-25%
নাটক তত্ত্ব ও শিল্পরূপ
Original price was: 225.00৳.169.50৳Current price is: 169.50৳.
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্যচর্চা বিরুদ্ধ স্রোত উপেক্ষা করে যে অভিযাত্রা পরিচালনা করছে তা দেশে ও দেশের বাইরে নানাভাবে নন্দিত হয়েছে। নাটকের শিল্পরূপ এখন আকর্ষণ করছে অনেক নবীন-নবীনাদের, নিশ্চিতভাবে তাদের অবদানে পল্লবিত হবে আগামীর নাট্যপ্রয়াস, তবে সেজন্য প্রয়োজন নাট্যশিক্ষা গ্রহণের উপযুক্ত ব্যবস্থা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ত। নাটকের নবযাত্রার একেবারে গোড়ার দিকে এই প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং তাঁর দল ‘থিয়েটার’। নাট্যপ্রশিক্ষণের সুযোগ তৈরির জন্য প্রতিষ্ঠিত হয় থিয়েটার স্কুল এবং সোসাইটি ফর এডুকেশন ইন থিয়েটার। এরই ধারাবাহিকতার বাংলাভাষায় নাটকের তত্ত্ব ও শিল্পরূপ বিষয়ক গ্রন্থের অভাব মোচনে ১৯৯৭ সালে রামেন্দু মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয় বর্তমান গ্রন্থ। নাট্যশিক্ষার্থীদের জন্য মৌলিক বই হিসেবে স্বীকৃত গ্রন্থের বর্তমান মুদ্রণ চাহিদা মেটাবে নাট্যচর্চায় আগ্রহী তরুণদের, শিল্পের পথে অভিযাত্রায় নিশ্চিতভাবে এই বই হবে তাদের অবলম্বন ও প্রেরণা।

নাট্য : স্বর ও সংলাপ
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
নাটক প্রাচীনতম শিল্পরূপ, দুরূহতম শিল্পপ্রয়াস। সহস্রাধিক বছর যাবৎ মানব-অস্তিত্বের অংশ হয়ে আছে নাটক তার শিল্পসমৃদ্ধির বৈগুণ্যে। আর এই শিল্প-উপস্থাপনা সার্থকতা পায় রক্তমাংসের মানুষের সজীব রূপায়ণে। আধুনিককালে কৃৎকৌশলের নানা প্রয়োগ সত্ত্বেও নাটক শেষ পর্যন্ত অভিনয় শিল্প হয়েই রয়েছে। নাটকের প্রতিটি মঞ্চায়ন সৃজনের এক অভিনব খেলা, কোনো এক মঞ্চায়ন আগেরটির মতো নয়, তা যতো সহস্র রজনী জুড়ে অভিনয় চলুক না কেন। সজীব মানুষেরাই নাটক করে এবং সাধনার পথ বেয়ে উপনীত হতে হয় আলোকিত রঙ্গপীঠে। শৈল্পিক উৎকর্ষ অর্জনে নাট্যাভিনেতাকে তাই প্রস্তুতি নিতে হয় নানাভাবে এবং এই প্রস্তুতিতে স্বর ও বাচনরীতির রয়েছে সবিশেষ ভূমিকা। বাংলাদেশে নাট্যশিল্পে আগ্রহীজনের জন্য শিক্ষণ-সুযোগ একান্ত সীমিত, তার চেয়েও সীমিত বিভিন্ন বিষয়ে গ্রন্থের প্রাপ্যতা। তদুপরি স্বর ও সংলাপের মতো একান্ত জরুরি অথচ বিশেষায়িত দিক নিয়ে গ্রন্থের কথা ভাবতে পারাও দুষ্কর। অভিনেতা, নাট্যশিক্ষক ও পরিচালক ভাস্বর বন্দ্যোপাধ্যায় সেই অভাব দূর করতে এগিয়ে এসেছেন এবং নাট্যচর্চার সহায়ক এক অনন্য গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। নাট্য শিল্পে যাঁরা আগ্রহী তাঁদের জন্য এমন বইয়ের কোনো বিকল্প নেই।

স্পর্ধা
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
আবদুল্লাহ আল-মামুন আমাদের অগ্রগণ্য নাট্যকার, বহু মঞ্চসফল নাটকের রচয়িতা। মঞ্চাভিনেতা হিসেবে তাঁর দীর্ঘদিনের প্রভূত অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে তাঁর রচিত নাটকে, তেমনি রয়েছে ঘরোয়া কথকতাকে শিল্পিত রসসিঞ্চিত নাট্যসংলাপে পরিণত করার দক্ষতা। নাট্যকার হিসেবে তাঁর সাফল্যের মুকুটে নতুন পালক তিনি গুঁজলেন 'স্পর্ধা' নাটকের সুবাদে। পরিণত বয়স জীবন ও সংসারে কোন্ অভিঘাত সৃষ্টি করে, আমাদের নাটকে তার পরিচয় বিশেষ নেই। এই জটিল অথচ বাস্তব প্রশ্নগুলো বিবেচিত হয়েছে তাঁর নতুন নাটক 'স্পর্ধা'-য়, প্রচলিত রীতির বাইরে অথচ জীবন-বাস্তবতার শক্তিতে বলীয়ান আবদুল্লাহ আল-মামুনের এই নতুন নাটক।

অভিনয়
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশের নাটকের কিংবদন্তির পুরুষ। আজীবন তিনি নিবেদিত ছিলেন নাটকে এবং বাংলা নাট্যধারায় যুগিয়েছেন বিশেষ সমৃদ্ধি। এমন বহুমুখী নাট্যপ্রতিভা খুব বেশি পাওয়া যায় না। তিনি নাট্যকার হিসেবে অসাধারণ সিদ্ধির পরিচয় দিয়েছেন। তাঁর নাটকে সমকালীন জীবন ও অন্ত্যজ মানুষের আনন্দ-বেদনা গভীর ব্যঞ্জনা নিয়ে ফুটে উঠেছে। তিনি ‘থিয়েটার’ গোষ্ঠীর প্রাণপুরুষ হিসেবে নির্দেশনা দিয়েছেন অনেক নাটকের। সর্বোপরি মঞ্চ-অভিনেতা হিসেবে বহু চরিত্রে প্রাণপ্রতিষ্ঠা করেছেন তিনি। নাট্যপ্রশিক্ষণেও তাঁর জুড়ি বিশেষ ছিল না। তাঁর হাতে গড়ে উঠেছে এক ঝাঁক নবীন অভিনেতা-অভিনেত্রী। অভিনয়ে শিক্ষাদানে নিবেদিতপ্রাণ আবদুল্লাহ আল-মানুন তাঁর অভিজ্ঞতালব্ধ গভীর জ্ঞান ও প্রজ্ঞা মিলিয়ে অভিনয়ে-শিক্ষণের প্রাথমিক গ্রন্থ রচনা করেছিলেন ১৯৯১ সালে। এর পরবর্তী খণ্ডের কাজ তিনি আর করে যেতে পারেননি। কিন্তু এই বই এখন থেকে তাঁর হয়ে প্রশিক্ষণের কাজ করে চলবে। অনাগত দিনের নাট্যকর্মীরাও এখান থেকে পাবেন শিক্ষা এবং পথ চলার প্রেরণা।

মুক্তি—লী ব্লেসিং-এর নাটক ‘ইন্ডিপেনডেন্স’ অবলম্বনে

-

মেরাজ ফকিরের মা
Original price was: 175.00৳.131.25৳Current price is: 131.25৳.
-25%
অভিজ্ঞান নাট্যকথা
Original price was: 350.00৳.262.50৳Current price is: 262.50৳.
নাটকে সমর্পিত রয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নাটক ঘিরেই তাঁর যাবতীয় কাজ। নাট্যপ্রশিক্ষণে জড়িয়ে আছেন বহুকাল, শুদ্ধবাচন ও আবৃত্তি-শিক্ষা দিয়ে চলেছেন নিরলসভাবে, নাট্যবিষয়ে লেখালেখি করছেন নিরত, তাঁর গ্রন্থ নাট্যশিক্ষার্থী ও নাট্যভাবুক সবারই চাহিদা পূরণ করে। নাটকের চর্চায় যাঁরা আগ্রহী, নাট্যশিল্প বিশেষভাবে এর ইতিহাস এবং প্রধান কুশীলবদের সম্পর্কে জানাবোঝা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা যেমন জাতীয় নাট্যধারা সম্পর্কে প্রযোজ্য, তেমনি গুরুত্ব বহন করে বিশ্বনাটকের বিবর্তন ও প্রধান প্রবণতা বিষয়ে সম্যক ধারণা গ্রহণ। স্বাদু বাংলায় প্রাঞ্জল ব্যাখ্যায় নাট্য-অভিজ্ঞান সঞ্চারের এই জরুরি কাজ করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় তাঁর বর্তমান গ্রন্থে। নাটকের নানা দিকে আলোকসম্পাত ঘটেছে এখানে, পিসকাটর বা ব্রেখট, মলিয়ের বা স্তানিসলাভস্কি যেমন এসেছে আলোচনায়, তেমনি উত্থাপিত হয়েছে স্যামুয়েল বেকেট ও অগস্তো বোয়ালের প্রসঙ্গ। চিরায়ত নাট্যধারা ও হালফিল নিরীক্ষাধর্মিতা মিলিয়ে নাটকের সমগ্রতার চকিত অবলোকন মিলবে বর্তমান গ্রন্থে। নাট্যরসগ্রহীতাদের কাছে এই বই হবে আনন্দপাঠ, নাট্যশিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য।

নাট্যশাস্ত্র রস ও অভিনয়
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
ভারত উপমহাদেশের নাট্য-ঐতিহ্য সুপ্রাচীন, আমাদের সবার গর্বের বিষয়। খ্রীষ্টপূর্বকালে এতদঞ্চলে নাটকের চর্চা ছিল সমৃদ্ধ, সেইসাথে ছিল নাট্যশিল্প ব্যাখ্যামূলক নাট্যশাস্ত্র প্রণয়ন ও এর প্রয়োগ। সেকালের নাট্যতত্ত্ববিদ ও সঙ্গীতকলাবিদ ভরত মুনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন নাট্যশাস্ত্র, যে-গ্রন্থের জন্য তাঁকে ভারতীয় নাট্যকলার জনক হিসেবে অভিহিত করা হয়, আর নাট্যশাস্ত্র বলতে ভরতের রচনাই বোঝায়। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে নাট্যচর্চার প্রসার সবার জন্য আনন্দ বয়ে এনেছে, সেইসাথে এই চর্চায় গভীরতা সবাই প্রত্যাশা করেন। যে-কারণে ঐতিহ্যের সঙ্গে সংযোগ তৈরি নাট্যশিল্পীদের জন্য বিশেষ জরুরি। ভরতের নাট্যশাস্ত্র এক মহাগ্রন্থ যার সহজবোধ্য সংক্ষিপ্ত উপস্থাপনা নাট্যচর্চায় নিবেদিতজনের কাজে আসবে, এমন ভাবনা থেকে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের বর্তমান গ্রন্থের অবতারণা। নিজে তিনি গুণি শিল্পী, নাট্যশিক্ষাদানে ব্রতী রয়েছেন দীর্ঘকাল যাবৎ, নাট্যকলা বিষয়ে একাধিক গ্রন্থের প্রণেতা। ভরতের নাট্যশাস্ত্র ব্যাখ্যামূলক তাঁর এই গ্রন্থ তাই কলারসিক ও নাট্যশিল্পীদের বড় প্রয়োজন মেটাবে, সেটা সঙ্গতভাবে আশা করা যায়।

পাশ্চাত্যে নারী আন্দোলন
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
পাশ্চাত্যের নারী মুক্তি আন্দোলনের ধারাবাহিক ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। আন্দোলনের ইতিহাস-ক্রমের পাশাপাশি এখানে নারীবাদী চিন্তার বিবর্তন তুলে ধরা হয়েছে আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে। ঊর্মি রহমান সাংবাদিকতা করেছেন অনেককাল, বিবিসি ও অন্যান্য গণমাধ্যমে কর্মরত ছিলেন তিনি। অন্তরঙ্গ কথকতার ভঙ্গিতে ইতিহাসের এই কুশলী উপস্থাপনা তাঁর স্বচ্ছ দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরে। নারী আন্দোলন ও নারী প্রগতিবাদী ভাবনার পরিচয় পেতে অপরিহার্য এই গ্রন্থ, নারী অধ্যয়নের জন্য সবিশেষ জরুরি এর পাঠ।

নারীর চোখে বিশ্ব

নারী মুক্তি আন্দোলনের যে বৈশ্বিক চরিত্র রয়েছে, বিশ্বের দেশে দেশে এই আন্দোলনে নানা বিভিন্নতা সত্ত্বেো রয়েছে যে অন্তর্গত ঐক্য তার চমকপ্রদ প্রকাশ ঘটেছে বেইজিঙে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে।
জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের প্রাক্কালে চীনের আরেক শহরে অনুষ্ঠিত হয়েছিল স্বেচ্ছাসেবী নারী সংগঠনসমূহের বিশ্ব কংগ্রেস। এই দুই আন্তর্জাতিক মহাসম্মেলনে ঘনিষ্ঠভাবে অবলোকন করেছেন মালেকা বেগম, বাংলাদেশের নারী আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব। একটি দৈনিকের প্রতিনিধি হিসেবে সাংবাদিকসুলভ অনুসন্ধিৎসা নিয়ে তিনি যেমন দেখতে চেয়েছেন সম্মেলনের সমগ্রতা, সেই সঙ্গে নারী আন্দোলনের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ বোধ নিয়ে বিচার করেছেন এর সারসত্য। ’নারীর চোখে বিশ্ব দেখুন’, এই স্নোগ্লানের অর্থময়তা মূর্ত করে তোলা বিশ্ব সম্মেলনের প্রতিবেদনমূলক এই গ্রন্থ একাধারে যেমন সুখপাঠ্য, তেমনি ভাবনা-সঞ্চারী।

পত্রে রোকেয়া পরিচিতি

মোশ্ফেকা মাহ্মুদ রোকেয়ার অনেক ব্যক্তিগত চিঠির অধিকারী হয়েছিলেন পারিবারিক সূত্রে। তিনি নিজেও ছিলেন মুক্তমনের নারী। রোকেয়া সম্পর্কে বহু অন্তরঙ্গ-কথা জানার সুযোগ হয়েছিল তার বিভিন্ন সুবাদে। এইসব মিলিয়ে তিনি রচনা করেছেন রোকেয়া সাখাওয়ৎ হোসেনের অন্তরঙ্গ প্রতিকৃতি।
একান্ত ব্যক্তিগত অনুভূতির প্রকাশক বিভিন্ন চিঠির সূত্রে আমরা বিশ শতকের পথিকৃৎ নারীবাদী রোকেয়ার মনোজগতের ভিন্নতর পরিচয় পাই এখানে। আরো গভীরভাবে রোকেয়াকে বুঝতে সহায়ক হবে এই গ্রন্থ, নারী অধ্যয়ন গ্রন্থমালায় একটি সময়োত্তীর্ণ সংযোজন।

সেকালের গৃহবধূর ডায়েরি
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
নিছক কোনো গৃহবধূর ডায়েরি তো নয়, এ-হচ্ছে জীবন ও সমাজের অনুপম চিত্রমালা। আপন খেয়ালের বশেই বাল্যজীবনের স্মৃতিচারণ করেছেন মনোদা দেবী, গত শতকের শেষের দিকের পূর্ববঙ্গীয় সমাজ যে সুবাদে তার রূপরসগন্ধ নিয়ে পরিস্ফুটিত হয়েছে। বরিশাল, ঢাকা ও বিক্রমপুরের গ্রামজীবনের পটভূমিকায় সচ্ছল ঘরের কন্যার এই আখ্যান আমাদের নিয়ে যায় হারিয়ে যাওয়া এক জীবনের গভীরে, যে-জীবন আবৃত হয়েছে বিস্মৃতি ও বিভ্রমের তলায়, কিন্তু যার সঙ্গে আমাদের নাড়ির যোগ কোনোভাবেই ছিন্ন হওয়ার নয়। মনোদা দেবীর স্মৃতিচিত্রের হাজারো খুঁটিনাটি, বরিশালের কুঠিবাড়ি ও জাহাজ ভ্রমণ, ঢাকার ইডেন স্কুল, মহরম-জন্মাষ্টমীর উৎসব, লোকায়তিক বিবাহানুষ্ঠানের সবিস্তার বর্ণনা আমাদের কেবল স্মৃতিরসে আপ্লুত করে না, সমাজ ও সংস্কৃতিভাবনার অজস্র উপাদানেরও যোগান দেয়। স্মরণ সূত্রে এক গৃহবধূ তাই স্মরণীয় গ্রন্থ উপহার দিয়েছেন আমাদের।

রোকেয়া-জীবনী

রোকেয়া সাখাওয়াৎ হোসেন সম্পর্কে আগ্রহ যেমন দিন দিন বাড়ছে, তাঁর সম্পর্কে বিভিন্ন গবেষণা ও তাঁর ওপর রচিত গ্রন্থের সংখ্যাও তেমনি বৃদ্ধি পাচ্ছে। রোকেয়ার প্রথম পূর্ণাঙ্গ জীবনী রচনা করেছিলেন শামসুন নাহার মাহমুদ, আজ থেকে আশি বছরেরও আগে। সুন্দর আটপৌরে ভঙ্গিতে তিনি শুনিয়েছেন রোকেয়ার কথা। এককালে বিপুল জনপ্রিয়তা-ধন্য এই গ্রন্থ রোকেয়ার জীবনী হিসেবে এখনও অপ্রতিদ্বন্দ্বী রয়ে গেছে। দীর্ঘকাল পর প্রকাশিত এই নতুন মুদ্রণ পাঠকসমাজের সঙ্গে নতুন করে পরিচয় ঘটাবে রোকেয়ার। নারী অধ্যয়ন গ্রন্থমালায় এটি নিঃসন্দেহে এক চিরায়ত সংযোজন।

সেকালের কথা

অর্ধশতাব্দীরও অধিকাকাল জুড়ে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক-রাজনৈতিক নানামুখী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন শ্রীযুক্তা আশালতা সেন। স্বদেশী যুগে সমাজহিতৈষণার যে দীক্ষা তিনি গ্রহণ করেছিলেন আজীবন একাগ্রচিত্তে তা পালন করে গেছেন। দেশভাগের পরবর্তী তমসাচ্ছন্ন দিনে পূর্ব্ববঙ্গে নারীসমাজের কল্যাণে তিনি পালন করেন অগ্রবর্তী ভূমিকা। তিনি, এমন কি সত্তরোর্ধ্ব বয়সেও, ১৯৭১ সালে প্রবাসজীবনে হয়ে ওঠেন বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের পরম নির্ভর। তাঁর কর্মময়া জীবনস্মৃতি বিশ শতকের বাংলার নারী মুক্তি আন্দোলনের একটি তাৎপর্যময় অধ্যায়। নারী অধ্যয়ন গ্রন্থমালায় এক উজ্জ্বল সংযোজন আশালতা সেনের আপনকালের কথা।

পথিকৃৎ নারীবাদী খায়রুন্নেসা খাতুন
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
বিস্মৃতির অতল থেকে এক পথিকৃৎ নারীবাদীকে তুলে এনেছেন নিষ্ঠাবান গবেষক সৈয়দ আবুল মকসুদ। সিরাজগঞ্জের খায়রন্নেসা খাতুন (১৮৭৬-১৯১০) উনিশ শতকের শেষের দিকে পশ্চাৎপদ মুসলিম নারীসমাজের মধ্যে শিক্ষাবিস্তারে যে ছোট পদক্ষেপ নিয়েছিলেন তাৎপর্যে তা ছিল বিশাল। সিরাজগঞ্জ শহর সংলগ্ন হোসেনপুর বালিকা বিদ্যালয়ের তিনি ছিলেন প্রধান শিক্ষিকা। ভাবতে অবাক লাগে, বেগম রোকেয়ার বহুল আলোচিত উদ্যোগের অনেক আগেই খায়রন্নেসা খাতুন শিক্ষাব্রতীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সাহিত্যচর্চায় তিনি রেখেছিলেন আপন প্রতিভার স্বাক্ষর। সেই সঙ্গে সামাজিক সংস্কার ও রাজনৈতিক আন্দোলনেও তিনি ছিলেন উদ্যোগী। পূর্ববঙ্গীয় মুসলিম সমাজের যে অগ্রণী অংশ বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তার অন্যতম ছিলেন খায়রন্নেসা। বিভিন্ন রচনায় তিনি তাঁর ব্যতিক্রমী মানসের পরিচয় রেখেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে খায়রন্নেসা খাতুন অল্প বয়সেই মৃত্যুবরণ করেন এবং তারচেয়েও বড় দুর্ভাগ্যের জন্ম দিয়েছি আমরা তাঁকে বিস্মৃতির গহ্বরে ঠেলে দিয়ে। নারী-জাগরণের ইতিহাস নিয়ে ইতিপূর্বে যাঁরা কাজ করছেন তাঁদের রচনায় খায়রন্নেসা খাতুনের যৎসামান্য উল্লেখ কদাচিৎ দৃষ্টিগোচর হয়, সেসব উল্লেখেও আবার রয়েছে অনেক ভ্রান্তি। সৈয়দ আবুল মকসুদের গবেষণার সুবাদে বাংলার পথিকৃৎ এক নারীবাদীর নবজন্ম ঘটবে বলে আমাদের বিশ্বাস। নারী আন্দোলনের ইতিহাস নতুনভাবে লেখা হবে এই গ্রন্থকে অবলম্বন করে।