-25%
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা : কিছু স্মৃতি কিছু কথা
Original price was: 150.00৳.113.00৳Current price is: 113.00৳.

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
মুক্তিযুদ্ধের ইতিহাস-বিষয়ক একনিষ্ঠ গবেষক অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন নিছক বহুগ্রন্থ-প্রণেতা নন, তাঁর ইতিহাস-চর্চার মাধ্যমে ঘটেছে অনেক অজানা অধ্যায়ের উন্মোচন, অন্ধকার দিকের ওপর নতুন আলোকসম্পাত। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালের বিশ্ব ছিল আজকের দুনিয়া থেকে একেবারে আলাদা, বাঙালির জীবনপথ ন্যায়যুদ্ধ দেশে দেশে নাগরিক সমাজের মনোযোগ ও সহানুভূতি অর্জন করলেও বিশ্বের অধিকাংশ দেশের সরকার নিয়েছিল বিরোধী অবস্থান। প্রতিবেশী ভারত এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহ জোর সমর্থন জানালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব ছিল বাংলাদেশের অভ্যুদয়ের প্রবল বিরোধী। এরই অনুগামী হয়েছিল তৎকালীন মুসলিম বিশ্ব, যার অধিকাংশ ছিল তাঁবেদার রাষ্ট্র, মার্কিন অনুগত এবং ইসলামের নামে পাকিস্তান রক্ষায় সোচ্চার ও সক্রিয়। এমনি পটভূমিকায় মুক্তিযুদ্ধকালে মুসলিম বিশ্বের অবস্থানের সবিস্তার পরিচয় মেলে ধরেছেন লেখক। লেখকের অভিনিবেশ গবেষণায় মধ্যপন্থি কতক দেশের প্রসঙ্গও উঠে আসে যারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিলেও গণহত্যার অনুমোদন করেনি। এই গ্রন্থের পাঠ মুক্তিযুদ্ধকালীন বিশ্ব-বাস্তবতার অনালোচিত অধ্যায় যেমন মেলে ধরে, তেমনি ফুটিয়ে তোলে ইতিহাসের সত্য, কত বাধা উজিয়ে বাংলাদেশকে পৌঁছতে হয়েছিল বিজয়ে।

আবরুদ্ধ অশ্রুর দিন
Original price was: 250.00৳.187.50৳Current price is: 187.50৳.
ভোলানাথ বসু, বাগেরহাটের এক পরিবার-প্রধান, সফল ব্যবসায়ী, হৃদয়বান সজ্জন পরোপকারী পুরুষ, নানা টানাপোড়েনের মধ্য দিয়ে পথ চলে স্থিত হয়েছেন জীবনে, শহরের বনেদি এক বাড়ির স্বত্ব গ্রহণ করেছেন, হাল ধরেছেন বড় সংসারের, ব্যস্ততার মধ্যেও পুত্র-কন্যাদের মানুষ করে তুলবার দিকে রয়েছেন মনোযোগী। বাংলার আরো অনেক পরিবারের মতো জীবনানন্দে তৃপ্ত সুখময় সংসারযাত্রা হঠাৎ বাধাগ্রস্ত হয় উনিশ শ’ একাত্তরে, আন্দোলন-সংগ্রামে উত্তাল বাগেরহাট থমকে যায় পাকবাহিনী সূচিত গণহত্যাভিযানে। যে মাসে শহরে প্রবেশ করে সেনাবাহিনী, তাদের সাথে হাত মেলায় স্থানীয় অনুগত দালালগোষ্ঠী, যারা ভোলানাথ বসুর অপরিচিত নয়, অনেকে তার বদান্যতায় উপকৃতও বটে। এরপর ভোলানাথ বসুর জীবনপ্রদীপ আকস্মিক কীভাবে নিভিয়ে দেয়া হলো, নিষ্ঠুর যে হত্যা কাণ্ড ঘটলো তাঁরই আপন গৃহে সবার চোখের সামনে, পরিবারের দিশেহারা সদস্যরা, প্রবীণ মাতা থেকে কনিষ্ঠতম পুত্র, কীভাবে সবাই সেই ভয়ঙ্করতার মুখোমুখি হলেন, রক্তক্ষত অন্তরে বহন করে অশ্রু অবরুদ্ধ রেখে কেমন করে পরিচালনা করলেন আরেক সংগ্রাম- সেসব কথা ভাষায় বর্ণনা করা কঠিন। চল্লিশ বছর পর সেই স্মৃতিভাষ্য মেলে ধরেছেন পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী নিকটজন এবং বন্ধু-সুহৃদেরা। একাত্তরের নারকীয়তার এ-এক খণ্ড ছবি, নরকাভিজ্ঞতার মুখোমুখি মানুষদের ব্যক্তিগত নিবিড়তম অনুভূতির কষ্টকর প্রকাশ; তবে এই বয়ান আমাদের সামনে মেলে ধরে ইতিহাসের বড় সত্য, একজন মানুষ ও একটি প্রতীক হয়ে উঠলেন শহীদ ভোলানাথ বসু।

মরুযুদ্ধের গল্পকথা
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন বিশ্বের নানা দেশে এবং অর্জন করছেন বিচিত্র অভিজ্ঞতা। তেমনিভাবে সেনাবাহিনী মেডিক্যাল কোরের তৎকালীন মেজর ডা. মু. আমিনুল ইসলাম আকস্মিকভাবে ডাক পেলেন মিত্রবাহিনীর আওতায় ইরাক যুদ্ধে যোগ দিতে। আধুনিক যুদ্ধায়োজন অনেকভাবে প্রযুক্তি ও যন্ত্রনির্ভর, যুদ্ধঘাঁটিসমূহ সেখানে পালন করে বিশেষ ভূমিকা। সৌদি আরবে তেমনি এক যুদ্ধঘাঁটিতে দায়িত্বরত অবস্থায় থেকে তিনি অবলোকন করেছেন যুদ্ধসজ্জা ও আক্রমণের প্রস্তুতির দিক। সর্বাত্মক যুদ্ধ শুরুর আগে সীমান্ত-সংলগ্ন মরুভূমিতে তাঁবু গেড়ে তারা শরিক হন লড়াইয়ে। এই অভিজ্ঞতার পাশাপাশি তিনি দেখেছেন যুদ্ধের বাইরে সাধারণ মানুষের জীবনধারা, বিশেষভাবে সৌদি আরবে শ্রমিক ও পেশাদার বাঙালির জীবন। যুদ্ধের ভয়াবহতা ও নির্মমতার বাইরে এ-হচ্ছে মরুযুদ্ধের গল্পকাহিনি, প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সঞ্জাত এবং আমাদের পরিচয় করিয়ে দেয় জীবনের আরেক বাস্তবতার সাথে। পাঠকের জন্য এ-এক ব্যতিক্রমী অভিজ্ঞতা, ভিন্ন স্বাদের বই।