আপনি যেখানে, আমরা সেখানে — ডেলিভারি নিশ্চিত!
Filter
-25%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

পঞ্চতন্ত্র গল্পসংগ্রহ

Original price was: 200.00৳.Current price is: 150.00৳.
মূল পঞ্চতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে অনেক অনেককাল আগে। পরে পহ্‌লবী ভাষায় এর ভাষ্য নতুন করে উদ্ভূত হয়েছিল ৫৭০ খ্রিষ্টাব্দে। মূল রচয়িতার নাম জানা না গেলেও পরবর্তী রূপের প্রণেতা হিসেবে বিষ্ণুশর্মার উল্লেখ পাওয়া যায়। কাশ্মীরে প্রচলিত পঞ্চতন্ত্রের রূপটির নাম ‌‌’তন্ত্রাখ্যায়িকা’। আর বাংলায় এর নাম ‌’হিতোপদেশ’। সুকুমারমতি তিন দুষ্টু রাজপুত্রকে গল্পের মাধ্যমে শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এই কাহিনীগুলো রচিত। মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, সন্ধি-বিগ্রহ, লব্ধসম্পদ নাশ ও অপরীক্ষিতকারিত্ব- এই পাঁচটি প্রসঙ্গোর প্রতিটি স্বর্ংসম্পূর্ণ হলেও একই অভিন্ন কাঠামোর অন্তর্গত। প্রতিটি প্রসঙ্গে আছে অনেকগুলো ছোট ছোট গল্প, এগুলো আবার একটি প্রধান গল্পের সঙ্গে যুক্ত। দেশ, মানুষ, লোকাচার, পশু-পাখি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং পরস্পরের সঙ্গে ব্যবহার কী হওয়া উচিত ও কী অনুচিত তা আছে পঞ্চতন্ত্রে। আর এইসব কাহিনী শুনে তিন দুষ্টু রাজপুত্র মজে গেল গল্পে, নাওয়া-খাওয়া গেল ভুলে। তারপর গল্প শোনা ও পড়া শেষ করে তারা হয়ে উঠলো আচরণে নম্র, বুদ্ধিতে উজ্জ্বল, বিদ্যায় পরাদর্শী। জাতকের সঙ্গে বহু মিল থাকার পরও পঞ্চতন্ত্র আজও তার স্বাতন্ত্র্য নিয়ে অত্যন্ত জনপ্রিয় লোকহিত গল্প হিসেবে সমাদৃত। এ্রর নীতিকথা, রহস্যময়তা ও হেঁয়ালি শত শত বছর ধরে মানুষ মুগ্ধ হয়ে শুনে আসছে, শোনার সেই আকর্ষণ ও প্রয়োজন আজও তার ফুরোয় নি।

-26%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

পাহাড় ও আরণ্য জাতির গল্প – জাতিসত্তার লোককাহিনী

Original price was: 150.00৳.Current price is: 112.00৳.
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি রয়েছে আরো নানা জাতিসত্তার বাস। সংখ্যাগতভাবে কম হলেও তাৎপর্য বিচারে তারা কোনো অংশে খাটো নয়। বরং তারা এমন এক বৈশিষ্ট্য ধারণ ও প্রকাশ করে যার কোনো বিকল্প দেশীয় সমাজে নেই। চাকমা, মারমা, খুসি, ত্রিপুরা, বোম, লুসেই, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল, গারো ইত্যাদি বিভিন্ন জাতিসত্তা দেশের জাতিরূপ বৈচিত্র্যে সমৃদ্ধি যুগিয়েছে। বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি ও জীবনাচার সম্পর্কে আমরা যতো নিবিড়ভাবে জানবো ততোই নিজেদের সমৃদ্ধ করতে পারবো, দেশের জাতিসত্তার বর্ণিল আবহে চেতনাকে রাঙিয়ে নিতে পারবো। নানা জাতিসত্তার লোককাহিনীর মধ্যে নিহিত রয়েছে তাদের প্রাণের পরিচয়, তাদের ভুবনদৃষ্টির প্রতিরূপ। বাংলাদেশের আরণ্য ও পাহাড়ি জাতির বিভিন্ন লোকগল্পের সঙ্কলনের মালা গেঁথে তুলেছেন গল্পকার ও ঔপন্যাসিক বিপ্রদাশ বড়ুয়া, দুই মলাটের মধ্যে নানা জাতির আনন্দ-বেদনা-হাসি-গানের এ-এক অনন্য সমাবেশ। লোকায়ত জীবনদৃষ্টিভঙ্গির যে পরিচয় লোককাহিনীতে মেলে তাতে রয়েছে অনেক বিভিন্নতা, তবে সব ছাপিয়ে ফুটে োঠে মানবিক চেতনার ঐক্য ও মিল। এই মিল আবারও দেখিয়ে  দেয় বৈচিত্র্যের মধ্যে রয়েছে সমাজের শক্তি এবং ভিন্নতাকে ঐক্যসূত্রে গ্রথিত করার মধ্যে সমাজ খুঁজে পায় তার সংহতি।এই লোককাহিনী সঙ্কলন তাই কেবল গল্পগ্রন্থ নয়, জীবনের এক নিবিড় ও জরুরি পাঠও বটে।

রঙবেরঙের ছবি

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
বর্ণ কিংবা ধর্ম কিংবা সংস্কৃতির পার্থক্য মানুষের ফারাক তৈরি করে না, বরং মানবসমাজের মধ্যকার বৈচিত্র্যের প্রকাশ ঘটায় এবং এই বিচিত্রতা অক্ষুণ্ন রেখে মানবতার জোরে সবাই মিলিত হয় একই মানবসত্তায়। বৈচিত্র্য তাই সমাজের শক্তি, বৈচিত্র্যকে মেনে চলা ও ভিন্নতাকে শ্রদ্ধা করার মধ্য দিয়েই সমাজ খুঁজে পায় শান্তিতে বিকশিত হওয়ার পথ। অথচ এই সহজ সত্যকে আড়াল করে কতভাবেই না ঘৃণা আর অসহিষ্ণুতা সঞ্চার করা হয়। অসহনশীল এমনি বোধ থেকেই জন্ম নেয় সহিংসতা, সমাজের সব মানুষের জন্য যা বয়ে আনে অশেষ দুর্গতি। হিমানী বন্দ্যোপাধ্যায় কানাডা-প্রবাসী মানুষজনদের নিয়ে যে রঙবেরঙের গল্প শুনিয়েছেন তা কিশোরদের মানবতাবোধে শক্তিমান করবে। আশির দশকের গোড়ার এই কাহিনীর সারসত্য এখনো পুরনো হয় নি, বরঙ অর্জন করেছে অধিকতর প্রাসঙ্গিকতা। নানা দেশ থেকে আগত নানা বর্ণ ও ধর্মের ছেলেমেয়েরা পড়ছে এক স্কুলে, এই রঙবেরঙ মিলে একটি অনুপম রঙধনু  গড়ে উঠতে পারে সবার মিলনে। তবে সেই সুন্দরকে বিনষ্ট করার জন্য রয়েছে অসুন্দরের প্রয়াস, ঘৃণার প্রয়াস। ঘৃণা ও সন্ত্রাসের বিরুদ্ধে তাই দরকার মিলিত লড়াই, ভালোবাসার শক্তিতে জীবনের সেই জাগরণ সবদেশে সবকালেই জরুরি। পুরনো এই কথাটি আবার নতুন করে বলা হলো হিমানী বন্দ্যোপাধ্যায়ের রঙবেরঙের ছবির গল্পে, কিশোরদের জন্য যা যুগপৎ আকর্ষণীয় ও শিক্ষামূলক।

তুনু ও খাতার ছবিগুলো

ছোটদের জগতের বিশালতা ও অনন্যতা অনুভব করে সরল অথচ আকর্ষণীয়ভাবে গল্প বলা মোটেই কোনো সহজ কাজ নয়। এই গুণটি সবার মধ্যে দেখা যায় না, আবার যাঁরা এটা পারেন তাঁরা ছোটদের জন্য সবসময়ে লিখতে চান না। ছোটদের মন বুঝে তাদের জন্য লিখতে পারেন তেমন এক বিরল লেখক এক্সাসউদ্দিন আহমদ, জীবনভর কেবল ছোটদের জন্যই লিখলেন, আর কোনো দিকে তাঁর মন গেল না, সেই বিচারে তিনি তো একেবারে বিরলতম। অজস্র বই লিখেছেন-ছড়া, কবিতা, গল্প, কাহিনী কতো কিছু। এইসব লেখার মধ্য দিয়ে ছোটদের জন্য তৈরি করেছেন কতক বিশেষ চরিত্র, যাদের একজন সবার প্রিয় তুনু, ছোট্ট যে-মেয়েটি দু' চোখ ভরে দেখে চারপাশের জগৎকে, আর সরল ও নিষ্পাপ সব জিজ্ঞাসা জমা হয় তার মনে, কৌতুকের সঙ্গে সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বড়োরাও বুঝতে পারে জীবন আসলে সাদা চোখে যতোটুকু দেখা যায় তার চাইতে অনেক বড়ো। তুনুর কাছে জীবন যে কতো বড়ো সেটা সে বুঝিয়ে দেয় গাছের সঙ্গে, পাখির সঙ্গে, হাওয়া কিংবা মেঘের সঙ্গে, পাখি বা প্রজাপতির সঙ্গে মিতালির মধ্য দিয়ে। তাঁর খাতার ছবিতে রঙের যোগান দেয় চারপাশের প্রকৃতি, সূর্যের আলোয় নানা বর্ণে সেজে-ওঠা মেঘ আর বৃষ্টি-ধোয়া আকাশের রঙধনু। জীবন যে কতো সুন্দর ও মনোহর সেটা এভাবেই আমাদের বুঝিয়ে দেয় তুনু, যে-কাহিনী পড়তে-পড়তে বড়ো মনের মানুষ হয়ে উঠবে আমাদের ছোট্ট শিশু-কিশোরদের দল।

Out of Stock
Quick View
Add to Wishlist
CompareCompare
Out of stock
Out of stock

ভর সন্ধেবেলা

Original price was: 150.00৳.Current price is: 112.00৳.
পরিণত কোনো মানুষ কি আবার ফিরে যেতে পারেন তাঁর শৈশবে। অথবা আরেকভাবে বলা যায়, মানুষ কি সবসময়ে নিজের ভেতরে শৈশবকে বহন করে চলে? না, কোনো গুরুভার তত্ত্বকথা নয়, গল্পের ভেতর দিয়েই জীবনের এইসব গভীর সত্যকে বিবেচনা করেছেন এখলাসউদ্দিন আহমদ। বহুকাল আগে ছেড়ে আসা গ্রামে আবার ফিরে আসছেন তপুবাবু, গ্রামে তো নয়, তিনি বুঝি ফিরে আসছেন নিজেরই ভেতরে। ভর সন্ধেবেলার আলো-আঁধারিতে তাঁর এই যাত্রা জীবনেরই আরেক আলো-আঁধারির মধ্যে প্রবেশ। কিশোরদের জন্য রচনায় সিদ্ধহস্ত লেখক এবার তাদের হাতে তুলে দিচ্ছেন এক আশ্চর্য উপন্যাস, খুব সহজ ও অন্তরঙ্গ স্বরে বলা জীবনের অনেক গভীর সত্যের প্রকাশ। এমন বহুমাত্রিক কিশোর- উপন্যাস বাংলা সাহিত্যে আর বিশেষ নেই। গা ছমছমে পরিবেশে এগিয়ে চলে রুদ্ধশ্বাস কাহিনী এবং রহস্যের উন্মোচন যেন মুখোমুখি দাঁড় করিয়ে দেয় জীবনের আরেক অপার রহস্যের। সরল ও গভীর এই কাহিনীর পাঠ যেমন আনন্দের, তেমনি এর প্রাপ্তিও অশেষ।

গলদা-দাদার গোয়েন্দাগিরি

Original price was: 75.00৳.Current price is: 56.00৳.
কিশোর পাঠকদের জন্য আকর্ষণীয় ও মৌলিক গল্প-কাহিনীর যে- অভাব তা বড়ভাবে মোচন করবে সৈয়দ নাজমুদ্দীন হাশেমের 'গলদা- দাদার গোয়েন্দাগিরি'। অবাক-করা এই কাহিনীর শুরু মৎস্যজগতে, জলের নিচের নানান প্রাণীর আচার-আচরণ, বিপদ ও বিপদভঞ্জনের কাহিনী রূপ নেয় রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্পের। তারপর ক্রমে ক্রমে একাকার হয়ে যায় প্রকৃতি ও মানবসমাজ এবং গল্পের সূত্রে নবীন- নবীনা পাঠকেরা আরো নিবিড়ভাবে জানতে পারে জলের জগৎ ও মানুষের পৃথিবীকে, চিনে নেয় নিজের দেশ ও পরিবেশকে, আর সর্বোপরি পৌঁছে যায় বাঙালির মহত্তম অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধে। এমনিভাবে কল্পকথা আর বাস্তব ইতিহাস পাঠকের অজান্তেই মিলেমিশে এক হয়ে যায়। ছোট্ট এই বইতে জীবনের বিশাল পটভূমিকা লেখক মেলে ধরেছেন গল্প-বলার আশ্চর্য কুশলতায়, কাহিনীর সূত্র বেয়ে পরতে পরতে উন্মোচিত হয় বড় এই জগৎ, তার সমস্ত রূপ-রস- গন্ধ-বর্ণ নিয়ে। চমকপ্রদ গোয়েন্দা-কাহিনী বটে, তবে এই কাহিনীর পাঠ কিশোর-কিশোরীদের পৌঁছে দেবে উপলব্ধির নতুনতর স্তরে এবং সেখানেই এই বইয়ের সার্থকতা।

এমি নামের দুরন্ত মেয়েটি (বিজ্ঞান কল্পকাহিনী)

বিজ্ঞান কল্পকাহিনী অনেক লেখা হয়; কিন্তু সাত থেকে সত্তর বছর বয়েসী পাঠকেরা পড়ে আলোড়িত হবে এমন বই বিশেষ মেলে না। কিরিল বুলিচেভের কিশোর কল্পবিজ্ঞানকাহিনী 'এমি নামের দুরন্ত মেয়েটি' রূপান্তরে সেই অসাধারণ অর্জনটি সম্ভব হয়েছে। কিশোর কল্পবিজ্ঞান হলেও সববয়েসী পাঠক এই বইয়ে খুঁজে পাবেন আনন্দরস। বিজ্ঞান কল্পকাহিনী যে নিছক অলীক ঘটনার বর্ণনা নয়, ভবিষ্যতের কথা বললেও তা যে বর্তমানের জীবনকে সমৃদ্ধি যোগাবার এক প্রয়াস সেটা এমির কাহিনীর মধ্যে চমৎকারভাবে ফুটে উঠেছে। সর্বোপরি আছে কল্পনার পাখা মেলে অভাবনীয় সব অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার আনন্দ। কিশোর পাঠক-পাঠিকাদের জন্য এক আনন্দ উপহার।

-24%
Quick View
Add to Wishlist
CompareCompare
Add to cartView cart

কুড়িয়ে ছড়িয়ে-ছড়িয়ে : দেশ-বিদেশের রূপকথা

Original price was: 50.00৳.Current price is: 38.00৳.
নানা দেশের নানা ভাষার সাহিত্যের পরিচয় গ্রহণ ও জানানোর কাজ জীবনের ব্রত হিসেবে নিয়েছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভাষান্তর করেছেন বিশ্বসাহিত্যের বহু বিচিত্র সম্ভার। এসব কাজ তাঁকে বিশেষ খ্যাতি ও সম্মান এনে দিলেও ছোটদের দাবির কথা তিনি কখনো ভোলেন নি, আর তাই তো কুড়িয়ে-ছড়িয়ে থাকা দেশ- বিদেশের লোককথার ফুল তুলে সাজিয়েছেন এই মালা। আকারে ছোট হলেও ব্যাপ্তিতে অনেক বড় এই বইয়ে রয়েছে আফ্রিকা, চীন, জাপান, আমেরিকার ইন্ডিয়ান, সারবিয়া, ইথিওপিয়া, উইগুর, ইউক্রেন, ভিয়েতনাম ও আরব দেশের বিভিন্ন কাহিনী। অসাধারণ সব গল্প বলা হয়েছে একান্ত স্বাদু ভাষায়, কুড়িয়ে-ছড়িয়ে পাওয়া মানিকরতনের যে সংকলন ছোটদের জন্য হবে সেরা উপহার। রঙে-রেখায় এসব কাহিনী সাজিয়ে তুলেছেন গুণি শিল্পী সৈয়দ এনায়েত হোসেন।

এক ঝাঁক গল্প – আরবি, ফার্সি ও সংস্কৃত চিরায়ত কাহিনী

Original price was: 120.00৳.Current price is: 90.00৳.
কোন সুদূর অতীত থেকে গল্পকথার মধ্যে মানুষ পুরে দিতে চেয়েছে জীবনের যতো অভিজ্ঞতা ও সারসত্য, আনন্দরসের ভিয়েন দিয়ে। লোককথা তাই বহন করে আলাদা মাত্রা, আলাদা স্বাদ। সংস্কৃতি, আরবি, ফার্সি-নানা ভাষার নানা দেশের এইসব কাহিনী তো লোকমুখে ফিরেছে সর্বদা, এক দেশ থেকে আশ্রয় নিয়েছে আরেক দেশে, এক কাল থেকে আরেক কালে। চিরায়ত এমনি এক ঝাঁক গল্প কথকতার শক্তি ও ভাষার মাধুরী মিলিয়ে উপস্থাপনের জটিল কাজটি সহজিয়াভাবে সম্পাদন করেছেন জ্যোতিভূষণ চাকী, ভাষার ওপর যাঁর দক্ষতা প্রবাদতুল্য। ছোট ছোট গল্প, আর তাতে জীবনের আশ্চর্য প্রতিচ্ছবি, সরল-সহজ অনাড়ম্বরভাবে বলে যাওয়া গভীর সব সত্য, নীতিশিক্ষা ও জীবনদর্শনের নিবিড় উপলব্ধি। নানা ভাষা ও নানা দেশ থেকে সংগৃহীত তিন ভাষার এক ঝাঁক গল্প বুঝি এক ঝাঁক পায়রার মতো উড়ে বেড়াবে ছোটদের মনের আকাশে, লেখকের এমন কামনা সত্য হয়ে উঠবে বইয়ের পাঠগ্রহণে, নবীন পাঠকদের হৃদয়ে স্পন্দিত হবে পায়রার ডানামেলার ছন্দ, উড়ে বেড়ানোর আনন্দ। এমন স্বাদু ভাষার এমন আনন্দকথন, এর জুড়ি আর কোথায় মিলবে!

দুই কবির গল্পকথা- রবীন্দ্রনাথ নজরুল

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
রবীন্দ্রনাথ ও নজরুলের কথা কি বলে শেষ করা যাবে? কিংবা ঘুরিয়ে বলা যায় রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে এতো কী বলবার রয়েছে? বাঙালির জীবনের সঙ্গে তাঁরা উভয়ে এমন নিবিড়ভাবে জড়িয়ে আছেন যে জীবনভর বাঙালিকে তাঁদের সৃষ্টিরসে অবগাহন করে চলতে হয়। এই পাওয়া তো বাঙালির কখনো ফুরোবার নয়। কিন্তু রবীন্দ্র-নজরুলের সৃষ্টির ভাণ্ডার থেকে সম্পদ আহরণের জন্য নিজেকেও তো তৈরি করে নিতে হবে। আর নিজেকে প্রস্তুত করার এই কাজ যদি শুরু হয় একেবারে ছেলেবেলায় তবে তো কথাই নেই। নবীন পাঠকদের জন্য তাই দুই কবির গল্পকথা শুনিয়েছেন হায়াৎ মামুদ, কিশোরদের জন্য মনমাতানো লেখালেখিতে যাঁর জুড়ি নেই। পাঠ্যবইয়ের গল্প-কবিতার মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সঙ্গে শিশুমনের পরিচয়, এবার এঁদের সঙ্গে হবে একটু ভিন্ন ধরনের মিতালি। এই গল্পকথার সূত্রে জানা হবে দুই প্রতিভাকে যাঁরা আমাদেরই মতো, আবার একেবারেই আলাদা, খুব চেনা, আবার অচেনাও বটে। ছোট্ট এই বই তাই অনেক বড় খোরাক যোগাবে শিশুমনের বিকাশে এবং পৌঁছে দিতে সাহিত্যের উদার ভুবনে।

গল্পে গল্পে শেখা

Original price was: 300.00৳.Current price is: 225.00৳.
নাজিয়া জাবীনের কিশোর-কাহিনী যেমন আকর্ষণ করে কিশোর পাঠকদের, তেমনি তাদের মানসিক বিকাশের উপযোগী শিক্ষামূলক উপাদানও মিশে থাকে গল্পের পরতে পরতে। ফলে পাঠের আনন্দের সাথে সহজভাবে মিলে থাকে দেখা-জানা-বোঝার বিষয়াবলি। 'গল্পে গল্পে শেখা' তাই আদৃত হবে শিক্ষক-শিক্ষয়িত্রী, অভিভাবক-অভিভাবিকাদের কাছে, সর্বোপরি যাদের জন্য এই বই সেই ছোটদের কাছে। তারা এখানে যেমন খুঁজে পাবে নিজেদেরকে, তেমনি পাবে চারপাশের চেনা-জানা পরিবেশ আরো নিবিড়ভাবে জানবার আনন্দ। জানবে তাদেরও করার আছে অনেক কিছু, আর এর মধ্য দিয়ে তারা পাল্টে দিতে পারে চারপাশের পরিবেশ, পাল্টে নিতে পারে নিজেদের। পাতায় পাতায় ঝলমলে ছবি দিয়ে গোটা বই ভরপুর করে দিয়েছেন গুণী শিল্পী সৈয়দ এনায়েত হোসেন। আর তাই ছোটদের হাতে এমন বই তুলে দেয়া নিশ্চিতভাবে হয়ে উঠবে ছোট-বড় সবার জন্য আনন্দের বিষয়।

আর্য ও শ্লোকের কথা

Original price was: 100.00৳.Current price is: 75.00৳.
আর্য ও শ্লোকের কথা কিশোরদের জন্য একেবারেই আলাদা ধাঁচের কাহিনী, যেমন আলাদা আর্য ও শ্লোক নামের দুই কিশোর এবং কাহিনীকার ফয়েজ আহমদ স্বয়ং। আর্য এবং শ্লোক, যে দুই কিশোরের ভাবনাজগতে আছে গোটা মানবসভ্যতা, যারা মানুষকে ক্ষুদ্র গণ্ডিতে আটক ভাবতে রাজি নয়, তারা যখন কল্পনার পাখা মেলে দেয় জগৎজুড়ে মহাবিশ্বে মহাকাশে, তখন কেমন হতে পারে তাদের দেখার ধরন, কোন প্রশ্নই-বা তারা জাগিয়ে তোলে সবার মনে? কিশোর-মন নিয়ে জীবনের সেই বাস্তবতা বুঝতে চেয়েছেন লেখক, এঁকেছেন সেই কিশোরমনের ছবি, আর সব মিলিয়ে আমরা পাই এমন এক কাহিনী যার সঙ্গে আর কোনো বইয়ের তুলনা চলে না। এমন তুলনাহীন বই আর কে লিখতে পারেন কিশোরদের জন্য, ফয়েজ আহমদ ছাড়া। জয় হোক ফয়েজ আহমদের, আর্য এবং শ্লোকের!

দূর বলে কিছু নেই

Original price was: 50.00৳.Current price is: 38.00৳.
পাখির চোখে পৃথিবী ও জীবনকে দেখেছেন রিচার্ড বাথ, লিখেছেন ব্যতিক্রমী এক গ্রন্থ জোনাথান লিভিংস্টোন সীগাল। সেই একই ধারায় ক্ষুদ্রাকার অথচ ভাবসম্পদে বিশাল আরেক গ্রন্থ দূর বলে কিছু নেই। পাখির ক্ষুদ্র হৃদয়ে সওয়ারি হয়ে আমরা ভেসে চলি আকাশে, পাহাড় মরু সমুদ্র পেরিয়ে পৌঁছতে চাই বন্ধুর কাছে এবং এই যাত্রা আমাদের নিয়ে যায় উপলব্ধির গভীরে, অন্যতর এক জগতে। হৃদয়ের সংবেদনশীলতার পরিচয় পেয়ে আমরা বুঝি দূর বলে আসলে কিছু নেই, সবই আছে অস্তিত্বের গভীরে, জানতে হয় তাকে খুঁজে পেতে, সেজন্য চাই ভিন্নতর বোধ। অনন্য এই গ্রন্থের সাবলীল অনুবাদ করেছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, সেই সাথে রয়েছে রন উইজেনের আঁকা মনোহর চিত্রাবলি।

ফরাসি রূপকথা

Original price was: 200.00৳.Current price is: 150.00৳.
রূপকথা চিরকালের। রূপকথা সকল দেশের। দেশ ও কালের সীমা পার হয়ে রূপকথা পৌঁছে যায় মানুষের মনের রাজ্যে, সাড়া জাগায় তার প্রাণের বীণায়। দেশে দেশে প্রচলিত রূপকথার মধ্যে পার্থক্য আছে অনেক, আবার কোথায় যেন রয়েছে বড় রকমের মিল। কবে কোন্ কালে লোকের মুখে মুখে ফিরতো এইসব কাহিনী, তারপর যুগের পর যুগ, শতকের পর শতক পার হয়েও আজো তা সজীব হয়ে আছে। রূপকথার গল্পে অলৌকিকের ছোঁয়া থাকলেও তার মধ্য দিয়ে মানুষ বুঝি তার বাস্তব জীবন ও জগৎকেই বুঝে নিতে চাইছিল। মানুষের এই চাওয়ার তো শেষ নেই, রূপকথারও তাই মৃত্যু নেই। চিরকালের এইসব রূপকথা ছোটদের জন্য মনোহর ভঙ্গিতে বর্ণনা করেছেন এহসান চৌধুরী। ছোটদের মতো করে লিখতে পারা খুব সহজ কাজ নয়, আর এই কঠিন কাজে নানা সাফল্যের পরিচয় রেখেছেন তিনি। তাই ফরাসি দেশের ছয়টি রূপকথা নিয়ে তাঁর এই বইটি নবীন পাঠকদের মন জয় করবে বলে আশা করা যায়। চীনা লোককাহিনীর আরেকটি বইও আমরা পেয়েছি তাঁর কাছ থেকে। ঝলমলে এইসব গল্পের রাজ্যে তিনি অনায়াসে টেনে নিয়ে যান ছোটদের, তাদের মন ভরে তোলেন মায়াবি সব কাহিনী শুনিয়ে। আর এভাবে দূরকে করেন কাছের, গল্পের সূত্রে বড় করে তোলেন খুদে পাঠকের চিত্ত এবং নিবিড় করেন মানুষের সঙ্গে মানুষের যোগ। এসব কারণেই রূপকথা তো অতীতের নয়, চিরকালের; কোনো এক দেশের নয়, সকলের। ফরাসি রূপকথা সেই আনন্দ- কথা শুনিয়ে যায় বাংলার ছেলেমেয়েদের।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×