-26%
এমি নামের দুরন্ত মেয়েটি (বিজ্ঞান কল্পকাহিনী)
Original price was: 75.00৳.56.00৳Current price is: 56.00৳.
বিজ্ঞান কল্পকাহিনী অনেক লেখা হয়; কিন্তু সাত থেকে সত্তর বছর বয়েসী পাঠকেরা পড়ে আলোড়িত হবে এমন বই বিশেষ মেলে না। কিরিল বুলিচেভের কিশোর কল্পবিজ্ঞানকাহিনী 'এমি নামের দুরন্ত মেয়েটি' রূপান্তরে সেই অসাধারণ অর্জনটি সম্ভব হয়েছে। কিশোর কল্পবিজ্ঞান হলেও সববয়েসী পাঠক এই বইয়ে খুঁজে পাবেন আনন্দরস। বিজ্ঞান কল্পকাহিনী যে নিছক অলীক ঘটনার বর্ণনা নয়, ভবিষ্যতের কথা বললেও তা যে বর্তমানের জীবনকে সমৃদ্ধি যোগাবার এক প্রয়াস সেটা এমির কাহিনীর মধ্যে চমৎকারভাবে ফুটে উঠেছে। সর্বোপরি আছে কল্পনার পাখা মেলে অভাবনীয় সব অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার আনন্দ। কিশোর পাঠক-পাঠিকাদের জন্য এক আনন্দ উপহার।

-24%
কুড়িয়ে ছড়িয়ে-ছড়িয়ে : দেশ-বিদেশের রূপকথা
Original price was: 50.00৳.38.00৳Current price is: 38.00৳.
নানা দেশের নানা ভাষার সাহিত্যের পরিচয় গ্রহণ ও জানানোর কাজ জীবনের ব্রত হিসেবে নিয়েছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভাষান্তর করেছেন বিশ্বসাহিত্যের বহু বিচিত্র সম্ভার। এসব কাজ তাঁকে বিশেষ খ্যাতি ও সম্মান এনে দিলেও ছোটদের দাবির কথা তিনি কখনো ভোলেন নি, আর তাই তো কুড়িয়ে-ছড়িয়ে থাকা দেশ- বিদেশের লোককথার ফুল তুলে সাজিয়েছেন এই মালা। আকারে ছোট হলেও ব্যাপ্তিতে অনেক বড় এই বইয়ে রয়েছে আফ্রিকা, চীন, জাপান, আমেরিকার ইন্ডিয়ান, সারবিয়া, ইথিওপিয়া, উইগুর, ইউক্রেন, ভিয়েতনাম ও আরব দেশের বিভিন্ন কাহিনী। অসাধারণ সব গল্প বলা হয়েছে একান্ত স্বাদু ভাষায়, কুড়িয়ে-ছড়িয়ে পাওয়া মানিকরতনের যে সংকলন ছোটদের জন্য হবে সেরা উপহার। রঙে-রেখায় এসব কাহিনী সাজিয়ে তুলেছেন গুণি শিল্পী সৈয়দ এনায়েত হোসেন।

-25%
এক ঝাঁক গল্প – আরবি, ফার্সি ও সংস্কৃত চিরায়ত কাহিনী
Original price was: 120.00৳.90.00৳Current price is: 90.00৳.
কোন সুদূর অতীত থেকে গল্পকথার মধ্যে মানুষ পুরে দিতে চেয়েছে জীবনের যতো অভিজ্ঞতা ও সারসত্য, আনন্দরসের ভিয়েন দিয়ে। লোককথা তাই বহন করে আলাদা মাত্রা, আলাদা স্বাদ। সংস্কৃতি, আরবি, ফার্সি-নানা ভাষার নানা দেশের এইসব কাহিনী তো লোকমুখে ফিরেছে সর্বদা, এক দেশ থেকে আশ্রয় নিয়েছে আরেক দেশে, এক কাল থেকে আরেক কালে। চিরায়ত এমনি এক ঝাঁক গল্প কথকতার শক্তি ও ভাষার মাধুরী মিলিয়ে উপস্থাপনের জটিল কাজটি সহজিয়াভাবে সম্পাদন করেছেন জ্যোতিভূষণ চাকী, ভাষার ওপর যাঁর দক্ষতা প্রবাদতুল্য। ছোট ছোট গল্প, আর তাতে জীবনের আশ্চর্য প্রতিচ্ছবি, সরল-সহজ অনাড়ম্বরভাবে বলে যাওয়া গভীর সব সত্য, নীতিশিক্ষা ও জীবনদর্শনের নিবিড় উপলব্ধি। নানা ভাষা ও নানা দেশ থেকে সংগৃহীত তিন ভাষার এক ঝাঁক গল্প বুঝি এক ঝাঁক পায়রার মতো উড়ে বেড়াবে ছোটদের মনের আকাশে, লেখকের এমন কামনা সত্য হয়ে উঠবে বইয়ের পাঠগ্রহণে, নবীন পাঠকদের হৃদয়ে স্পন্দিত হবে পায়রার ডানামেলার ছন্দ, উড়ে বেড়ানোর আনন্দ। এমন স্বাদু ভাষার এমন আনন্দকথন, এর জুড়ি আর কোথায় মিলবে!

দুই কবির গল্পকথা- রবীন্দ্রনাথ নজরুল
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
রবীন্দ্রনাথ ও নজরুলের কথা কি বলে শেষ করা যাবে? কিংবা ঘুরিয়ে বলা যায় রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে এতো কী বলবার রয়েছে? বাঙালির জীবনের সঙ্গে তাঁরা উভয়ে এমন নিবিড়ভাবে জড়িয়ে আছেন যে জীবনভর বাঙালিকে তাঁদের সৃষ্টিরসে অবগাহন করে চলতে হয়। এই পাওয়া তো বাঙালির কখনো ফুরোবার নয়। কিন্তু রবীন্দ্র-নজরুলের সৃষ্টির ভাণ্ডার থেকে সম্পদ আহরণের জন্য নিজেকেও তো তৈরি করে নিতে হবে। আর নিজেকে প্রস্তুত করার এই কাজ যদি শুরু হয় একেবারে ছেলেবেলায় তবে তো কথাই নেই। নবীন পাঠকদের জন্য তাই দুই কবির গল্পকথা শুনিয়েছেন হায়াৎ মামুদ, কিশোরদের জন্য মনমাতানো লেখালেখিতে যাঁর জুড়ি নেই। পাঠ্যবইয়ের গল্প-কবিতার মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সঙ্গে শিশুমনের পরিচয়, এবার এঁদের সঙ্গে হবে একটু ভিন্ন ধরনের মিতালি। এই গল্পকথার সূত্রে জানা হবে দুই প্রতিভাকে যাঁরা আমাদেরই মতো, আবার একেবারেই আলাদা, খুব চেনা, আবার অচেনাও বটে। ছোট্ট এই বই তাই অনেক বড় খোরাক যোগাবে শিশুমনের বিকাশে এবং পৌঁছে দিতে সাহিত্যের উদার ভুবনে।

গল্পে গল্পে শেখা
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
নাজিয়া জাবীনের কিশোর-কাহিনী যেমন আকর্ষণ করে কিশোর পাঠকদের, তেমনি তাদের মানসিক বিকাশের উপযোগী শিক্ষামূলক উপাদানও মিশে থাকে গল্পের পরতে পরতে। ফলে পাঠের আনন্দের সাথে সহজভাবে মিলে থাকে দেখা-জানা-বোঝার বিষয়াবলি। 'গল্পে গল্পে শেখা' তাই আদৃত হবে শিক্ষক-শিক্ষয়িত্রী, অভিভাবক-অভিভাবিকাদের কাছে, সর্বোপরি যাদের জন্য এই বই সেই ছোটদের কাছে। তারা এখানে যেমন খুঁজে পাবে নিজেদেরকে, তেমনি পাবে চারপাশের চেনা-জানা পরিবেশ আরো নিবিড়ভাবে জানবার আনন্দ। জানবে তাদেরও করার আছে অনেক কিছু, আর এর মধ্য দিয়ে তারা পাল্টে দিতে পারে চারপাশের পরিবেশ, পাল্টে নিতে পারে নিজেদের। পাতায় পাতায় ঝলমলে ছবি দিয়ে গোটা বই ভরপুর করে দিয়েছেন গুণী শিল্পী সৈয়দ এনায়েত হোসেন। আর তাই ছোটদের হাতে এমন বই তুলে দেয়া নিশ্চিতভাবে হয়ে উঠবে ছোট-বড় সবার জন্য আনন্দের বিষয়।

আর্য ও শ্লোকের কথা
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
আর্য ও শ্লোকের কথা কিশোরদের জন্য একেবারেই আলাদা ধাঁচের কাহিনী, যেমন আলাদা আর্য ও শ্লোক নামের দুই কিশোর এবং কাহিনীকার ফয়েজ আহমদ স্বয়ং। আর্য এবং শ্লোক, যে দুই কিশোরের ভাবনাজগতে আছে গোটা মানবসভ্যতা, যারা মানুষকে ক্ষুদ্র গণ্ডিতে আটক ভাবতে রাজি নয়, তারা যখন কল্পনার পাখা মেলে দেয় জগৎজুড়ে মহাবিশ্বে মহাকাশে, তখন কেমন হতে পারে তাদের দেখার ধরন, কোন প্রশ্নই-বা তারা জাগিয়ে তোলে সবার মনে? কিশোর-মন নিয়ে জীবনের সেই বাস্তবতা বুঝতে চেয়েছেন লেখক, এঁকেছেন সেই কিশোরমনের ছবি, আর সব মিলিয়ে আমরা পাই এমন এক কাহিনী যার সঙ্গে আর কোনো বইয়ের তুলনা চলে না। এমন তুলনাহীন বই আর কে লিখতে পারেন কিশোরদের জন্য, ফয়েজ আহমদ ছাড়া। জয় হোক ফয়েজ আহমদের, আর্য এবং শ্লোকের!

দূর বলে কিছু নেই
Original price was: 50.00৳.38.00৳Current price is: 38.00৳.
পাখির চোখে পৃথিবী ও জীবনকে দেখেছেন রিচার্ড বাথ, লিখেছেন ব্যতিক্রমী এক গ্রন্থ জোনাথান লিভিংস্টোন সীগাল। সেই একই ধারায় ক্ষুদ্রাকার অথচ ভাবসম্পদে বিশাল আরেক গ্রন্থ দূর বলে কিছু নেই। পাখির ক্ষুদ্র হৃদয়ে সওয়ারি হয়ে আমরা ভেসে চলি আকাশে, পাহাড় মরু সমুদ্র পেরিয়ে পৌঁছতে চাই বন্ধুর কাছে এবং এই যাত্রা আমাদের নিয়ে যায় উপলব্ধির গভীরে, অন্যতর এক জগতে। হৃদয়ের সংবেদনশীলতার পরিচয় পেয়ে আমরা বুঝি দূর বলে আসলে কিছু নেই, সবই আছে অস্তিত্বের গভীরে, জানতে হয় তাকে খুঁজে পেতে, সেজন্য চাই ভিন্নতর বোধ। অনন্য এই গ্রন্থের সাবলীল অনুবাদ করেছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, সেই সাথে রয়েছে রন উইজেনের আঁকা মনোহর চিত্রাবলি।

ফরাসি রূপকথা
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
রূপকথা চিরকালের। রূপকথা সকল দেশের। দেশ ও কালের সীমা পার হয়ে রূপকথা পৌঁছে যায় মানুষের মনের রাজ্যে, সাড়া জাগায় তার প্রাণের বীণায়। দেশে দেশে প্রচলিত রূপকথার মধ্যে পার্থক্য আছে অনেক, আবার কোথায় যেন রয়েছে বড় রকমের মিল। কবে কোন্ কালে লোকের মুখে মুখে ফিরতো এইসব কাহিনী, তারপর যুগের পর যুগ, শতকের পর শতক পার হয়েও আজো তা সজীব হয়ে আছে। রূপকথার গল্পে অলৌকিকের ছোঁয়া থাকলেও তার মধ্য দিয়ে মানুষ বুঝি তার বাস্তব জীবন ও জগৎকেই বুঝে নিতে চাইছিল। মানুষের এই চাওয়ার তো শেষ নেই, রূপকথারও তাই মৃত্যু নেই। চিরকালের এইসব রূপকথা ছোটদের জন্য মনোহর ভঙ্গিতে বর্ণনা করেছেন এহসান চৌধুরী। ছোটদের মতো করে লিখতে পারা খুব সহজ কাজ নয়, আর এই কঠিন কাজে নানা সাফল্যের পরিচয় রেখেছেন তিনি। তাই ফরাসি দেশের ছয়টি রূপকথা নিয়ে তাঁর এই বইটি নবীন পাঠকদের মন জয় করবে বলে আশা করা যায়। চীনা লোককাহিনীর আরেকটি বইও আমরা পেয়েছি তাঁর কাছ থেকে। ঝলমলে এইসব গল্পের রাজ্যে তিনি অনায়াসে টেনে নিয়ে যান ছোটদের, তাদের মন ভরে তোলেন মায়াবি সব কাহিনী শুনিয়ে। আর এভাবে দূরকে করেন কাছের, গল্পের সূত্রে বড় করে তোলেন খুদে পাঠকের চিত্ত এবং নিবিড় করেন মানুষের সঙ্গে মানুষের যোগ। এসব কারণেই রূপকথা তো অতীতের নয়, চিরকালের; কোনো এক দেশের নয়, সকলের। ফরাসি রূপকথা সেই আনন্দ- কথা শুনিয়ে যায় বাংলার ছেলেমেয়েদের।

শ্রীলঙ্কার লোককাহিনী
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
লোককাহিনী কোনো এক দেশের কোনো এক কালের হলেও তার আবেদন সকল দেশের সকল কালের মানুষের কাছে। লোককাহিনী সর্বদা ফেরে মানুষের মুখে মুখে, বলা হয় বারবার এবং ছোট-বড় সবার কাছে এর আবেদন কখনো ফুরোবার নয়। নবীন পাঠক ও পাঠিকাদের আনন্দরসের যোগান দেয় দেশ-বিদেশের লোককাহিনী। সেইসঙ্গে বয়ে আনে ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতির পরিচয়। বৈচিত্র্যের মধ্যে মানবসমাজের যে ঐক্য, সেই চিরন্তন সত্যটুকুও এখানে প্রকাশ পায়। শ্রীলঙ্কার লোককাহিনী আমাদের কাছের দ্বীপদেশের মানুষের জীবনের হাস্যরস, কৌতুক ও ভালোবাসার পরিচয় মেলে ধরে। এইসব গল্পে মানুষ ও জীব- জগতের অন্য প্রাণীর সঙ্গে নিবিড় সম্পর্কের ছবিও আমরা পাই। আরো পাই বিভিন্ন গল্পকথার সুবাদে সত্য ও সুন্দরের বিজয়ের বার্তা। লোককাহিনী তাই জীবনের আনন্দগানের আরেক রূপ। যুগে যুগে দেশে দেশে মানুষ তার চারপাশের পরিবেশ ও জীবনযাত্রার মধ্যে খুঁজে নিয়েছে আনন্দ, জীবনের চলবার পথের সঞ্চয় এবং সেই সম্পদের ভাণ্ডার সর্বকালের সর্বমানবের উত্তরাধিকার হিসেবে রেখে গেছে। লোককাহিনীর সেই রত্নরাজির ঝাঁপি পাঠকদের জন্য খুলে দিলেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, সরস ভাষায় ও গল্পের নিটোল বুননে। বারোটি লোকগল্পের বইটি চমৎকার সব ছবিতে ভরিয়ে তুলেছেন বিশিষ্ট শিল্পী সৈয়দ এনায়েত হোসেন। শ্রীলঙ্কার লোককাহিনী তাই কথা ও ছবি মিলিয়ে হয়ে উঠেছে সবার জন্য চিত্তাকর্ষক বই।

চীনা লোককাহিনী

লোককাহিনীর আবেদন ছাপিয়ে যায় দেশ ও কালের সীমানা। তার কারণ লোককাহিনীতে প্রকাশ পায় লোকসমাজের প্রাণের কথা, তাদের জীবনযাপন ধারা, সমাজ-সংসারের সারসত্য, ভৌগোলিক পরিবেশ ও জীবজন্তুর জগৎ সকল কিছু ফুটে ওঠে লোকগল্পে। এইসব গল্প যেহেতু মানুষের মুখে মুখে ফেরে, তাই লোককাহিনীতে
গল্পের ধারা সর্বদাই থাকে বিশেষ মজবুত। আর এই কারণেই পৃথিবীর সব দেশের ছেলেমেয়েদের মধ্যে লোককাহিনী শোনবার ও পড়বার আকর্ষণ বিশেষ প্রবল।
লোকগল্প জীবনের কথা বলে, সেই সঙ্গে লোকগল্পে থাকে বিষয়ের সরলতা, নীতি, আদর্শ ও সত্যের কথা। এক দেশের লোককাহিনী তাই অন্য দেশের শিশু-কিশোরদের মধ্যেও সহজ আবেদন সঞ্চার করে। তবে সেজন্য যে-উপাদান বিশেষ জরুরি, তা হলো ঝকঝকে আকর্ষণীয় ভাষায় গল্পের রূপান্তর। কিশোর-কাহিনী রচনায় সিদ্ধহস্ত লেখক এহসান চৌধুরী এই কাজটি সম্পাদন করেছেন সুচারুভাবে। অনুবাদে ও রূপান্তরে তাঁর যে সহজাত দক্ষতা সেটা তাঁর রচিত ও রূপান্তরিত বিভিন্ন গল্প-উপন্যাসে বিশেষভাবে প্রকাশ পেয়েছে। কিশোরদের জন্য চীনা লোককাহিনী নিঃসন্দেহে হবে আকর্ষণীয়। নবীন পাঠকদের টেনে নিয়ে যাবে গল্পের ঝলমলে ভুবনে, তারা জানবে ভিন্ন যুগ, দেশ, সমাজ ও মানুষের কথা। বুঝতে পারবে সকল পার্থক্য সত্ত্বেও সবকালে সব দেশে মানুষ একই রয়ে যায়।

তিব্বতের লোককাহিনী

পৃথিবীর উচ্চতম মালভূমির দেশ তিব্বত বরাবরই থেকেছে ধরাছোঁয়ার বাইরে। দুর্গম এই দেশটির সঙ্গে বাইরের জগতের যোগাযোগ খুব কম। তবে বাংলার সঙ্গে তিব্বতের এক ক্ষীণ সংযোগ বহুকাল বহাল ছিল। দুর্গম বলেই বোধহয় চিরকাল তিব্বত বিষয়ে মানুষের আগ্রহ অনেক। মর্ত্য মাঝে স্বর্গসম ভূমি সাংগ্রিলা বুঝি তিব্বতেরই কোথাও অবস্থিত, এমন কল্পনা পাখা মেলেছে অনেক গল্পে। সেই তিব্বতের লোককাহিনীর পুনকথন শুনিয়েছেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। বিভিন্ন দেশের লোককাহিনীর মধ্যে আছে নানা সাদৃশ্য, সেই সঙ্গে রয়েছে বিশিষ্টতা। তিব্বতের লোককাহিনী কিশোর পাঠকদের লোককথার স্বপ্নের জগতে নিয়ে যাবে, পরিচয় করিয়ে দেবে ভিন্ন এক জীবনধারার সঙ্গে এবং জানা যাবে শেষ পর্যন্ত জয় হয় সত্যের, সুন্দরের, সাধারণজনের। লোককাহিনীতে পাওয়া যায় এই জীবনসত্যের দেখা, সেই সঙ্গে ভিন্নভাবে হলেও মেলে আলাদা এক সমাজ ও জীবনের পরিচয়। তিব্বতের লোককাহিনী দুর্মর আকর্ষণে ভরা নিষিদ্ধ এক দেশের গল্পকথার যে-পরিচয় তুলে ধরেছে সেটা তাই বহন করে অধিকতর তাৎপর্য।

বড় আশা করে
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
চার্লস ডিকেন্স কেবল ইংরেজি সাহিত্যের নয়, বিশ্বসাহিত্যের এক প্রধান পুরুষ। তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর অন্যতম গ্রেট এক্সপেক্টেশন। এই উপন্যাসের বিশাল পরিসরে ডিকেন্স উনিশ শতকের ইংলন্ডের সমাজচিত্র মেলে ধরেছেন। কাহিনীর চমৎকার বুনোট পাঠককে মোহিত করে রাখে, বর্ণনার কৌশলে প্রতিটি চরিত্র একেবারে সজীব হয়ে ওঠে, আর বিভিন্ন চরিত্রের মানবিক রূপের পরিচয়-লাভের মধ্য দিয়ে একাত্ম হয়ে যেতে হয় সেই যুগ ও সেই সময়ের সাথে। কিশোর পাঠকদের জন্য বিশাল এই উপন্যাসের সংক্ষিপ্ত ভাষ্য দাঁড় করিয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অনুবাদে যাঁর অবদানের কোনো তুলনা নেই। বড় আশা করে নাম দিয়ে বাংলায় রূপান্তরিত চার্লস ডিকেন্সের উপন্যাসের পাঠ কিশোর-কিশোরীদের সামনে বিশাল এক জগৎ খুলে দেবে, সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে মানুষ হিসেবে তাদের চৈতন্যে সমৃদ্ধি যোগাবে।

প্রাচীন গ্রীসের বীরকাহনী
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
মানবসভ্যতার ইতিহাসে গ্রীক অবদানের কোনো তুলনা নেই। এই অবদান রচনা করেছিল প্রাচীনকালের যেসব গ্রীক মানুষ তাদের মনের শক্তির পরিচয় পাওয়া যায় গ্রীক বীরদের কাহিনীতে। পৌরাণিককালের গ্রীক কীর্তি-কাহিনী রূপকথার উপাদানে ভরপুর হলেও এর মধ্য দিয়ে মানুষের বীরত্ব, সাহস ও মহত্ত্বের পরিচয় ফুটে ওঠে। যুগে যুগে দেশে দেশে কবি-শিল্পী-সাহিত্যিকরা নানাভাবে বলেছেন গ্রীক বীরদের কথা। বাংলার কিশোর-কিশোরীদের জন্য দুঃসাহসী বীর পার্সিয়াস, থেসিয়াস ও নৌ-অভিযাত্রী আর্গোনটদের কাহিনী বর্ণনা করেছেন প্রবীণ লেখক অধ্যাপক কবীর চৌধুরী। এই বই গ্রীক লোককথার সঙ্গে কিশোর পাঠকদের প্রাথমিক পরিচিতি ঘটাবে এবং খুলে দেবে এক বিস্ময়কর জগতের দ্বার। লেখকের আশা, প্রথম পরিচয়ের পালা শেষে নবীন পাঠক উৎসাহী হবে আরো পঠন-পাঠনে এবং জানবে মানবের বিস্ময়কর কীর্তির গ্রীক অধ্যায়ের নানা দিক।

লায়নহার্ট দুই ভাই
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
"এক রহস্যময় ও একান্ত বিশ্বাসযোগ্য কাহিনী।”
পাবলিশার্স উইকলি
"পরিপূর্ণ হয়ে আছে উত্তেজনা, বিশ্বাসহন্তা, কায়ক্লেশে প্রাণরক্ষা ও রুদ্ধশ্বাস রহস্য দ্বারা।"
হর্ন বুক
দুনিয়াজোড়া কিশোর পাঠকদের মন জয়-করা কাহিনী এবার নিবেদিত হলো বাংলায়। অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন, সুইডেনের জনপ্রিয় শিশু-সাহিত্যিক, আধুনিক বিশ্বের দ্বাদশতম সর্বাধিক অনূদিত লেখক। তাঁর কাহিনীতে কল্পনা বাস্তবের চেয়েও বেশি সত্য হয়ে ফুটে ওঠে এবং কিশোর-কিশোরীদের টেনে নিয়ে যায় এক রহস্যময় জগতে। নানা এ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে ঘটে সত্য, সুন্দর ও ভালোবাসার জয়। বাংলায় এই প্রথম অনূদিত হলো অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের বই। আধুনিক বিশ্বের কিশোর সাহিত্যের এক প্রধান গ্রন্থের ভাষান্তরে সমৃদ্ধি অর্জন করলো বাংলার কিশোর সাহিত্য।

দ্য প্রেইরি
Original price was: 250.00৳.188.00৳Current price is: 188.00৳.
জেমস ফেনিমুর কুপার (১৭৮৯-১৮৫১) বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন রুদ্ধশ্বাস ওয়েস্টার্ন কাহিনি ও অ্যাডভেঞ্চার উপন্যাস রচয়িতা হিসেবে। লাস্ট অব দা মোহিকান্স তাঁর সুবিখ্যাত রচনা যা চলচ্চিত্রায়িত হয়ে আলোড়ন তুলেছিল বিশ্বব্যাপী। দ্য প্রেইরি উপন্যাসেও তিনি একই দক্ষতার পরিচয় দিয়েছেন। আমেরিকার বিস্তীর্ণ তৃণাঞ্চলে আদিবাসী ও অভিবাসীদের দ্বন্দ্বমুখর জীবন এখানে পেয়েছে নতুন মাত্রা। একই ভূমিতে দুই জনগোষ্ঠীর দুই জীবনধারা কীভাবে জড়িয়ে পড়ে নানা বিবাদ ও সম্পর্কে সেই নিষ্ঠুর লড়াই-প্রতিরোধ, প্রেম-ভালোবাসা, বিশ্বাস-অবিশ্বাস মিলিয়ে রুদ্ধশ্বাস কাহিনি বর্ণনা করেছেন লেখক। পরতে পরতে জেগে ওঠে পাঠকের আগ্রহ এবং বইয়ের পাঠ শেষ না হওয়া পর্যন্ত এর নিবারণ নেই। এমন কাহিনির সার্থক অনুবাদ করেছেন মোঃ শাহজাহান, যা অনুবাদ-সাহিত্যে উজ্জ্বল সংযোজন হিসেবে গণ্য হওয়ার দাবিদার।

রূপকথার রাজ্যে
Original price was: 500.00৳.375.00৳Current price is: 375.00৳.
ডেনমার্কের লেখক হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেন দুনিয়াব্যাপী শিশু-কিশোরদের কাছে এক সুপরিচিত নাম। গল্পের জাদুকর তিনি, রূপকথার আদল অবলম্বন করে রচনা করেছেন কালজয়ী অনেক কাহিনী, দেশ-কালের সীমানা পেরিয়ে গেছে তাঁর এইসব রচনা। তিনি মানুষ, প্রকৃতি ও জীবনকে অসাধারণ মমতাভরা চোখে দেখেছেন এবং সবকিছুতে বুলিয়ে দিয়েছেন প্রাণের স্পর্শ। ফলে চারপাশের চেনা জগৎ অজান্তেই রূপান্তরিত হয় রূপকথার ঝলমলে রাজ্যে, সেখানে কত ছবি- গান, হাসি-কান্নার খেলা। আন্দেরসেনের চরিত্রগুলো দুনিয়ার শিশুদের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেছে। মৎস্যকন্যা কিংবা কুচ্ছিত প্যাঁকারু, টিনের সেপাই অথবা ছোট্ট দেশলাইউলি এরা তো শিশুদের একান্ত আপনজন। ছোটদের প্রিয় বারোটি রূপকথার এমনি বই ঝলমলে রঙিন ছবিতে ভরপুর। বাংলাদেশের শিশু-কিশোরদের আন্দেরসেনের রূপকথার রাজ্যে পৌঁছে দেয়ার তাগিদ থেকে নিবেদিত হল এই গ্রন্থ। ১৮০৫ সালের ২ এপ্রিল ডেনমার্কের অদেন্স্ শহরে জন্মেছিলেন হান্স ক্রিশ্চিয়ান আন্দেরসেন, বিশ্বব্যাপী আনন্দমুখরভাবে পালিত হচ্ছে তাঁর দ্বিশততম জন্মবার্ষিকী। সেই আনন্দ-উৎসবে বাংলাদেশও শরিক হচ্ছে বর্তমান গ্রন্থের সুবাদে।

তুষারমানব
Original price was: 120.00৳.90.00৳Current price is: 90.00৳.
-25%
চিক্কোর কাবুক
Original price was: 125.00৳.94.00৳Current price is: 94.00৳.
টুপু ছেলেটি একটু ভিন্ন ধাতের, কল্পনাপ্রবণ চোখে দেখতে পায় শব্দের রঙ। বিদকুটে শখের ছোট মামার সঙ্গে বেরিয়ে পড়েছে পাহাড়ঘেরা অরণ্যভূমির উদ্দেশে। তারপর জড়িয়ে পড়ে একের পর এক রুদ্ধশ্বাস নানা ঘটনায়-একদিকে লুটেরা স্ট্যানলির দল, আর দিকে রয়েছে বুদ্ধিদীপ্ত বালক চিক্কো ও কুশল। এই অ্যাডভেঞ্চার কাহিনির পরতে পরতে জড়িয়ে আছে পাহাড়, অরণ্য ও প্রকৃতির কথা। সব মিলিয়ে ঝলমলে ভাষায় অসাধারণ এক কাহিনি শুনিয়েছেন মাহমুদুল হক, আমাদের কালের শক্তিমান লেখক।
ISBN 984-70124-0203-0

ভিতরগড়ের তিন মূর্তি
Original price was: 80.00৳.60.00৳Current price is: 60.00৳.
বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক শওকত আলী বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাই হচ্ছে তাঁর উপন্যাসের মূল বিষয়বস্তু। বাংলাদেশের আঞ্চলিক জীবনের অন্ত্যজ শ্রেণির জীবনচিত্র অঙ্কনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন

কি কি ডিয়ারি এবং বাদলদের অভিযান
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
এই কাহিনী চারটি পুতুল বাদল-বর্ষা-বৃষ্টি আর হিমুর, যারা পেয়েছিল প্রাণ। এই কাহিনী মিষ্টি জোনাকি কিকির, মিঠাপুকুরের ঝিলের ধারে যার বাস এবং শিকারি বালকদের তাড়া থেকে বাঁচতে যে ঢুকে পড়েছিল হরিণছানা ডিয়ারির চোখের ভেতর। এই কাহিনী বনের পশুপাখি গাছগাছালি তৃণলতার। সেই সঙ্গে এই কাহিনী লোভী ও হিংস্র মানুষদের যারা ধ্বংস করছে বন, কেটে ফেলছে গাছ, হত্যা করছে জীবজন্তু পশুপাখি। অবাক করা এই কাহিনী পাখা মেলেছে কল্পনায়, ঘটে চলে একের পর এক অত্যাশ্চর্য সব অঘটন। আনাগোনা চলে কতোরকম পশুপাখির, তাদের আচার- আচরণ-কথাবার্তা আনন্দের হুল্লোড় বয়ে আনে। বাদ্যি বাজিয়ে আসে আদ্যিকালের বদ্যি ঝিঁঝি। লোমের কম্বল-পরা ছিঁচকাঁদুনে ছুঁচো বেরয় খুঁজতে কুঁচো মাছ। হোৎকা ভালুক চৌধুরী শাসমল গাছের গুঁড়িতে আঁচড় কেটে লিখে রাখে বার্তা। আর আছে সবার ওপর বাঘমামা, 'ঘ্রাম ভ্রাম হালুম, এই তো আমি আলুম', বলে সে কি রাজকীয় আবির্ভাব তার! আনন্দময় বনে চলে ত্রস্ত শিকারির আনাগোনা, লোভী চতুরালি গাছ কেটে করছে সাফ, তার দোসর হয়েছে বনকর্তা, যার ভুঁড়ি এতো বিশাল যে বেল্ট আর কাঁধের ক্রস-ফিতে ছাড়া কোমড়ে প্যান্ট ধরে রাখতে পারে না। হৈ-চৈ ঠাট্টা-তামাশার পাশাপাশি চলে পশুপাখির বাঁচার লড়াই, চার পুতুল তাদের সঙ্গে হাত মেলায়, কাহিনীর, গতি হয়ে পড়ে রুদ্ধশ্বাস। মাহবুব সাদিক কিশোরদের জন্য এই চমৎকার কাহিনী শুনিয়েছেন আশ্চর্য ভাষায়, শব্দ নিয়ে খেলেছেন হুটোপুটি, আর কল্পনার রাজ্যে বিচরণ করলেও পা দুটো সবসময়ে রেখেছেন বাস্তবের শক্ত মাটিতে। ফলে অনন্যতায় ভাস্বর এক সার্থক ও মৌলিক কিশোর উপন্যাস তুলে দেয়া গেল নবীন-নবীনা পাঠকদের হাতে।

জলদস্যুর জলদেবতা
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
শরীফ খান সুন্দরবনের মানুষ, প্রকৃতিপ্রেমিক লেখক এবং মুক্তিযুদ্ধের আদর্শে সমর্পিত। এমনি ব্যক্তিত্ব যখন কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার কাহিনী লিখতে সচেষ্ট হন তখন রুদ্ধশ্বাস গল্পের পরতে পরতে জড়িয়ে থাকে জীবন ও প্রকৃতির ভিন্নতর অনেক উপাদান। সদ্য এস.এস.সি পরীক্ষা দেয়া দুই কিশোর রবি ও সাগর নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে বাংলার দক্ষিণাঞ্চলের বন ও সমুদ্রে আধিপত্য বিস্তারকারী জলদস্যুদের লুণ্ঠন অভিযানের সঙ্গে। উপস্থিত বুদ্ধি ও সাহসের সাথে তারা মোকাবিলা করে চলে একের পর এক বিপদসঙ্কুল ঘটনা। শেষ পর্যন্ত কোন্ পরিণতিতে পৌঁছয় তাদের অভিযান সেটা জানতে হলে গ্রন্থপাঠের আশ্রয় নিতে হবে, তবে আগাম কেবল এটুকুই বলে রাখা যায় 'জলদস্যুর জলদেবতা' নিছক অ্যাডভেঞ্চারের বই নয়, যদিও অ্যাডভেঞ্চারের তীব্র নাটকীয়তার পরিচয় রয়েছে অনেক। শরীফ খানের এই বই কিশোর পাঠকদের জীবনের ঘনিষ্ঠ পরিচয় যোগাবে, সাগর ও অরণ্যের গভীরে নিয়ে যাবে, আর তুলে ধরবে মুক্তিযুদ্ধের বাস্তবতার ভিন্নতর এক দিক। ফলে একবার পাঠেই নিঃশেষ হবে না এর আবেদন।
ISBN 984-165-419-

যুদ্ধদিনের ধূসর দুপুর
Original price was: 80.00৳.60.00৳Current price is: 60.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে
তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের ভেতরে সঞ্চারের লক্ষ্যে। শৈশব জগৎ যিনি উন্মোচন করেন বালকের মুগ্ধ আবেশে সেই কুশলী গল্পকার মাহমুদ আল জামান কিশোর-দৃষ্টিতে শুনিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের কথকতা। শহর ছেড়ে উদ্বাস্তু সহস্র মানুষের মিছিলে শরীক হয়ে কিশোর রাজীব এসেছে দূর গ্রামে, মুক্তিপিয়াসী মানুষেরা নতুন উদ্দীপনায় কেমন জেগে উঠছে, বালকের অবলোকনে আমরা পেয়ে যাই যুদ্ধদিনের হৃদয় তোলপাড় করা সেই ছবি। একাত্তরের এই কাহিনীর হাত ধরে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

আমরা করবো জয়
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা
বাংলাদেশের নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃদ্স্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্যে। দূর মফঃস্বল শহরের একদল কিশোরের জীবনের স্বাভাবিক দিনগুলো তচনচ্ করে দিল মুক্তিযুদ্ধ। দেশমাতৃকার মুক্তির লড়াইয়ের সঙ্গে তারাও ক্রমে জড়িত হয়ে পড়লো। সেই আশ্চর্য দিনগুলোর অনুপম আলেখ্য রচনা করেছেন কবি মাহবুব সাদিক। এই কাহিনীর সুবাদে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের গভীরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

যুদ্ধদিনে জোনাকি

মুক্তিযুদ্ধ : কিশাের উপন্যাসমালা বাংলাদেশের নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলাের হৃদস্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্যে। বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে মিলা মাহফুজা তুলে ধরেছেন এক কিশােরীর দৃষ্টিতে দেখা মুক্তিযুদ্ধের কাহিনী। আটপৌরে সাংসারিক ও সামাজিক জীবনে মুক্তিযুদ্ধ যে-সব অভিঘাত সঞ্চার করেছিল তার অনুপম ছবি রয়েছে এই কাহিনীতে। সেইসঙ্গে রয়েছে বীরত্বের নয়, জাগরণের বিবরণী। গােটা জাতি সংগ্রামী স্পৃহায় কীভাবে আলােড়িত হয়েছিল তার পরিচয় মিলবে গল্পের পাত্রপাত্রীর। জীবনের ঘটনা-ধরায়। এই কাহিনীর সুবাদে কিশাের পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের গভীরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয় -মন দিয়ে বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

আরো একটি বধ্যভূমি
Original price was: 80.00৳.60.00৳Current price is: 60.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে তুলে দেয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের ভেতরে সঞ্চারের লক্ষ্য থেকে। আমাদের কথাসাহিত্যের অন্যতম কারুশিল্পী আবুল মোমেন 'আরো এক বধ্যভূমি' গ্রন্থে মেলে ধরেছেন মুক্তিযুদ্ধের ভিন্ন এক প্রেক্ষাপট। মহান মুক্তিযুদ্ধের প্রগাঢ় স্মৃতি ভুলিয়ে দেয়ার যে প্রয়াস তার জাল উন্মোচনের ঘটনা ঘিরে গড়ে ওঠা এক রুদ্ধশ্বাস গ্রন্থ 'আরো এক বধ্যভূমি'। একাত্তর-পরবর্তী এই কাহিনীর হাত ধরে কিশোর পাঠকেরা পৌছে যাবে একাত্তরে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত হয়ে উঠবে সজীব বাস্তব এবং তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

সবখানেই যুদ্ধ
Original price was: 125.00৳.94.00৳Current price is: 94.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা বাংলাদেশের নবীন প্রজন্মের হাতে তুলে দেয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃদস্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্য থেকে। একাত্তরের পঁচিশে মার্চে ঢাকা শহরে সংঘটিত পাক বাহিনীর নিষ্ঠুর নিধনযজ্ঞের মুখে অন্য আরো অগুন্তি পরিবারের মতো একটি পরিবার পালিয়ে এক অজ পাড়াগাঁয়ে আশ্রয় নেয়। সেখানেও এক সময় শুরু হয়ে যায় প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি এবং শেষে বিজয় অর্জনের ঘটনা। এইসব কিছুতে কিশোর ছোটলু, গ্রামের ছেলে কসু, রহমত চাচা ও স্বপন মামার মতো চরিত্রদের মুক্তিযুদ্ধে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার নানা ঘটনা আশ্চর্য ছবির মতো করে এঁকেছেন চিত্রী ও কথাসাহিত্যিক রফিকুন নবী। এই বই পড়ে মনে হবে, একাত্তরের প্রতিটি বাঙালি পরিবারে এমনটাই ঘটেছিল। 'সবখানেই যুদ্ধ' পাঠে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের গভীরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং বুঝতে পারবে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

একাত্তরে ওরা
Original price was: 80.00৳.60.00৳Current price is: 60.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন
প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্যে। তরুণ কথাশিল্পী ফরিদুর রেজা সাগর ছোট্ট আকাশ ও মেঘনা নামের পিঠাপিঠি দুই ভাইবোনের মুক্তিযুদ্ধে সাহসী অংশগ্রহণের গল্প শুনিয়েছেন পরম কুশলতায়। শহর ও গ্রামের পটভূমিতে সংঘটিত এই উপন্যাসের কাহিনী রোমাঞ্চকর বলেই মন-কাড়া। আকাশ ও মেঘনার হাত ধরে এ-কালের কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

সোনালি দরজা
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
কিশাের উপন্যাসমালা বাংলাদেশের নবীন প্রজন্মের হাতে তুলে দেয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলাের হৃদস্পন্দনকে তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্য থেকে। শহুরে কিশাের স্বাধীন বেড়াতে আসে সুন্দরবন সংলগ্ন এক গ্রামে। প্রকৃতির মনােরম শােভা দেখতে দেখতে কোন্ অজান্তে জড়িয়ে পড়ে সে একাত্তরে স্থানীয়ভাবে। সঘটিত মুক্তিযুদ্ধের স্মৃতিবাহানা নাটকীয় ঘটনার সঙ্গে। পরিচিত হয় এমন সব চরিজেসঙ্গে, যারা স্বাধীনের সামনে ধীরে ধীরে মেলে ধরে মুক্তিযুদ্ধের এক ‘সােনালি দরজা'। তরুণ কথাশিল্পী শরীফ খানের ঝরঝরে কলমে লেখা এই উপন্যাসের ভেতর দিয়ে কিশাের পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের গভীরে, দূর অতীত আবার হয়ে। উঠবে সজীব বাস্তব এবং বুঝতে পারবে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।

যুদ্ধে যাওয়ার সময়
Original price was: 80.00৳.60.00৳Current price is: 60.00৳.
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্যে। প্রতিভাদীপ্ত তরুণ ঔপন্যাসিক মঞ্জু সরকার তাঁর প্রখর বাস্তববাদী ভঙ্গিতে বলেছেন যুদ্ধকালীন মানুষদের জীবনযাত্রার কথা। এখানে যেমন আছে বীরত্বের গাথা, তেমনি রয়েছে আপস, ভীরুতা ও গ্লানির পরিচয়। সর্বোপরি রয়েছে গেদার মতো এক অত্যাশ্চর্য চরিত্র, যে কাহিনী আমাদের হৃদয় ছুঁয়ে বলে যায়, সবসময়ই যুদ্ধে যাওয়ার সময়। একাত্তরের এই কাহিনীর হাত ধরে কিশোর পাঠকরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।