-25%
চল্লিশের দশকের ঢাকা : কিরণশঙ্কর সেনগুপ্ত ও অন্যান্য
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
শহর ঢাকার রয়েছে প্রাচীন গরিমা ও বিশষ্টি সংস্কৃতি, খুব কম মহানগরী পারে এমন গর্বে গর্বিত হতে। ইতিহাসের নানা উত্থান-পতনের মধ্যে ঢাকার যে অব্যাহত পথচলা তার অনন্য খতিয়ান মিলবে বিগত শতকের চল্লিশের দশকের ঢাকার জীবন ও সংস্কৃতির পরিচয়বহ বর্তমান সংকলনে। হারিয়ে যাওয়া অতীতের সঙ্গে আমাদের মোকাবিলা ঘটবে গ্রন্থভুক্ত রচনাসমূহের কল্যাণে, প্রাণবন্ত এই শহরের জীবন যখন নানা দিক থেকে কল্লোলিত হয়েছিল। ঢাকা যে বহুভাবেই আলাদা শহর, ঢাকাবাসী যে মিলনে-মিশ্রণে-বৈচিত্র্যে বিশেষ সংস্কৃতি ও জীবনধারা গড়ে তুলেছিল সেই পরিচয় এখানে ফুটে উঠেছে। গ্রন্থভুক্ত লেখকেরা চল্লিশের দশকের ঢাকাবাসী, স্ব-স্ব দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেছেন তত্কালীন ঢাকার জীবনধারার ওপর। সংকলনভুক্ত লেখকদের মধ্যে কিরণশঙ্কর সেনগুপ্তের রয়েছে প্রধান ভূমিকা; এই ঢাকাতেই তাঁর জন্ম, বেড়ে-ওঠা ও সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মের সূচনা। তাঁর লেখায় শহর ঢাকার বিদ্বদ্্গোষ্ঠী ও সংস্কৃতি-সমাজের অন্তরঙ্গ পরিচয় মেলে। সেই সাথে যুক্ত হয়েছে চল্লিশের দশকের ঢাকা-বিষয়ক অন্যতর কিছু ভাষ্য, যে লেখকদের মধ্যে রয়েছেন রণেশ দাশগুপ্ত, সুকুমার রায়, কবীর চেৌধুরী, বঙ্গেশ্বর রায় ও সানাউল হক। সব মিলিয়ে ঢাকার হারিয়ে যাওয়া জীবনধারার অনুপম পরিচয় পাওয়া যাবে এই গ্রন্থে, যা দূর অতীতের হলেও আজো বিশেষ প্রাসঙ্গিক।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মেছিলেন অসাধারণ প্রতিভাবানদের সমাবেশে উজ্জ্বল এক অভিজাত মুসলিম পরিবারে সোনার চামচ মুখে করে। বিলেত থেকে ব্যারিস্টরি পাস করে এসে পেশাগত দক্ষতা প্রমাণের পাশাপাশি জড়িয়ে পড়েন রাজনীতিকে এবং অচিরেই পরিণত হন বিভাগপূর্ব বাংলার অন্যতম প্রধান রাজণৈতিক ব্যক্তিত্বে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী… এমনিতরো নানা রাজনৈতিক শীর্ষপদে যেমন অধিষ্ঠিত হয়েছিলেন তিনি, তেমনি পাকিস্তানি কারাগারের পীড়নও সইতে হয়েছিল তাঁকে। তাঁর অনেকানেক রাজনৈতিক সিদ্ধান্তই বিতর্কের ঊর্ধ্বে নয়, তেমনি তাঁর ব্যক্তিজীবন নিয়েো প্রচলিত নানা গল্পকথা। দু’হাতে যেমন উপার্জন করেছেন, ব্যয়েও ছিলেন তেমনি অকুণ্ঠ। অভিজাত জীবনরীতিতে যেমন অভ্যস্ত, তেমনি স্বচ্ছন্দ ছিলেন সাধারণ জনজীবনের ধারাতেও। পাকিস্তানের বঙ্কিম আর ন্যূনতম মৌলিক মানবাধিকার-বিরোধী রাজনীতির পট-পরিসরে মৃত্যুর আগ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য তাঁর নিবেদিতপ্রাণ প্রয়াস দেশবাসীর চিত্তে স্থায়ীভাবে খোদিত রয়েছে। এই গ্রন্থের লেখক, সেইকালের তরুণ ছাত্রনেতা মাহমুদ নূরুল হুদা। ১৯৪২ সাল থেকে হোসেন শহীদ সোহরাোয়ার্দীর রাজনৈতিক সচিব হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেন। সেই সুবাদে এই ব্যক্তিত্বকে ঘনিষ্ঠভাবে জানা ও দেখার দুর্লভ সুযোগ হয়েছিল তাঁর। সেই ঘনিষ্ঠ অবলোকনের কথাই এখানে তিনি বিবৃত করেছেন। সেই সঙ্গে তুলে ধরেছেন সোহরাোয়ার্দীর জীবন ও কর্ম এবৎ তৎকালীনরাজনীতির বহুকেৌণিক পরিচয়। ইতিহাস-কথা ও ব্যক্তিগত স্মৃতিচারণ- এই দুয়ের সঙ্গমে আকর্ষণীয় এই গ্রন্থ অদূর ইতিহাসের এক অপরিহার্য দলিল।

জীবনের গান গাই
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
গণমানুষের গান ও নজরুলের গান গেয়ে দেশবাসীর হৃদয়মন জয় করেছিলেন শেখ লুতফর রহমান বহু আগেই। শারীরিক প্রতিবন্ধকতা তিনি যেমন বরাবর তুচ্ছ করেছেন তেমনি জীবনের কোনো বাধাই কখনো গ্রাহ্যের মধ্যে আনেন নি। মুসলিম পরিবারের সংস্কারের গণ্ডি ভেঙে গান শেখবার তাগিদে এসেছিলেন কলকাতায়। ধ্রুপদী সঙ্গীত শিক্ষাগ্রহণের পাশাপাশি গণনাট্য সংঘের সঙ্গে যোগাযোগ তাঁর ভেতর সঞ্চার করে ভিন্নতর এক বোধ। শিল্পের সাধনা ও শিল্পীর সামাজিক দায়, উভয় বিষয়েই নিষ্ঠাব্রতী হয়ে ওঠেন তিনি। পাকিস্তানি যুগের প্রথমদিককার তমসাচ্ছন্ন দিনে তাঁর সাহসিক গণসঙ্গীত দেশবাসীর জন্য বিশেষ উদ্দীপনা যুগিয়েছে। এক্ষেত্রে তিনি পালন করেছেন পথিকৃতের ভূমিকা। আমাদের বিগত দশকগুলোর আন্দোলন-প্রতিবাদের সঙ্গে যে গানগুলোর নিবিড় যোগ তেমন বহু গানের সুরকার হচ্ছেন তিনি। সুকান্ত-সিকান্দার আবু জাফরের কবিতায় সুরারোপে যে দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন তা তুলনারহিত। এই গুণী শিল্পী এখানে বলেছেন তাঁর সঙ্গীতজীবনের কথা, যে শিল্পসাধনার সঙ্গে মিলেমিশে আছে এই বাংলার মানুষের মুক্তির নানামুখী প্রয়াস। ফলে এই বই যেমন সঙ্গীতের কথা, তেমনি জীবনেরো কথকতা।

অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য
Original price was: 250.00৳.187.50৳Current price is: 187.50৳.
সৈয়দ নাজমুদ্দীন হাশেম আপন চেনাজানা মানুষজনের প্রতিকৃতি রচনা করেছেন বৈদগ্ধময় ভাষারূপের মাধুর্যে। তাঁর দীর্ঘ জীবনাভিজ্ঞতা, গভীর মননশীলতা ও একান্ত কল্যাণবোধে জারিত হয়ে শিল্পের, সাহিত্যের, সমাজের ও রাজনীতির পুরোধা-পুরুষেরা উদ্ভাসিত হয়েছেন নতুনতর মাত্রায়। অন্তরঙ্গ জীবনচিত্র রচনার পাশাপাশি ওইসব ব্যক্তির কাজের আলোকসম্পাতী মূল্যায়ন প্রতিটি রচনাকে করে তুলেছে ভাবসমৃদ্ধ। কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ, সাংবাদিক জহুর হোসেন চৌধুরী, সৈয়দ নুরুদ্দিন, অর্থনীতিবিদ আখলাকুর রহমান, কবি সানাউল হক, শিল্পী সুলতান, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ নানাজনের ছবি এঁকেছেন তিনি। সর্বোপরি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে সুদীর্ঘ রচনা, ‘শেখের সমসাময়িক’ হিসেবে এক অসাধারণ প্রতিকৃতি আমাদের উপহার দিয়েছে লেখক। মামুলি বইয়ের স্রোতোধারা থেকে আলাদা এই গ্রন্থ ফিরে ফিরে পড়বার ও ভাবনার উপাদানে ঠাকা, সত্যিকার অর্থেই যা ব্যতিক্রমী।

-93%
জীবন মরণ
Original price was: 1,250.00৳.94.00৳Current price is: 94.00৳.
রশীদ করীম আমাদের প্রবীণতম ও প্রধানতম কথাসাহিত্যিক। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে তাকিয়েছেন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোর দিকে। দিনলিপি নয়, সমাজেতিহাস নয়, তিনি বরং বলতে চেয়েছেন কিছু মানুষের কথা, তাঁর আপনজন, বল্যাসখী, ভাই-বন্ধু-আত্মীয়দের কথা এবং সেই সূত্রে চল্লিশের দশকের কলকাতার বিকাশশীল মুসলিম মধ্যবিত্ত ও অভিজাতজনের কথা। একে তিনি বলেছেন তাঁর সোয়ান-সঙ্, মরালগীতি, বিষণ্নতার রেশ বহন করা শেষ জীবনের গান। খ্যাত-অখ্যাত অনেক ব্যক্তি-মানুষের কথা বলেছেন রশীদ করীম, যাঁদের সান্নিধ্য তাঁর জীবন-দৃষ্টিভঙ্গি গড়ায় সহায়ক হয়েছে। সেই সুবাদে আমরা এক হারিয়ে যাওয়া যুগের রূপ-রস-বর্ণ-গন্ধময় পরিচয় লাভ করি। জীবনের প্রতি পরম ভালোবাসা সকল তুচ্ছতাকে কেমন মহিমময় করে তোলে, জীবন মরণ’, সেই সত্যেরই আরেক ভিন্নতর উদ্ভাসন, এক অনুপম সাহিত্য-গ্রন্থ।

জীবনস্মৃতি – দ্বিতীয় খণ্ড
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
শরদিন্দু দস্তিদার বিপুল অভিজ্ঞতায় সমৃদ্ধ অশেষ শ্রদ্ধাভাজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর জীবনস্মৃতির। প্রথম পর্বে তিনি বলেছিলেন তিরিশের দশকের গোড়া থেকে একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অবধি রাজনৈতিক উত্তালতার কথা। বর্তমান গ্রন্থে নিবেদিত হয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের তিন দশকের পথ-পরিক্রমণকালে অর্জিত অভিজ্ঞতা। বামপন্থার সঙ্গে তাঁর আবাল্য যোগ, স্বীয় মতাদর্শে তিনি বরাবর একনিষ্ঠ এবং রাজনৈতিক সততায় তাঁর তুলনা খুঁজে পাওয়া সমকালে একান্ত দুর্লভ। এমন একজন মানুষের দৃষ্টিকোণ থেকে সমকালীন রাজনীতির গতিধারার বিশ্লেষণ ও আপন জীবনাভিজ্ঞতার বয়ান সব ধরনের পাঠকের জন্য বড় এক পাওয়া। অকপটে তিনি বলেছেন অনেক কথা, আত্ম-সমালোচনাতেও দ্বিধা বোধ করেন নি, আরও পেশ করেছেন স্বীয় মতাদর্শিক দল ও সাথিদের প্রয়াসের সবিস্তার বিবরণী। রাজনৈতিক দর্শনে থাকতে। পারে ভিন্নতা ও পার্থক্য, কিন্তু সেসব অতিক্রম করে পাঠক এখানে পাবেন একজন ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনের ভাষ্য, যা যোগান দেবে অনেক তথ্যের এবং সেই সঙ্গে চিন্তা ও উপলব্ধির অনেক খোরাক।

ঋত্বিককে শেষ ভালোবাসা

ঋত্বিক ঘটক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি-পুরুষ, ক্রুদ্ধ আবেগপ্রবণ প্রতিভাবান এক মানুষ, বাধাবন্ধনহীন উদ্দাম জীবনের মোমবাতি দু’দিকেই পুড়িয়েছিলেন যিনি। এমনি এক ঋত্বিকের পরিচয় সবাই জেনে এসেছেন এতোকাল। তার বিপরীতে প্রথমবারের মতো এখানে মেলে ধরা হলো ঋত্বিকের বাল্য-কৈশোর ও যুবা বয়সের পারিবারিক পটভূমির অন্তরঙ্গ ঘরোয়া ছবি। ঋত্বিকেরই যমজ বোন প্রতীতি দেবী, ভাইয়ের প্রতি স্মৃতি-তর্পণ হিসেবে নিবেদন করেছেন এই গ্রন্থ। ভিন্ন এক জীবনচিত্র আমরা পাই এখানে, বিত্ত ও চিত্তের ভৈববে সমৃদ্ধ ভরাট সংসারে এক কিশোরের বেড়ে-ওঠা, তরুণ মনে সমাজের বঞ্চনা ও অসঙ্গতির অভিঘাত, সর্বোপরি দেশভাগের বেদনাদীর্ণ ঘটনাস্রোতে দিকভ্রষ্ট জীবন- এই সবের মধ্য দিয়ে ফুটে উঠেছে সম্পূর্ণ আলাদা এক ঋত্বিকের ছবি। ঋত্বিক-জীবনের এই অচেনা দিককে না জানলে শিল্পী ঋত্বিককে জানা কখনো পূর্ণতা পাবে না। প্রতীতি দেবী বর্তমান গ্রন্থে কেবল তাঁর প্রাণের ভাইয়ের কথাই বলেন নি, ঋতিবেকের প্রাণের কথাই ফুটে উঠেছে এই নিবিড় ও অসাধারণ স্মৃতিচিত্রণে।

কখনো চম্পা কখনো অতসী-স্মৃতিকথন
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
সর্বজনশ্রদ্ধেয় সংস্কৃতিবেত্তা, সাহিত্য-বিশ্লেষক, মার্ক্স্বাদী নন্দনতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রণেশ দাশগুপ্ত জীবন-সায়াহ্নে উপনীত হয়ে ফিরে তাকিয়েছেন অতিক্রান্ত পথের দিকে। বিশ শতকের দ্বিতীয় দশক থেকে তার বেড়ে-ওঠা পর্বের সূচনা এবং কৈশোর অতিক্রান্ত হতে না হতেই শুরু হয় রাজনীতির পাঠ গ্রহণ। সেই সঙ্গে চলে সাহিত্য ও সংস্কৃতির অধ্যয়ন। ফলে উপমহাদেশীয় সমাজ, সংস্কৃতি ও রাজনীতির দীর্ঘকালীন নিবিড় পর্যবেক্ষক তিনি। বর্তমান স্মৃতিকথন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোকে কেন্দ্র আবর্তিত, আত্মকথনে পরাঙ্মুখ এক জ্ঞানতাপসের এই স্মৃতিচারণ বহুমাত্রিক তাৎপর্যে উজ্জ্বল। টুকরো টুকরো অনেক ঘটনার মধ্য দিয়ে মানুষ রণেশ দাশগুপ্তকে যেমন আমরা পাই, তেমনি পেয়ে যাই বৃহত্তর সমাজ-সত্যের ইশারা। হীরক-খণ্ডের মতো দ্যুতিময় এই গ্রন্থ আমাদের সবার জন্য এক পরম পাওয়া।

জীবন যেমন দেখেছি
Original price was: 250.00৳.187.50৳Current price is: 187.50৳.
বিশ শতকের বাংলা যে আলোড়িত সময়প্রবাহের মধ্য দিয়ে পার হয়েছে তার বহুমাত্রিক বৈশিষ্ট্য অনুধাবনের জন্য চাই বহুবিধ অন্বেষা ও বিচার-বিশ্লেষণ। সমাজতাত্ত্বিকের পর্যালোচনা যেমন এক্ষেত্রে জরুরি, অর্থনৈতিক বিশ্লেষণ অতীব গুরুত্ববহ, তেমনি ব্যক্তিগত স্মৃতিচিত্রণের মাধ্যমে ফুটে ওঠে সমাজের আরেক অন্তরঙ্গ ছবি। আর এই স্মৃতিকাহিনী যদি লেখেন কৃতী অর্থনীতিবিদ, স্বাদেশিক জীবনের সঙ্গে যুক্ত হয় আন্তর্জাতিক অভিজ্ঞতা, তবে তার মাত্রাই হয়ে ওঠে অনেক ব্যাপক ও বিশিষ্ট। কৃতী অর্থনীতিবিদ রেজাউল হক খোন্দকার সোনারগাঁয়ের গ্রামে বড় হয়ে উঠেছেন একান্ত আটপৌরে জীবন-পরিবেশে। স্কুল শিক্ষা সমাপন করে সেখান থেকে আসেন ঢাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে। আপন কৃতির স্বাক্ষর রেখে তিনি জীবনের পথ তৈরি করে নেন নিজের জন্য। পঞ্চাশের দশকের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। শিক্ষকতা করেছেন ঢাকা এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রতিষ্ঠানের পত্তনকালে। উচ্চপদে ছিলেন প্ল্যানিং কমিশনে এবং পরে দেশান্তরী হয়ে কর্মনির্বাহ করেন বিশ্বব্যাংক ও ইউএনডিপিতে দেশছাড়া হলেও দেশের সঙ্গে নাড়ির যোগ কখনোই ছিন্ন হতে দেন নি। দীর্ঘ কর্মকাল শেষে জীবনাভিজ্ঞতার যে স্মৃতিরূপ তিনি মেলে ধরেছেন বর্তমান গ্রন্থে সেটা তাই যেমন সুখপাঠ্য তেমনি গভীর ভাব-উদ্রেকী। জীবনকে যেমন দেখেছেন লেখক তা আমাদের সমাজসত্যের এক ভিন্নমাত্রিক উদ্ভাসন, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ইতিহাসের পথ পরিক্রমণের চলচ্ছবি।

স্মৃতির পাতায় জীবনের রেখাচিত্র

মেহের কবীর শিক্ষার আলোকপ্রাপ্তা বিদ্যোৎসাহী কর্মোদ্যোগী সংবেদনশীল নারী। বিশ শতকের দ্বিতীয় দশকে শিক্ষানুরাগী উদারবাদী মুসলিম পরিবারে জন্ম নেয়ার সুবাদে উচ্চশিক্ষার সোপান অতিক্রমের সুযোগের তিনি সদ্ব্যবহার করেছিলেন অতীব কৃতিত্বের সঙ্গে। বাঙালি মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষাগ্রহণে ও শিক্ষা প্রসারে যাঁরা অগ্রগণ্য তিনি তাঁদের একজন। দীর্ঘ কর্মজীবনে বহু দায়িত্ব নির্বাহ করেছেন সুচারুভাবে, জড়িত ছিলেন বিবিধ সামাজিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে। এর পাশাপাশি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর জীবনসঙ্গ হিসেবে এবং আপনজনদের বিশাল পারিবারিক গণ্ডিতেও তিনি বাইরের সঙ্গে ঘরের মিল রচনা করেছেন সার্থকভাবে নিজ জীবনাভিজ্ঞতার কথা নম্রকণ্ঠে অন্তরঙ্গ ভঙ্গিতে তিনি এখানে বর্ণনা করেছেন। ফলে এই গ্রন্থ যেমন তাঁর নারীসত্তা ও ব্যক্তিত্বের উন্মোচনের ছবি মেলে ধরে, তেমনি বিপুল সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে নিষ্ঠাবতী ও ঋজুচেতনার এক নারীর দীর্ঘ পথ অতিক্রমের সুবাদে পরিবর্তমান সামাজিক পটভূমিকার পরিচয়ও প্রদান করে। সাদামাটা ঘরোয়া ভঙ্গিতে বলা এই আত্মকথন তাই বহন করছে বহুমাত্রিক তাৎপর্য। এখানে আমরা দেখতে পাই কৃতী এক নারীর অন্তর্চ্ছবি এবং সেই সুবাদে বাংলাদেশের নারীসমাজের জাগরণ ও সামাজিক ইতিহাসের প্রতিফলন। মেহের কবীরের জীবনকথা তাই অজান্তেই ব্যক্তি-পর্যায় অতিক্রম করে হয়ে পড়েছে সমাজসত্যের আখ্যান।

এবং তারপর
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
'মধ্যরাতের অশ্বারোহী' পর্যায়ে ট্রিলজি রচনা ও প্রকাশে ক্ষান্ত হওয়ার কথা ছিল ফয়েজ আহমদের সমাজ ও রাজনীতি-বিষয়ক অনন্যধারার আত্মকথনের। কিন্তু প্রায় ছয় দশকের জীবনাভিজ্ঞতা থেকে বলার কথা তো অনেক থেকে যায় স্মৃতির ভাণ্ডারে, তাছাড়া বিস্মৃতি থেকে জেগে উঠে জীবনের চলার পথে অর্জিত বহু অভিজ্ঞতা, সর্বোপরি থাকে আগ্রহী পাঠক ও রসগ্রহীতাদের তাগিদ। তাই ত্রিখণ্ডের পরও যোগ হয় আরো কিছু কথা, গ্রন্থনামেও সেই শেষের পরের কথকতার ছাপ, 'এবং তারপর'। আমাদের জন্য এই গ্রন্থ হয় এক উপরি-পাওনা, শেষ হয়েও শেষ না হওয়ার আনন্দবাহক। রসধারায় সিক্ত করে সহজিয়া ভঙ্গিতে পরম আকর্ষণীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক বিলোড়নের ছবি এঁকে চলার ধারায় আমরা এখানে পাই আরো প্রাজ্ঞ ও গভীরতর বোধসম্পন্ন ফয়েজ আহমদকে, অনেক চেনা মানুষটির জীবন- সাধনার অন্তরালের কিছু ছবিও এখানে চকিতে ভেসে ওঠে, রসমণ্ডিত রচনার আপাতবাস্তবের আড়ালে বেদনা ও উপলব্ধির এই অনুপম মিশেল বর্তমান গ্রন্থকে করে তোলে একই সঙ্গে সুখপাঠ্য ও ভাবনা- উদ্রেককারী। এমন বই ফয়েজ আহমদের কলম ছাড়া আর কোনোভাবে মিলবে না।

নন্দনে নন্দিনী
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
‘মধ্যরাতের অশ্বারোহী’ গ্রন্থ যে অনন্য রচনাধারার পরিচয় মেলে ধরেছিল তার তৃতীয় পর্ব ’নন্দনে নন্দিনী’র মাধ্যমে সেই ত্রিখণ্ড বা ট্রিলজির মালা গাঁথা সম্পন্ন হলো। স্মৃতিকথা নয়, সাংবাদিকতা কিংবা রাজনীতির প্রত্যক্ষদর্শী ভাষ্য নয়, আত্মোপলব্ধির পরিচয় মেলে ধরার জন্য অনন্য এক কাঠামো ও ভঙ্গি খুঁজে ফিরছিলেন ফয়েজ আহ্মদ এবং সেই বিশিষ্ট কথ্যভঙ্গি যে তিনি সার্থকভাবে আয়ত্ত করতে পেরেছেন ’মধ্যরাতের অশ্বারোহী’ সৃষ্ট আলোড়ন ও আগ্রহ থেকে তা উপলব্ধি করা যায়। সেই ধারাবাহিকতায় তিনি এবার বলেছেন গভীরতর জীবনোপলব্ধির কথা, যেখানে রাজনৈতিক মত-পার্থক্য ছাপিয়ে জেগে ওঠে দরদি মনের ঔদার্য, সমাজসত্য মেলে ধরার পাশাপাশি পরিস্ফুট হয়ে নিবিড়তম ব্যক্তিগত অনুভূতি। আশ্চর্য সংযম ও পরিমিতি নিয়ে অনেক না-বলা কথা এবার বলেছেন লেখক, বাল্যের পারিবারিক ও সামাজিক আবহের বিভিন্ন রসমণ্ডিত কাহিনী উপস্থাপন করেছেন, শেখ মুজিবর রহমানসহ ঘনিষ্ঠ অথচ ভিন্নপথযাত্রী ব্যক্তিত্বদের জীবনের বিভিন্ন ঘটনার সুবাদে অনুপম প্রতিকৃতি তিনি এঁকেছেন। সর্বোপরি পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের নিবিড়তম অনুভূতির যে পরিচয় মেলে দেয় আমাদের সামনে। হাস্য-পরিহাসময় ঝলমলে গল্পকথার সূত্রে সমাজ ও ইতিহাসের ব্যাপ্তি যেমন প্রকাশ পায়, তেমনি আনন্দ ও বেদনার গভীরতর ব্যঞ্জনা ব্যক্তিমানবের গহিনলোকে নিয়ে যায় আমাদের। এমনি বিরল গ্রন্থপাঠ যে-কোনো পাঠকের জন্য আলাদা অভিজ্ঞতা, যা বয়ে আনে জীবনচেতনার প্রসারতা। ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘সত্যবাবু মারা গেছেন’ এবং ‘নন্দনে নন্দিনী’ অনন্য ট্রিলজি হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে আমাদের সৃষ্টিশীল রাজনৈতিক সাহিত্যে।

-26%
সত্যবাবু মারা গেছেন
Original price was: 350.00৳.262.00৳Current price is: 262.00৳.
‘মধ্যরাতের অশ্বারোহী’ গ্রন্থপ্রকাশ যে আলোড়ন সৃষ্টি করে, ব্যাপক পাঠকসমাজে যেভাবে সমাদৃত হয় তা ফয়েজ আহ্মদকে এর পরবর্তী পর্ব রচনায় অনুপ্রাণিত করে এবং ১৯৮৪ সালে প্রকাশিত হয় ‘সত্যবাবু মারা গেছেন’; সেই অননুকরণীয় গল্পভঙ্গিতে উপস্থাপিত সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন কাহিনীর উদ্ভাসন। বৈঠকী গল্পকথার চিত্তাকর্ষক ভঙ্গি ও স্বাদু গদ্যের মিশেলে অনতিদীর্ঘ বিভিন্ন রচনার মধ্য দিয়ে জীবনাভিজ্ঞতার যে মালা লেখক গেঁথে তুলেছেন তার আপাতসারল্যের আড়াল রয়েছে অনেক গভীর জীবনসত্যের প্রকাশ, তবে কাহিনীতে যেমন ইঙ্গিত-ধর্মিতা, লেখকের বক্তব্যেও তেমনি রয়েছে প্রচ্ছন্নতা। এইসব গল্পকথার রসস্রোতে ভেসে যেতে যেতে পাঠক ক্রমশ উপলব্ধি করেন তিনি মুখোমুখি হচ্ছেন অনেক গভীর জীবনসত্যের এবং স্বদেশ ও স্ব-সমাজের চারিত্র্য, এর নেতা ও কুশীলবদের সাবলতা-দুর্বলতা, সাফল্য-ব্যর্থতা মিলিয়ে গোটা মানবভাগ্যের পরিচয় তিনি লাভ করছেন আরো নিবিড়ভাবে। বাক্-কুশলতাকে রচনাদক্ষতায় পরিণত করা খুব সহজ কাজ নয়, সেই চেষ্টায় অনুপম সাফল্যের সাক্ষ্যবহ প্রতিটি রচনা আমাদের কৌতুক ও হাস্যরসের ছলে তীক্ষ্ণ জীবনজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করায় এবং আনন্দরসের অবগাহন করতে করতে আমরা অনুভব করি অন্তঃসলিলা বেদনার ধারা, বিদীর্ণ হই নানা জিজ্ঞাসা ও প্রশ্নজালে এবং এভাবেই নিজেদেরকেই জানতে পারি আরো গভীরভাবে। মধ্যরাতের অশ্বারোহীর খুরের শব্দ মিলিয়ে গেলেও বুকের মধ্যে জেগে থাকে চেনা-অচেনা, বোঝা না-বোঝার এক বোধ, দূরবর্তী এক বিশালতার হাতছানি, যা প্রকৃত সাহিত্যেরই অবদান এবং এখানেই গ্রন্থের সার্থকতা।

মধ্যরাতের অশ্বারোহী (ট্রিলজির প্রথম পর্ব)
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
পঞ্চাশের দশকের গোড়ায় ফয়েজ আহ্মদের সাংবাদিক জীবনের শুরু। ঢাকা তখন এক জায়মান প্রাদেশিক শহর, মহানগরীর ব্যাপ্তি অর্জন করে নি বটে, তবে একেবারে নিস্তরঙ্গ নয়। পূর্ব বাংলার জনজীবনে ঘটে চলছিল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা পরিবর্তন, ছোট ছোট যেসব ঘটনার তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। দেশভাগ পরবর্তী এইসব বাস্তবতার সাক্ষাী মধ্যরাতের এক অশ্বারোহী, দৈনিক পত্রিকার তরুণ ও উদ্যোগী সংবাদকর্মী, পত্রিকার শেষ মুহূর্তের সকল কাজ শেষে নির্জন রাতে যিনি শহরের রাস্তা দিয়ে ফেরেন ডেরায় আর ঝুলিতে জমা হতে থাকে দৈনন্দিন তাজা খবরের আড়ালের অনেক অবলোকন ও অভিজ্ঞতা। অনেক বছর পর, অননুকরণীয় এক গদ্যভাষায়, বৈঠকী মেজাজে, সহজিয়া গল্পকথার ভঙ্গিতে জীবনের সেইসব নিবিড় উপলব্ধির কথা মেলে ধরলেন এই প্রথিতযশা সাংবাদিক, বামপন্থায় সমর্পিত উদ্যাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহ্মদ এবং ১৯৮২ সালে প্রকাশিত ’মধ্যরাতের অশ্বারোহী’ অচিরেই জয় করলো পাঠকের মন ও ভাবুকজনের হৃদয়। দীর্ঘ সাংবাদিক জীবনের কর্মধারায় রাজনৈতিক ও সামাজিক অসংখ্য ঘটনা দেখেছেন মঞ্চের একেবারে পাশ থেকে যেমন, তেমনি পর্দার আড়াল থেকেও। এই অভিজ্ঞতার ঝাঁপি তিনি মেলে ধরেছেন সাংবাদিক-সুলভ নৈর্ব্যক্তিকতা থেকে পাঠকচিত্তের আগ্রহ-জাগানিয়া কথনভঙ্গিতে। আসর-মাতানো গল্পের ভাণ্ডারি হিসেবে পরিচিত লেখক রপ্ত করেছেন উপযুক্ত রচনা দক্ষতা, গুরুগম্ভীর বিশ্লেষকের ছদ্মাবরণ বর্জন করেছেন সম্পুর্ণভাবে। বিভিন্ন গল্পকথার সূত্রে তিনি পরিবর্তমান সময়, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কে যে গভীর উপলব্ধি ও ভাবনাসঞ্চারী বোধের ছাপ রেখে যান তা ’মধ্যরাতের অশ্বারোহী’কে করে তুলেছে অনন্য। একই সঙ্গে রসসঞ্চারী ও সমাজ-ভাবনার পরিচয়বহ এই গ্রন্থ আমাদের কালের এক শ্রেষ্ঠ সম্পদ হিসেবেই চিহ্নিত হওয়ার দাবিদার।

কাল নিরবধি
Original price was: 900.00৳.675.00৳Current price is: 675.00৳.
আনিসুজ্জামান (জন্ম ১৯৩৭) বলেছেন নিজের জীবনের কথা, পরিপার্শ্বের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ায় তাঁর বেড়ে-ওঠা, শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান-পর্বের কাহিনী, ব্যক্তিজীবন, পরিবার, বন্ধুবৃত্ত, শিক্ষকমণ্ডলী ছাপিয়ে যা পৌছেঁ যায় বৃহত্তর সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ভূমিতে। এই সুবাদে ফুটে ওঠে সময় ও সমাজের পরিবর্তনময়তার ছবি, কেবল ঋদ্ধবান এক অবলোকনকারীর দৃষ্টিতে নয়, মহত্তর এক অংশীর বয়ানে, যিনি ইতিহাসকে প্রত্যক্ষ করেছেন নিবিড়ভাবে, তার চেয়েও গভীরভাবে চেয়েছেন ইতিহাস পাল্টে দিতে। দেশভাগপূর্বকাল থেকে এই স্মৃতিভাষ্যের শুরু, কিংবা বলা যায় তারও আগে, বঙ্গীয় মুসলিম মধ্যবিত্ত সমাজে আধুনিক শিক্ষার অভিঘাতে সৃষ্ট আলোড়ন থেকে জন্ম নেয়া আপন পারিবারিক পরিমণ্ডল থেকে কথকতার সূচনা। বালকের চোখে আমরা দেখি কলকাতার এক উদার পরিবেশ কীভাবে দুলে ওঠে সংঘাত ও হানাহানির খণ্ডিত চেতনায়, দেশভাগের পর ঢাকার জীবন তাঁকে ঠেলে দেয় ঝড়ের চোখের কেন্দ্রবিন্দুতে এবং তিনি বহুব্যাপ্তভাবে সেই উত্তাল সময়ের মধ্যে নিজেকে ছাড়িয়ে দেন। ভাষা আন্দোলন, সাহিত্য সম্মেলন, বুদ্ধিবৃত্তিক জাগরণ ইত্যাদি ভাবগত আলোড়নের সমান্তরালে বয়ে চলে স্বাধিকার চেতনাদীপ্ত জাতীয় রাজনৈতিক আন্দোলন, এসবের সঙ্গেই তাঁর যোগ ছিল নিবিড়। আবার উচ্চশিক্ষা গ্রহণকল্পে বিদেশে অবস্থানকালে সমকালীন আন্তর্জাতিক প্রেক্ষাপট তাঁর অভিজ্ঞতায় বিপুল ছাপ এঁকে যায়। জীবন-পথ পরিক্রমণে সদা-সর্বদা তিনি বহন করেছেন দেশ ও মানুষের জন্য প্রবল ভালোবাসা, সম্পৃক্ত হয়েছেন বহুবিধ জাগরণী কর্মকাণ্ডে। সারল্য, মাধুর্য ও কেৌতুকের সঙ্গে ব্যক্তিজীবনের অন্তরঙ্গ ঘরোয়া গল্পকথার মধ্য দিয়ে তিনি মেলে ধরেন স্বদেশ ও স্ব-সমাজের বিশাল পরিধি, ব্যক্তিকে অবলম্বন করে ব্যক্তি সত্তার বাইরে এমন এক মহাব্যাপ্তি যেখানে আমরা অনুভব করি কালের নিরবধি প্রবাহ, পরিবর্তমান যুগ ও সময়ের পরম্পরা। ফলে তাঁর রচনা নিছক স্মৃতিগ্রন্থ হয়ে থাকে নি, হয়েছে এক মহাগ্রন্থ নিজেদের জানা ও চেনার। এমন স্মৃতিভাষ্য যে-কোনো সাহিত্যেরই চিরায়ত সম্পদ।

নোয়াখালী : ১৯৪৬
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
১৯৪৬ সাল বাংলার ইতিহাসের এক উত্তাল সময়। ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং তৎপরবর্তী দাঙ্গা-হাঙ্গামায় বিপর্যস্ত হয়েছিল মানবভাগ্য। নোয়াখালী ও বিহারের প্রত্যন্ত অঞ্চলে জ্বলে উঠেছিল আগুন, বয়ে দিয়েছিল নীরিহ মানুষের রক্তস্রোত, হিন্দু-মুসলিম সাধারণজনের জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার। সেই কঠিন সময়ে শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে প্রত্যন্ত নোয়াখালীর গ্রামে উপস্থিত হয়েছিলেন গান্ধীজি, দুর্গত হিন্দুদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। পরে তিনি গিয়েছিলেন বিহারে, দুর্গত মুসলমানদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। নোয়াখালীতে আরো জড়ো হয়েছিলেন নানা স্থান থেকে আগত সমাজকর্মী, তাঁদের একজন সিলেটের সুহাসিনী দাস, ১৯৪৬ সালের ডিসেম্বরে যিনি এসেছিলেন নোয়াখালী, কাজ করেছিলেন পরের বছরের মার্চ মাস পর্যন্ত। তাঁর সেই সময়ের ডায়েরিতে প্রতিদিনের কর্মকাণ্ডের বিবরণী লিপিবদ্ধ করেছিলেন। সেই ডায়েরি সম্পাদনা করে ভূমিকা, টীকাভাষ্যসহ বর্তমান গ্রন্থ প্রস্তুত করেছেন তরুণ গবেষক দীপংকর মোহান্ত। সেই সুবাদে আমরা পাই ইতিহাসের এক টালমাটাল সময়ের বাস্তব ছবি, যখন একদিকে লুপ্ত হয়েছিল মানবিক অনুভূতি ওসৌভ্রাতৃত্ব, আরেকদিকে চলেছিল মানবতার উত্থানের আয়োজন। মানুষের মানবিক হয়ে োঠার সেই নিরন্তর সাধনারই দলিল নোয়াখালী : ১৯৪৬।