আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

নিসর্গ ভ্রমণের সহজ পাঠ

Original price was: 250.00৳.Current price is: 187.50৳.
এ-এক ভিন্নতর ভ্রমণের আমন্ত্রণ, যে-ভ্রমণে বেরিয়ে পড়তে সাড়ম্বর আয়োজন দরকার নেই, প্রয়োজন কেবল মন ও চোখের প্রস্তুতি, তেমনি প্রস্তুতি যোগানের জন্য এই বই। লেখক বিপ্রদাশ বড়ুয়া নিসর্গ-ভ্রমণের সদাব্রতী পথিক, ঘুরে বেড়ান বাংলাদেশের আনাচে-কানাচে, দু-চোখ ভরে দেখেন প্রকৃতির সম্পদ, ফুল-পাখি-লতা-পাতা, বৃক্ষরাজি ও পাতার পল্লব বৃষ্টি ও হাওয়ার খেলা, দেখেন প্রকৃতির সঙ্গে জীবনের যোগ, আদিবাসী ও পর্বতবাসীর জীবনের অন্যতর ধারা। এইসব দেখা নিছক প্রকৃতি নিয়ে আবেগ-তাড়িত মুগ্ধতা নয়, এক অর্থে প্রকৃতির সঙ্গে ভাববিনিময়ের দিনপঞ্জি, আনন্দে ও বিষাদে হৃদয় ও প্রকৃতির মধ্যে গড়ে-তোলা সেতুবন্ধন। এই অবলোকন প্রবেশ করে আরো গভীরে, স্বপ্নের ভূমির বিপর্যস্ততা, প্রকৃতির বিপন্নতা সচকিত করে তোলে আমাদের। নিসর্গ-ভ্রমণের সহজপাঠ তাই আমাদের নিয়ে যাবে প্রকৃতি ও জীবনের অনেক গভীরে, পালটে দেবে আমাদের নিসর্গ অবলোকনের দৃষ্টি, দেভাবে নতুন চোখে চারপাশের প্রকৃতি এবং প্রকৃতিময় জীবন।

আলতাফ মাহমুদ : রক্ত দিয়ে লিখে গেল জীবনের গান

বাঙালির গান ও সাংস্কৃতিক বিকাশের প্রয়াসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আলতাফ মাহমুদের নাম। বায়ান্নোর ভাষা আন্দোলন যে অবিস্মরণীয় সঙ্গীতরূপ অর্জন করে জাতির চিত্তে স্থায়ী আসন পেয়েছে তার সুরছন্দটি তো আলতাফ মাহমুদের সৃজনস্পর্শেই প্রাণ পেয়েছিল। সঙ্গীতের সৃজনশীলতাকে তিনি এরপর বহুবিচিত্রভাবে রূপায়িত করে চলেন এবং ছায়াছবির জগতে অগ্রণী সঙ্গীতপরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান। এর পাশাপাশি মুক্তির চেতনাবহ সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে নিবিড় সম্পৃক্তি তাঁকে করে তোলে গণসঙ্গীতের এক প্রধান রূপকার। বাংলার সঙ্গীতসংস্কৃতির পুরোধা মানুষটি একাত্তরের মুক্তিসংগ্রামে শরিক হলেন জীবনের সকল কিছু তুচ্ছ করে এবং হয়ে ওঠেন মুক্তিযোদ্ধাদের পরম নির্ভর আশ্রয়। পাক হানাদার বাহিনী বাঙালির এই বরেণ্য সঙ্গীতপ্রতিভাকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতনের পর হত্যা করে, তাঁর শবদেহটিরও খোঁজ মেলেনি আর। তিনি রক্তের অক্ষরে লিখেছেন জীবনের গান এবং মিশে গেছেন বাংলার জল ও মাটির সঙ্গে। সঙ্গীতবিশারদ আসাদুল হক অমর সঙ্গীতগুণি শহীদ আলতাফ মাহমুদকে মূর্ত করে তুলেছেন বর্তমান গ্রন্থে, যথার্থ এক শ্রদ্ধার্ঘ্য স্বরূপ।

অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য

সৈয়দ নাজমুদ্দীন হাশেম আপন চেনাজানা মানুষজনের প্রতিকৃতি রচনা করেছেন বৈদগ্ধময় ভাষারূপের মাধুর্যে। তাঁর দীর্ঘ জীবনাভিজ্ঞতা, গভীর মননশীলতা ও একান্ত কল্যাণবোধে জারিত হয়ে শিল্পের, সাহিত্যের, সমাজের ও রাজনীতির পুরোধা-পুরুষেরা উদ্ভাসিত হয়েছেন নতুনতর মাত্রায়। অন্তরঙ্গ জীবনচিত্র রচনার পাশাপাশি ওইসব ব্যক্তির কাজের আলোকসম্পাতী মূল্যায়ন প্রতিটি রচনাকে করে তুলেছে ভাবসমৃদ্ধ। কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ, সাংবাদিক জহুর হোসেন চৌধুরী, সৈয়দ নুরুদ্দিন, অর্থনীতিবিদ আখলাকুর রহমান, কবি সানাউল হক, শিল্পী সুলতান, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ নানাজনের ছবি এঁকেছেন তিনি। সর্বোপরি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে সুদীর্ঘ রচনা, ‘শেখের সমসাময়িক’ হিসেবে এক অসাধারণ প্রতিকৃতি আমাদের উপহার দিয়েছে লেখক। মামুলি বইয়ের স্রোতোধারা থেকে আলাদা এই গ্রন্থ ফিরে ফিরে পড়বার ও ভাবনার উপাদানে ঠাকা, সত্যিকার অর্থেই যা ব্যতিক্রমী।

জীবন যেমন দেখেছি

বিশ শতকের বাংলা যে আলোড়িত সময়প্রবাহের মধ্য দিয়ে পার হয়েছে তার বহুমাত্রিক বৈশিষ্ট্য অনুধাবনের জন্য চাই বহুবিধ অন্বেষা ও বিচার-বিশ্লেষণ। সমাজতাত্ত্বিকের পর্যালোচনা যেমন এক্ষেত্রে জরুরি, অর্থনৈতিক বিশ্লেষণ অতীব গুরুত্ববহ, তেমনি ব্যক্তিগত স্মৃতিচিত্রণের মাধ্যমে ফুটে ওঠে সমাজের আরেক অন্তরঙ্গ ছবি। আর এই স্মৃতিকাহিনী যদি লেখেন কৃতী অর্থনীতিবিদ, স্বাদেশিক জীবনের সঙ্গে যুক্ত হয় আন্তর্জাতিক অভিজ্ঞতা, তবে তার মাত্রাই হয়ে ওঠে অনেক ব্যাপক ও বিশিষ্ট। কৃতী অর্থনীতিবিদ রেজাউল হক খোন্দকার সোনারগাঁয়ের গ্রামে বড় হয়ে উঠেছেন একান্ত আটপৌরে জীবন-পরিবেশে। স্কুল শিক্ষা সমাপন করে সেখান থেকে আসেন ঢাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে। আপন কৃতির স্বাক্ষর রেখে তিনি জীবনের পথ তৈরি করে নেন নিজের জন্য। পঞ্চাশের দশকের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। শিক্ষকতা করেছেন ঢাকা এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রতিষ্ঠানের পত্তনকালে। উচ্চপদে ছিলেন প্ল্যানিং কমিশনে এবং পরে দেশান্তরী হয়ে কর্মনির্বাহ করেন বিশ্বব্যাংক ও ইউএনডিপিতে দেশছাড়া হলেও দেশের সঙ্গে নাড়ির যোগ কখনোই ছিন্ন হতে দেন নি। দীর্ঘ কর্মকাল শেষে জীবনাভিজ্ঞতার যে স্মৃতিরূপ তিনি মেলে ধরেছেন বর্তমান গ্রন্থে সেটা তাই যেমন সুখপাঠ্য তেমনি গভীর ভাব-উদ্রেকী। জীবনকে যেমন দেখেছেন লেখক তা আমাদের সমাজসত্যের এক ভিন্নমাত্রিক উদ্ভাসন, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ইতিহাসের পথ পরিক্রমণের চলচ্ছবি।

ঝরা বকুলের গন্ধ : স্মৃতি আলেখ্য

পূর্ব বাংলার মফস্বল শহরের শিক্ষিত পারিবারিক মণ্ডলে বেড়ে-ওঠা কিশোরী দু’চোখ ভরে দেখেছে চারপাশের প্রকৃতি ও জীবন। তাঁর অভিজ্ঞতায় ছায়া ফেলেছে উপমহাদেশীয় সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবর্তনময়তা। বিদ্যালয়ের পাঠ চুকিয়ে সেই কিশোরী আসেন কলকাতায় ত্রিশ ও চল্লিশের দশকে। বেথুন কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষকতার কাজে যোগ দেন লেডি ব্রেবোর্ন কলেজে। ততদিনে রাজনীতির অমোঘ টানে ধস নেমেছে চেনাজানা পরিমণ্ডলে, ভ্রাতৃঘাতী দাঙ্গায় রক্তাক্ত হয়েছে মাটি, অবশ্যম্ভামী হয়ে উঠেছে দেশভাগ। পূর্ব বাংলার মেয়ে চাকরিস্থল ঢাকার পক্ষে বাছাই জ্ঞাপন করে কলকাতা থেকে শিক্ষাবৃত্তি নিয়ে চলে গেলেন বিলেতে। ১৯৪৯ সালে ফিরে এলেন ঢাকায়। প্রথমে ইডেন গার্লস কলেজে অধ্যাপনা এবং পরে হোস ইকোনমিক্স কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কর্মের সুবাদে ঘোরেন নানা দেশ। প্রত্যক্ষ করেন রাহুগ্রস্ত স্বদেশের অভিশাপ মোচনের বিভিন্নমুখী আয়োজন। অবশেষে ইতিহাসের ভ্রান্তি মোচন-কল্পে অভ্যুদয় ঘটলো স্বাধীন বাংলাদেশের। মোটা দাগের ইতিহাসের আড়ালে যে জীবনসত্য ও মানবপরিচয় লুকিয়ে থাকে তার উন্মোচন ঘটেছে হামিদা খানমের স্মৃতি-আলেখ্যে। এক নারীর ব্যক্তিগত জীবনাভিজ্ঞতা আমাদের সবার জন্য হয়ে থাকবে সুখস্মৃতিভাষ্য। কেননা ফেলে আসা অতীতের বহু পরিবর্তনময়তার অন্তরঙ্গ পরিচয় এখানে ফুটে উঠেছে ব্যক্তিগত কথকতায়। এই ঝরা ফুলের মালার সুরভি আমোদিত করবে বহুজনকে, কেননা জীবনের এই নম্র পাঠ যে সমাজসত্যের অনুপম দলিল।

স্মৃতির পাতায় জীবনের রেখাচিত্র

মেহের কবীর শিক্ষার আলোকপ্রাপ্তা বিদ্যোৎসাহী কর্মোদ্যোগী সংবেদনশীল নারী। বিশ শতকের দ্বিতীয় দশকে শিক্ষানুরাগী উদারবাদী মুসলিম পরিবারে জন্ম নেয়ার সুবাদে উচ্চশিক্ষার সোপান অতিক্রমের সুযোগের তিনি সদ্ব্যবহার করেছিলেন অতীব কৃতিত্বের সঙ্গে। বাঙালি মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষাগ্রহণে ও শিক্ষা প্রসারে যাঁরা অগ্রগণ্য তিনি তাঁদের একজন। দীর্ঘ কর্মজীবনে বহু দায়িত্ব নির্বাহ করেছেন সুচারুভাবে, জড়িত ছিলেন বিবিধ সামাজিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে। এর পাশাপাশি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর জীবনসঙ্গ হিসেবে এবং আপনজনদের বিশাল পারিবারিক গণ্ডিতেও তিনি বাইরের সঙ্গে ঘরের মিল রচনা করেছেন সার্থকভাবে নিজ জীবনাভিজ্ঞতার কথা নম্রকণ্ঠে অন্তরঙ্গ ভঙ্গিতে তিনি এখানে বর্ণনা করেছেন। ফলে এই গ্রন্থ যেমন তাঁর নারীসত্তা ও ব্যক্তিত্বের উন্মোচনের ছবি মেলে ধরে, তেমনি বিপুল সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে নিষ্ঠাবতী  ও ঋজুচেতনার এক নারীর দীর্ঘ পথ অতিক্রমের সুবাদে পরিবর্তমান সামাজিক পটভূমিকার পরিচয়ও প্রদান করে। সাদামাটা ঘরোয়া ভঙ্গিতে বলা এই আত্মকথন তাই বহন করছে বহুমাত্রিক তাৎপর্য। এখানে আমরা দেখতে পাই কৃতী এক নারীর অন্তর্চ্ছবি এবং সেই সুবাদে বাংলাদেশের নারীসমাজের জাগরণ ও সামাজিক ইতিহাসের প্রতিফলন। মেহের কবীরের জীবনকথা তাই অজান্তেই ব্যক্তি-পর্যায় অতিক্রম করে হয়ে পড়েছে সমাজসত্যের আখ্যান।

নাই বা হল পারে যাওয়া (পঞ্চম পর্ব)

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর কোনো পরিচিতির প্রয়োজন পড়ে না, তাঁর তুলনা তিনি নিজেই। বিগত ছয় দশকেরও অধিককাল যাবৎ জাতীয় জীবনের পতন-অভ্যুদয় বন্ধুর পথযাত্রার তিনি সাক্ষী ও সাথী, অনেক ক্ষেত্রে তাঁর ভূমিকা সারথীর, বিশেষভাবে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের জটিল অভিযাত্রায়, মৌলবাদ কুসংস্কার ও মতান্ধতার বিরুদ্ধে উদার মানবিক চেতনা লালন ও প্রসারণের নিরন্তর প্রচেষ্টায়। কবীর চৌধুরীর জীবনস্মৃতি তাই ব্যক্তি ও সমাজের নিরন্তর প্রগতিমুখী প্রয়াসের এক অনুপম দলিল, স্মৃতিকথার এই পঞ্চম পর্বের পরতে পরতে রয়েছে যে পরিচয়। দেশ-বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তির সংস্পর্শে এসেছেন তিনি, ঘুরেছেন পৃথিবীর নানা দেশ, আর সদা সক্রিয় থেকেছেন সমাজে উদার মানবিক চেতনা প্রসার এবং স্বাধীন জ্ঞান-অন্বেষার মুক্ত আবহ সৃষ্টিতে। জীবনবাদী কর্মবীর, দেশহিতৈষী ও মানবিক চেতনায় উজ্জ্বল চিরনবীন সাহিত্যসাধক কবীর চৌধুরী আশি বছর অতিক্রান্তের পরও নিরলস সৃষ্টিশীল সাধনায় নিমগ্ন রয়েছেন। তাঁর জীবনকথার অব্যাহত প্রকাশনা তাই সবার জন্য এক আনন্দ- সংবাদ, আমাদের এক বড় পাওয়া।

পথে চলে যেতে যেতে

সেলিনা বাহার জামান অনেক পরিচয়ে পরিচিতা। একেবারে কৈশোরে, পারিবারিক উদারবাদী পরিমণ্ডলে লালিত হওয়ার সুবাদে, তিনি ঘরে-বাইরে অনেক কিছুর সঙ্গে জড়িত হতে পেরেছিলেন, দেখেছিলেন অনেক ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড। ক্রমে ক্রমে তিনি নিজেই শিক্ষা-শিল্প-সংস্কৃতি ইত্যাদি নানাবিধ কর্মের সাথী ও কাণ্ডারী হয়ে ওঠেন। প্রবল জীবনতৃষ্ণা নিয়ে চারপাশের তুচ্ছ ও গুরুতর সকল কিছুকে, ছোট ও বড় সকল মানুষকে, আলিঙ্গন করে তাঁর যে জীবনবিকাশ, সেটা তদানীন্তন পূর্ববঙ্গের সামাজিক বিকাশের অংশ হয়ে উঠেছিল। পথে চলে যেতে যেতে তিনি যা দেখেছেন সেই অভিজ্ঞতার বয়ান তাই হয়ে উঠেছে বহুমাত্রিক, একই সঙ্গে ব্যক্তিক ও সামাজিক, বিশেষ ও সর্বজনীন। যথার্থই বলেছেন অধ্যাপক আনিসুজ্জামান, ‘বাঙালি মুসলমান মধ্যবিত্তের জাগরণ এবং পূর্ববাংলায় তার আত্মপরিচয় লাভের ইতিহাসে যাঁরা আগ্রহী, এ বই তাঁদের কাজে আসবে।’

আমার জীবনের কিছু কথা

নিভৃতচারিণী এক গৃহবধু, বাংলাদেশের আর দশটি মফঃস্বলবাসী মধ্যবিত্ত পরিবার থেকে যাঁর জীবন বিশেষ আলাদা ছিল না, স্বামী-সন্তান নিয়ে পরিচালনা করছিলেন আনন্দময় ভরাট সংসার। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে আকস্মিক নেমে- আসা দুর্দৈব এই নারীকে দাঁড় করায় চরম সঙ্কটের মুখোমুখি, উপার্জনশীল স্বামীকে হারিয়ে দশ পুত্রকন্যা নিয়ে দিশেহারা হননি তিনি, শুরু করেন স্থিতধী আরেক সংগ্রাম। বিগত শতকের তিরিশের দশকে নড়াইলের স্বচ্ছল পরিবারে জন্ম নেয়া শিরীন কাদীর সামাজিক-পারিবারিক সংস্কারের ঘেরাটোপে বন্দি থেকে শিক্ষার সুযোগ বিশেষ পাননি, তবে শিক্ষার গুরুত্ব সম্পর্কে ছিলেন সচেতন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে পুত্র- কন্যাদের করেছেন জীবনে প্রতিষ্ঠিত। জীবনপথে তাঁর অভিযাত্রার আটপৌরে বয়ানে নারীর এমন এক জীবনকথা আমরা জানতে পারি যা রীতিবদ্ধ আনুষ্ঠানিক স্মৃতিভাষ্য নয়, প্রায় যেন শিথিল স্বগতোক্তি, কিন্তু স্মৃতির ঝাঁপি খুলে যে- মানিকরতন মেলে ধরেছেন শিরীন কাদীর, তা পাঠকদের জন্য হয়ে ওঠে ব্যতিক্রমী পাওয়া। এক নারীর সুবাদে আমরা যেন জানতে পারি অনেক নারীর কথা, পারিবারিক জীবনে নারীর ভূমিকা ও সংগ্রাম বৃহত্তর জীবনে নারীর অবদান সম্পর্কে যোগায় নতুনতর উপলব্ধি।

দেশ-দেশান্তর জন্ম-জন্মান্তর

ভিন্নতর ব্যঞ্জনাময় এই গ্রন্থ পড়তে হবে ফিরে ফিরে, বারবার। কেননা এ-তো প্রবন্ধগ্রন্থ নয়, এ-যে সত্তার সঙ্গে কথোপকথন। আত্মনিমগ্ন গভীরতার সাধক যখন বহির্জগতের দিগন্তসীমা ছুঁতে চান তখন রূপদর্শী ও অরূপপ্রত্যাশীকে আমরা পাই একই অবয়বে এবং জীবনাভিজ্ঞতায় প্রগাঢ় উচ্চারণ আমাদের পৌছে দেয় আলো-আঁধারের এমন এক চৈতন্যলোকে, যেখানে যুক্তির পরম্পরা মিশে যায় বোধের গভীরতর অনুভবে, প্রবন্ধের গদ্যধারা হয়ে ওঠে যেন কাব্যের ভাষা। দৈনন্দিনের সীমিত বাস্তবের মধ্যেও এখানে শ্রুত হয় অনন্তের ঝঙ্কার, নিজের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে অস্তিত্বের অর্থময়তা মেলে পাপড়ি এবং এমনিভাবে গভীর দার্শনিকতায় সমৃদ্ধ এক ভিন্নতর উপলব্ধির স্তরে উপনীত হই আমরা। বাংলায় সাহিত্যরসমণ্ডিত চিন্তাশীল অথচ স্বাদু প্রবন্ধের একান্ত অভাব। এই দৈন্য মোচনে বড় ভূমিকা পালন করবে লোকনাথ ভট্টাচার্যের গ্রন্থ, যেখানে সমকালীন বিশ্বের কতক প্রধান সাহিত্য-ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতার বয়ানের মধ্য দিয়ে জীবনচেতনার পরিচিতি তুলে ধরেছেন লেখক। এই গ্রন্থ তাই চিন্তাশীল পাঠকদের জন্য হয়ে থাকবে ভাবসমুদ্রে রত্নরাজির সন্ধান, যা আহরণে চাই ধীর ও নিবিড় পাঠের আয়োজন। সংবেদী পাঠকদের ভাবসঙ্গী হয়ে দেশ-দেশান্তর জন্ম-জন্মান্তর যোগাবে চিন্তা ও প্রেরণার বিচ্ছুরণ।

সাত সওদা

সেলিম আল দীন বাংলা নাটকের প্রবাদপুরুষ হিসেবে পেয়েছেন অকুণ্ঠ স্বীকৃতি। অকালে তাঁর জীবনাবসান নাট্যজনদের সচকিত করে তুলেছে এই অসাধারণ প্রতিভাবান মানুষটির বিপুল সুকৃতি বিষয়ে। তাঁর ব্যতিক্রমী নাট্যপ্রয়াস সম্পর্কে দুই বাংলার বিদগ্ধজনদের সম্যক উপলব্ধি ও নবতর বোধেল সঞ্চার বেশ আগে থেকেই লক্ষ্য করা গিয়েছিল। আর তাই নাট্যকারের পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুধীজনের রচনা একত্র করে শুভকামনার ডালি সাজাবার একটি উদ্যোগ গৃহীত হয়েছিল সেই সময়। নানা দীনের প্রয়াণের পর, নিবেদিত হচ্ছে পাঠকদের হাতে গভীর পরিতাপ ও বেদনাবোধ নিয়ে। জন্মবার্ষিকীর আনন্দ-আয়োজনের সঙ্গে বিচ্ছেদের সুর মিশে গেল বটে তবে সবকিছু ছাপিয়ে রইলো এই প্রবল অনুভব, যাঁকে কেন্দ্র করে এমনি আয়োজন, সেই সেলিম আল দীন তো চিরঞ্জীব, ছিলেন আমাদের পথচলার সাথী ও কাণ্ডারি, আগামীতেও তিনি হয়ে রইবেন চিরসাথী চিরনির্ভর। আর তাই পুরনো সেই আয়োজনকে আর নতুনভাবে হালফিল করার চেষ্টা নেয়া হয়নি, যেমন ছিল পূর্বতন উদ্যোগ সেভাবেই প্রকাশিত হচ্ছে বর্তমান গ্রন্থ। সময়ের ছাপ ও সময়হীনতার বোধ মিলিয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে ভিন্ন আরেক ধরনের শ্রদ্ধাঞ্জলি, অনন্য এক নাট্যকারের উদ্দেশে নিবেদিত।

-32%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

স্মৃতির দর্পণে তিন কবি : জীবনানন্দ-সুধীন্দ্র-সুভাষ

Original price was: 275.00৳.Current price is: 187.50৳.
সুরজিৎ দাশগুপ্ত দুই বাংলার সাহিত্য ক্ষেত্রে সুপরিচিত এক নাম। জলপাইগুড়ি থেকে তাঁর সম্পাদিত জলার্ক  যেমন ছিল লিটল ম্যাগাজিনের জগতে পথিকৃৎ, তেমনি ছিল গভীর সাহিত্যবোধের পরিচয়বাহক। লেখালেখির সুবাদে তাঁর সঙ্গে অনন্য সম্পর্ক গড়ে উঠেছিল তিরিশের দশকের তিন প্রধান কবি জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত ও সুভাষ মুখোপাধ্যায়ের। তিন কবির স্নেহধন্য ছিলেন তিনি, পত্রযোগেও ঘটেছিল ভাবের নানা বিনিময়। ব্যক্তিগত সেসব স্মৃতিচারণের সঙ্গে সাহিত্য বিশ্লেষণের সম্মিলনে এ-গ্রন্থ ত্রয়ী কবির নিবিড় পরিচয় মেলে ধরে। সাহিত্যামোদী পাঠকদের জন্য এ-এক বড় প্রতিভার অন্তরঙ্গ ব্যক্তি-পরিচয় উদ্ভাসনের সঙ্গে তাঁদের কবিতার পাঠ ও বিশ্লেষণ মিলে হয়ে উঠেছে অনন্য এক পাঠ-অভিজ্ঞতা।

স্বরূপের সন্ধানে

Original price was: 250.00৳.Current price is: 187.50৳.
বাংলা ভাষা ও সাহিত্যের নিরিখে বাঙালির সত্তা বিশ্লেষণের কাজ দক্ষ ও সুচারুরূপে সম্পাদনে অধ্যাপক আনিসুজ্জামানের তুলনা পাওয়া ভার। ১৯৭৬ সালে প্রকাশিত স্বরূপের সন্ধানে এ-ক্ষেত্রে হয়ে আছে মাইলফলক। গ্রন্থভুক্ত চারটি প্রবন্ধ পঠিত হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ আফ্রিকানস অ্যান্ড এশিয়ান স্টাডিজের সেমিনারে। গুরুভার বিষয়ও রচনা-নৈপুণ্য ও ভাষা-সৌকর্যে কীভাবে একই সঙ্গে ভাবনামূলক ও চিত্তাকর্ষক করা যায় আনিসুজ্জামানের লেখা তার উজ্জ্বল উদাহরণ। প্রথম প্রকাশের পর থেকে এই গ্রন্থ বারবার পঠিত ও উদ্ধৃত হয়ে আসছে। জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উদ্ভবের পেছনে সত্তা ও স্বরূপ যে ভূমিকা পালন করেছে সাহিত্য-বিচারের মধ্য দিয়ে তা মেলে ধরেছেন প্রবন্ধকার। স্বরূপের সন্ধানে সেই দর্পণ যেখানে আমরা দেখতে পাই স্বদেশের মুখচ্ছবি, নিজেকে জানা ও বোঝার জন্য যে-বইয়ের পাঠ অপরিহার্য। বাঙালির রাষ্ট্রসাধনার যৌক্তিকতা, পরম্পরা ও পরিণতি বিস্তৃত পরিসরে বোঝার জন্য ছোট এই বই পালন করছে বড় ভূমিকা। 934-70124-02313

তাহাদের গল্প

টুকরো টুকরো কথা, ছেঁড়া ছেঁড়া ছবি, সামান্য ঘটনার মধ্য দিয়ে অসামান্যের ইঙ্গিত, এমনিভাবে যুদ্ধদিন ও যুদ্ধ-পরবর্তী আনন্দ-বেদনা হতাশা-ক্ষোভের কাহিনী সাজিয়েছেন কাজী জাকির হাসান। তিনি বলেছেন প্রান্তজনের কথা, সাধারণ সেইসব মানুষ যাঁরা অলীক মন্ত্রস্পর্শে সমষ্টির বীর হয়ে উঠেছিলেন, নির্দ্বিধায় উৎসর্গ করেছিলেন তাদের জীবন-যৌবন, পরোয়া করেন নি ধন কিংবা মানের। স্বাধীন দেশে ভিন্নতর জীবনধারা গ্রাস করেছিল সেই বাস্তব, দ্রুতই পাল্টে গেল জীবনের ছবি, স্বপ্নভরা মানুষগুলো ক্রমে ক্রমে হয়ে পড়ল বিস্মৃত মানুষ, জৌলুষ ও চাকচিক্যময় সমাজে যারা অপায়ে এবং অভাজন । যুদ্ধের ক্ষতচিহ্ন ধারণ করে চলা বীর এক মুক্তিযোদ্ধা প্রত্যক্ষ অভিজ্ঞতা ও নিবিড় পর্যবেক্ষণ মিলিয়ে সেইসব মানুষদের গল্প মেলে ধরেছেন সকলের সামনে। বাঙালির জাতীয় জাগরণের মহত্তম পর্ব দেশবাসীর মনে যে সমবায়ী স্বপ্ন জাগিয়েছিল সেই অমোঘ টানে জাগতিক সকল বন্ধন ছিন্ন করে মানুষ হয়ে উঠেছিল আকাশস্পর্শী। সেই জাগরণকে আমরা আবার জাগতিক লোভ-হিংসা-স্বার্থপরতা ও আত্মসিদ্ধির শৃংখলে বেঁধে ফেলেছি। একদা পরাভব না-মানা এইসব মানুষদের আমরা শনাক্ত করতে ব্যর্থ হই সম্প্রতির জনজীবনে, আলোকিত মুখগুলো নিষ্প্রভ হতে হতে হারিয়ে গেছে আঁধারে। কিন্তু সব কথা হয়ে যাওয়ার পরও জেগে থাকে কিছু কথা, পরাজয়ের নিবিড় অন্ধকারে তলিয়ে গেলেও স্বপ্নে হানা দেয় চকিত কোনো আলোকরেখা। সেইসব মানুষদের কথা, তাহাদের গল্প, তাই কেবল জয়ের গাথা নয়, পরাজয়ের বিবরণী নয়, জয়-পরাজয় ছাপিয়ে ওঠা মানবজীবনসাধনার পরিচয় আমরা পাবো এইসব কাহিনীতে।

আবরুদ্ধ অশ্রুর দিন

ভোলানাথ বসু, বাগেরহাটের এক পরিবার-প্রধান, সফল ব্যবসায়ী, হৃদয়বান সজ্জন পরোপকারী পুরুষ, নানা টানাপোড়েনের মধ্য দিয়ে পথ চলে স্থিত হয়েছেন জীবনে, শহরের বনেদি এক বাড়ির স্বত্ব গ্রহণ করেছেন, হাল ধরেছেন বড় সংসারের, ব্যস্ততার মধ্যেও পুত্র-কন্যাদের মানুষ করে তুলবার দিকে রয়েছেন মনোযোগী। বাংলার আরো অনেক পরিবারের মতো জীবনানন্দে তৃপ্ত সুখময় সংসারযাত্রা হঠাৎ বাধাগ্রস্ত হয় উনিশ শ’ একাত্তরে, আন্দোলন-সংগ্রামে উত্তাল বাগেরহাট থমকে যায় পাকবাহিনী সূচিত গণহত্যাভিযানে। যে মাসে শহরে প্রবেশ করে সেনাবাহিনী, তাদের সাথে হাত মেলায় স্থানীয় অনুগত দালালগোষ্ঠী, যারা ভোলানাথ বসুর অপরিচিত নয়, অনেকে তার বদান্যতায় উপকৃতও বটে। এরপর ভোলানাথ বসুর জীবনপ্রদীপ আকস্মিক কীভাবে নিভিয়ে দেয়া হলো, নিষ্ঠুর যে হত্যা কাণ্ড ঘটলো তাঁরই আপন গৃহে সবার চোখের সামনে, পরিবারের দিশেহারা সদস্যরা, প্রবীণ মাতা থেকে কনিষ্ঠতম পুত্র, কীভাবে সবাই সেই ভয়ঙ্করতার মুখোমুখি হলেন, রক্তক্ষত অন্তরে বহন করে অশ্রু অবরুদ্ধ রেখে কেমন করে পরিচালনা করলেন আরেক সংগ্রাম- সেসব কথা ভাষায় বর্ণনা করা কঠিন। চল্লিশ বছর পর সেই স্মৃতিভাষ্য মেলে ধরেছেন পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী নিকটজন এবং বন্ধু-সুহৃদেরা। একাত্তরের নারকীয়তার এ-এক খণ্ড ছবি, নরকাভিজ্ঞতার মুখোমুখি মানুষদের ব্যক্তিগত নিবিড়তম অনুভূতির কষ্টকর প্রকাশ; তবে এই বয়ান আমাদের সামনে মেলে ধরে ইতিহাসের বড় সত্য, একজন মানুষ ও একটি প্রতীক হয়ে উঠলেন শহীদ ভোলানাথ বসু।

-26%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

মুক্তিযুদ্ধে বাংলাদেশের চা-শ্রমিক

Original price was: 250.00৳.Current price is: 187.00৳.
একাত্তরের মুক্তিযুদ্ধে গর্জে উঠেছিল দেশের সর্বপ্রানেত্মর সর্বসত্মরের মানুষ এবং এই সর্বপস্নাবী জাতীয় জাগরণই সম্ভব করে তুলেছিল বাঙালি জাতির অতুলনীয় বিজয়। অথচ বিজয়ের পর মুক্তিযুদ্ধের বিপুল মাত্রা আমরা প্রকৃতভাবে অনুধাবন করতে পারি নি, তার যথাযথ স্বীকৃতিও প্রদান করি নি। মুক্তিযুদ্ধের পরিব্যাপ্তির এক অনন্য পরিচয় বহন করে প্রানিত্মক সমাজের মানুষ, অনত্ম্যজ হিসেবে উপেড়্গিত ও অবহেলিত চা-শ্রমিকদের ভূমিকা। নিষ্ঠাবান গবেষক দীপঙ্কর মোহানত্ম অশেষ পরিশ্রম করে, বিসত্মীর্ণ চা-বাগান এলাকা ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন, প্রণয়ন করেছেন চা-শ্রমিক শহীদের তালিকা, গ্রন্থিত করেছেন নির্যাতিত নারী-পুরম্নষের ভাষ্য এবং তুলে ধরেছেন মুক্তিযোদ্ধা চা-শ্রমিকদের বীরগাথা। মুক্তিযুদ্ধের অশ্রম্নত অকীর্তিত ধুলো-চাপা অধ্যায় তিনি আলোতে তুলে এনেছেন পরম মমতায়। মুক্তিযুদ্ধ ও স্বদেশকে নিবিড়ভাবে জানা-বোঝার জন্য অপরিহার্য এই বই, আশ্চর্য এক মানবিক দলিল, আমাদের সমাজেতিহাসে পরম ব্যতিক্রমী সংযোজন।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×