-26%
পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দিজীবন
Original price was: 250.00৳.187.00৳Current price is: 187.00৳.
একাত্তরের পাকবাহিনী গণহত্যা-অভিযান শুরুর প্রথম প্রহরেই আটক করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে। রক্তের বন্যায় যেমন তারা ডুবিয়ে দিতে চেয়েছিল বাঙালির প্রতিরোধ, তেমনি পাকিস্তানি কারাগারের নিঃসঙ্গ কারাবাসের যন্ত্রণায় দগ্ধ করে চেয়েছিল বঙ্গবন্ধু সংগ্রামী চেতনা গুঁড়িয়ে দিতে, সর্বোপরি চেয়েছিল তাঁকে ফাসিঁকাষ্ঠে ঝোলাতে। চরম প্রতিকূলতার মধ্যে বাঙালি জাতি পরিচালনা করেছিল সাহসিক সংগ্রাম, একইভাবে বাঙালি জাতির নেতাও নির্জন কারাকুঠরিতে পরম সাহসিক ও গৌরবময় লড়াই পরিচারনা করেছিলেন। মৃত্যুর মুখোমুখি বঙ্গবন্ধুর সেই একক সংগ্রামের বিস্তারিত পরিচয় আমরা বিশেষ পাইনি। পাকিস্তানি লেখক ও কবি আহমেদ সালিম, যিনি একাত্তরের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছিলেন, কলম তুলে নিয়েছেন পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধুর আটক দিনগুলোর বিবরণী তুলে ধরতে। এই সুবাদে অনেক অজানা তথ্য তুলে এনেছেন লেখক, দাখিল করেছেন তৎকালীন বিভিন্ন ভাষ্য এবং আঁকতে চেয়েছেন বঙ্গবন্ধুর জীবনের এক অজানা অধ্যায়ের ছবি। সব মিলিয়ে আমরা তাই পেয়েছি তাৎপর্যময় একটি গ্রন্থ, ইতিহাস-অনুরাগী সচেতন পাঠকদের জন্য যা বিশেষ গুরুত্ববহ।

আবরুদ্ধ অশ্রুর দিন

ভোলানাথ বসু, বাগেরহাটের এক পরিবার-প্রধান, সফল ব্যবসায়ী, হৃদয়বান সজ্জন পরোপকারী পুরুষ, নানা টানাপোড়েনের মধ্য দিয়ে পথ চলে স্থিত হয়েছেন জীবনে, শহরের বনেদি এক বাড়ির স্বত্ব গ্রহণ করেছেন, হাল ধরেছেন বড় সংসারের, ব্যস্ততার মধ্যেও পুত্র-কন্যাদের মানুষ করে তুলবার দিকে রয়েছেন মনোযোগী। বাংলার আরো অনেক পরিবারের মতো জীবনানন্দে তৃপ্ত সুখময় সংসারযাত্রা হঠাৎ বাধাগ্রস্ত হয় উনিশ শ’ একাত্তরে, আন্দোলন-সংগ্রামে উত্তাল বাগেরহাট থমকে যায় পাকবাহিনী সূচিত গণহত্যাভিযানে। যে মাসে শহরে প্রবেশ করে সেনাবাহিনী, তাদের সাথে হাত মেলায় স্থানীয় অনুগত দালালগোষ্ঠী, যারা ভোলানাথ বসুর অপরিচিত নয়, অনেকে তার বদান্যতায় উপকৃতও বটে। এরপর ভোলানাথ বসুর জীবনপ্রদীপ আকস্মিক কীভাবে নিভিয়ে দেয়া হলো, নিষ্ঠুর যে হত্যা কাণ্ড ঘটলো তাঁরই আপন গৃহে সবার চোখের সামনে, পরিবারের দিশেহারা সদস্যরা, প্রবীণ মাতা থেকে কনিষ্ঠতম পুত্র, কীভাবে সবাই সেই ভয়ঙ্করতার মুখোমুখি হলেন, রক্তক্ষত অন্তরে বহন করে অশ্রু অবরুদ্ধ রেখে কেমন করে পরিচালনা করলেন আরেক সংগ্রাম- সেসব কথা ভাষায় বর্ণনা করা কঠিন। চল্লিশ বছর পর সেই স্মৃতিভাষ্য মেলে ধরেছেন পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী নিকটজন এবং বন্ধু-সুহৃদেরা। একাত্তরের নারকীয়তার এ-এক খণ্ড ছবি, নরকাভিজ্ঞতার মুখোমুখি মানুষদের ব্যক্তিগত নিবিড়তম অনুভূতির কষ্টকর প্রকাশ; তবে এই বয়ান আমাদের সামনে মেলে ধরে ইতিহাসের বড় সত্য, একজন মানুষ ও একটি প্রতীক হয়ে উঠলেন শহীদ ভোলানাথ বসু।

অসহযোগের দিনগুলি মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব

জনগণের সংগঠিত শক্তির বিভিন্নর্ধম প্রকাশকে ‘সামাজিক পুঁজি’ আখ্যায়িত করে সেই নিরিখে বাঙালির জাগরণের অতুলনীয় দিনগুলির বিশ্লেষণে ব্রতী হয়েছেন কৃতী অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক আতিউর রহমান। একাত্তরের মার্চ মাসের অসহযোগের কাল ঐক্যবদ্ধ জনগণের অহিংস অথচ দুর্বার প্রতিরোধ আন্দোলনের এক অভূতপূর্ব দৃষ্টান্ত। বিশ্ব-ইতিহাসে তুলনাহীন এই আন্দোলনের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বাঙালির মুক্তিযুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। অসহযোগ আন্দোলনের কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, যোগ্য সহকর্মী তাজউদ্দীন আহমদের বিচক্ষণ কর্মকাণ্ড ও জনগণের সকল অংশের অবদানের চুলচেরা বিশ্লেষণ করেছেন লেখক। মুক্তিমযুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে ঝঁাপ দিয়েছিল কোন্ বাংলাদেশ, কীভাবে জাতির সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, বঙ্গবন্ধুর তুলনা রহিত নেতৃত্বের মাহাত্ম্য কোথায় নিহিত ছিল- এমনি বিভিন্ন জিজ্ঞাসার আলোকে অসহযোগের অনন্য দিনগুলি নিয়ে অনন্যসাধারণ এক গ্রন্থ উপহার দিলেন আতিউর রহমান।

My Golden Bengal: Story of the Emergence of Bangladesh

Sanjida Khatun is the leading exponent of Tagore song in Bengal and eminent figure in the cultural arena of Bangladesh. She has founded along with others ‘Chhayanaut’, an institution per excellence promoting the music culture of Bengal, Dr. Sanjida Khatun got her education from Viswa-Bharati, Shantiniketan and retired as Professor of Bengali, Dhaka University. With her life-long struggle to uphold the cultural identity of the Bengali people and distinguished career in music, arts and literature, Sanjida Khatun has become a cultural icon in the society. Her renderation of the history of the emergence of Bangladesh for the young readers in undoubtedly a unique book on the cultural history of Bangladesh.

পশ্চিমে পরিক্রমণ

বাঙালি আজ বহির্মুখি হয়েছে নানাভাবে নানা কারণে। বিদেশে অভিবাসী বাঙালির সংখ্যাবৃদ্ধির সাথে সাথে বাংলা ভ্রমণ-সাহিত্যেও সমৃদ্ধি লক্ষ্য করা যায়। অনেকভাবে আমরা জানছি দূরের দেশ, সেখানকার প্রকৃতি, পরিবেশ ও জীবন । ভ্রমণকথার এই পরিসরে জোহোরা জাবিন কারিমের গ্রন্থ আলাদা মাত্রা যুক্ত করেছে, প্রবীণের চোখে তিনি দেখেছেন পশ্চিমের কতক দেশ, ভ্রমণের আনন্দে, কোনো লেখালেখির তাগিদ থেকে নয়। ইতিমধ্যে বিগত ২০ সালে তাঁর প্রণীত আত্মজৈবনিক গ্রন্থ ‘ফেলে আসা দিনগুলো’ আটপৌরে অন্তরঙ্গ জীবনভাষ্য হিসেবে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই গ্রন্থই তাঁকে অনুপ্রাণিত করে দুই দশকেরও বেশি সময় আগে ঘুরে বেড়ানোর টুকরো ছবি মেলে ধরতে। ‘পশ্চিমে ভ্রমণ’ স্মৃতির পথ বেয়ে ভ্রমণের কতক বৃত্তান্তের একত্র সংকলন। পাঠক এখানেও পাবেন ভ্রমণের সহজিয়া আন্তরিক চিত্র, যা নতুনভাবে চিনিয়ে দেবে দূরদেশকে, এক ঝলকের জন্য হলেও যোগাবে নিবিড় এমন উপলব্ধি, যা পাঠকচিত্ত পরিপুষ্ট ও আলোড়িত করবে নিঃসন্দেহে।

সাম্প্রদায়িকতা ও সম্প্রীতি ভাবনা

সাম্প্রদায়িকতা সমাজদেহে যে বিষ সঞ্চার করে তার জের বহন করতে হয় গোটা সমাজকে, এর সদস্য প্রতিটি মানুষকে। মানবকে নির্মাণ করে সাম্প্রদায়িকতা এবং এর প্রশ্রয়ে সমাজের অন্তর্গত কোনো কোনো মানব হয়ে ওঠে দানব। সাম্প্রদায়িকতার জন্য কড়া দাম মেটাতে হয় সমাজকে, রক্তবন্যায় ভেসে অগ্নিদহনে দগ্ধ হয়ে সেই মূল্য তো আমরা অতীতে কম দেইনি। তারপরও সমাজের সম্প্রীতি বিনষ্ট করে সম্প্রদায়গত হানাহানি বিদ্বেষের ভয়াবহ খেলায় মেতে ওঠার ক্ষেত্রে কোনো কমতি ঘটেনি, বরং অশুভ বিবিধ স্বার্থের মিলনে তা হয়ে উঠছে আরো নির্মম, আরো সর্বগ্রাসী। এর বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের যে প্রতিরোধ, তা অধিকতর ব্যাপক, গভীর ও জোরদার করার প্রয়োজন পূর্বের যে-কোনো সময়ের চেয়ে জরুরি হয়ে উঠেছে। সেই লক্ষ্য থেকেই প্রণীত হয়েছে বর্তমান গ্রন্থ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মুক্তচিন্তার উদারবাদী ব্যক্তিত্বদের সম্মিলিত আয়োজন। ঢাকা এবং কলকাতায় অনুষ্ঠিত যৌথ সভায় নিবেদিত এসব নিবন্ধ আমাদের কালের এক প্রধান সমস্যার ওপর যেমন আলোকপাত করছে, তেমনি সংকট মোকাবিলার পথরেখারও ইঙ্গিত দিচ্ছে। গ্রন্থের পরিসর ছোট হলেও এর তাৎপর্য তাই বিশাল।

মুক্তিযুদ্ধের মানুষ মুক্তিযুদ্ধের স্বপ্ন
Original price was: 250.00৳.185.00৳Current price is: 185.00৳.
কৃতী অর্থনীতিবিদও নিষ্ঠাবানসমাজ-গবেষক ড. আতিউর রহমান মুক্তিযুদ্ধের সামাজিক-অর্থনৈতি-রাজনৈতিক বাস্তবতাকে করেছেন তীক্ষ্ণধী বিশ্লেষণের উপজীব্য। ঔপনিবেশিক প্রভাতপুষ্ট অভিজন বা এলিট ভাবনানির্ভর ইতিহাস-চর্চার বিপরীতে বাঙালির মহত্তম সংগ্রামের এ-এক জনকৌণিক উপস্থাপন। সাধারণ মানুষের অবস্থান থেকে জনতার গৌরবের পুনরুত্থান তিনি ঘটিয়েছেন মুক্তিযুদ্ধেরমননশীল তথ্যনির্ভর বিশ্লেষণে। যে স্বপ্ন নিয়ে বাংলার সর্বস্তরের মানুষ ঝঁাপ দিয়েছিল মুক্তির লড়াইয়ে সেই স্বপ্নের রূপবিচার ও স্বপ্নের কারিগরদের পরিচয় অনুসন্ধানে তিনি ব্রতী হয়েছেন এখানে। সেই সুবাদে বিশ্লেষণ করেছেন মুক্তিযুদ্রেল প্রধান কুশীলবদের জনসম্পৃক্ত ভূমিকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও আবু সাঈদ চৌধুরীর ব্যক্তিত্ব ওচিন্তাজগৱ হয়েছে তৎার অনুসন্ধানী দৃষ্টিসম্পাতের বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমনি গভীরতাশ্রয়ী বিশ্লেষণমূলক গবেষণা গ্রন্থ ইতিপূর্বে রচিত হয় নি। মুক্তিযুদ্ধ নতুনভাবে উদ্ভাসিত ও মহিমান্বিত হয়ে উঠেছে আবেগবর্জিত নির্মোহ বিজ্ঞাননিষ্ঠ এইসব রচনায় । মননশীলতা ও পরিশ্রমের পরিচয়বাহী অবিনাশী স্বপ্নের কথকতা আতিউর রহমানের এই অনন্য গ্রন্থ।

-25%
নাটক তত্ত্ব ও শিল্পরূপ
Original price was: 225.00৳.169.50৳Current price is: 169.50৳.
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্যচর্চা বিরুদ্ধ স্রোত উপেক্ষা করে যে অভিযাত্রা পরিচালনা করছে তা দেশে ও দেশের বাইরে নানাভাবে নন্দিত হয়েছে। নাটকের শিল্পরূপ এখন আকর্ষণ করছে অনেক নবীন-নবীনাদের, নিশ্চিতভাবে তাদের অবদানে পল্লবিত হবে আগামীর নাট্যপ্রয়াস, তবে সেজন্য প্রয়োজন নাট্যশিক্ষা গ্রহণের উপযুক্ত ব্যবস্থা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ত। নাটকের নবযাত্রার একেবারে গোড়ার দিকে এই প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং তাঁর দল ‘থিয়েটার’। নাট্যপ্রশিক্ষণের সুযোগ তৈরির জন্য প্রতিষ্ঠিত হয় থিয়েটার স্কুল এবং সোসাইটি ফর এডুকেশন ইন থিয়েটার। এরই ধারাবাহিকতার বাংলাভাষায় নাটকের তত্ত্ব ও শিল্পরূপ বিষয়ক গ্রন্থের অভাব মোচনে ১৯৯৭ সালে রামেন্দু মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয় বর্তমান গ্রন্থ। নাট্যশিক্ষার্থীদের জন্য মৌলিক বই হিসেবে স্বীকৃত গ্রন্থের বর্তমান মুদ্রণ চাহিদা মেটাবে নাট্যচর্চায় আগ্রহী তরুণদের, শিল্পের পথে অভিযাত্রায় নিশ্চিতভাবে এই বই হবে তাদের অবলম্বন ও প্রেরণা।

বীরাঙ্গনা কথা : মুক্তিযুদ্ধে বারোজন নারীর অন্যতর অবদান
Original price was: 225.00৳.169.00৳Current price is: 169.00৳.
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের পরিচালিত নৃশংসতার শিকার হয়ে চরম দুঃখ-কষ্ট-গ্লানির অতলে নিক্ষিপ্ত হয়েছিলেন লক্ষ নারী, যাঁদের জন্য বিজয়ে এসে সমাপ্ত হয় নি মুক্তিযুদ্ধ, বিজয় দিবস থেকে শুরু হয় তাঁদের জীবন-সংগ্রামের আরেক অধ্যায়। নির্যাতিত নারীদের সম্মিলিত সংখ্যা বিভিন্ন সময় উচ্চারিত হয়, কিন্তু তাঁদের প্রত্যেকের পীড়ন ও সংগ্রামের আলাদা আলাদা কাহিনী কীভাবে জানা সম্ভব? এই প্রশ্নের কোনো সহজ জবাব নেই, আছে কঠিন সাধনার প্রশ্ন। বীরাঙ্গনাদের কাছে পৌঁছানো, সংবেদনশীলভাবে তাঁদের কথা শোনা এবং দায়িত্বশীলভাবে এর উপস্থাপন একটি বড় দিক। পাঠকের জন্যও এ অন্যতর অভিজ্ঞতা, এই নারীরা যে-নিষ্ঠুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সংগ্রামে অদ্যাবধি নিয়োজিত রয়েছেন তার সবটুকু তো কথা দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব নয়। যেটুকু তাঁরা ব্যক্ত করবেন তার ভেতর দিয়ে অনুভব করতে হবে না-বলা অজস্র কথা। তেমন দুরূহ কথকতা নিয়ে গেঁথে তোলা হয়েছে এই গ্রন্থ, বারোজন বীরাঙ্গনা নারীর কাহিনী পরম আন্তরিকতা ও অশেষ পরিশ্রমে সংগ্রহ করেছেন উদ্যমী তরুণ অপূর্ব শর্মা, পাঠকের জন্য মেলে ধরেছেন তাঁদের কথা ও ছবি, অন্তর দিয়ে অনুভব ও জানার জন্য।

একশ’ বছরের ইংরেজী কবিতা
Original price was: 220.00৳.165.00৳Current price is: 165.00৳.
ইংরেজি কবিতার বিশাল ব্যাপ্তি বাঙালি পাঠকের কাছে অনুবাদের মাধ্যমে পৌঁছে দেয়ার দুরূহ কাজে নিষ্ঠার সঙ্গে ব্রতী রয়েছেন সুরেশ রঞ্জন বসাক। তিনি কেবল অর্থের দিক দিয়ে নয়, ছন্দ ও মিলের দিক দিয়েও মূলানুগ থাকতে সচেষ্ট। অনুবাদের স্বাধীনতার জটিল প্রশ্নও এই সঙ্গে জড়িয়ে আছে। অনুবাদককে চলতে হয় ক্ষুরধার এক সরু পথ দিয়ে, সামান্য বিচ্যুতিও তার পতন অবধারিত করে তুলবে।
অনুবাদকের থাকা প্রয়োজন আলাদা মাত্রার দক্ষতা, যা খুব বেশি দৃষ্ট হয় না। বর্তমান অনুবাদকের মধ্যে সেই বিরল গুণের ছাপ দেখতে পেয়েছিলেন বরেণ্য কবি শামসুর রাহমান এবং পাদপ্রদীপের আলোর বাইরে অবস্থানকারী এক গুণী তরুণের তাৎপর্যময় কাজের গ্রন্থবদ্ধ রূপ দেখতে তিনি বিশেষ আগ্রহবোধ করেছিলেন। অনুবাদ যে পুনঃসৃজন, সৃষ্টিশীল এক কাজ, তার পরিচয় মিলবে এই গ্রন্থে। প্রায় সত্তরজন ইঙ্গ-মার্কিন কবির বাছাইকৃত কবিতা ও কবি- পরিচিতি সংবলিত বর্তমান গ্রন্থ কাব্যরসপিপাসুদের কাছে বিশেষভাবে বরণীয় হবে, কেননা বিশ শতকের ইংরেজি কবিতা যে দীর্ঘপথ পাড়ি দিয়েছে, নানা বাঁক নিয়েছে, সৃজনের বিভিন্ন মাত্রা স্পর্শ করেছে সেই পরিক্রমণের একটি সমগ্রচিত্র এখান থেকে মিলবে, দক্ষ অনুবাদের কারণে সেই সঙ্গে পাওয়া যাবে মূল কবিতার আস্বাদ।

-29%
মুক্তিযোদ্ধা কন্যা
Original price was: 225.00৳.160.00৳Current price is: 160.00৳.
এই কাহিনী মুক্তিযুদ্ধের, তবে ভিন্নতর এক জীবনযুদ্ধের। একাত্তরের দিনগুলোতে গোটা বাঙালি জাতি যে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, সেই সংগ্রামে পুরুষের পাশাপাশি নারী পালন করেছিল তার যোগ্য ভূমিকা। তরুণ- কিশোরী থেকে প্রবীণা-সবাই স্বীয় দায়িত্ব পালনে ছিল দ্বিধাহীন। অন্যদিকে পাকিস্তানি বাহিনী ও তাদের এ-দেশীয় দোসরদের পীড়ন ও অত্যাচারের বিশেষ লক্ষ্য হয়েছিল নারী। একাত্তরের রক্তঝরা অভিজ্ঞতার আগুনে দগ্ধ কতক নারীর জীবন নিয়ে অনন্য উপন্যাস লিখেছেন যুদ্ধাভিজ্ঞতায় পোড়- খাওয়া আরেক দৃঢ়চিত্ত নারী শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। মুক্তিযোদ্ধা কন্যাদের এই কাহিনী একাত্তরের বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয় নি, পুরুষ যোদ্ধা ঘরে ফিরে এলেও নারীর যুদ্ধ তো অব্যাহত থাকে প্রবল প্রতিকূলতার বিরুদ্ধে। একাত্তরের নারীনিগ্রহের বেদনা ও জীবনজয়ের সাধনা প্রতিফলনকারী যুদ্ধশিশু এই উপন্যাসে বাস্তব প্রতিরূপ খুঁজে পেয়েছে। এই উপন্যাস তাই নিরন্তর মুক্তিযুদ্ধের কথা, যুদ্ধাভিজ্ঞতায় পুড়ে খাঁটি হয়ে-ওঠা যুদ্ধকন্যাদের আজকের সংগ্রামের কথা, অপরাজেয় সংগ্রামী নারীত্বের কথা।

স্মৃতিময় ‘৭১
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
আরো দীর্ঘকাল জুড়ে আমাদের বলে যেতে হবে একাত্তরের কথা, তবু কি শেষ হবে বলা সেই পরম বীরত্বমণ্ডিত চরম দুঃখ-বেদনা-ভরা দিনগুলোর কাহিনী? আর আজকের এই তমসাচ্ছন্ন দিনে, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও বিস্মৃত করবার আয়োজন প্রবলতর তখন তো আরো বড়ভাবে আমাদের অবলম্বন করতে হয় এই সংগ্রামের গেৌরব-গাথা, তুলে ধরতে হয় যুদ্ধদিনের সত্য-পরিচয়। হেনা দাস, নিবেদিতপ্রাণ শিড়্গয়িত্রী ও এককালের সক্রিয় রাজনৈতিক কমর্ী, একাত্তরের দিনগুলোর ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণী তুলে ধরেছেন বর্তমান গ্রন্থে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের নিসত্মরঙ্গ জীবনে গণহত্যা-সৃষ্ট অভিঘাত, দেশের মাটি থেকে বিতাড়িত হয়ে শরণাথর্ী জীবনে শরিক হওয়া এবং মুক্তিযুদ্ধের বিজয় প্রত্যড়্গ করার দরদি বিবরণ রয়েছে এই গ্রন্থে। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতালিপির ভাণ্ডারে উলস্নেখযোগ্য সংযোজন স্মৃতিময় ‘৭১ বলেছে ভিন্নতর জীবনবাসত্মবের কথা, যোগ করেছে আলাদা মাত্রা।

মুক্তিযোদ্ধা হেমায়েত আলী ও তাঁর যুদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে ছিল জনযুদ্ধ সে-কথা প্রায়শ উচ্চারিত হয়, তবে এই জনযুদ্ধের বাস্তব ছবি অনেকাংশে থেকে যায় আমাদের উপলব্ধির বাইরে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মাঠ-পর্যায়ের গবেষণায় বিস্তার ঘটিয়েছেন তাজুল মোহাম্মদ, একেবারে যৌবনে সিলেট অঞ্চলের মুক্তিযুদ্ধ নিয়ে যে কাজ তিনি সূচনা করেছিলেন তা এখন ছড়িয়েছে দেশময়, চারণের মতো ঘুরে ঘুরে আঞ্চলিক ইতিহাসের অনেক অজানা অধ্যায় তিনি মেলে ধরছেন সবার কাছে। তাঁর প্রতিটি গ্রন্থ সরেজমিন অনুসন্ধান, বহু মানুষের সঙ্গে আলোচনা এবং বিবিধ উপায়ে তথ্য আহরণের ফসল। ফলে তাজুল মোহাম্মদের গ্রন্থ ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে এবং মুক্তিযেুদ্ধ জানা-বোঝার জন্য হয়ে ওঠে অপরিহার্য। মুক্তিযোদ্ধের চাঁপাইনবাবগঞ্জের হেমায়েত আলীর অংশগ্রহণের যে প্রতিকৃতি এখানে পাই সেটা নিছক একজন মুক্তিযোদ্ধার বয়ান নয়, একের মধ্য দিয়ে অনেকের হৃদস্পন্দন আমরা শুনতে পাই, বুঝতে পারি কৃষক পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অসমাপ্ত রেখে কীভাবে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে, বরিশালের আরেক কৃষক-সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের প্রেরণায় জীবনবাজি রেখে যোগ দেন মরণখেলায়, আহত হয়েও দ্রুত চিকিৎসা শেষে আবার ফেরে রণাঙ্গনে। দূরগ্রামের একজন হেমায়েত আলী বেড়ে-ওঠা, যুদ্ধে যোগদান এবং যুদ্ধ-পরবর্তী জীবনের এই বৃত্তান্ত পাঠকের চোখে মুক্তিযুদ্ধের অন্তরঙ্গ ছবি তুলে ধরবে বলে আমাদের বিশ্বাস। একাত্তরে ইতিহাস সৃষ্টি করেছে বাংলার যে মানুষেরা তাঁদের জানা-বোঝার জন্য এমন গ্রন্থ সত্যিই তুলনা-রহিত।

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি যুক্তরাজ্য

বাঙালির মুক্তিসাধনার ইতিহাস-চর্চায় যাঁরা আন্তর্তাগিদ থেকে নিবেদিত রয়েছেন আবদুল মতিন তাঁদের মধ্যে অগ্রগণ্য। পঞ্চাশের দশকের গোড়া থেকে বাঙালির জাতীয় চেতনার সংহতিসাধন এবং জাতীয় মুক্তির পথানুসন্ধান প্রয়াসের সঙ্গে তাঁর সম্পৃক্তি ঘটে এবং অদ্যাবধি সেই চেতনা অন্তরে লালন করে চলেছেন। পেশার সাংবাদিক হলেও লেখালেখিতে বরাবর তিনি নিবিষ্ট থেকেছেন এবঙ একের পর এক তাৎপর্যময় গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। প্র্রবাসে মুক্তিযুদ্ধের সঙ্গে স্বাভাবিকভাবে তাঁর ছিল নিবিড় সম্পৃক্তি। প্রত্যক্ষ অভিজ্ঞতা, গভীর অধ্যয়ন ও প্রসারিত জীবন-দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি এবার উপহার দিলেন বিলেতে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসী বাংালিদের কর্মকাণ্ড বিষয়ক সামগ্রিক পরিচয়বহ গ্রন্থ। দেশের বাইরে সবচেয়ে বিশাল বাঙালি জনগোষ্ঠীর উপস্থিতি ছিল বিলেতে এবং মুজিবনগরের পর তা হয়ে উঠেছিল তাৎপর্যময় কর্মকাণ্ডের দ্বিতীয় প্রধান কেন্দ্র। সেই তৎপরতার সবিস্তার পরিচিতি ও বিশ্লেষণ বাঙালির মুক্তিযুদ্ধের বিভিন্ন মাত্রা বুঝে নিতে সহায়ক বিবেচিত হবে। মুক্তিযুদ্ধের গ্রন্থমালায় আরেকটি উজ্জ্বল সংযোজন হয়ে উঠবে আবদুল মতিনের এই গ্রন্থ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব

মুক্তিযুদ্ধের ইতিহাস-বিষয়ক একনিষ্ঠ গবেষক অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন নিছক বহুগ্রন্থ-প্রণেতা নন, তাঁর ইতিহাস-চর্চার মাধ্যমে ঘটেছে অনেক অজানা অধ্যায়ের উন্মোচন, অন্ধকার দিকের ওপর নতুন আলোকসম্পাত। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালের বিশ্ব ছিল আজকের দুনিয়া থেকে একেবারে আলাদা, বাঙালির জীবনপথ ন্যায়যুদ্ধ দেশে দেশে নাগরিক সমাজের মনোযোগ ও সহানুভূতি অর্জন করলেও বিশ্বের অধিকাংশ দেশের সরকার নিয়েছিল বিরোধী অবস্থান। প্রতিবেশী ভারত এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহ জোর সমর্থন জানালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব ছিল বাংলাদেশের অভ্যুদয়ের প্রবল বিরোধী। এরই অনুগামী হয়েছিল তৎকালীন মুসলিম বিশ্ব, যার অধিকাংশ ছিল তাঁবেদার রাষ্ট্র, মার্কিন অনুগত এবং ইসলামের নামে পাকিস্তান রক্ষায় সোচ্চার ও সক্রিয়। এমনি পটভূমিকায় মুক্তিযুদ্ধকালে মুসলিম বিশ্বের অবস্থানের সবিস্তার পরিচয় মেলে ধরেছেন লেখক। লেখকের অভিনিবেশ গবেষণায় মধ্যপন্থি কতক দেশের প্রসঙ্গও উঠে আসে যারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিলেও গণহত্যার অনুমোদন করেনি। এই গ্রন্থের পাঠ মুক্তিযুদ্ধকালীন বিশ্ব-বাস্তবতার অনালোচিত অধ্যায় যেমন মেলে ধরে, তেমনি ফুটিয়ে তোলে ইতিহাসের সত্য, কত বাধা উজিয়ে বাংলাদেশকে পৌঁছতে হয়েছিল বিজয়ে।