশ্বাস যাত্রা। আজ তার অসারতা উন্মোচিত হযেছে তীব্রভাবে। সাম্প্রতিককালে, বিশেষভাবে ঠাণ্ডা যুদ্ধের অবসানের পর কোনো বিশেষ দেশের উন্নয়নসমস্যা আজ আর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, সমগ্র বিশ্ব- প্রয়াসেরই তা অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘের উদ্যোগে গঠিত বিশ্ব কমিশন অভিন্ন উন্নয়ন কৌশলের যে দিক-নির্দেশনা হাজির করেছে, বহুমাত্রিকতায় তা চিহ্নিত। এর লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তব বিবেচনাপ্রসূত কাজের আওতায় রয়েছে পরিবেশ-প্রতিবেশ, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিমণ্ডল এবং অসমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। সর্বোপরি রয়েছে মানুষ। এই গ্রন্থের লেখক সমাজ উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলেই উন্নয়ন সমস্যার যেমন বৈশ্বিক, তেমনি দৈশিক প্রেক্ষাপটটিকেও মেলে ধরেছেন পরম কুশলতায় এক স্থায়িত্বশীল উন্নয়ন ধারণার যে আন্তর্জাতিক বা একবৈশ্বিক প্রয়াস বর্তমান, তার আলোকে 'বাংলাদেশের' উন্নয়নের অন্তরায়সমূহ বিশ্লেষণ করেছেন। পাশাপাশি মানবিক লক্ষ্যসমৃদ্ধ উন্নয়নের নতুন দিক- নির্দেশনাও তিনি তুলে ধরেছেন। সে-বিচারে এই গ্রন্থ দেশের উন্নয়ন ভাবনায় ভাবিত প্রত্যেক নাগরিকের অবশ্যপাঠ্য বলে বিবেচিত হওয়ার দাবিদার।।

উইনির চোখে ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার মুক্তি-আন্দোলনের অবিসংবাদিতক নেতা নেলসন ম্যান্ডেলা যখন কারাগারে দুঃসহ জীবন কাটাচ্ছেন, স্ত্রী উইনি ম্যান্ডেলা বর্ণবাদী শাসন-পীড়ন উপেক্ষা করে পরিচালনা করছেন বন্দিমুক্তি ও সমাজমুক্তির আন্দোলন, যুগলের সংগ্রামী প্রেরণায় দীপ্ত হয়ে দেশে দেশে পরিচালিত হচ্ছে সংহতি আন্দোলন, তখন সেই ১৯৮৮ সালে, বাংলাদেশের নারীমুক্তি সংগ্রামের নেত্রী মালেকা বেগম রচনা করেছিলেন গ্রন্থ উইনির চোখে ম্যান্ডেলা। উইনি ম্যান্ডেলার জবানিতে অন্তরঙ্গ ভঙ্গিতে লেখা এই গ্রন্থ যেমন সংগ্রামী যুগলজীবনের পরিচয় মেলে ধরেছিল তেমনি প্রতিফলিত করেছিল কালো মানুষদের সুদীর্ঘ ও অনন্য লড়াই। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছিল ১৯৯১ সালে, এর অব্যবহিত আগে ২৭ বছরের বন্দিত্ব মোচন করে মুক্ত মানুষ হিসেবে বের হয়ে আসেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের অবসানের পর শান্তিপূর্ণভাবে সমন্বয়ের সমাজ নির্মাণে দক্ষিণ আফ্রিকার যে প্রয়াস সেখানে চিড় ধরে উইনি ও নেলসনের যৌথ জীবনে, তাঁদের মধ্যে বিচ্ছেদ রচিত হয় চিন্তা ও কর্মের ক্ষেত্রেও, দু’জন হয়ে ওঠেন দুই পথের যাত্রী। এমনি পটভূমিকায় গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশকালে সঙ্গতভাবেই নতুন অধ্যায় যোগ করেছেন লেখক, সংবেদনশীলতার সঙ্গে মেলে ধরেছেন টানাপোড়েনের জীবনের বহুমাত্রিকতা ও জটিলতা। জীবনের পরিবর্তনের সঙ্গে মিলে সংস্করণ থেকে সংস্করণে যুক্ত হয়েছে নতুন অধ্যায়, বর্তমান ভাষ্যে তা বৃহত্তর রাজনৈতিক পটভূমিকায় নারী-পুরুষের ব্যক্তিজীবনে কর্তৃত্বের অভিঘাতকে মেলে ধরে গ্রন্থকে দিয়েছে অনন্য মাত্রা।

সেকালের সিলেট – সুহাসিনী দাস

কর্মসাধিকা ও মানবব্রতী সুহাসিনী দাস তাঁর সুদীর্ঘ জীবনে দেখেছেন অনেক আলোড়ন-বিলোড়ন, ক্ষমতার মদমত্ততা ও মানুষের মূঢ়তার বিপরীতে দেখেছেন সমাজের শক্তির সংহত জাগরণ এবং মানবপ্রেমের অপার ক্ষমতা। তিনি কর্মযজ্ঞে সর্বদা সমর্পিত থেকেছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন সমষ্টির কল্যাণে এবং পরম নিরঙ্কারী সেবাব্রতী হিসেবে অন্তরালে থেকে পরিচালনা করেছেন জীবনসাধনা। এমনি ব্যতিক্রমী মানুষ সুহাসিনী দাসের স্মৃতিচারণ তাই আমাদের যোগায় ভিন্নতর এক জীবনচিত্র, সমাজের বিশাল ক্যানভাসে আমরা দেখতে পাই জীবনের ছবি। আত্মকথনে বিমুখ মানুষটির সান্নিধ্য ও স্নেহছায়ায় সিক্ত নিষ্ঠাবান গবেষক দীপংকর মোহাম্ত দীর্ঘদিনের পরিশ্রমে এই স্মৃতিচারণের অনুলিখন ও সম্পাদনার কাজ করেছেন। ফলে আমরা পেয়েছি ব্যতিক্রমী এক গ্রন্থ, পরিবর্তনশীল সমাজধারার পরিচয় এবং ইতিহাসের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মানবের অব্যাহত জীবনসাধনার অনন্য এক প্রকাশ।

দিনগুলি মোর

সঙ্গীতগুণী ইলা মজুমদার নম্রকণ্ঠে বলেছেন তাঁর জীবনের কথকতা, যতোটা না নিজের প্রসঙ্গ তার চেয়ে বেশি পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী, চলার পথের সাথী ও সারথীদের কথা। ফলে তাঁর ব্যক্তিজীবনের মধ্য দিয়ে অজান্তেই উন্মোচিত হয়েছে বৃহত্তর সামাজিক বাস্তব, রাষ্ট্র ও রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পরিবর্তমান জীবন-বাস্তবতার অন্তরঙ্গ ছবি। আটপৌরে ভঙ্গিতে মাধুর্যময় ভাষায় অন্তরের কথা যেভাবে বলেছেন ইলা মজুমদার সেটা পেয়েছে বহুমাত্রিক তাৎপর্য। পাবনার গ্রামীণ ও মফস্বল জীবন, পরিবারের নানা আচার ও সাংস্কৃতিক পটভূমি, নিবিড় বন্ধনে জড়িয়ে থাকা মানুষজন, শিক্ষা ও সঙ্গীতের পাঠ, স্বপ্নময় কৈশোর পেরিয়ে বৃহত্তর জীবনে দ্বিধাজড়িত পদক্ষেপ- এইসব বিবরণী পাঠককে নিয়ে যাবে অনুপম এক গৃহী পরিবেশে, সুখদুঃখভরা জীবনের দোলাচলে। ইলা মজুমদার বলেছেন বটে ব্যক্তিগত জীবনকথা; কিন্তু সব মিলিয়ে তা হয়ে উঠেছে সাহিত্যরসমণ্ডিত সমাজকথা, জীবনের সঙ্গে যা জীবনের যোগ ঘটায়, আমাদের সম্পৃক্ত করে বৃহত্তর বোধের সঙ্গে, প্রসারিত করে জানা-বোঝা ও অনুভবের জগৎ।

সুন্দরবনের খণ্ড চিত্র

সুন্দরবন বলতে সচরাচর যে ছবি মনে ভেসে ওঠে তার বাইর রয়েছে আরো বিস্তৃত পরিচয়। সুন্দরবন দুর্গম গভীর শ্বাপদসঙ্কুল অরণ্য, নদী-নালা-খালের অাকিঁঝুঁকি অাঁকা বিশ্বের এক অনন্য প্রাকৃতিক অঞ্চল, এই মামুলি পরিচয়ের সঙ্গে মিশে আছে সমাজ-সভ্যতা-ইতিহাসের ধারায় বিকমিত আরো নানা পরিচয। সুন্দরবনকে উপজীব্য করে জনপদের সভ্যতা ও সংকৃতির দীর্ঘ যে ইতিহাস, তা অনেকাংশে রয়ে গেছে সাধারণ বিবেচনার বাইরে। অরণ্যের সঙ্গে মিলে মানুষের জীবন ও সভ্যতার  এই নিরন্তর প্রবাহের বৈশষ্ট্যগুলো সুন্দরবনের মতোই আলাদা, আবার একই সঙ্গে বাংলার ইতিহাসের তা অঙ্গাঙ্গি অংশ। অরণ্য-প্রকৃতি-সমাজ-সভ্যতা-সংস্কৃতি সব মিলিয়ে যে সুন্দরবন সেই বৃহত্তর পরিচয় তুলে ধরতে সচেষ্ট হয়েছেন প্রকৃতি ও মানবপ্রেমিক, ঐতিহাসিক ও শিল্পরসিক শেক মাসুম কামাল। সুন্দরবনের এই সমগ্রতাকে কোনো একক গ্রন্থে ধারণা করা দুঃসাধ্য কাজ, তবে সুন্দরবনের খণ্ডচিত্রের মধ্য দিয়ে সমগ্রতার একটি ধারণা যোগানোর চেষ্টা নেয়া যায় এবং এহেন ব্যতিক্রমী কাজটি সুচারুভাবে সম্পাদিত হয়েছে বর্তমান গ্রন্থে, যা সুন্দরবনকে নতুনভাবে জানতে ও বুঝতে সহায়তা যোগাবে, মানুষের জীবনযাত্রা ও ইতিহাসের গতিধারার আলোকে নতুন করে চেনাবে সুন্দরবনকে তার বিশাল পরিসরে।

চিঠি আসারে পরে

হেনা সুলতানা পরম সংবেদনশীলতা ও মমত্ব নিয়ে গেঁথে তুলেছেন এই কাহিনি, নারীর চোখে দেখা একাত্তরের মুক্তিযুদ্ধের পরম্পরা। যুদ্ধে পোড়-খাওয়া নারী যুদ্ধ-পরবর্তী বাংলায় কীভাবে দাঁড়িয়েছে দুর্ভাগা অপরাপর নারীর পাশে এবং কীভাবেই-বা মুক্তির চেতনা সঞ্চারিত হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, তার উন্মীলন ঘটে উপন্যাসে, কোনো তত্ত্ববিচার দ্বারা নয়, নয় কল্পনার ফানুস ওড়ানো, রক্তমাংসের সজীব মানুষদের কথকতা ও জীবনধারায় আমরা পাই সে পরিচয়। একালের তরুণীদের জীবনসংগ্রামের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই ইতিহাসের ভেতর মহলে, জাতির পরম অভিজ্ঞতার ভয়ঙ্করতা, নিষ্ঠুরতা ছাপিয়ে জেগে-ওঠা অপার মানবিক শক্তিময়তায়। মিতু ও মুক্তি, একাত্তরে শরণার্থী মায়ের কোলে জন্ম নেয়া দুই বোন, ছিটকে পড়েছিল দুই দেশে, তারপর কীভাবে জীবনস্রোতে ভাসমান দুই তরুণী আবার একত্র হতে পারলো এবং সকল বঞ্চনা ও না-পাওয়ার বোধ কাটিয়ে হতে পারলো মুক্তিচেতনায় স্নাত, সেই কাহিনি পাঠকমনকে আলোড়িত করবে নিঃসন্দেহে, সেই সাথে নতুন দিনের নারীর চোখে নতুন আলোকে দেখা হবে মুক্তিযুদ্ধ। এমন ব্যতিক্রমী উপন্যাস পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দ বোধ করছি।

-20%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

কাগজ নিয়ে ছবির খেলা (১)

Original price was: 100.00৳.Current price is: 80.00৳.
কাগজ নিয়ে ছবির খেলা রঙিন কাগজ ছিঁড়ে / কেটে ছবি তৈরি শেখার বই এই বইটিতে লাল, নীল, হলুদ এই তিনটি মূল রঙের কাগজ এবং তিনকোণ, চারকোণ ও গোল এই তিনটি মূল আকৃতি নিয়ে ছবি তৈরি শেখানো হয়েছে। খেলতে খেলতে শুরু হলেও পরে নানা রঙের কাগজ, আকৃতি, সরল ও বক্ররেখা নিয়ে কাজের মধ্য দিয়ে ছোটরা ছবি আঁকার মূল বিষয়গুলো জেনে যাবে। এই মূল রঙের আকার-আকৃতিগুলো ইচ্ছেমতো সাজাতে গিয়ে আনন্দধারায় ছোটদের মধ্যে গড়ে উঠবে এক সুন্দর মন ও সৃষ্টিশীল চেতনা। এরপর বিভিন্ন রঙের সরল ও বক্ররেখা মিলিয়ে এক নতুন রঙিন ভুবন রচনা করবে তারা। এরও পর আকার- আকৃতিগুলো নিয়মমাফিক সাজাতে গিয়ে জানতে পারবে চারপাশের অনেক কিছুর নতুন রূপ ও ঘটাবে নতুন সৃষ্টি। সেজন্যই এ বইয়ে রঙিন কাগজ সন্নিবেশিত হয়েছে, যাতে করে তারা হাতের কাছেই পাবে রঙের ভাণ্ডার। অভিভাবক, শিক্ষক-শিক্ষয়িত্রীদের সহায়তা ও উৎসাহে এবং নিজ গুণেই এ বইয়ের প্রতিটি পাতা থেকে ছোটরা পাবে সৃষ্টির আনন্দ। আর তাহলেই সার্থক হবে এই নিবেদন। আনোয়ার হোসেন (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) ঢাকা আর্টস ইন্সটিটিউটের ১৯৬৪ সালের স্নাতক। বাংলাদেশ টেলিভিশনের প্রধান পরিচালক (ডিজাইন) পদ থেকে অবসর গ্রহণ করেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্তি, বর্তমানে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষণে নিয়োজিত রয়েছেন।

সেইদিন এইদিন

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
মুক্তিযুদ্ধের পটভূমিকায় গল্প-উপন্যাস রচিত হয়েছে অনেক, কিন্তু যুদ্ধের অগ্নিময় বাস্তবতার রূপায়ণ বিশেষ ঘটে নি, দৈনন্দিন যুদ্ধের মধ্যে পোড়-খাওয়া জীবন আমরা বিশেষ পাই নি, কিছুটা যেন দূর থেকে দেখা হয়েছে যুদ্ধ-বাস্তবতা। মাহবুব আলম, খ্যাতিমান মুক্তিযোদ্ধা ‘গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে’ লিখে যিনি জয় করেছেন অগণিত পাঠকের মন, এবার যুদ্ধের পটভূমিকায় এঁকেছেন জীবনের ছবি। বাংলা কথাসাহিত্যে ব্যতিক্রমধর্মী এই উপন্যাসের পাত্র-পাত্রী- গেরিলা কমান্ডার আমিনুর, সেবাকর্মী শায়লা, দেশত্যাগী রাজনীতিবিদ কিংবা ধনাঢ্য শরণার্থী- ছোটবড় এমনি সব চরিত্র আমাদের অনেক চেনা আপনজন। যুদ্ধের নির্মমতা ও জীবন-মৃত্যুর অমোঘ টানে ভাসতে ভাসতে দুই তরুণ-তরুণী অজান্তেই কখন চলে এসেছিল পরস্পরের কাছাকাছি, আবার খড়কুটোর মতো তারা ভেসে গেল কোন্‌ দূরান্তে, সেই অসাধারণ প্রেমকাহিনী শুনিয়েছেন মাহবুব আলম।

সিলেট মুক্তিযুদ্ধের শহীদ স্মারক

বাংলার প্রতিটি জনপদের মানুষ কতো ভাবেই-না জড়িয়েছিলেন মুক্তিযুদ্ধের সঙ্গে! কতো রক্ত, অশ্রুসজল কতো কাহিনী, কতো বীরত্ব আর ত্যাগের গাথা জড়িয়ে আছে বাংলার শ্যামল মাটির পরতে পরতে। সাধারণ মানুষ পরম মমতায় এইসব পরিচয় ধারণ করতে প্রয়াসী হয়েছেন বিভিন্ন শহীদ স্মারক নির্মাণ করে। অধিকাংশ ক্ষেত্রেই নিরাভরণ এইসব স্মারক প্রকাশ করছে অনেক গভীর সত্যকে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস রচনায় অনন্য এক পথিকৃৰ তাজুল মোহাম্মদ। এর আগে তৎার কাছ থেকে আমরা পেয়েছি‌’সিলেটে গণহত্যা’, ‘সিলেটের যুদ্ধকথা’ এবং ‌’ ভাষা আন্দোলনে সিলেটে’ শিরোনামী গ্রন্থসমূহ। মুক্তিযুদ্ধের অঞ্চলভিত্তিক ইতিহাস রচনায় তাজুল মোহাম্মদ যে নিষ্ঠা ও একাগ্রতার পরিচয় দিয়ে চলেছেন, তার সর্বশেষ দৃষ্টান্ত ‌’ সিলেটে মুক্তিযুদ্ধের শহীদ স্মারক’ নামের এই সচিত্র অ্যালবাম। দীর্ঘ কয়েক বছরের আন্তরিক পরিশ্রমের ফসল এই গ্রন্থ মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাস রচনায় েযমন রাখবে অপরিমেয় অবদান, তেমনি এই মমতাময় প্রকাশ সাধারণ পাঠক সমাজেও আদৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

সত্তার অসীম আকাশ : জার্মানবাসী বাঙ্গালির মুক্তিযুদ্ধ

একাত্তরের মুক্তিযুদ্ধ আলোড়িত করেছিল বিশ্বের নানা স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষকে, দূর দেশে বসবাসরত বাঙালিদের অন্যতর জীবনেও এই ঢেউ আছড়ে পড়েছিল, নানা প্রতিকূলতার মধ্যেও তঁারা সচষ্টে হয়েছেন সময়ের ডাকে সাড়া দিতে, মুক্তিসংগ্রামের পড়্গে যথাসাধ্য ভূমিকা পালনে। বিশ শতকের সত্তরের দশকের সেই সূচনাকালে প্রবাসী বাঙালিরা সংখ্যায় খুব বেশি ছিলেন না, কিনত্মু তাদের ভূমিকা কতভাবেই না ফলপ্রসূ হয়েছিল স্বাধীনতা সংগ্রামে। এই কীর্তিগাথা নিয়ে বিভিন্ন গ্রন্থ রচিত হলেও সেসব মূলত যেৌথ নাগরিক উদ্যোগের বিবরণী তুলে ধরেছে, ব্যক্তি-মানুষের পরিচয় সেখানে বিশেষ মেলে না। এই গ্রন্থে বিবৃত হয়েছে এমনি দুই ব্যক্তির ভিন্নতর ভূমিকার কথা, একজন সুনীল দাশগুপ্ত, দেশভাগের পূর্বেই যিনি দেশত্যাগ করে উদ্বাসত্মু জীবন বরণ করেছিলেন, পরে স্থিত হয়েছিলেন তত্কালীন পূর্ব জার্মানিতে, আরেকজন মোশাররফ হোসেন, পাকিসত্মান সরকারের বৃত্তি নিয়ে গিয়েছিলেন পশ্চিম জার্মানিতে। একাত্তরে তঁাদের ভূমিকার ব্যক্তিগত অনত্মরঙ্গ চিত্র এঁকেছেন নাজমুন নেসা পিয়ারি, জার্মানিতে সমপ্রচার-মাধ্যমে দীর্ঘকাল কাজ করে কৃতির স্বাড়্গর যিনি রেখেছেন। রাষ্ট্র ও ভেৌগোলিক বিভাজন ও দূরত্ব অতিক্রম করে মানবসত্তার যে অসীম আকাশে সর্বজনের মিলন ঘটে সেই তাড়না একেবারে বাসত্মব কর্মকাণ্ডে মূর্ত হয়ে উঠেছিল তার পরিচয় মিলবে এই গ্রন্থে, স্বাধীনতা সংগ্রামের অভিঘাত ও প্রতিরোধের একেবারে আলাদা এক ছবি, যা পাঠকের সামনে মেলে ধরবে মুক্তিযুদ্ধের বহুমাত্রিকতার অনত্মরঙ্গ ও অন্যতর হৃদয়ছঁোয়া ভাষ্য।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×