আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

সেকালের গৃহবধূর ডায়েরি

Original price was: 150.00৳.Current price is: 112.50৳.
নিছক কোনো গৃহবধূর ডায়েরি তো নয়, এ-হচ্ছে জীবন ও সমাজের অনুপম চিত্রমালা। আপন খেয়ালের বশেই বাল্যজীবনের স্মৃতিচারণ করেছেন মনোদা দেবী, গত শতকের শেষের দিকের পূর্ববঙ্গীয় সমাজ যে সুবাদে তার রূপরসগন্ধ নিয়ে পরিস্ফুটিত হয়েছে। বরিশাল, ঢাকা ও বিক্রমপুরের গ্রামজীবনের পটভূমিকায় সচ্ছল ঘরের কন্যার এই আখ্যান আমাদের নিয়ে যায় হারিয়ে যাওয়া এক জীবনের গভীরে, যে-জীবন আবৃত হয়েছে বিস্মৃতি ও বিভ্রমের তলায়, কিন্তু যার সঙ্গে আমাদের নাড়ির যোগ কোনোভাবেই ছিন্ন হওয়ার নয়। মনোদা দেবীর স্মৃতিচিত্রের হাজারো খুঁটিনাটি, বরিশালের কুঠিবাড়ি ও জাহাজ ভ্রমণ, ঢাকার ইডেন স্কুল, মহরম-জন্মাষ্টমীর উৎসব, লোকায়তিক বিবাহানুষ্ঠানের সবিস্তার বর্ণনা আমাদের কেবল স্মৃতিরসে আপ্লুত করে না, সমাজ ও সংস্কৃতিভাবনার অজস্র উপাদানেরও যোগান দেয়। স্মরণ সূত্রে এক গৃহবধূ তাই স্মরণীয় গ্রন্থ উপহার দিয়েছেন আমাদের।

রোকেয়া-জীবনী

রোকেয়া সাখাওয়াৎ হোসেন সম্পর্কে আগ্রহ যেমন দিন দিন বাড়ছে, তাঁর সম্পর্কে বিভিন্ন গবেষণা ও তাঁর ওপর রচিত গ্রন্থের সংখ্যাও তেমনি বৃদ্ধি পাচ্ছে। রোকেয়ার প্রথম পূর্ণাঙ্গ জীবনী রচনা করেছিলেন শামসুন নাহার মাহমুদ, আজ থেকে আশি বছরেরও আগে। সুন্দর আটপৌরে ভঙ্গিতে তিনি শুনিয়েছেন রোকেয়ার কথা। এককালে বিপুল জনপ্রিয়তা-ধন্য এই গ্রন্থ রোকেয়ার জীবনী হিসেবে এখনও অপ্রতিদ্বন্দ্বী রয়ে গেছে। দীর্ঘকাল পর প্রকাশিত এই নতুন মুদ্রণ পাঠকসমাজের সঙ্গে নতুন করে পরিচয় ঘটাবে রোকেয়ার। নারী অধ্যয়ন গ্রন্থমালায় এটি নিঃসন্দেহে এক চিরায়ত সংযোজন।

সেকালের কথা

অর্ধশতাব্দীরও অধিকাকাল জুড়ে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক-রাজনৈতিক নানামুখী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন শ্রীযুক্তা আশালতা সেন। স্বদেশী যুগে সমাজহিতৈষণার যে দীক্ষা তিনি গ্রহণ করেছিলেন আজীবন একাগ্রচিত্তে তা পালন করে গেছেন। দেশভাগের পরবর্তী তমসাচ্ছন্ন দিনে পূর্ব্ববঙ্গে নারীসমাজের কল্যাণে তিনি পালন করেন অগ্রবর্তী ভূমিকা। তিনি, এমন কি সত্তরোর্ধ্ব বয়সেও, ১৯৭১ সালে প্রবাসজীবনে হয়ে ওঠেন বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের পরম নির্ভর। তাঁর কর্মময়া জীবনস্মৃতি বিশ শতকের বাংলার নারী মুক্তি আন্দোলনের একটি তাৎপর্যময় অধ্যায়। নারী অধ্যয়ন গ্রন্থমালায় এক উজ্জ্বল সংযোজন আশালতা সেনের আপনকালের কথা।

বঙ্গমহিলার জাপান যাত্রা

রবীন্দ্রনাথের জাপানযাত্রী প্রকাশেরও আগে ঢাকার উদ্ধার আশ্রমের হরিপ্রভা মল্লিকের জাপান সফরের বিবরণী প্রকাশিত হয়েছিল এই ঢাকা থেকেই। বাংলা ভাষায় জাপান-বিষয়ক সেটাই প্রথম গ্রন্থ। বিয়ের ছয় বছর পর ১৯১২ সালে স্বামীর সঙ্গে জাপান-যাত্রা করেন হরিপ্রভা তাকেদা এবং সেই ভ্রমণ ও চার মাসকাল জাপানবাসের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন বঙ্গমহিলার জাপান যাত্রা গ্রন্থে। প্রকাশের আশি বছরেরও অধিককাল পরে সেই দুষ্প্রাপ্য গ্রন্থটি আবারও বাঙালি পাঠকসমাজের সামনে হাজির করলেন গবেষক-প্রাবন্ধিক মনজুরুল হক। তথ্যপূর্ণ এক ভূমিকায় তিনি তৎকালীন পূর্ববঙ্গ ও জাপানের সমাজের তুলনামূলক বিবরণী প্রদান করে হরিপ্রভার যুগকে পাঠকের সামনে স্পষ্ট করে মেলে ধরার প্রয়াস নিয়েছেন। পরিশিষ্ট হিসেবে সংযোজিত হয়েছে বাংলা সাহিত্য ও সমাজ-বিশ্লেষক কাযুহিরো ওয়াতানাবের মৌলিক নিবন্ধ। সব মিলিয়ে বাঙালি পাঠকের জন্য এক ভিন্নতর অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে এই আশ্চর্য গ্রন্থে।

কখনো চম্পা কখনো অতসী-স্মৃতিকথন

সর্বজনশ্রদ্ধেয় সংস্কৃতিবেত্তা, সাহিত্য-বিশ্লেষক, মার্ক্‌স্‌বাদী নন্দনতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রণেশ দাশগুপ্ত জীবন-সায়াহ্নে উপনীত হয়ে ফিরে তাকিয়েছেন অতিক্রান্ত পথের দিকে। বিশ শতকের দ্বিতীয় দশক থেকে তার বেড়ে-ওঠা পর্বের সূচনা এবং কৈশোর অতিক্রান্ত হতে না হতেই শুরু হয় রাজনীতির পাঠ গ্রহণ। সেই সঙ্গে চলে সাহিত্য ও সংস্কৃতির অধ্যয়ন। ফলে উপমহাদেশীয় সমাজ, সংস্কৃতি ও রাজনীতির দীর্ঘকালীন নিবিড় পর্যবেক্ষক তিনি। বর্তমান স্মৃতিকথন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোকে কেন্দ্র আবর্তিত, আত্মকথনে পরাঙ্মুখ এক জ্ঞানতাপসের এই স্মৃতিচারণ বহুমাত্রিক তাৎপর্যে উজ্জ্বল। টুকরো টুকরো অনেক ঘটনার মধ্য দিয়ে মানুষ রণেশ দাশগুপ্তকে যেমন আমরা পাই, তেমনি পেয়ে যাই বৃহত্তর সমাজ-সত্যের ইশারা। হীরক-খণ্ডের মতো দ্যুতিময় এই গ্রন্থ আমাদের সবার জন্য এক পরম পাওয়া।

নাই বা হল পারে যাওয়া – ৪র্থ পর্ব

প্রজ্ঞা ও মানবিকতা স্নাত গভীর ও প্রসারিত -দৃষ্টিভঙ্গির অধিকারী কবীর চৌধুরীর কর্মমুখর জীবনের অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায় নাই বা হল পারে যাওয়া স্মৃতিগ্রন্থের চতুর্থ পর্বে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে 'সরকারি উচ্চপদে অধিষ্ঠিত থেকে নিষ্ঠার সাথে কর্তব্যপালন "করে আবার তিনি স্বেচ্ছায় ফিরে এসেছেন শিক্ষকতায়, যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। নব-উদ্ভূত দেশের সর্বমুখী বিকাশের তাগিদ মূর্ত করতে আপন ভূমিকা পালন সূত্রে তিনি জেনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানুকে। -শোষাগত দায়িত্ব পালনে তিনি যেমন থেকেছেন নিষ্ঠাবান, তেমনি উদার সমাজবাদী চিন্তার প্রতি তাঁর পক্ষপাতে কখনো চির ধরে নি। ফলে জড়িত হয়েছেন সমাজতান্ত্রিক ধারানুগত বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংস্থার সঙ্গে। কর্মের সুবাদে এবং সামাজিক দায়িত্ব পালনের সূত্রে বহুবার বিদেশ ভ্রমণের সুযোগ ঘটেছে তাঁর। যেমন দেখেছেন দুনিয়ার নানা দিক, তেমনি এসেছেন বহু গুণীজনের সান্নিধ্যে। বর্তমান স্মৃতিপর্বে এইসব অভিজ্ঞতার সবিস্তার বিবরণের মধ্য দিয়ে কেবল জীবনকথা নয়, বিশাল পটভূমিকায় বিশেষ কালের ছবিটিও ফুটে উঠেছে। সহজ ভঙ্গিতে বলে যাওয়া কবীর চৌধুরীর জীবনস্মৃতি তাই পাঠককে ব্যক্তিগত ও বৃহত্তর উভয় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

নাই বা হলো পারে যাওয়া (প্রথম-তৃতীয় পর্ব)

বিদ্যানুরাগ, সাহিত্যানুরাগ, মানবপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থেকে নানামুখি কর্মে ব্রতী রয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সফল জীবনের অধিকারী তিনি, বিপুল অবদান দ্বারা সমাজকে যুগিয়ে চলেছেন অশেষ সমৃদ্ধি এবং নিরন্তর সাধনার মাধ্যমে অর্জন করেছেন অগণিতজনের ভালোবাসা ও শ্রদ্ধা। তাঁর ব্যক্তিজীবন তাই আমাদের সামাজিক রূপান্তরের অংশী এবং স্মৃতিকথার সুবাদে তিনি যখন মেলে ধরেন আপন জীবনের উন্মেষ ও কর্মকাণ্ড, বলেন পারিবারিক, সামাজিক ও কর্মবৃত্তের কথা, তখন একই সঙ্গে আমরা পাই ব্যক্তি ও সমাজের অন্তরঙ্গ পরিচয়। শৈশব থেকে শুরু করে একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত দীর্ঘ সময়পর্বের জীবনকথা বিধৃত হয়েছে তিন পর্বে রচিত এই আত্মকথনে। কালের বিচারে সময়ের যে ব্যাপ্তি তার চেয়ে অনেক বিশাল ইতিহাসের এই পর্বের পরিবর্তনময়তা ও তাৎপর্য। প্রশান্ত চিত্ত ও পরিশীলিত মানসের অধিকারী প্রাজ্ঞজন মৃদৃকণ্ঠে একান্ত ঘরোয়া ভঙ্গিতে বলেছেন আপন কথা। ব্যক্তি, মানুষ ও দেশকালের মধ্যে আমাদের অনায়াসে পরিক্রমণ ঘটে প্রায় অজান্তে কাহিনীর সূত্র ধরে। নাই বা হল পারে যাওয়া স্মৃতিগ্রন্থের ধারায় এক অনন্য সংযোজন, যে গ্রন্থের পাঠ জোগাবে চিত্তের সমৃদ্ধি, আত্মোপলব্ধির উপাদান।

মুক্তিপথের অভিযাত্রী – আমীনূর রশীদ চৌধুরী

‘সিলেটবন্ধু’ হিসেবে পরিচিত আমীনূর রশীদ চৌধূরী কেবল সিলেটের নিরিখে নয়, সমাজসচেতন উদার অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী ব্যক্তিত্ব হিসেবে তিনি গোটা বাংলার সমাজ-সাধনার শক্তিময়তার প্রতিনিধিত্ব করেন। সম্ভ্রান্ত ও আলোকিত মুসলিম পরিবারের এই সদস্য ব্রিটিশ উপনিবেশিক আমলে, ত্রিশ ও চল্লিশের দশকের উত্তাল আন্দোলনের সঙ্গে, ছিলেন নিবিড়ভাবে যুক্ত। স্বদেশী আন্দোলনের তরুণ কর্মী পরে নেতাজী সুভাষচন্দ্র বসুর বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হন। বারংবার কারাভোগ ও নির্যাতন তাঁকে বিন্দুমাত্র টলাতে পারেনি চলার পথ থেকে। পাকিস্তানি দ্বিজাতি-তত্ত্ব্ ও সাম্প্রদায়িক দর্শনের বিরুদ্ধে তিনি ছিলেন সাদা সোচ্চার। সাপ্তাহিক যুগভেরী পত্রিকার প্রকাশনা ও সম্পাদনায় অশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। চা-বাগান শিল্পের পরিচালনা ও বিকাশে তাঁর ছিল নেতৃভূমিকা। সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেন বিশেষ দক্ষতার সঙ্গে এবং এক পর্যায়ে পাক-বাহিনীর হাতে বন্দি হয়ে অশেষ নির্যাতন ভোগ করেন। নিভৃতচারী ও প্রচারবিমুখ এই অনন্য ব্যক্তিত্বের কীর্তিগাথা রচনার ব্রতী হয়েছেন অপূর্ব শর্মা, আমাদের সকলের জন্য মেলে ধরেছেন প্রেরণাদায়ক এক জীবনকথা।

জীবনস্মৃতি-আমার কিছু কথা

মোহাম্মদ নবী কোনো অসাধারণ জীবনের অধিকারী কেউ নন, আবার একেবারে সাধারণ আটপৌরে গার্হস্থ্য জীবনও তাঁর নয়, বলা যায় তিনি সাধারণ হয়েও জীবনাভিজ্ঞতায় অসাধারণ। বাংলার মধ্যবিত্ত মুসলিম সমাজের বিপুল পরিবর্তনময়তার সাক্ষী তিনি। সেই সঙ্গে বাংলার সমাজের প্রবল আলোড়নময় বহু ঘটনার যেমন প্রত্যক্ষদর্শী তেমনি এর অংশী ও ভুক্তভোগী। বর্ধমানের এক দরগ্রাম থেকে উঠে আসা এই মানুষটি পশ্চিমবঙ্গের গ্রাম ও মফস্বল-জীরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়েছেন। অল্প বয়সে পিতৃ-মাতৃহীন পল্লীজীবনে অভাব- অনটন যেমন তাঁকে স্পর্শ করেছে, তেমনি মেতে উঠেছেন। দুরন্তপনায়, দীক্ষা নিয়েছেন জীবনসংগ্রামে, নানা ধরনের গ্রামীণ পেশায় দক্ষতা অর্জন করেছেন, আব এসবের পাশাপাশি টানাপোড়েনের মধ্য দিয়ে অব্যাহত রেখেছেন লেখাপড়া। দাঙ্গা ও দেশভাগের আঘাতে দলে-ওঠা সমাজে তিনিও ঘড়ির কাঁটার মতো দুলেছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অবশেষে ঢাকায় এসে ভেরা বাঁধেন স্থায়ীভাবে, একেবারে নিঃসঙ্গ নবীন যুবা। বামপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর যে অতীত যোগসূত্র সেটা নবীন রাষ্ট্র পাকিস্তানে অব্যাহত থাকে একন্তি গোপনভাবে, কমিউনিস্ট পার্টির আন্ডারগ্রাউন্ড কর্মী হিসেবে। তারপরে তিনি যেমন পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, সমাজের উঁচু মহলে প্রবেশাধিকার পেয়েছেন, তেমনি রাজনীতির নানা অন্তবালবর্তী পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে যোগ তাঁকে নিয়ে যায় আরো বৃহত্তর পরিসরে। সব মিলিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া মানুষ মোহাম্মদ নবী, একান্ত ভঙ্গিতে আপন জীবনাভিজ্ঞতার যে পরিচয় মেলে ধরেছেন তা হয়ে উঠেছে সবার জন্য আকর্ষণীয় জীবনকথা, সামাজিক পরিবর্তনের এক অজানা ও চিত্তাকর্ষক অধ্যায়।

Placeholder Image
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

শ্যামা

-

ফিরে ফিরে দেখা প্রবন্ধগুচ্ছ

সেলিম জাহান কৃতী অর্থনীতিবিদ, কাজ করছেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক দপ্তরে উচ্চপদে, যাপন করছেন প্রবাস-জীবন। কিন্তু দেশ ও দেশজ বাস্তবতা থেকে তিনি কখনো বিচ্ছিন্ন হন নি। যদিও তাঁর স্বদেশ অবলোকন ঘটে দূর থেকে, কিছুটা যেন ফিরে ফিরে দেখা, তবে এই দেখার সঙ্গে মিশে থাকে আপন বিশ্ববীক্ষণ, বড়ভাবে দেখা উন্নয়ন প্রক্রিয়া ও ভাবনার সঙ্গে দেশজ বাস্তবতা ও স্মৃতির আন্তরিক মিশেল তাঁর রচনায় যোগায় ভিন্নতর মাত্রা। বিভিন্ন সময় রচিত প্রবন্ধের এই গ্রন্থরূপ তাই নানা দিক দিয়ে দাবি করে অনন্যতা। অপ্রচলিত ধারার রচনাগুচ্ছে প্রতিফলিত হয়েছে দেশের কথা, সমাজ-বাস্তবতা ও উন্নয়ন-ভাবনা এবং সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ ও মানবিক জীবন-সাধনা। অর্থনীতিবিদের রচিত প্রবন্ধাবলী জাতির হয়েছে সাহিত্যরসে, সমৃদ্ধ হয়েছে তত্ত্ব-ভাবনা ও বিকশিত জীবন গড়বার তাগিদ ও পথরেখা সন্ধান দ্বারা। এমন এক ব্যতিক্রমী বই তাই পাঠকের জন্য নিশ্চিতভাবে হবে আনন্দপাঠ ও ভাবনাসঞ্চারী অনন্য অভিজ্ঞতা।

মা-মেয়ের সংসার

ভিন্ন এক হাসান আজিজুল হকের দেখা পাই আমরা ‘মা-মেয়ের সংসার’-এ। আমাদের অগ্রগণ্য কথাসাহিত্যিক, ভাষা ও বর্ণনাভঙ্গির যুগল কারুময়তায় যিনি মেলে ধরেন গল্পের জটিল বিন্যাস, যাঁর কাহিনীর পরতে পরতে মিশে থাকে বহুমাত্রিক ইঙ্গিতময়তা, তিনি এখন আরো প্রাজ্ঞ ও হিতধী এবং গল্পের ঋজু ও টানটান একরৈখিকতায় পৌঁছুবার অভিপ্রায়ী। আপাতসরল এই বাতাবরণের আড়ালে যে দীর্ঘ শ্রম ও সাধনা, চট্‌ করে সেটা ধরা পড়বে না। সন্ত্রস্ত এক সময়ের নিষ্ঠুর পীড়নের অনুভব ও সত্যোপলব্ধি ধারণ করতে হাসান আজিজুৰল হক পাল্টে নিচ্ছেন নিজেকে, পাল্টে নিচ্ছেন তাঁর গল্পের পরিচিতি শৈলী। প্রত্যক্ষের ভেতর দিয়ে তিনি যেতে চাইছেন পরোক্ষে, রূপকে অবলম্বন করে রূপাতীতে। ফলে গ্রন্থভুক্ত গল্পসমুচ্চর হয়ে উঠেছে আমাদের সাহিত্যের পালাবদলের পরিচয়বাহক, একই সঙ্গে সরল ও জটিল, সমকালীন ও চিরন্তর, যার পাঠ অস্তিত্বের সারসত্যে পৌঁছে দিয়ে আমাদের জীবনাভিজ্ঞতায় যোগাবে নতুনতর মাত্রা।

আবাসভূমি

দ্রুত স্ফীতমান নগর শুধু পরিধির দরিদ্রজনের ধানী জমিই গিলে ফেলছে না, তার সর্বগ্রাসী ক্ষুধার আগুনে দগ্ধ হচ্ছে নিম্নবিত্ত জীবনের স্বপ্নসাধ ভালোবাসা। ঢাকার উপকণ্ঠে নতুন আবাসভূমি গড়ে ওঠার পটভূমিকায় এই উপন্যাসের নির্বিবাদী নায়ক আবুল কালাম নিজেকে হঠাৎ আবিষ্কার করে সকল লোভ- লালসা, শঠতা-নিষ্ঠুরতার মুখোমুখি। বিশাল ক্যানভাসে অজস্র চরিত্রের মানবিক আবেগ- অনুভূতির দ্বন্দ্ব-মুখরতার ভেতর দিয়ে আমরা পেয়ে যাই সমকালীন বাস্তবতার অনুপম প্রতিচ্ছবি। তরুণ ঔপন্যাসিক মঞ্জু সরকার তাঁর তীক্ষ্ণ জীবনদৃষ্টি, দরদি অথচ নির্মোহ মন ও গভীর শিল্পবোধের আরেক পরিচয় মেলে ধরেছেন 'আবাসভূমি' উপন্যাসে, যোগ করেছেন তাঁর সৃজনশীলতায় নতুন মাত্রা।

পাতালপুরী

এ কাহিনী আমিনুলের, ভিড়ের মধ্যে আলাদা হয়ে আপন নিভৃতে বুঁদ থেকে যে খুঁজে ফেরে কবিতার অভিব্যক্তি। চারপাশের ভাঙনের মধ্যে ঝড়ো হাওয়ায় তার প্রেমও বুঝি সলতের ক্ষীণ শিখার মতো বারবার কাঁপতে থাকে, যেন এক ফুৎকারে অন্ধকারে হারিয়ে যাবে নিমিষে। এই অন্ধকার তো নেমে এসেছে দেশজুড়ে, কতক খুনি আসামি আর দাগি মাল কাঁধের ওপর সওয়ার হয়ে যেমন খুশি ফরমান জারি করে চলছে, আর দেশের লোক উদোম নৃত্যে তাই বরণ করতে মেতে উঠেছে। শেষতক এই কাহিনী হয়ে ওঠে আমাদের কালের আমাদের সবার কাহিনী, এক অন্ধ সময়ের বৃত্তান্ত, যখন অন্ধরাই দেখতে পায় সবার চাইতে বেশি। অনন্য কথাসাহিত্যিক মাহমুদুল হকের সর্বশেষ এই উপন্যাসে মেলে ধরা সমকালের নির্মোহ চিত্র আমাদের বুকের গভীরে দোলা দিয়ে যায়, স্বপ্নভঙ্গের বেদনায় আপ্লুত হয় হৃদয় এবং মানব-মানবীর সম্পর্কজালের আবরণ ঘুচিয়ে আমরা উপলব্ধির এমন এক স্তরে পৌছই, যখন ভাষাহীনতার মধ্য দিয়েই বুঝি সঞ্চারিত হতে পারে বোধ। দীর্ঘকাল এই উপন্যাস পর দেখলো আলোর মুখ এবং পাঠক হৃদয় আলোকিত করবার জন্য এখন অপেক্ষমাণ।

মাটির জাহাজ

চরিত্র-চিত্রণে তাঁর দক্ষতা অপরিসীম, ভাষার ওপর তাঁর দখল প্রবাদতুল্য। তিনি, মাহমুদুল হক, লিখেছেন কম কিন্তু প্রতিটি লেখাই করে তুলেছেন স্মরণীয়। ‌‌’মাটির জাহাজ’ উপন্যাসে গুটিকয় চরিত্রের সহজিয়া গল্পকথার ঠাসবুনটে ফুটে উঠেছে জীবন ও সমাজের অন্তর্চ্ছবি। আঞ্চলিক ভাষার ঝলমলে রূপাবলি মেলে ধরে গভীর এক নিরীক্ষার পরিচয় রেখেছেন মাহমুদুল হক আপাতসরল কাহিনী ধারার অন্তরালে। সমাজের গহীন অন্ধকারে আটকে-পড়া মানুষের গাথা রচনা করেছেন তিনি এই উপন্যাসে। জয়নাল, মনোহর আর দুঃখবতী নারীরা হয়ে উঠেছে এ-কালের নিষ্ঠুর রূপকথার পাত্রপাত্রী। মাহমুদুল হক আবারও তৈরি করলেন স্মরণীয় কতক চরিত্র, রচিত হলো অসামান্য উপন্যাস।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    1
    Your Cart
    একুশের তমসুক
    একুশের তমসুক
    1 X 94.00 = 94.00
    ×