আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

শ্রীলঙ্কার লোককাহিনী

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
লোককাহিনী কোনো এক দেশের কোনো এক কালের হলেও তার আবেদন সকল দেশের সকল কালের মানুষের কাছে। লোককাহিনী সর্বদা ফেরে মানুষের মুখে মুখে, বলা হয় বারবার এবং ছোট-বড় সবার কাছে এর আবেদন কখনো ফুরোবার নয়। নবীন পাঠক ও পাঠিকাদের আনন্দরসের যোগান দেয় দেশ-বিদেশের লোককাহিনী। সেইসঙ্গে বয়ে আনে ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতির পরিচয়। বৈচিত্র্যের মধ্যে মানবসমাজের যে ঐক্য, সেই চিরন্তন সত্যটুকুও এখানে প্রকাশ পায়। শ্রীলঙ্কার লোককাহিনী আমাদের কাছের দ্বীপদেশের মানুষের জীবনের হাস্যরস, কৌতুক ও ভালোবাসার পরিচয় মেলে ধরে। এইসব গল্পে মানুষ ও জীব- জগতের অন্য প্রাণীর সঙ্গে নিবিড় সম্পর্কের ছবিও আমরা পাই। আরো পাই বিভিন্ন গল্পকথার সুবাদে সত্য ও সুন্দরের বিজয়ের বার্তা। লোককাহিনী তাই জীবনের আনন্দগানের আরেক রূপ। যুগে যুগে দেশে দেশে মানুষ তার চারপাশের পরিবেশ ও জীবনযাত্রার মধ্যে খুঁজে নিয়েছে আনন্দ, জীবনের চলবার পথের সঞ্চয় এবং সেই সম্পদের ভাণ্ডার সর্বকালের সর্বমানবের উত্তরাধিকার হিসেবে রেখে গেছে। লোককাহিনীর সেই রত্নরাজির ঝাঁপি পাঠকদের জন্য খুলে দিলেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, সরস ভাষায় ও গল্পের নিটোল বুননে। বারোটি লোকগল্পের বইটি চমৎকার সব ছবিতে ভরিয়ে তুলেছেন বিশিষ্ট শিল্পী সৈয়দ এনায়েত হোসেন। শ্রীলঙ্কার লোককাহিনী তাই কথা ও ছবি মিলিয়ে হয়ে উঠেছে সবার জন্য চিত্তাকর্ষক বই।

Out of Stock
Quick View
Add to Wishlist
CompareCompare
Out of stock
Out of stock

চীনা লোককাহিনী

লোককাহিনীর আবেদন ছাপিয়ে যায় দেশ ও কালের সীমানা। তার কারণ লোককাহিনীতে প্রকাশ পায় লোকসমাজের প্রাণের কথা, তাদের জীবনযাপন ধারা, সমাজ-সংসারের সারসত্য, ভৌগোলিক পরিবেশ ও জীবজন্তুর জগৎ সকল কিছু ফুটে ওঠে লোকগল্পে। এইসব গল্প যেহেতু মানুষের মুখে মুখে ফেরে, তাই লোককাহিনীতে গল্পের ধারা সর্বদাই থাকে বিশেষ মজবুত। আর এই কারণেই পৃথিবীর সব দেশের ছেলেমেয়েদের মধ্যে লোককাহিনী শোনবার ও পড়বার আকর্ষণ বিশেষ প্রবল। লোকগল্প জীবনের কথা বলে, সেই সঙ্গে লোকগল্পে থাকে বিষয়ের সরলতা, নীতি, আদর্শ ও সত্যের কথা। এক দেশের লোককাহিনী তাই অন্য দেশের শিশু-কিশোরদের মধ্যেও সহজ আবেদন সঞ্চার করে। তবে সেজন্য যে-উপাদান বিশেষ জরুরি, তা হলো ঝকঝকে আকর্ষণীয় ভাষায় গল্পের রূপান্তর। কিশোর-কাহিনী রচনায় সিদ্ধহস্ত লেখক এহসান চৌধুরী এই কাজটি সম্পাদন করেছেন সুচারুভাবে। অনুবাদে ও রূপান্তরে তাঁর যে সহজাত দক্ষতা সেটা তাঁর রচিত ও রূপান্তরিত বিভিন্ন গল্প-উপন্যাসে বিশেষভাবে প্রকাশ পেয়েছে। কিশোরদের জন্য চীনা লোককাহিনী নিঃসন্দেহে হবে আকর্ষণীয়। নবীন পাঠকদের টেনে নিয়ে যাবে গল্পের ঝলমলে ভুবনে, তারা জানবে ভিন্ন যুগ, দেশ, সমাজ ও মানুষের কথা। বুঝতে পারবে সকল পার্থক্য সত্ত্বেও সবকালে সব দেশে মানুষ একই রয়ে যায়।

তিব্বতের লোককাহিনী

পৃথিবীর উচ্চতম মালভূমির দেশ তিব্বত বরাবরই থেকেছে ধরাছোঁয়ার বাইরে। দুর্গম এই দেশটির সঙ্গে বাইরের জগতের যোগাযোগ খুব কম। তবে বাংলার সঙ্গে তিব্বতের এক ক্ষীণ সংযোগ বহুকাল বহাল ছিল। দুর্গম বলেই বোধহয় চিরকাল তিব্বত বিষয়ে মানুষের আগ্রহ অনেক। মর্ত্য মাঝে স্বর্গসম ভূমি সাংগ্রিলা বুঝি তিব্বতেরই কোথাও অবস্থিত, এমন কল্পনা পাখা মেলেছে অনেক গল্পে। সেই তিব্বতের লোককাহিনীর পুনকথন শুনিয়েছেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। বিভিন্ন দেশের লোককাহিনীর মধ্যে আছে নানা সাদৃশ্য, সেই সঙ্গে রয়েছে বিশিষ্টতা। তিব্বতের লোককাহিনী কিশোর পাঠকদের লোককথার স্বপ্নের জগতে নিয়ে যাবে, পরিচয় করিয়ে দেবে ভিন্ন এক জীবনধারার সঙ্গে এবং জানা যাবে শেষ পর্যন্ত জয় হয় সত্যের, সুন্দরের, সাধারণজনের। লোককাহিনীতে পাওয়া যায় এই জীবনসত্যের দেখা, সেই সঙ্গে ভিন্নভাবে হলেও মেলে আলাদা এক সমাজ ও জীবনের পরিচয়। তিব্বতের লোককাহিনী দুর্মর আকর্ষণে ভরা নিষিদ্ধ এক দেশের গল্পকথার যে-পরিচয় তুলে ধরেছে সেটা তাই বহন করে অধিকতর তাৎপর্য।

বড় আশা করে

Original price was: 200.00৳.Current price is: 150.00৳.
চার্লস ডিকেন্স কেবল ইংরেজি সাহিত্যের নয়, বিশ্বসাহিত্যের এক প্রধান পুরুষ। তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর অন্যতম গ্রেট এক্সপেক্টেশন। এই উপন্যাসের বিশাল পরিসরে ডিকেন্স উনিশ শতকের ইংলন্ডের সমাজচিত্র মেলে ধরেছেন। কাহিনীর চমৎকার বুনোট পাঠককে মোহিত করে রাখে, বর্ণনার কৌশলে প্রতিটি চরিত্র একেবারে সজীব হয়ে ওঠে, আর বিভিন্ন চরিত্রের মানবিক রূপের পরিচয়-লাভের মধ্য দিয়ে একাত্ম হয়ে যেতে হয় সেই যুগ ও সেই সময়ের সাথে। কিশোর পাঠকদের জন্য বিশাল এই উপন্যাসের সংক্ষিপ্ত ভাষ্য দাঁড় করিয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অনুবাদে যাঁর অবদানের কোনো তুলনা নেই। বড় আশা করে নাম দিয়ে বাংলায় রূপান্তরিত চার্লস ডিকেন্সের উপন্যাসের পাঠ কিশোর-কিশোরীদের সামনে বিশাল এক জগৎ খুলে দেবে, সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে মানুষ হিসেবে তাদের চৈতন্যে সমৃদ্ধি যোগাবে।

প্রাচীন গ্রীসের বীরকাহনী

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
মানবসভ্যতার ইতিহাসে গ্রীক অবদানের কোনো তুলনা নেই। এই অবদান রচনা করেছিল প্রাচীনকালের যেসব গ্রীক মানুষ তাদের মনের শক্তির পরিচয় পাওয়া যায় গ্রীক বীরদের কাহিনীতে। পৌরাণিককালের গ্রীক কীর্তি-কাহিনী রূপকথার উপাদানে ভরপুর হলেও এর মধ্য দিয়ে মানুষের বীরত্ব, সাহস ও মহত্ত্বের পরিচয় ফুটে ওঠে। যুগে যুগে দেশে দেশে কবি-শিল্পী-সাহিত্যিকরা নানাভাবে বলেছেন গ্রীক বীরদের কথা। বাংলার কিশোর-কিশোরীদের জন্য দুঃসাহসী বীর পার্সিয়াস, থেসিয়াস ও নৌ-অভিযাত্রী আর্গোনটদের কাহিনী বর্ণনা করেছেন প্রবীণ লেখক অধ্যাপক কবীর চৌধুরী। এই বই গ্রীক লোককথার সঙ্গে কিশোর পাঠকদের প্রাথমিক পরিচিতি ঘটাবে এবং খুলে দেবে এক বিস্ময়কর জগতের দ্বার। লেখকের আশা, প্রথম পরিচয়ের পালা শেষে নবীন পাঠক উৎসাহী হবে আরো পঠন-পাঠনে এবং জানবে মানবের বিস্ময়কর কীর্তির গ্রীক অধ্যায়ের নানা দিক।

লায়নহার্ট দুই ভাই

Original price was: 300.00৳.Current price is: 225.00৳.
"এক রহস্যময় ও একান্ত বিশ্বাসযোগ্য কাহিনী।” পাবলিশার্স উইকলি "পরিপূর্ণ হয়ে আছে উত্তেজনা, বিশ্বাসহন্তা, কায়ক্লেশে প্রাণরক্ষা ও রুদ্ধশ্বাস রহস্য দ্বারা।" হর্ন বুক দুনিয়াজোড়া কিশোর পাঠকদের মন জয়-করা কাহিনী এবার নিবেদিত হলো বাংলায়। অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন, সুইডেনের জনপ্রিয় শিশু-সাহিত্যিক, আধুনিক বিশ্বের দ্বাদশতম সর্বাধিক অনূদিত লেখক। তাঁর কাহিনীতে কল্পনা বাস্তবের চেয়েও বেশি সত্য হয়ে ফুটে ওঠে এবং কিশোর-কিশোরীদের টেনে নিয়ে যায় এক রহস্যময় জগতে। নানা এ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে ঘটে সত্য, সুন্দর ও ভালোবাসার জয়। বাংলায় এই প্রথম অনূদিত হলো অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের বই। আধুনিক বিশ্বের কিশোর সাহিত্যের এক প্রধান গ্রন্থের ভাষান্তরে সমৃদ্ধি অর্জন করলো বাংলার কিশোর সাহিত্য।

দ্য প্রেইরি

Original price was: 250.00৳.Current price is: 188.00৳.
জেমস ফেনিমুর কুপার (১৭৮৯-১৮৫১) বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন রুদ্ধশ্বাস ওয়েস্টার্ন কাহিনি ও অ্যাডভেঞ্চার উপন্যাস রচয়িতা হিসেবে। লাস্ট অব দা মোহিকান্স তাঁর সুবিখ্যাত রচনা যা চলচ্চিত্রায়িত হয়ে আলোড়ন তুলেছিল বিশ্বব্যাপী। দ্য প্রেইরি উপন্যাসেও তিনি একই দক্ষতার পরিচয় দিয়েছেন। আমেরিকার বিস্তীর্ণ তৃণাঞ্চলে আদিবাসী ও অভিবাসীদের দ্বন্দ্বমুখর জীবন এখানে পেয়েছে নতুন মাত্রা। একই ভূমিতে দুই জনগোষ্ঠীর দুই জীবনধারা কীভাবে জড়িয়ে পড়ে নানা বিবাদ ও সম্পর্কে সেই নিষ্ঠুর লড়াই-প্রতিরোধ, প্রেম-ভালোবাসা, বিশ্বাস-অবিশ্বাস মিলিয়ে রুদ্ধশ্বাস কাহিনি বর্ণনা করেছেন লেখক। পরতে পরতে জেগে ওঠে পাঠকের আগ্রহ এবং বইয়ের পাঠ শেষ না হওয়া পর্যন্ত এর নিবারণ নেই। এমন কাহিনির সার্থক অনুবাদ করেছেন মোঃ শাহজাহান, যা অনুবাদ-সাহিত্যে উজ্জ্বল সংযোজন হিসেবে গণ্য হওয়ার দাবিদার।

রূপকথার রাজ্যে

Original price was: 500.00৳.Current price is: 375.00৳.
ডেনমার্কের লেখক হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেন দুনিয়াব্যাপী শিশু-কিশোরদের কাছে এক সুপরিচিত নাম। গল্পের জাদুকর তিনি, রূপকথার আদল অবলম্বন করে রচনা করেছেন কালজয়ী অনেক কাহিনী, দেশ-কালের সীমানা পেরিয়ে গেছে তাঁর এইসব রচনা। তিনি মানুষ, প্রকৃতি ও জীবনকে অসাধারণ মমতাভরা চোখে দেখেছেন এবং সবকিছুতে বুলিয়ে দিয়েছেন প্রাণের স্পর্শ। ফলে চারপাশের চেনা জগৎ অজান্তেই রূপান্তরিত হয় রূপকথার ঝলমলে রাজ্যে, সেখানে কত ছবি- গান, হাসি-কান্নার খেলা। আন্দেরসেনের চরিত্রগুলো দুনিয়ার শিশুদের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেছে। মৎস্যকন্যা কিংবা কুচ্ছিত প্যাঁকারু, টিনের সেপাই অথবা ছোট্ট দেশলাইউলি এরা তো শিশুদের একান্ত আপনজন। ছোটদের প্রিয় বারোটি রূপকথার এমনি বই ঝলমলে রঙিন ছবিতে ভরপুর। বাংলাদেশের শিশু-কিশোরদের আন্দেরসেনের রূপকথার রাজ্যে পৌঁছে দেয়ার তাগিদ থেকে নিবেদিত হল এই গ্রন্থ। ১৮০৫ সালের ২ এপ্রিল ডেনমার্কের অদেন্স্‌   শহরে জন্মেছিলেন হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেন, বিশ্বব্যাপী আনন্দমুখরভাবে পালিত হচ্ছে তাঁর দ্বিশততম জন্মবার্ষিকী। সেই আনন্দ-উৎসবে বাংলাদেশও শরিক হচ্ছে বর্তমান গ্রন্থের সুবাদে।

তুষারমানব

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
Out of stock
Out of stock
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

চিক্কোর কাবুক

Original price was: 125.00৳.Current price is: 94.00৳.
টুপু ছেলেটি একটু ভিন্ন ধাতের, কল্পনাপ্রবণ চোখে দেখতে পায় শব্দের রঙ। বিদকুটে শখের ছোট মামার সঙ্গে বেরিয়ে পড়েছে পাহাড়ঘেরা অরণ্যভূমির উদ্দেশে। তারপর জড়িয়ে পড়ে একের পর এক রুদ্ধশ্বাস নানা ঘটনায়-একদিকে লুটেরা স্ট্যানলির দল, আর দিকে রয়েছে বুদ্ধিদীপ্ত বালক চিক্কো ও কুশল। এই অ্যাডভেঞ্চার কাহিনির পরতে পরতে জড়িয়ে আছে পাহাড়, অরণ্য ও প্রকৃতির কথা। সব মিলিয়ে ঝলমলে ভাষায় অসাধারণ এক কাহিনি শুনিয়েছেন মাহমুদুল হক, আমাদের কালের শক্তিমান লেখক। ISBN 984-70124-0203-0

ভিতরগড়ের তিন মূর্তি

Original price was: 80.00৳.Current price is: 60.00৳.
বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক শওকত আলী বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাই হচ্ছে তাঁর উপন্যাসের মূল বিষয়বস্তু। বাংলাদেশের আঞ্চলিক জীবনের অন্ত্যজ শ্রেণির জীবনচিত্র অঙ্কনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন

কি কি ডিয়ারি এবং বাদলদের অভিযান

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
এই কাহিনী চারটি পুতুল বাদল-বর্ষা-বৃষ্টি আর হিমুর, যারা পেয়েছিল প্রাণ। এই কাহিনী মিষ্টি জোনাকি কিকির, মিঠাপুকুরের ঝিলের ধারে যার বাস এবং শিকারি বালকদের তাড়া থেকে বাঁচতে যে ঢুকে পড়েছিল হরিণছানা ডিয়ারির চোখের ভেতর। এই কাহিনী বনের পশুপাখি গাছগাছালি তৃণলতার। সেই সঙ্গে এই কাহিনী লোভী ও হিংস্র মানুষদের যারা ধ্বংস করছে বন, কেটে ফেলছে গাছ, হত্যা করছে জীবজন্তু পশুপাখি। অবাক করা এই কাহিনী পাখা মেলেছে কল্পনায়, ঘটে চলে একের পর এক অত্যাশ্চর্য সব অঘটন। আনাগোনা চলে কতোরকম পশুপাখির, তাদের আচার- আচরণ-কথাবার্তা আনন্দের হুল্লোড় বয়ে আনে। বাদ্যি বাজিয়ে আসে আদ্যিকালের বদ্যি ঝিঁঝি। লোমের কম্বল-পরা ছিঁচকাঁদুনে ছুঁচো বেরয় খুঁজতে কুঁচো মাছ। হোৎকা ভালুক চৌধুরী শাসমল গাছের গুঁড়িতে আঁচড় কেটে লিখে রাখে বার্তা। আর আছে সবার ওপর বাঘমামা, 'ঘ্রাম ভ্রাম হালুম, এই তো আমি আলুম', বলে সে কি রাজকীয় আবির্ভাব তার! আনন্দময় বনে চলে ত্রস্ত শিকারির আনাগোনা, লোভী চতুরালি গাছ কেটে করছে সাফ, তার দোসর হয়েছে বনকর্তা, যার ভুঁড়ি এতো বিশাল যে বেল্ট আর কাঁধের ক্রস-ফিতে ছাড়া কোমড়ে প্যান্ট ধরে রাখতে পারে না। হৈ-চৈ ঠাট্টা-তামাশার পাশাপাশি চলে পশুপাখির বাঁচার লড়াই, চার পুতুল তাদের সঙ্গে হাত মেলায়, কাহিনীর, গতি হয়ে পড়ে রুদ্ধশ্বাস। মাহবুব সাদিক কিশোরদের জন্য এই চমৎকার কাহিনী শুনিয়েছেন আশ্চর্য ভাষায়, শব্দ নিয়ে খেলেছেন হুটোপুটি, আর কল্পনার রাজ্যে বিচরণ করলেও পা দুটো সবসময়ে রেখেছেন বাস্তবের শক্ত মাটিতে। ফলে অনন্যতায় ভাস্বর এক সার্থক ও মৌলিক কিশোর উপন্যাস তুলে দেয়া গেল নবীন-নবীনা পাঠকদের হাতে।

জলদস্যুর জলদেবতা

Original price was: 200.00৳.Current price is: 150.00৳.
শরীফ খান সুন্দরবনের মানুষ, প্রকৃতিপ্রেমিক লেখক এবং মুক্তিযুদ্ধের আদর্শে সমর্পিত। এমনি ব্যক্তিত্ব যখন কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার কাহিনী লিখতে সচেষ্ট হন তখন রুদ্ধশ্বাস গল্পের পরতে পরতে জড়িয়ে থাকে জীবন ও প্রকৃতির ভিন্নতর অনেক উপাদান। সদ্য এস.এস.সি পরীক্ষা দেয়া দুই কিশোর রবি ও সাগর নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে বাংলার দক্ষিণাঞ্চলের বন ও সমুদ্রে আধিপত্য বিস্তারকারী জলদস্যুদের লুণ্ঠন অভিযানের সঙ্গে। উপস্থিত বুদ্ধি ও সাহসের সাথে তারা মোকাবিলা করে চলে একের পর এক বিপদসঙ্কুল ঘটনা। শেষ পর্যন্ত কোন্ পরিণতিতে পৌঁছয় তাদের অভিযান সেটা জানতে হলে গ্রন্থপাঠের আশ্রয় নিতে হবে, তবে আগাম কেবল এটুকুই বলে রাখা যায় 'জলদস্যুর জলদেবতা' নিছক অ্যাডভেঞ্চারের বই নয়, যদিও অ্যাডভেঞ্চারের তীব্র নাটকীয়তার পরিচয় রয়েছে অনেক। শরীফ খানের এই বই কিশোর পাঠকদের জীবনের ঘনিষ্ঠ পরিচয় যোগাবে, সাগর ও অরণ্যের গভীরে নিয়ে যাবে, আর তুলে ধরবে মুক্তিযুদ্ধের বাস্তবতার ভিন্নতর এক দিক। ফলে একবার পাঠেই নিঃশেষ হবে না এর আবেদন। ISBN 984-165-419-

যুদ্ধদিনের ধূসর দুপুর

Original price was: 80.00৳.Current price is: 60.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের ভেতরে সঞ্চারের লক্ষ্যে। শৈশব জগৎ যিনি উন্মোচন করেন বালকের মুগ্ধ আবেশে সেই কুশলী গল্পকার মাহমুদ আল জামান কিশোর-দৃষ্টিতে শুনিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের কথকতা। শহর ছেড়ে উদ্বাস্তু সহস্র মানুষের মিছিলে শরীক হয়ে কিশোর রাজীব এসেছে দূর গ্রামে, মুক্তিপিয়াসী মানুষেরা নতুন উদ্দীপনায় কেমন জেগে উঠছে, বালকের অবলোকনে আমরা পেয়ে যাই যুদ্ধদিনের হৃদয় তোলপাড় করা সেই ছবি। একাত্তরের এই কাহিনীর হাত ধরে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

আমরা করবো জয়

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা বাংলাদেশের নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃদ্‌স্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্যে। দূর মফঃস্বল শহরের একদল কিশোরের জীবনের স্বাভাবিক দিনগুলো তচনচ্ করে দিল মুক্তিযুদ্ধ। দেশমাতৃকার মুক্তির লড়াইয়ের সঙ্গে তারাও ক্রমে জড়িত হয়ে পড়লো। সেই আশ্চর্য দিনগুলোর অনুপম আলেখ্য রচনা করেছেন কবি মাহবুব সাদিক। এই কাহিনীর সুবাদে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের গভীরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×