-25%
সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) প্রামাণ্য চিত্রের গ্রন্থরূপ
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর শুরু হয় আরেক অবিশ্বাস্য। হত্যাযজ্ঞ। কারাবন্দি অবস্থায় নিহত হন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরকে সামরিক আদালতে প্রহসনের বিচারের পর তড়িঘড়ি ফাঁসিতে ঝোলানো হয়, ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত সময়ে সশস্ত্র বাহিনীর কয়েক হাজার অফিসার ও সৈনিককে এমনিভাবে মৃত্যুপুরীতে ঠেলে দেয়া হয় এইসব ঘটনা হয়ে আছে ইতিহাসের অনালোচিত অধ্যায়, রাজনৈতিক মহল তো বটেই, ইতিহাসবিদ-গবেষক-রাজনীতিক বিশ্লেষক কোনো পক্ষ থেকে এ-বিষয়ে আলোচনা-পর্যালোচনা- বিশ্লেষণের প্রয়াস বিশেষ দেখা যায় না। ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে মৃত্যুবরণকারী সেনাকর্মকর্তা ও সৈনিকদের অনেকের ন্যূনতম মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয় নি, বন্দি অবস্থায় তো বটেই, এমন কি তাঁদের মৃত্যুর পরও। বাংলাদেশের ইতিহাসের কলঙ্কময় এই মৃত্যুমিছিল বিষয়টি প্রবলভাবে আলোড়িত করেছিল নবীন সাংবাদিক ও গবেষক আনোয়ার কবিরকে। স্ব-প্রণোদিত হয়ে তিনি উদ্ধার করেছেন বহু তথ্য, আলাপ করেছেন। মৃত্যুবরণকারীদের পরিজনের সঙ্গে এবং কয়েক বছরের নিষ্ঠাবান শ্রমের ফসল হিসেবে নির্মাণ করেছেন একই শিরোনামে সাড়ে দশ ঘণ্টার প্রামাণ্যচিত্র। সেই প্রামাণ্যচিত্রের গ্রন্থরূপ এখন পাঠকদের হাতে তুলে দেয়া হচ্ছে, যে-বই মেলে ধরবে অনেক অজানা কাহিনী, ফুটিয়ে তুলবে নিবিড় মানবিক ছবি, হৃদয় তোলপাড় করে তোলার পাশাপাশি জন্ম দেবে অনেকানেক জিজ্ঞাসার। সব জিজ্ঞাসার জবাব গ্রন্থে হয়তো মিলবে না, তবে আলোড়িত পাঠক যদি স্বয়ং হয়ে ওঠেন অনুসন্ধানী, বিশ্লেষণের দক্ষতা করে তুলতে। পারেন শাণিত, তাহলেই সার্থক বিবেচিত হবে এই নিবেদন।

সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান
Original price was: 450.00৳.338.00৳Current price is: 338.00৳.
মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ নিয়ে লেখালেখির সূত্রপাত হয়েছিল স্বাধীনতা অর্জনের বেশ কয়েক বছর পরে। খুব সামান্য তথ্যই সেখানে সন্নিবেশিত হয়েছিল। বিগত দশকে মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর নানাভাবে আলোকপাত করা হলেও সাত বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মদানের কাহিনী নিয়ে বড় পরিসরে ইতিহাস-রচনা কেউ করেননি। আত্মাহুতি-দানকারী বীরদের পারিবারিক সামাজিক পটভূমি, মুক্তিযুদ্ধে যোগদানের প্রেরণা এবং যুদ্ধের ময়দানে বীরত্বময় ভূমিকা সবিস্তারে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন মুক্তিযুদ্ধের আরেক বীর নৌ-কম্যান্ডো শাহজাহান কবির বীরপ্রতীক। খুব সহজ ছিল না এই কাজ, বীরশ্রেষ্ঠরা নন্দিত হলেও তাঁদের সম্পর্কে তথ্যভান্ডার কোথাও গড়ে ওঠেনি। দেশজুড়ে নানা স্থান থেকে তাঁরা উঠে এসেছেন, লড়াই করেছেন বিভিন্ন অঞ্চলে, সেসব তথ্য ছড়িয়ে আছে বহু স্থানে। ফলে চারণের মতো ঘুরে ঘুরে লেখককে সংগ্রহ করতে হয়েছে তথ্য, যাচাই-বাছাই করতে হয়েছে বিভিন্ন বয়ান। তিনি গিয়েছেন দেশের নানা প্রান্তে, সাক্ষাৎকার নিয়েছেন অনেক মানুষের এবং ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে নিবেদন করেছেন সাত বীরশ্রেষ্ঠের সপ্তসুরের জয়গান। বিশেষভাবে নতুন প্রজন্মের জন্য প্রবীণ প্রজন্মের যোদ্ধা যে গ্রন্থ উপহার দিলেন তা’ ইতিহাসের বহমানতা জোরদার করবে, এটা আমাদের বিশ্বাস। এমন গ্রন্থ পাঠক, বিশেষভাবে নবীন-নবীনাদের হাতে তুলে দিতে পেরে আমরা তাই একই সঙ্গে আনন্দ ও কৃতজ্ঞ বোধ করছি।

সাত সওদা
Original price was: 250.00৳.187.50৳Current price is: 187.50৳.
সেলিম আল দীন বাংলা নাটকের প্রবাদপুরুষ হিসেবে পেয়েছেন অকুণ্ঠ স্বীকৃতি। অকালে তাঁর জীবনাবসান নাট্যজনদের সচকিত করে তুলেছে এই অসাধারণ প্রতিভাবান মানুষটির বিপুল সুকৃতি বিষয়ে। তাঁর ব্যতিক্রমী নাট্যপ্রয়াস সম্পর্কে দুই বাংলার বিদগ্ধজনদের সম্যক উপলব্ধি ও নবতর বোধেল সঞ্চার বেশ আগে থেকেই লক্ষ্য করা গিয়েছিল। আর তাই নাট্যকারের পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুধীজনের রচনা একত্র করে শুভকামনার ডালি সাজাবার একটি উদ্যোগ গৃহীত হয়েছিল সেই সময়। নানা দীনের প্রয়াণের পর, নিবেদিত হচ্ছে পাঠকদের হাতে গভীর পরিতাপ ও বেদনাবোধ নিয়ে। জন্মবার্ষিকীর আনন্দ-আয়োজনের সঙ্গে বিচ্ছেদের সুর মিশে গেল বটে তবে সবকিছু ছাপিয়ে রইলো এই প্রবল অনুভব, যাঁকে কেন্দ্র করে এমনি আয়োজন, সেই সেলিম আল দীন তো চিরঞ্জীব, ছিলেন আমাদের পথচলার সাথী ও কাণ্ডারি, আগামীতেও তিনি হয়ে রইবেন চিরসাথী চিরনির্ভর। আর তাই পুরনো সেই আয়োজনকে আর নতুনভাবে হালফিল করার চেষ্টা নেয়া হয়নি, যেমন ছিল পূর্বতন উদ্যোগ সেভাবেই প্রকাশিত হচ্ছে বর্তমান গ্রন্থ। সময়ের ছাপ ও সময়হীনতার বোধ মিলিয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে ভিন্ন আরেক ধরনের শ্রদ্ধাঞ্জলি, অনন্য এক নাট্যকারের উদ্দেশে নিবেদিত।

-26%
সাতচল্লিশের বঙ্গভঙ্গ, উদ্বাস্তু সময় এবং আমাদের মিনা পরিবার
Original price was: 350.00৳.262.00৳Current price is: 262.00৳.
১৯৪৭ সালের দেশভাগ তছনছ করে দিয়েছিল লক্ষ মানুষের জীবন। আপন ভূমি থেকে উৎখাত হয়ে অযুত পরিবার পাড়ি দিয়েছিল অজানা-অচেনা ভূখণ্ডের দিকে, সীমান্তের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত, ও-ধার থেকে এ-ধার। উদ্বাস্তু হওয়ার এই প্রক্রিয়া কোনো সাময়িক ঘটনা ছিল না, উদ্বাস্তু পরিবারের সদস্যরা বাকি জীবন নানাভাবে বহন করে চলেছেন দুঃখস্মৃতি। সেই সাথে নতুন পরিবেশে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজ অবস্থান গড়ে নেয়ার সংগ্রামও তো আরেক আনন্দ-বেদনার কথকতা। উদ্বাস্তু অভিজ্ঞতা নিয়ে পশ্চিমবঙ্গে লেখালেখি হয়েছে অনেক, কিন্তু তুলনামূলকভাবে পূর্ববাংলায় আগত বাঙালি মুসলিম উদ্বাস্তুদের কথা বিশেষ জানা যায় নি। যাঁরা এসেছেন মুসলমানের আবাসভূমিতে তাঁদের স্মৃতিকাতরতা পাকিস্তানি বাস্তবে বোধ করি অনুমোদিত বা গ্রহণযোগ্য ছিল না। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসের সেই পর্বের দিকে বড় অংশ মানুষের আগ্রহে ভাটা পড়তে থাকে। এমনি পটভূমিকায় দেশভাগের ষাট বছরেরও বেশি সময় পর, উদ্বাস্তু এক বালক পরিণত বয়সে ধীরে ধীরে গেঁথে তুলেছেন দেশভাগ ও দেশান্তরী হওয়ার বয়ান। এই কাহিনী একটি পরিবারের, সেই সাথে এই কাহিনী লক্ষ উদ্বাস্তু মানুষের, তাঁদের বেদনা ও জীবন-সংগ্রাম বোঝার অবলম্বন।

সাধারণ লোকের কাহিনী
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
দিনযাপনের তুচ্ছাতিতুচ্ছ ঘটনাক্রমের ধারায় বয়ে চলে যে সাধারণ জীবন তার আড়ালে থাকে জীবনের আরেক বড় সত্য। আপাত নিস্তরঙ্গ জীবন প্রশান্ত মহিমায় ধারণ করে দূর অতীতের তরঙ্গভঙ্গ উত্তালতা। আকস্মিক ঘটনাসূত্রে খুলে যাওয়া স্মৃতির ঝাঁপি সেই সত্যরূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় উপন্যাসের পত্র-পাত্রীদের। ন্যায়-অন্যায়ের বিচার করাটা বুঝি ঔপন্যাসিকের দায়িত্ব নয়, তাঁর উদ্দিষ্ট সেই মানবিক পরিস্থিতি নিবিড়ভাবে অনুভব করা, যেখানে আলোছায়ার খেলায় কতো-না বৈপরীত্যের টানাপোড়নে ক্ষতবিক্ষত প্রতিটি হৃদয়। এই বিদীর্ণ মানবাত্মার স্বরূপ-সন্ধানী লেখক রশীদ করীম, সাধারণ লোকের কাহিনী মেলে ধরেছেন আশ্চর্য পরিমিতিবোধ ও গভীর সংবেদনশীলতা নিয়ে এবং এভাবে পৌঁছে গেছেন বোধের সেই অতলে, যা স্পর্শ করা একজন শিল্পীর পক্ষেই কেবল সম্ভব। আমরা অনুভব করি অন্তরের গহিনে বহন করা অপূর্ণতার বেদনাবোধ নিয়ে পূর্ণতাসন্ধানী মানুষের অভিযাত্রা, ন্যায়-অন্যায়, সুখ-দুঃখের অতীত এক মানবিক ভূমিতে উপনীত হই এবং উপলব্ধি করি মানবসত্তার অপার মহিমা। রশীদ করীম, আমাদের অগ্রণী কথাসাহিত্যিক, সাধারণের মোড়কে এমন এক অসাধারণ জীবনোপলব্ধির কাহিনী উপহার দিয়েছেন, যা কেবল মহৎ লেখকেরাই পারেন।

সাম্প্রদায়িকতা ও সম্প্রীতি ভাবনা
Original price was: 250.00৳.187.00৳Current price is: 187.00৳.
সাম্প্রদায়িকতা সমাজদেহে যে বিষ সঞ্চার করে তার জের বহন করতে হয় গোটা সমাজকে, এর সদস্য প্রতিটি মানুষকে। মানবকে নির্মাণ করে সাম্প্রদায়িকতা এবং এর প্রশ্রয়ে সমাজের অন্তর্গত কোনো কোনো মানব হয়ে ওঠে দানব। সাম্প্রদায়িকতার জন্য কড়া দাম মেটাতে হয় সমাজকে, রক্তবন্যায় ভেসে অগ্নিদহনে দগ্ধ হয়ে সেই মূল্য তো আমরা অতীতে কম দেইনি। তারপরও সমাজের সম্প্রীতি বিনষ্ট করে সম্প্রদায়গত হানাহানি বিদ্বেষের ভয়াবহ খেলায় মেতে ওঠার ক্ষেত্রে কোনো কমতি ঘটেনি, বরং অশুভ বিবিধ স্বার্থের মিলনে তা হয়ে উঠছে আরো নির্মম, আরো সর্বগ্রাসী। এর বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের যে প্রতিরোধ, তা অধিকতর ব্যাপক, গভীর ও জোরদার করার প্রয়োজন পূর্বের যে-কোনো সময়ের চেয়ে জরুরি হয়ে উঠেছে। সেই লক্ষ্য থেকেই প্রণীত হয়েছে বর্তমান গ্রন্থ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মুক্তচিন্তার উদারবাদী ব্যক্তিত্বদের সম্মিলিত আয়োজন। ঢাকা এবং কলকাতায় অনুষ্ঠিত যৌথ সভায় নিবেদিত এসব নিবন্ধ আমাদের কালের এক প্রধান সমস্যার ওপর যেমন আলোকপাত করছে, তেমনি সংকট মোকাবিলার পথরেখারও ইঙ্গিত দিচ্ছে। গ্রন্থের পরিসর ছোট হলেও এর তাৎপর্য তাই বিশাল।

সিনডারেলা
Original price was: 125.00৳.94.00৳Current price is: 94.00৳.
সৎ মা আর সং দুই বোনের অত্যাচারে সিনডারেলার জীবনে কোনো সুখ নেই। দিনভর কাজ করে মরে সে, পালন করে সকলের ফরমায়েশ। তার জীবন কি এমনিভাবেই কাটবে? হঠাৎ দেখা-পাওয়া পরী মা কি পালটে দিতে পারবে তার জীবন?
যারা একেবারে ছোট নয়, যাচ্ছে স্কুলে, নিজেরাই বানান করে পড়তে শিখেছে, তাদের জন্য এই বই। ডিজনির কাহিনীর চেনা সব চরিত্র নিয়ে মজার মজার গল্প। আর রয়েছে পাতা জুড়ে ঝলমলে ছবি। তবে শুরু হোক বই পড়া

সিলেট মুক্তিযুদ্ধের শহীদ স্মারক
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
বাংলার প্রতিটি জনপদের মানুষ কতো ভাবেই-না জড়িয়েছিলেন মুক্তিযুদ্ধের সঙ্গে! কতো রক্ত, অশ্রুসজল কতো কাহিনী, কতো বীরত্ব আর ত্যাগের গাথা জড়িয়ে আছে বাংলার শ্যামল মাটির পরতে পরতে। সাধারণ মানুষ পরম মমতায় এইসব পরিচয় ধারণ করতে প্রয়াসী হয়েছেন বিভিন্ন শহীদ স্মারক নির্মাণ করে। অধিকাংশ ক্ষেত্রেই নিরাভরণ এইসব স্মারক প্রকাশ করছে অনেক গভীর সত্যকে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস রচনায় অনন্য এক পথিকৃৰ তাজুল মোহাম্মদ। এর আগে তৎার কাছ থেকে আমরা পেয়েছি’সিলেটে গণহত্যা’, ‘সিলেটের যুদ্ধকথা’ এবং ’ ভাষা আন্দোলনে সিলেটে’ শিরোনামী গ্রন্থসমূহ। মুক্তিযুদ্ধের অঞ্চলভিত্তিক ইতিহাস রচনায় তাজুল মোহাম্মদ যে নিষ্ঠা ও একাগ্রতার পরিচয় দিয়ে চলেছেন, তার সর্বশেষ দৃষ্টান্ত ’ সিলেটে মুক্তিযুদ্ধের শহীদ স্মারক’ নামের এই সচিত্র অ্যালবাম। দীর্ঘ কয়েক বছরের আন্তরিক পরিশ্রমের ফসল এই গ্রন্থ মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাস রচনায় েযমন রাখবে অপরিমেয় অবদান, তেমনি এই মমতাময় প্রকাশ সাধারণ পাঠক সমাজেও আদৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

সিলেটে গণহত্যা
Original price was: 400.00৳.300.00৳Current price is: 300.00৳.
-25%
সিলেটের মুসলিম সমাজ : আধুনিকায়ন ও রবীন্দ্রচর্চা
Original price was: 500.00৳.375.00৳Current price is: 375.00৳.
সিলেটের সন্তান দীপংকর মোহান্ত নানাভাবে স্বভূমির ইতিহাস- ঐতিহ্যে অবগাহন করে চলেছেন। তাঁর এই অনুসন্ধিৎসার রয়েছে গর্তীরতা ও সজীবতা। তিনি দৃষ্টিপান করতে পারেন চলছি-ধারার ইতিহাস বিচারের গভীরে, এই বিবেচনায় যেসব বিষয় তিনি ভুলে আনেন সেখানে রয়েছে নতুনড় এবং অন্যতর এক সঙ্গীবতা। নিলেট তো ববীন্দ্রনাথের ‘শ্রীভূমি’, যা কেবল প্রাকৃতিক রূপবৈভবের কারণে নয়, সিলেটের জনসমাজে যে সম্প্রীতির আবহ, বৈচিত্র্যকে সহজিয়াভাবে ধারণ করার ক্ষমতা, তা সিলেটকে আগাদা সৌন্দর্য যুগিয়েছে। সিলেটের এই অনন্যতার পেছনে মুসলিম সমাজের ভূমিকার ওপর আলোকপাত করেছেন লেখক ও গবেষক দীপংয়র মোহান্ত। ধারাবাহিক এই হরিহাস নামার কেন্দ্রে রায়েছেন রবীন্দ্রনাথ ঠাকুব, বিশেষভাবে ১৯১৯ সালে তাঁর সিলেট আগমন। পুলানুপুলভাবে সেইসব ঘটনাবলির অভিরাশ দিয়েছেন লেখক যা রবীন্দ্র-গবেষক ও সমাজ-ইতিহাসবিদদের জন্য চিন্তার নানা খোরাক যোগানে। মুসলিম বিশ্বৎসমাজে রবীন্দ্রময়া এবং তার পরস্পরায় রবীন্দ্র- প্রয়াগোত্তরকালে, বিশেষভাবে পাকিস্তান আমলে, রবীন্দ্রনাথ ও বাঙালি দঞ্জ মেলে ধরতে বৃহরর সমাজের ভূমিকা এই আলোকে বিশ্লেষিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এ-এক ব্যাতিক্রমী এন্থ, কেবল সিলেট নয়, বাঙালি সমাজের মুক্তি-সাধনার বড় পরিচর এখানে মোল। মননশীল পাঠকের জন্য এ-এক বিশেষ পাওয়া।

সিলেটের যুদ্ধকথা
Original price was: 300.00৳.225.00৳Current price is: 225.00৳.
‘সিলেটে গণহত্যা’ গ্রন্থ রচনার সুবাদে তাজুল মোহাম্মদ বিপুল পরিশ্রম ও একাগ্র নিষ্ঠার স্বাক্ষর রেখে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস প্রণয়নে তিনি এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছেন। তাঁর সেই অনন্য প্রচেষ্টার পরবর্তী ফসল ‘সিলেটের যুদ্ধকথা’। বৃহত্তর সিলেট জেলা জুড়ে একাত্তরের সংগ্রামী সাহসী মানুষ যে বিশাল রণক্ষেত্র তৈরি করেছিলেন, তারই সবিস্তার বিবরণসমৃদ্ধ গ্রন্থ। এই কেবল একটি জেলার মুক্তিযুদ্ধের আঞ্চলিক কাহিনী নয়, আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপ্তি ও বৈশিষ্ট্য অনুধাবনের জন্যও অপরিহার্য তাথ্যিক গ্রন্থ বিশেষ। সিলেটের দূর-দূরান্ত ঘুরে ঘুরে দীর্ঘদিনের প্রয়াসে পরম যত্নের সঙ্গে ছোট-বড় অজস্র যুদ্ধের বিবরণ সংগ্রহ করেছেন তাজুল মোহাম্মদ। তাঁর সেই ধৃত বিবরণে এই গ্রন্থের প্রতিটি অধ্যায়ে সজীব হয়ে উঠেছে ঐ এলাকা বৃত্তের একাত্তরের শহিদ যোদ্ধৃবৃন্দের আত্মদান, সাধারণ মানুষের ভূমিকা আর এসব কিছুর সমাহারে কল্লোলিত যেন বাংলার সেই একদার রক্তেভেজা বিশাল প্রান্তর। ‘সিলেটের যুদ্ধকথা’ এমনিভাবে ধ্বনিত করছে সমগ্র বাংলাদেশেরই যুদ্ধস্পনন্দন।

সুকান্তের হস্তাক্ষরে কবিতার পাণ্ডুলিপি
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
কবি-কিশোর সুকান্ত বাংলা প্রগতি-সাহিত্যের অনন্যসাধারণ চরিত্র। একুশ বছর না পেরোতেই তিনি যক্ষ্মা রোগাক্রান্ত হয়ে ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। স্বল্পায়ু জীবনে যেমন প্রগতি-আন্দোলনের নানা কর্মকাণ্ডের সঙ্গে নিবিড় সম্পৃক্তি গড়ে তুলেছিলেন, তেমনি অসাধারণ সব কবিতার মধ্য দিয়ে নিজের জন্য করে নিতে পেরেছিলেন আলাদা আসন। বয়সে অনতিতরুণ হলেও রচিত কবিতার মধ্য দিয়ে অবিস্মরণীয় অনেক পঙ্ক্তির জন্ম দিয়েছেন তিনি, যা আজো কাব্যপ্রেমীদের মুখে মুখে ফেরে। এতদ্সত্ত্বেও সুকান্তের রচনা অপূর্ণতার বেদনায় আচ্ছন্ন করে পাঠকের চিত্ত, কেননা তাঁর প্রতিশ্রুতির ঝলক মাত্র দেখা গেল, আলোক-উদ্ভাসিত হলো না কবির মনন ও চরিত্র। এই অপূর্ণতার দুঃখবোধ কখনো তো মোচন হওয়ার নয়, তবু কবি যা লিখে গেছেন তা অবলম্বন করেই আমাদের বুঝে নিতে হবে কবির হৃদয় ও মনন। এই প্রয়াসে এক বিশিষ্ট মাত্রা যোগ করেছেন সাহিত্যসেবী ও সংস্কৃতি-গবেষক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী তাঁর সংগ্রহে দীর্ঘদিন আগলে রাখা সুকান্তের হস্তাক্ষরে কবিতার পাণ্ডুলিপি প্রকাশ করে। দুর্লভ এই সংগ্রহ আগ্রহী পাঠকদের সামনে কবি-কিশোর সুকান্ত ভট্টাচার্যের এক নিবিড় পরিচয় তুলে ধরবে, কবিকে জানা যাবে আরো অন্তরঙ্গ ও গভীরভাবে এই পাণ্ডুলিপি গ্রন্থের সুবাদে।