-25%
শার্সিতে স্বদেশের মুখ
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
কৃতী অর্থনীতিবিদ সেলিম জাহান দীর্ঘদিনের প্রবাসী, জাতিসংঘ মানৰ উন্নয়ন প্রতিবেদন প্রকাশের সূচনা থেকে জড়িত রয়েছেন এই কর্মধারার সঙ্গে এবং উন্নয়নের মানবিক ধারণা বিকশিত করার প্রচেষ্টায় বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর কর্মক্ষেত্র এবং তাঁর জীবনদৃষ্টিভঙ্গি দুইয়ের সাযুজ্য বিশেষভাবে লক্ষণীয়। সেই সঙ্গে এটাও উল্লেখ্য, দূর প্রবাস দেশের সঙ্গে তাঁর কোনো বিচ্ছিন্নতা রচনা করতে সক্ষম হয় নি। অধিকন্তু প্রবাসের কর্মক্ষেত্র তাঁকে যে বিশ্ববীক্ষণ এবং প্রবাসের দূরত্ব যে প্রসারিত দৃষ্টি যুগিয়েছে সেসবের কল্যাণে তিনি ভিন্ন মাত্রিকতা নিয়ে তাকাতে পারেন স্বদেশের দিকে। এই দৃষ্টি নিছক অর্থনীতিবিদের নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সংবেদী মানবিক আর্তি ও সাহিত্যশিল্পবোধ-জাত মননশীলতা। ফলে সেলিম জাহানের স্বদেশবিষয়ক প্রবন্ধাবলি হয়ে উঠেছে দর্পণে বিম্বিত বাংলার সামাজিক প্রতিকৃতি, যদিও সে-দর্পণকে তিনি বলেছেন শার্সি এবং সেখানে তিনি খুঁজে ফিরছেন স্বদেশের মুখ। নিশ্চিতভাবেই এই মুখচ্ছবি আরো নিবিড়ভাবে আমাদের জানতে-বুঝতে সাহায্য করবে স্বাদেশিক বাস্তবতা। সেলিম জাহানের গ্রন্থের পাঠ তাই স্বদেশভাবনায় সমর্পিত পাঠকদের জন্য হয়ে উঠবে ফলপ্রদ অভিজ্ঞতা।

ইতিহাসের সন্ধানে

উদারবাদী মুক্তমনা ঐতিহাসিক অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ বাঙালির জাতীয় জাগরণের বিভিন্ন দিক উন্মোচন করেছেন তাঁর গবেষণা ও বিশ্লেষণে। উনিশ শতকের সমাজচিন্তা এবং মুসলিম মানসে উদারচেতনার প্রতিফলন তাঁর অনুসন্ধানী গবেষণায় পেয়েছে নতুন মাত্রা। বিশ শতকের ইতিহাসের জটিল পথ-পরিক্রমণে বাঙালির জাতীয় চেতনার নবতর বিকাশ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় তিনি বিবেচনা করেন প্রসারিত ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন জটিলতার মাথা চাড়া দেয়া ওঠা, জাতীয় জীবনের বিবিধ সঙ্কট এবং মতান্ধ রাজনীতির ক্রমবর্ধমান প্রতাপ ইত্যাদি সকল কিছুর মধ্যেও তিনি আলোক ইশারা দেখতে পান ইতিহাসের অব্যাহ গতিধারায়। ইতিহাস চেতনা ও মানবতাবোধ তাঁর প্রতিটি ব্যাখ্যা-বিশ্লেষণে দ্যুতিময় হয়ে আমাদের জন্য আলোকবর্তিকার কাজ করে। সমকালকে তিনি দেখেন প্রসারিত কালের নিরিখে, এই দেখা ইতিহাসের এক ভিন্নতর উপস্থাপন, এভাবে যে রচনামালিকা তিনি গেঁথে তোলেন তা হয়ে ওঠে আমাদের চলার পথের দিশা, সময়কে ইতিহাসের নিরিখে দেখার অবলম্বন। গ্রন্থভুক্ত প্রতিটি রচনা তাই যোগায় চিন্তার খোরাক এবং হয়ে ওঠে প্রেরণার উৎস।

সুফিবাদ পরিচিতি

সুফিবাদের প্রতি মানুষের আকর্ষণ ধর্মের প্রচলিত কিংবা প্রাতিষ্ঠানিক ব্যাখ্যাকে ছাপিয়ে যায়। জীবনের যে গূঢ় রহস্য পরতে পরতে তার উন্মোচন ঘটিয়ে সারসত্যে উপনীত হওয়ার এই প্রক্রিয়া জীবনকে জানারই আরেক উপায়। সে-কারণেই মরমী দর্শনের আবেদন কখনো ফুরোবার নয়। সুফি ধর্মতত্ত্বের সাধকদের জীবন ও শিক্ষা সুফিবাদ অনুধাবনের বড় অবলমন্বন। বর্তমান যুগে জাগতিক সাফল্যের তাড়নায় উদ্ভ্রান্ত পরিবেশে সুফি আচার অনুসরণে ধর্মগুরুদের মধ্যেও অনেক বিচ্যুতি লক্ষ্য করা যায়, ফলে গুরুমুখী এই বিদ্যার প্রায়োগিক রূপ নানা পরস্পর-বিরোধীতায় আক্রান্ত হয়েছে। অথচ আজকের পরিমণ্ডলে সুফিজীবনবেদ অনুধাবনের গুরুত্ব ও আকর্ষণ আগের যে-কোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। সেই পটভূমিকায় বর্তমান ক্ষুদ্রাকার গ্রন্থ অনেক ধরনের প্রয়োজন মেটাবে বলে আশা করা যায়। এর পাঠে সুফিবাদের প্রতি আকৃষ্টরা যেমন আরো নিবিড়ভাবে জানবেন এই তাৎপর্যময় জীবনদর্শন, তেমনি ভক্ত বা অনুসারীর বৃত্তের বাইরের মানুষদের জন্যও এই গ্রন্থ আগ্রহোদ্দীপক বিবেচিত হবে। কেননা সুফিবাদ তো কেবল বিশেষ মতাদর্শ নয়, জীবন অনুধাবনের এক গভীর আকুতির প্রকাশ, মনুষ্যধর্মের সঙ্গে যার রয়েছে নিবিড় সম্পর্ক।

পাঠ্য বইয়ে বাংলা বানানোর নিয়ম : ছাত্র-শিক্ষক অভিভাবকের বই

বাংলা বানান নিয়ে ছাত্রছাত্রীদের ভোগান্তির অন্ত নেই। বানানের সূত্র সম্পর্কে অজ্ঞতা, বাংলা বানানের রীতি ও বৈশিষ্ট্য সম্পর্কে অসচেতনতা এবং বানানের প্রচলিত রূপের বিভিন্ন রকমফের তাদের বিভ্রান্তি আরো বাড়িয়ে তোলে। অথচ শুদ্ধ বানানে মাতৃভাষা লিখতে পারাটা জ্ঞানের নানা বিষয়ে দক্ষতা অর্জনের একেবারে প্রাথমিক শর্ত। আর এই একান্ত জরুরি প্রশ্নে ছাত্রছাত্রীদের পাঠসহায়ক কোনো বই এ যাবৎ ছিল না। মাহবুবুল হক ’বাংলা বানানের নিয়ম’ গ্রন্থ লিখে ইতোমধ্যেই দেশ-বিদেশের গুনিজনের প্রশংসা অর্জন করেছেন। এবার তিনি ছাত্রছাত্রীদের জন্য সহজ ও প্রাঞ্জলভাবে বাংলা বানানের সূত্রগুলো বুঝিয়ে দিয়েছেন তাঁর এই গ্রন্থে। টেক্সট বুক বোর্ড বানানোর যে রীতিমালা অনুসরণ করে থাকে সেই আলোকেই রচিত হয়েছে এই গ্রন্থ। বোর্ডের এই প্রচেষ্টার সঙ্গে তিনি নিজেও ছিলেন যুক্ত। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের শিক্ষামূলক অনুষ্ঠানে নিয়মিতভাবে বানান বিষয়ক আলোচনা উপস্থাপন করার পাশাপাশি বাংলা একাডেমীর বানান অভিধান প্রণয়নের কাজেও যুক্ত ছিলেন ঘনিষ্ঠভাবে। এই সমুদয় অভিজ্ঞতা ও স্বীয় রচনা-দক্ষতার গুণে অত্যন্ত আকর্ষণীয় ও কার্যকর ভঙ্গিতে সকল বয়েসি শিক্ষার্থীর জন্য অপরিহার্য এক গ্রন্থ এবার উপহার দিলেন তিনি। শিক্ষক ও অভিভাবকদের জন্যও সমভাবে প্রয়োজনীয় বিবেচিত হবে এই বই।

মুখোশ ও মৃগয়া

আধুনিক কল্পবিজ্ঞান কাহিনীর এক প্রধান পুরুষ পোলিশ লেখক স্তানিসোয়াভ লেম। তাঁর লেখায় উপন্যাসের ঘনসংবদ্ধ কাহিনীর সাথে মিশে থাকে বিজ্ঞানের বোধ, দর্শনের সংশ্লেষণে ঘটে যে যোগসাধন। তাক লাগানো তাঁর উদ্ভাবনী নৈপুণ্য, গল্পের কাঠামো সরল অথচ রুদ্ধশ্বাস, টান-টান। এভাবে স্তানিসোয়াভ লেম হয়ে উঠেছেন বিশ শতকের এক প্রধান কল্পবিজ্ঞান লেখক, যাঁর রচনা কল্পবিজ্ঞান কাহিনীতে যোগ করেছে অন্যতর মাত্রা। চেনা জিনিসকে তিনি দেখাতে পারেন অচেনা করে, অচেনার আড়ালে থাকে চেনা। বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদে অনন্য সিদ্ধির অধিকারী মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দূতিয়ালিতে দুটি উপন্যাসিকা 'মুখোশ' এবং 'মৃগয়া' ভিন্নধারার এই সাহিত্যের শ্রেষ্ঠ পরিচয় আমাদের সামনে মেলে ধরেছে। বাংলায় সায়েন্স ফিকশন রচনা ও পাঠে যে আগ্রহ ইদানিং পরিলক্ষিত হচ্ছে সে ক্ষেত্রে এই অনুবাদ নতুন ভাবনার উপাদান যোগাবে। বিদেশি সায়েন্স ফিকশনের শ্রেষ্ঠ উদাহরণের সঙ্গে বাংলার এই যোগ আমাদের চিন্তার দিগন্ত প্রসারে ভূমিকা পালন করবে, সেই সাথে এনে দেয় সৃজনশীলতায় অবগাহনের সুযোগ। সত্যিকারভাবেই এ-এক মণিকাঞ্চন যোগ।

বিশ শতকের বিজ্ঞান ভাবনা

বিশ শতকের বিস্ময়কর সব পরিবর্তনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে বিজ্ঞান-ভাবনার বিকাশ। বিজ্ঞানের দিগন্ত যতো প্রসারিত হয়েছে চিন্তার জগতেো ততো তোলপাড় জেগেছে। জীবন ও সমাজের সঙ্গে মিলিয়ে এই যে বিজ্ঞান-ভাবনা, তার স্বরূপ ও পরিবর্তনময়তার সূত্রে আমরা এই শতাব্দীর প্রধান বৈশিষ্ট্যগুলোর পরিচয় পেতে পারি। আধুনিক সভ্যতার জরুরি জিজ্ঞাসাগুলোর সঙ্গে রয়েছে এর যোগ। আপাতজটিল বিজ্ঞানচেতনার জনবোধ্য ব্যাখ্যাও আবার বিজ্ঞানীরা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন বিভিন্ন সময়। এইসব চিন্তার মালিকা একসূত্রে গ্রথিত করেছেন ড. জহুরুল হক, বাংলাদেশে বিজ্ঞানচেতনা প্রসারের একনিষ্ঠ সাধক ও শিক্ষক। বর্তমান শতাব্দীর বিশিষ্ট তেরোজন বিজ্ঞানীর রচনা নির্বাচন এবং সেগুলোর অনুবাদের দুরূহ কর্ম তিনি সম্পাদন করেছেন পরম কুশলতায়। চিন্তাশীল পাঠকের জন্য এক স্বর্ণখনির দ্বার উন্মোচন করবে বর্তমান গ্রন্থ।

আজকের ও বাংলাদেশ বিজ্ঞান

জনবোধ্যভাবে আধুনিক
বিজ্ঞানের নানা দিক ও বৈশিষ্ট্য উপস্থাপনায়
আবদুল্লাহ আল-মুতীর জুড়ি নেই। দীর্ঘকাল
ধরে একাগ্র নিষ্ঠায় বিজ্ঞানচেতনা প্রসারের কাজে
তিনি ব্রতী রয়েছেন। তাঁর সাম্প্রতিকতম
কিছু তাৎপর্যময় রচনার একত্র সঙ্কলন বর্তমান
গ্রন্থ। পদার্থবিদ্যা, অণুজীববিজ্ঞান,
মহাকাশ গবেষণা কিংবা বিজ্ঞান-শিক্ষার
সমস্যা অথবা সর্বজনবোধ্য বিজ্ঞান-বিষয়ক
রচনা ইত্যাদি নানা বিষয়ে আলোকপাত
করেছেন লেখক। চমৎকার স্বাদু গদ্যে
প্রাঞ্জলভাবে তিনি অবতারণা করেছেন
আধুনিক বিজ্ঞানের অগ্রগতির পরিচয়
এবং তা ব্যাখ্যা করেছেন বাংলাদেশের
সমাজ-বাস্তবতার নিরিখে।

ছোটগল্প নির্বাচিত সংকলন

১৯৬৭ সালে ঢাকা থেকে পুরোপুরি গল্পের প্রতি নিবেদিত সাহিত্যপত্র ’ছোটগল্প’-এর প্রকাশনা নিঃসন্দেহে আলাদা মাত্রার ঘটনা। কামাল বিন মাহতাব সম্পাদিত পত্রিকাটি নিয়মিত-অনিয়িমিতভাবে প্রকাশনা অব্যাহত রেখেছিল আঠার বছর, তবে ষাটের দশকের শেষ বছরগুলোতে জাতির জাগরণমূলক কর্মকাণ্ডের সমান্তরালে গল্পের বিষয়-আশয় নিয়ে ভাবিত একদল তরুণ লিখিয়েকে সমন্বিত করে সৃষ্টিশীল সাধনায় যে গতিবেগ সঞ্চার করেছিল ‘ছোটগল্প’, তার তুলনা বিশেষ মিলবে না। অনেক বছর পেরিয়ে এই প্রজন্মের তরুণ লেখক জিয়া হাশান গবেষকের নিষ্ঠা ও সাহিত্যসাধকের মমতা নিয়ে আবার ফিরে তাকিয়েছেন ‘ছোটগল্প’-এর দিকে এবং উদ্ধার করেছেন হারিয়ে যাওয়া বহু সংখ্যা আর তার থেকে বাছাই করে যে সংকলন নিবেদন করেছেন তা একই সঙ্গে যোগাবে সাহিত্যপাঠের আনন্দ ও সাহিত্য ইতিহাসের পরিচয়। পরিশ্রমী ও নিষ্ঠাবান কাজের ফসল এই গ্রন্থ তাই গল্পপ্রেমীদের জন্য এক আনন্দ-উপহার হিসেবে বিবেচিত হবে।

রম্যবীণা বাজে রে : নির্বাচিত রম্যরচনা
150.00৳
বৈমানিক আলমগীর সাত্তার পেশাগতভাবে আকাশবিহারী, তবে লেখক হিসেবে ভাবগতভাবে সবসময়েই ভূমি-সংলগ্ন। যত দূরেই যান না কেন, অন্তরে সর্বদা বহন করেন দেশ ও সমাজের বাস্তবতা। তাঁর রচনার পটভূমিতে আছে ব্যাপক বিশ্ব, আর মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বদেশ। রম্যরচনায় তাঁর অনায়াস দক্ষতার সঙ্গে এসব বৈশিষ্ট্যের মিলন তাঁকে করে তুলেছে একান্ত বিশিষ্ট। তিনি রসসিক্ত দৃষ্টিতে তাকান জীবনের দিকে, যাপিত জীবনের বৈসাদৃশ্য বিড়ম্বনা, পীড়ন ও যন্ত্রণা তাঁর চোখে ধরা পড়ে ভিন্নতরভাবে এবং এর প্রতিফলন দেখা যায় ব্যঙ্গ-বিদ্রূপ ঠাট্টা-তামাশার হাস্যরসে টইটম্বুর রচনায়। দীর্ঘকাল থেকে তিনি লিখছেন, গ্রন্থও প্রকাশিত হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক; তবে রচনাকে গ্রন্থবদ্ধ করতে বিশেষ উদ্যমী কখনোই নন। তাঁর নির্বাচিত রম্যরচনার বাছাইকৃত সঙ্কলন এখানে পাঠকদের উদ্দেশে নিবেদিত হলো। রসবোধে পূর্ণ জীবনাবলোকনের মধ্য দিয়ে পাঠক যে কেবল রম্য-আনন্দে মাতোয়ারা হবেন তা নয়, হাস্য-পরিহাসের সূত্রে উদ্ভাসিত জীবনোপলব্ধি তাঁর চিত্তকেও করবে পরিপুষ্ট। আলমগীর সাত্তার সুললিত রচনার যে রম্যবীণা বাজিয়েছেন তার রেশ রয়ে যাবে পাঠ সমাপনের অনেক পরও। রম্যলেখকদের মধ্যে বিরল বিবিধ গুণের অধিকারী লেখকের নির্বাচিত সঙ্কলন তাই দুই মলাটের মধ্যে যোগন দেবে অনেক ধরনের রসের ও উপলব্ধির।

আত্মজা ও একটি করবী গাছ
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
পঞ্চাশ বছর আগে রাজশাহী থেকে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থের প্রথম সংস্করণ, গাঢ় বাদামি রঙের জমিনের ওপর পরিপাটি হস্তাক্ষরে কেবল গ্রন্থ ও লেখকের নাম লেখা, এমনি নিরাভরণ ছিল এর সজ্জা। ভেতরের ছাপা মফস্বলী ধাঁচ থেকে কোনোভাবেই মুক্ত ছিল না, সেটা বোধ করি সম্ভবও নয়। কিন্তু তারপর থেকে বাংলা ছোটগল্প পাল্টে গেল খোল-নলচে সমেত। এই দীন প্রকাশনাই বাংলা-সাহিত্যে উজ্জ্বল বৈভবের যোগান দেয়। কাল যা ছিল সমকালীন, আজ তা হয়ে ওঠে প্রাচীন। তবুও তো গল্প কখনো পুরনো হয় না। ঘটনার ঘনঘটা এড়িয়ে গল্প হয়ে ওঠে জীবনের পরম বাস্তবতার গাঢ় উচ্চারণ, দিনযাপনের দুঃখ-বেদনা-আনন্দ-গ্লানি গল্পের পরতে পরতে মিশে থাকে, রূপরসের প্রত্যাশী করে তোলে পাঠককে। বাংলা-সাহিত্যের ইতিহাসে কোনো একটি গ্রন্থের এমন তাৎপর্যময় প্রভাব আর বিশেষ দেখা যায় নি। আমাদের অস্তিত্বকে আমূল নাড়া দিয়ে যায় গ্রন্থভুক্ত প্রতিটি গল্প। জীবনচেতনা ও ভাষাভঙ্গির অপূর্ব সমন্বয়ে স্মরণীয় হয়ে উঠেছে এই গ্রন্থ। চিরায়ত এই গল্পগ্রন্থের নবম মুদ্রণ এখন নিবেদিত হলো। শতাব্দীর অন্যতম সেরা এই গল্পগ্রন্থের তাৎপর্য কখনোই বুঝি ক্ষুণ্ণ হওয়ার নয়।

পরাজিত খেলোয়াড়

ছোটগল্পের আলাদা মাধুর্য ও শিল্পীশৈলীর চর্চা যখন হারিয়ে যেতে বসেছে চটকদার বর্ণনা ও তরল ভাবালুতায় আধিক্যে তখন সাহিত্যের এই বিশেষ শিল্পধারার রূপরসসেৌকর্য সংবেদনশীল পাঠকের সামনে আবার মেলে ধরবে আহমদ বুলবুল ইসলামের গল্পগ্রন্থ। ষাটের দশকের শেষপ্রান্তে সাহিত্য অঙ্গনে তাঁর প্রবেশ, গভীর অভিনিবেশে জীবন-অবলোকন এবং পরম মমতায় তা ফুটিয়ে তোলার সাধনা প্রকাশ পায় তাঁর রচনায়, নিভৃতচারী সাধকের মতো নিবিষ্টভাবে মগ্ন থেকেছেন শিল্পদেবীর আরাধনায়। খুব বেশি তিনি লেখেন নি, কিন্তু পাঠকচিত্তে দাগ কাটবার মতো গল্পের যে তিনি স্রষ্টা, সেখানেই তাঁর সার্থকতা। দীর্ঘকাল পর প্রকাশিত হলো তাঁর গল্পগ্রন্থ, ফেলে আসা সময়ের পটভূমিকায় গল্পের পাত্রপাত্রীর অকিঞ্চিৎকর জীবনযাপনের বৃত্তান্ত মানবিক আনন্দ-বেদনা, হর্ষ-বিষাদ, লাঞ্ছনা ও গ্লানির ছবি ফুটিয়ে তোলে। নিষ্পেষিত মানুষের দুঃখদীর্ণ জীবনযাপনের পাঁচালি একই সাথে প্রকাশ করে বেঁচে থাকার অদম্য আকুতি, শত দুঃখের মধ্যেও জীবনের জয়গান। মার্শেল প্রুস্তের মতো লেখকও মান্য করেন, ‘সত্যিকার স্বর্গ হলো স্বর্গ হারানো’, জীবনকে সেই গভীরতায় অবলোকন ও চিত্রায়ন তাঁর অভীষ্ট। ফলে আহমদ বুলবুল ইসলাম লিখতে পেরেছেন স্মরণীয় গল্প, তাঁর রচনা হয়ে উঠেছে মূক জনগোষ্ঠীর জীবনভাষ্য, পাঠকের জন্য ভিন্নতর পাঠ, যা তাদের নিয়ে যাবে ছোটগল্পের মাধুর্যমণ্ডিত সেই ভুবনে, যেখানে মেলে জীবনের নির্যাস, অনুভব করা যায় অস্তিত্বের সারসত্য।

ভরাকটাল মরা কটাল

পৃথিবীর দুই প্রধান নদ-নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলার সমভূমি বেয়ে সাগরে পৌঁছেছে। এই দুই নদীর যৌথ প্রবাহের সঙ্গে মেঘনার জলধারা যোগ হয়ে সৃষ্টি হয়েছে বিশাল মোহনা, যার নিকট তুলনা বুঝি আর কোথাও নেই। নদী ও সাগরের এই মিলনস্থলে সৃষ্ট হয় বিপুল আলোড়ন ও সংঘাত। প্রতি পূর্ণিমায় ফুঁসে-ওঠা সাগরজল নদী-খাল-নালা বেয়ে উঠে আসে উজানে, সৃষ্টি করে ভরা কটাল। অমাবস্যার পূর্ণ তিথিতে সাগর আবার শুষে নিতে চায় নদী-নালার সকল জল, সৃষ্টি হয় মরা কটাল। ভরা কটালে লাগে ভাঙন, মরা কটালে চলে নদীবাহিত পলির স্থিতি অর্জনের তিল তিল প্রয়াস। একদিকে লয়, অপরদিকে সৃষ্টি, এই ভাঙাগড়ার খেলা মিলিয়ে বিশাল নদী মোহনার অনিত্য জীবন। কখনো রাতারাতি নদীগর্ভে হারিয়ে যায় সমৃদ্ধ সংসার ও জনপদ, কখনো নদীর বুকে জেগে ওঠে কুমারী মাটির ঘ্রাণসিক্ত নতুন চর। সংক্ষুব্ধ এই প্রকৃতির সঙ্গে নিরত লড়াই করে দারিদ্র্যপীড়িত দক্ষিণবঙ্গের মানুষজনের যে জীবনসংগ্রাম তা রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। মুক্তিযুদ্ধকালে মতান্ধ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জনযুদ্ধের অনুপম আলেখ্য রচয়িতা মাহবুব আলম এবার দেশের প্রান্তিক মানুষদের জীবনসংগ্রামের তথ্যনিষ্ঠ পরিচয় তুলে ধরতে সচেষ্ট হয়েছেন তাঁর এই উপন্যাসে। বৃহত্তর পটভূমিকায় ভিন্নতর জীবনের রূপ খুঁজে ফিরেছেন তিনি, দেশের এক বিশাল ভূখণ্ড ও তার বিপুলা মানুষজনের যে-জীবনের কথা আমরা প্রায় কিছুই জানি না। একই সঙ্গে গল্পের পরতে পরতে বাস্তব মানুষের হৃদয়গ্রাহী কাহিনী গেঁথে তিনি সজীব করে তুলেছেন উপন্যাস। ছোট ছোট মানুষের দৈনন্দিন সুখ-দুঃখ, স্বপ্ন ও সংগ্রাম বৃহত্তর জীবন পটভূমিকার সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। নদী ও সাগরের মেলামেশির সেই প্রকৃতি যেমন বিশাল, তার চেয়ে বিশালতর সেখানকার মানুষজন, বাংলা উপন্যাসে এই প্রথম আমরা পেলাম যার পরিচয়।

সাধারণ লোকের কাহিনী

দিনযাপনের তুচ্ছাতিতুচ্ছ ঘটনাক্রমের ধারায় বয়ে চলে যে সাধারণ জীবন তার আড়ালে থাকে জীবনের আরেক বড় সত্য। আপাত নিস্তরঙ্গ জীবন প্রশান্ত মহিমায় ধারণ করে দূর অতীতের তরঙ্গভঙ্গ উত্তালতা। আকস্মিক ঘটনাসূত্রে খুলে যাওয়া স্মৃতির ঝাঁপি সেই সত্যরূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় উপন্যাসের পত্র-পাত্রীদের। ন্যায়-অন্যায়ের বিচার করাটা বুঝি ঔপন্যাসিকের দায়িত্ব নয়, তাঁর উদ্দিষ্ট সেই মানবিক পরিস্থিতি নিবিড়ভাবে অনুভব করা, যেখানে আলোছায়ার খেলায় কতো-না বৈপরীত্যের টানাপোড়নে ক্ষতবিক্ষত প্রতিটি হৃদয়। এই বিদীর্ণ মানবাত্মার স্বরূপ-সন্ধানী লেখক রশীদ করীম, সাধারণ লোকের কাহিনী মেলে ধরেছেন আশ্চর্য পরিমিতিবোধ ও গভীর সংবেদনশীলতা নিয়ে এবং এভাবে পৌঁছে গেছেন বোধের সেই অতলে, যা স্পর্শ করা একজন শিল্পীর পক্ষেই কেবল সম্ভব। আমরা অনুভব করি অন্তরের গহিনে বহন করা অপূর্ণতার বেদনাবোধ নিয়ে পূর্ণতাসন্ধানী মানুষের অভিযাত্রা, ন্যায়-অন্যায়, সুখ-দুঃখের অতীত এক মানবিক ভূমিতে উপনীত হই এবং উপলব্ধি করি মানবসত্তার অপার মহিমা। রশীদ করীম, আমাদের অগ্রণী কথাসাহিত্যিক, সাধারণের মোড়কে এমন এক অসাধারণ জীবনোপলব্ধির কাহিনী উপহার দিয়েছেন, যা কেবল মহৎ লেখকেরাই পারেন।

প্রথম প্রেম

রশীদ করীম আমাদের অগ্রগণ্য ঔপন্যাসিক। লিখেছেন তিনি কম, তবে সবসময়ে লিখতে পেরেছেন স্মরণীয়ভাবে। সময়ের দূরত্ব পার হয়ে কোনো রচনা স্মরণীয় হয়ে উঠতে পারে যে-সব গুণের সমাহারে রশীদ করীমের লেখায় তা উজ্জ্বলভাবে উপস্থিত। উপন্যাসের তুলনায় তাঁর রচিত গল্পসংখ্যা কম, তবে সংখ্যায় বেশি না হলেও গল্পকার হিসেবেও তিনি অনুপম সিদ্ধির পরিচয় রাখতে পেরেছেন। তাঁর একটি মাত্র গল্পগ্রন্থ ‘প্রথম প্রেম’ দীর্ঘ সময়ের ব্যবধানে রচিত গুটিকয় গল্পের পসরা মেলে ধরে। অনেককাল আগে লেখা গল্পেও কালের জীর্ণতার ছাপ খুঁজে পাবেন না পাঠক, উপরন্তু নতুন করে অনুধাবন করবেন কেন রশীদ করীম বরাবরই ঝকঝকে আধুনিক লেখক, কালের ছবি অাঁকেন কালোত্তীর্ণভাবে। তাঁর গল্পের বহুমাত্রিকতা ও ঠাসবুনোট সহজ ছন্দে এগিয়ে নিয়ে প্রতিটি কাহিনী, অাপাতসারল্যের আড়ালে যে-গভীর জীবনবোধ সেটা রসসিঞ্চিত করে সর্বদা সঞ্জীবিত রেখেছে প্রতিটি গল্প। এক অন্তরঙ্গ ভঙ্গি তিনি বেছে নিয়েছেন গল্প বলার জন্য, তৈরি করেছেন বাহুল্যবর্জিত ঝকঝকে নির্মেদ ভাষারূপ, ডুব দিয়েছেন মানবিক সম্পর্কের একেবারে গভীরে। এভাবে যে মুক্তোদানা তুলে এনে পাঠককে উপহার দেন তিনি, সংখ্যায় বেশি না হলেও সম্পদবিচারে তা অতুল।

অনুর পাঠশালা

রহস্যমকয় আলো-অাঁদারির ফাঁদে জড়িয়ে থাকা কিশোর পুত্রসহ এক দম্পতি, ভাগ্যাহত ছন্নছাড়া কয়েকজন কিশোর, কানাচে ধ্যানস্থ এক অন্ত্যজ পল্লী থেকে স্বপ্নে কুড়িয়ে পাওয়া মুখরা কিশোরী সরুদাসীসহ প্রধান ও গৌণ গোনাগুনতি ক’টি চরিত্র নিয়ে ঠাসবুনোট এই কাহিনীর বিস্তার। তাদের মনোলোক অন্তর্জগৎ নিয়ে যে বিপুল বিশাল নির্মাণ, তাদের ঘিরে যে টালমাটাল ঘূর্ণাবর্ত, তুমুল তোলপাড়, তাকে কবজা করার জন্য দরকার অশেষ ক্ষমতাশালী কলম ও কবজির জোর। যা মাহমুদুল হকের মতো পরীক্ষিশত এবং কুশলী কারিগরের হাত ছাড়া ভাবা যায় না। পরিবেশ তৈরিতে তার দক্ষতা অবিসংবাদী। প্রতিটি চরিত্রের প্রতি সমান অভিনিবেশ, সযত্ন পরিচর্যা, পাকা জহুরির মতো নিখুঁত নিক্তির ওজনে প্রতিটি শব্দের অনপনেয় ব্যবহার, শৈল্পিক ছেনিতে কেটে কেটে সকলকে ঘূর্ণাবয়বে ফুটিয়ে তোলার কাজ খুব দুরূহ। মানুষের প্রতি, মানবসমাজের প্রতি মমতার নিষ্পলক দৃষ্টি ব্যতিরেকে স্বয়ংসম্পূর্ণতার গণ্ডিকে এভাবে অতিক্রম করাটা রীতিমতো পরাক্রমের ব্যাপার। অনুর চোখ দিয়ে বিশ্বরূপ দর্শনের ফাঁক-ফোকরে প্রকৃতি পাঠেরো এ এক বিরল অভিজ্ঞতা। পাঠক নির্বিশেষকে এমন তাড়া করে ফেরে যে অনুর অসহায়ত্ব, নিরুদ্ধ ক্রোধ, ইচ্ছে-অনিচ্ছে, ভালোবাসার জন্য আনচান করা প্রাণের সঙ্গে একাত্ম না হয়ে উপায় থাকে না। সবকিছু থেকে নিজেকে সরিয়ে বা গুটিয়ে নেয়ার আভাস চকিতে দেখা দিয়ে গোচরীভূত হওয়ার আগেই যেন আবার মিলিয়ে যায়। অনু কি নিজস্ব দর্পণে নিজেরই পরসত্তা নয়?