-25%
মরণজয়ী লালমোহন সেন
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
সন্দ্বীপের সন্তান লালমোহন সেন ঢাকা পড়েছিলেন বিস্মৃতির আড়ালে, ইতিহাসের ধূসর আবরণ সরিয়ে তাঁকে আবার জনসমক্ষে তুলে আনলেন বেলাল মোহাম্মদ, মুক্তিযুদ্ধের সূচনাকালে যিনি পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা। মুক্তির মন্দিরের সোপানতলে যাঁরা জীবন বলিদান করেছেন তাঁদের স্মরণ করার মধ্যে জাতি ফিরে পেতে পারে নতুন প্রাণশক্তি, লালমোহন সেনের জীবনকথা সেই সত্যটি আবার আমাদের স্মরণ করিয়ে দেয়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে যোগ দিয়েছিলেন সদ্য-যুবা লালমোহন, তারপর দ্বীপান্তরে বন্দি ছিলেন দীর্ঘ ষোল বছর। ১৯৪৬ সালে মুক্তির পর আপন ভূমি সন্দ্বীপে এসে স্থিত হতে না হতেই সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে ঘাতকদের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তাঁর এই ট্র্যাজিক জীবনাবসান আলোড়িত করেছিল গোটা ভারতকে, কিন্তু দেশভাগ ও অব্যাহত হানাহানির পটভূমিকায় তাঁকে আর কেউ স্মরণে রাখে নি। তবে কোনো আত্মদানই বুঝি বৃথা যাওয়ার নয়, বিস্মরণ যতো প্রবল হোক ইতিহাসের সত্য- জাগরণ রোধ করার সাধ্য কারো নেই। বেলাল মোহাম্মদের জিয়নকাঠির স্পর্শে মরণের বুক থেকে আবার জেগে উঠলেন লালমোহন সেন, বিস্মরণের সাগরের কালাপানি পেরিয়ে ঘরের ছেলে আবার ফিরলেন ঘরে এবং বর্তমান কৃশকায় গ্রন্থ সেই ঐতিহাসিকতার প্রমাণ হয়ে থাকবে।

উইনির চোখে ম্যান্ডেলা
Original price was: 120.00৳.90.00৳Current price is: 90.00৳.
দক্ষিণ আফ্রিকার মুক্তি-আন্দোলনের অবিসংবাদিতক নেতা নেলসন ম্যান্ডেলা যখন কারাগারে দুঃসহ জীবন কাটাচ্ছেন, স্ত্রী উইনি ম্যান্ডেলা বর্ণবাদী শাসন-পীড়ন উপেক্ষা করে পরিচালনা করছেন বন্দিমুক্তি ও সমাজমুক্তির আন্দোলন, যুগলের সংগ্রামী প্রেরণায় দীপ্ত হয়ে দেশে দেশে পরিচালিত হচ্ছে সংহতি আন্দোলন, তখন সেই ১৯৮৮ সালে, বাংলাদেশের নারীমুক্তি সংগ্রামের নেত্রী মালেকা বেগম রচনা করেছিলেন গ্রন্থ উইনির চোখে ম্যান্ডেলা। উইনি ম্যান্ডেলার জবানিতে অন্তরঙ্গ ভঙ্গিতে লেখা এই গ্রন্থ যেমন সংগ্রামী যুগলজীবনের পরিচয় মেলে ধরেছিল তেমনি প্রতিফলিত করেছিল কালো মানুষদের সুদীর্ঘ ও অনন্য লড়াই। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছিল ১৯৯১ সালে, এর অব্যবহিত আগে ২৭ বছরের বন্দিত্ব মোচন করে মুক্ত মানুষ হিসেবে বের হয়ে আসেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের অবসানের পর শান্তিপূর্ণভাবে সমন্বয়ের সমাজ নির্মাণে দক্ষিণ আফ্রিকার যে প্রয়াস সেখানে চিড় ধরে উইনি ও নেলসনের যৌথ জীবনে, তাঁদের মধ্যে বিচ্ছেদ রচিত হয় চিন্তা ও কর্মের ক্ষেত্রেও, দু’জন হয়ে ওঠেন দুই পথের যাত্রী। এমনি পটভূমিকায় গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশকালে সঙ্গতভাবেই নতুন অধ্যায় যোগ করেছেন লেখক, সংবেদনশীলতার সঙ্গে মেলে ধরেছেন টানাপোড়েনের জীবনের বহুমাত্রিকতা ও জটিলতা। জীবনের পরিবর্তনের সঙ্গে মিলে সংস্করণ থেকে সংস্করণে যুক্ত হয়েছে নতুন অধ্যায়, বর্তমান ভাষ্যে তা বৃহত্তর রাজনৈতিক পটভূমিকায় নারী-পুরুষের ব্যক্তিজীবনে কর্তৃত্বের অভিঘাতকে মেলে ধরে গ্রন্থকে দিয়েছে অনন্য মাত্রা।

জীবনের গান গাই
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
গণমানুষের গান ও নজরুলের গান গেয়ে দেশবাসীর হৃদয়মন জয় করেছিলেন শেখ লুতফর রহমান বহু আগেই। শারীরিক প্রতিবন্ধকতা তিনি যেমন বরাবর তুচ্ছ করেছেন তেমনি জীবনের কোনো বাধাই কখনো গ্রাহ্যের মধ্যে আনেন নি। মুসলিম পরিবারের সংস্কারের গণ্ডি ভেঙে গান শেখবার তাগিদে এসেছিলেন কলকাতায়। ধ্রুপদী সঙ্গীত শিক্ষাগ্রহণের পাশাপাশি গণনাট্য সংঘের সঙ্গে যোগাযোগ তাঁর ভেতর সঞ্চার করে ভিন্নতর এক বোধ। শিল্পের সাধনা ও শিল্পীর সামাজিক দায়, উভয় বিষয়েই নিষ্ঠাব্রতী হয়ে ওঠেন তিনি। পাকিস্তানি যুগের প্রথমদিককার তমসাচ্ছন্ন দিনে তাঁর সাহসিক গণসঙ্গীত দেশবাসীর জন্য বিশেষ উদ্দীপনা যুগিয়েছে। এক্ষেত্রে তিনি পালন করেছেন পথিকৃতের ভূমিকা। আমাদের বিগত দশকগুলোর আন্দোলন-প্রতিবাদের সঙ্গে যে গানগুলোর নিবিড় যোগ তেমন বহু গানের সুরকার হচ্ছেন তিনি। সুকান্ত-সিকান্দার আবু জাফরের কবিতায় সুরারোপে যে দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন তা তুলনারহিত। এই গুণী শিল্পী এখানে বলেছেন তাঁর সঙ্গীতজীবনের কথা, যে শিল্পসাধনার সঙ্গে মিলেমিশে আছে এই বাংলার মানুষের মুক্তির নানামুখী প্রয়াস। ফলে এই বই যেমন সঙ্গীতের কথা, তেমনি জীবনেরো কথকতা।

-93%
জীবন মরণ
Original price was: 1,250.00৳.94.00৳Current price is: 94.00৳.
রশীদ করীম আমাদের প্রবীণতম ও প্রধানতম কথাসাহিত্যিক। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে তাকিয়েছেন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোর দিকে। দিনলিপি নয়, সমাজেতিহাস নয়, তিনি বরং বলতে চেয়েছেন কিছু মানুষের কথা, তাঁর আপনজন, বল্যাসখী, ভাই-বন্ধু-আত্মীয়দের কথা এবং সেই সূত্রে চল্লিশের দশকের কলকাতার বিকাশশীল মুসলিম মধ্যবিত্ত ও অভিজাতজনের কথা। একে তিনি বলেছেন তাঁর সোয়ান-সঙ্, মরালগীতি, বিষণ্নতার রেশ বহন করা শেষ জীবনের গান। খ্যাত-অখ্যাত অনেক ব্যক্তি-মানুষের কথা বলেছেন রশীদ করীম, যাঁদের সান্নিধ্য তাঁর জীবন-দৃষ্টিভঙ্গি গড়ায় সহায়ক হয়েছে। সেই সুবাদে আমরা এক হারিয়ে যাওয়া যুগের রূপ-রস-বর্ণ-গন্ধময় পরিচয় লাভ করি। জীবনের প্রতি পরম ভালোবাসা সকল তুচ্ছতাকে কেমন মহিমময় করে তোলে, জীবন মরণ’, সেই সত্যেরই আরেক ভিন্নতর উদ্ভাসন, এক অনুপম সাহিত্য-গ্রন্থ।

জীবনস্মৃতি – দ্বিতীয় খণ্ড
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
শরদিন্দু দস্তিদার বিপুল অভিজ্ঞতায় সমৃদ্ধ অশেষ শ্রদ্ধাভাজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর জীবনস্মৃতির। প্রথম পর্বে তিনি বলেছিলেন তিরিশের দশকের গোড়া থেকে একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অবধি রাজনৈতিক উত্তালতার কথা। বর্তমান গ্রন্থে নিবেদিত হয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের তিন দশকের পথ-পরিক্রমণকালে অর্জিত অভিজ্ঞতা। বামপন্থার সঙ্গে তাঁর আবাল্য যোগ, স্বীয় মতাদর্শে তিনি বরাবর একনিষ্ঠ এবং রাজনৈতিক সততায় তাঁর তুলনা খুঁজে পাওয়া সমকালে একান্ত দুর্লভ। এমন একজন মানুষের দৃষ্টিকোণ থেকে সমকালীন রাজনীতির গতিধারার বিশ্লেষণ ও আপন জীবনাভিজ্ঞতার বয়ান সব ধরনের পাঠকের জন্য বড় এক পাওয়া। অকপটে তিনি বলেছেন অনেক কথা, আত্ম-সমালোচনাতেও দ্বিধা বোধ করেন নি, আরও পেশ করেছেন স্বীয় মতাদর্শিক দল ও সাথিদের প্রয়াসের সবিস্তার বিবরণী। রাজনৈতিক দর্শনে থাকতে। পারে ভিন্নতা ও পার্থক্য, কিন্তু সেসব অতিক্রম করে পাঠক এখানে পাবেন একজন ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনের ভাষ্য, যা যোগান দেবে অনেক তথ্যের এবং সেই সঙ্গে চিন্তা ও উপলব্ধির অনেক খোরাক।

ঋত্বিককে শেষ ভালোবাসা

ঋত্বিক ঘটক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি-পুরুষ, ক্রুদ্ধ আবেগপ্রবণ প্রতিভাবান এক মানুষ, বাধাবন্ধনহীন উদ্দাম জীবনের মোমবাতি দু’দিকেই পুড়িয়েছিলেন যিনি। এমনি এক ঋত্বিকের পরিচয় সবাই জেনে এসেছেন এতোকাল। তার বিপরীতে প্রথমবারের মতো এখানে মেলে ধরা হলো ঋত্বিকের বাল্য-কৈশোর ও যুবা বয়সের পারিবারিক পটভূমির অন্তরঙ্গ ঘরোয়া ছবি। ঋত্বিকেরই যমজ বোন প্রতীতি দেবী, ভাইয়ের প্রতি স্মৃতি-তর্পণ হিসেবে নিবেদন করেছেন এই গ্রন্থ। ভিন্ন এক জীবনচিত্র আমরা পাই এখানে, বিত্ত ও চিত্তের ভৈববে সমৃদ্ধ ভরাট সংসারে এক কিশোরের বেড়ে-ওঠা, তরুণ মনে সমাজের বঞ্চনা ও অসঙ্গতির অভিঘাত, সর্বোপরি দেশভাগের বেদনাদীর্ণ ঘটনাস্রোতে দিকভ্রষ্ট জীবন- এই সবের মধ্য দিয়ে ফুটে উঠেছে সম্পূর্ণ আলাদা এক ঋত্বিকের ছবি। ঋত্বিক-জীবনের এই অচেনা দিককে না জানলে শিল্পী ঋত্বিককে জানা কখনো পূর্ণতা পাবে না। প্রতীতি দেবী বর্তমান গ্রন্থে কেবল তাঁর প্রাণের ভাইয়ের কথাই বলেন নি, ঋতিবেকের প্রাণের কথাই ফুটে উঠেছে এই নিবিড় ও অসাধারণ স্মৃতিচিত্রণে।

কখনো চম্পা কখনো অতসী-স্মৃতিকথন
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
সর্বজনশ্রদ্ধেয় সংস্কৃতিবেত্তা, সাহিত্য-বিশ্লেষক, মার্ক্স্বাদী নন্দনতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রণেশ দাশগুপ্ত জীবন-সায়াহ্নে উপনীত হয়ে ফিরে তাকিয়েছেন অতিক্রান্ত পথের দিকে। বিশ শতকের দ্বিতীয় দশক থেকে তার বেড়ে-ওঠা পর্বের সূচনা এবং কৈশোর অতিক্রান্ত হতে না হতেই শুরু হয় রাজনীতির পাঠ গ্রহণ। সেই সঙ্গে চলে সাহিত্য ও সংস্কৃতির অধ্যয়ন। ফলে উপমহাদেশীয় সমাজ, সংস্কৃতি ও রাজনীতির দীর্ঘকালীন নিবিড় পর্যবেক্ষক তিনি। বর্তমান স্মৃতিকথন তাঁর বাল্য, কৈশোর ও প্রথম যৌবনের দিনগুলোকে কেন্দ্র আবর্তিত, আত্মকথনে পরাঙ্মুখ এক জ্ঞানতাপসের এই স্মৃতিচারণ বহুমাত্রিক তাৎপর্যে উজ্জ্বল। টুকরো টুকরো অনেক ঘটনার মধ্য দিয়ে মানুষ রণেশ দাশগুপ্তকে যেমন আমরা পাই, তেমনি পেয়ে যাই বৃহত্তর সমাজ-সত্যের ইশারা। হীরক-খণ্ডের মতো দ্যুতিময় এই গ্রন্থ আমাদের সবার জন্য এক পরম পাওয়া।

নন্দনে নন্দিনী
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
‘মধ্যরাতের অশ্বারোহী’ গ্রন্থ যে অনন্য রচনাধারার পরিচয় মেলে ধরেছিল তার তৃতীয় পর্ব ’নন্দনে নন্দিনী’র মাধ্যমে সেই ত্রিখণ্ড বা ট্রিলজির মালা গাঁথা সম্পন্ন হলো। স্মৃতিকথা নয়, সাংবাদিকতা কিংবা রাজনীতির প্রত্যক্ষদর্শী ভাষ্য নয়, আত্মোপলব্ধির পরিচয় মেলে ধরার জন্য অনন্য এক কাঠামো ও ভঙ্গি খুঁজে ফিরছিলেন ফয়েজ আহ্মদ এবং সেই বিশিষ্ট কথ্যভঙ্গি যে তিনি সার্থকভাবে আয়ত্ত করতে পেরেছেন ’মধ্যরাতের অশ্বারোহী’ সৃষ্ট আলোড়ন ও আগ্রহ থেকে তা উপলব্ধি করা যায়। সেই ধারাবাহিকতায় তিনি এবার বলেছেন গভীরতর জীবনোপলব্ধির কথা, যেখানে রাজনৈতিক মত-পার্থক্য ছাপিয়ে জেগে ওঠে দরদি মনের ঔদার্য, সমাজসত্য মেলে ধরার পাশাপাশি পরিস্ফুট হয়ে নিবিড়তম ব্যক্তিগত অনুভূতি। আশ্চর্য সংযম ও পরিমিতি নিয়ে অনেক না-বলা কথা এবার বলেছেন লেখক, বাল্যের পারিবারিক ও সামাজিক আবহের বিভিন্ন রসমণ্ডিত কাহিনী উপস্থাপন করেছেন, শেখ মুজিবর রহমানসহ ঘনিষ্ঠ অথচ ভিন্নপথযাত্রী ব্যক্তিত্বদের জীবনের বিভিন্ন ঘটনার সুবাদে অনুপম প্রতিকৃতি তিনি এঁকেছেন। সর্বোপরি পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের নিবিড়তম অনুভূতির যে পরিচয় মেলে দেয় আমাদের সামনে। হাস্য-পরিহাসময় ঝলমলে গল্পকথার সূত্রে সমাজ ও ইতিহাসের ব্যাপ্তি যেমন প্রকাশ পায়, তেমনি আনন্দ ও বেদনার গভীরতর ব্যঞ্জনা ব্যক্তিমানবের গহিনলোকে নিয়ে যায় আমাদের। এমনি বিরল গ্রন্থপাঠ যে-কোনো পাঠকের জন্য আলাদা অভিজ্ঞতা, যা বয়ে আনে জীবনচেতনার প্রসারতা। ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘সত্যবাবু মারা গেছেন’ এবং ‘নন্দনে নন্দিনী’ অনন্য ট্রিলজি হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে আমাদের সৃষ্টিশীল রাজনৈতিক সাহিত্যে।

নোয়াখালী : ১৯৪৬

১৯৪৬ সাল বাংলার ইতিহাসের এক উত্তাল সময়। ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং তৎপরবর্তী দাঙ্গা-হাঙ্গামায় বিপর্যস্ত হয়েছিল মানবভাগ্য। নোয়াখালী ও বিহারের প্রত্যন্ত অঞ্চলে জ্বলে উঠেছিল আগুন, বয়ে দিয়েছিল নীরিহ মানুষের রক্তস্রোত, হিন্দু-মুসলিম সাধারণজনের জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার। সেই কঠিন সময়ে শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে প্রত্যন্ত নোয়াখালীর গ্রামে উপস্থিত হয়েছিলেন গান্ধীজি, দুর্গত হিন্দুদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। পরে তিনি গিয়েছিলেন বিহারে, দুর্গত মুসলমানদের রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায়। নোয়াখালীতে আরো জড়ো হয়েছিলেন নানা স্থান থেকে আগত সমাজকর্মী, তাঁদের একজন সিলেটের সুহাসিনী দাস, ১৯৪৬ সালের ডিসেম্বরে যিনি এসেছিলেন নোয়াখালী, কাজ করেছিলেন পরের বছরের মার্চ মাস পর্যন্ত। তাঁর সেই সময়ের ডায়েরিতে প্রতিদিনের কর্মকাণ্ডের বিবরণী লিপিবদ্ধ করেছিলেন। সেই ডায়েরি সম্পাদনা করে ভূমিকা, টীকাভাষ্যসহ বর্তমান গ্রন্থ প্রস্তুত করেছেন তরুণ গবেষক দীপংকর মোহান্ত। সেই সুবাদে আমরা পাই ইতিহাসের এক টালমাটাল সময়ের বাস্তব ছবি, যখন একদিকে লুপ্ত হয়েছিল মানবিক অনুভূতি ওসৌভ্রাতৃত্ব, আরেকদিকে চলেছিল মানবতার উত্থানের আয়োজন। মানুষের মানবিক হয়ে োঠার সেই নিরন্তর সাধনারই দলিল নোয়াখালী : ১৯৪৬।

বেলাশেষের কথকতা
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
কবীর চৌধুরী কয়েক খণ্ড জুড়ে বিস্তৃত আপন জীবনকথা প্রকাশ করেছেন নাই বা হল পারে যাওয়া শিরোনামে। সেই কাহিনীর অখণ্ড সংস্করণ প্রকাশ শেষেও তাঁর জীবনতরী বেয়ে চলা তো থেমে থাকে নি, ক্লান্তিহীন সৃজনপ্রয়াস ও কর্মপ্রয়াসে সমাজ ও মননে সমৃদ্ধি যোগাবার নিরন্তর সাধনাতেও কোনো বিরাম ঘটে নি। বয়সের কারণে কর্মক্ষেত্র থেকে সবাই যখন অবসর নেন, নিজেকে গুটিয়ে আনেন আপনকার ছোট বৃত্তে, তখন, সেই অশীতিপর বয়সেও কবীর চৌধুরী চিরনবীন পুরুষ, শারীরিক বিঘ্নতা অতিক্রম করে প্রসন্ন চিত্তে চারপাশের জীবনের সঙ্গে নিবিড় সম্পৃক্তি রচনা করেন, নবীন-প্রবীণ সবাইকে প্রাণিত করে চলেন। বাংলাদেশের এই অগ্রজপুরুষ সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব তাঁর জীবনকথায় যে নতুন নতুন পর্ব যোগ করে চলেছেন তা আমাদের জন্য এক বড় পাওয়া। এই প্রাপ্তির অধ্যায়ে সর্বশেষ সংযোজন বেলাশেষের কথকতা পাঠকচিত্ত আলোড়িত করবে নিঃসন্দেহে।

নাই বা হলো পারে যাওয়া (ষষ্ঠ পর্ব)

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী দীর্ঘ কর্মময় জীবনের অধিকারী। তাঁর দেখার অভিজ্ঞতা বিশাল, আগ্রহের ব্যাপ্তি বিপুল, কর্মের ক্ষেত্রেও ততোধিক বিস্তৃত। ফলে তাঁর স্মৃতিকথায় ব্যক্তি ও সমাজ, শিল্প ও সংস্কৃতি, দেশ ও বহির্দেশ ইত্যাদি নানা দিক উন্মোচিত হয়েছে ব্যক্তিকথার সুবাদে, প্রতিফলিত হয়েছে সমাজের দ্বন্দ্ব-সংকট-গতিময়তা। সর্বোপরি, বয়স বাড়লেও মনের সজীবতা তিনি হারাননি, বরং প্রাজ্ঞ এক দৃষ্টিতে আগ্রহের ক্ষেত্রগুলো বিচার করতে পারেন, সমাজের বিভিন্ন বিকাশমুখী আয়োজনে আপন সম্পৃক্তি ও ভালোবাসা দিয়ে আশীর্বাদ যোগান। ইতিপূর্বে সমাপ্ত পাঁচ পর্বের দীর্ঘ স্মৃতিচারণ শেষেও তাই তাঁর পথচলার বিরাম নেই এবং অব্যাহত অভিযাত্রায় অর্জিত সাম্প্রতিকতম অভিজ্ঞতাসমূহ নিয়ে হয়েছে নাই বা হল পারে যাওয়ার চূড়ান্ত পর্ব। পাঠকদের জন্য এক-এক অনন্য পাওয়া।

নাই বা হল পারে যাওয়া – ৪র্থ পর্ব
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
প্রজ্ঞা ও মানবিকতা স্নাত গভীর ও প্রসারিত -দৃষ্টিভঙ্গির অধিকারী কবীর চৌধুরীর কর্মমুখর জীবনের অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায় নাই বা হল পারে যাওয়া স্মৃতিগ্রন্থের চতুর্থ পর্বে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে 'সরকারি উচ্চপদে অধিষ্ঠিত থেকে নিষ্ঠার সাথে কর্তব্যপালন "করে আবার তিনি স্বেচ্ছায় ফিরে এসেছেন শিক্ষকতায়, যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। নব-উদ্ভূত দেশের সর্বমুখী বিকাশের তাগিদ মূর্ত করতে আপন ভূমিকা পালন সূত্রে তিনি জেনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানুকে। -শোষাগত দায়িত্ব পালনে তিনি যেমন থেকেছেন নিষ্ঠাবান, তেমনি উদার সমাজবাদী চিন্তার প্রতি তাঁর পক্ষপাতে কখনো চির ধরে নি। ফলে জড়িত হয়েছেন সমাজতান্ত্রিক ধারানুগত বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংস্থার সঙ্গে। কর্মের সুবাদে এবং সামাজিক দায়িত্ব পালনের সূত্রে বহুবার বিদেশ ভ্রমণের সুযোগ ঘটেছে তাঁর। যেমন দেখেছেন দুনিয়ার নানা দিক, তেমনি এসেছেন বহু গুণীজনের সান্নিধ্যে। বর্তমান স্মৃতিপর্বে এইসব অভিজ্ঞতার সবিস্তার বিবরণের মধ্য দিয়ে কেবল জীবনকথা নয়, বিশাল পটভূমিকায় বিশেষ কালের ছবিটিও ফুটে উঠেছে। সহজ ভঙ্গিতে বলে যাওয়া কবীর চৌধুরীর জীবনস্মৃতি তাই পাঠককে ব্যক্তিগত ও বৃহত্তর উভয় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

নাই বা হলো পারে যাওয়া (প্রথম-তৃতীয় পর্ব)

বিদ্যানুরাগ, সাহিত্যানুরাগ, মানবপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা থেকে নানামুখি কর্মে ব্রতী রয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সফল জীবনের অধিকারী তিনি, বিপুল অবদান দ্বারা সমাজকে যুগিয়ে চলেছেন অশেষ সমৃদ্ধি এবং নিরন্তর সাধনার মাধ্যমে অর্জন করেছেন অগণিতজনের ভালোবাসা ও শ্রদ্ধা। তাঁর ব্যক্তিজীবন তাই আমাদের সামাজিক রূপান্তরের অংশী এবং স্মৃতিকথার সুবাদে তিনি যখন মেলে ধরেন আপন জীবনের উন্মেষ ও কর্মকাণ্ড, বলেন পারিবারিক, সামাজিক ও কর্মবৃত্তের কথা, তখন একই সঙ্গে আমরা পাই ব্যক্তি ও সমাজের অন্তরঙ্গ পরিচয়। শৈশব থেকে শুরু করে একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত দীর্ঘ সময়পর্বের জীবনকথা বিধৃত হয়েছে তিন পর্বে রচিত এই আত্মকথনে। কালের বিচারে সময়ের যে ব্যাপ্তি তার চেয়ে অনেক বিশাল ইতিহাসের এই পর্বের পরিবর্তনময়তা ও তাৎপর্য। প্রশান্ত চিত্ত ও পরিশীলিত মানসের অধিকারী প্রাজ্ঞজন মৃদৃকণ্ঠে একান্ত ঘরোয়া ভঙ্গিতে বলেছেন আপন কথা। ব্যক্তি, মানুষ ও দেশকালের মধ্যে আমাদের অনায়াসে পরিক্রমণ ঘটে প্রায় অজান্তে কাহিনীর সূত্র ধরে। নাই বা হল পারে যাওয়া স্মৃতিগ্রন্থের ধারায় এক অনন্য সংযোজন, যে গ্রন্থের পাঠ জোগাবে চিত্তের সমৃদ্ধি, আত্মোপলব্ধির উপাদান।

ওস্তাদ আলাউদ্দীন খাঁ জীবনী ও পত্রসম্ভার
Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳.
জীবনাচার, দুইয়ের মিলনে ব্যতিক্রমী হয়ে উঠেছিল তাঁর ব্যক্তিত্ব। উত্তর ভারতের শিল্প-সমঝদার রাজপরিবারের আনুকূল্যে তিনি লাভ করেছিলেন, ভ্রমণ করেছেন বিশ্বের নানা দেশ, সঙ্গীত-গুরু হিসেবে তালিম দিয়েছেন কালজয়ী শিক্ষার্থীদের, সুরবাদনে অগণিত মানুষের হৃদয় মাতিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি, অথচ জীবনাচার ও জীবনদৃষ্টিভঙ্গিতে তিনি সর্বদা থেকে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের সন্তান। আলাউদ্দিন খাঁর শিল্পসাধনা ও জীবনসাধনার গভীরতা উপলব্ধির জন্য তাই প্রয়োজন ভিন্নতর দৃষ্টিভঙ্গি। তাঁর পরিবারের এক উত্তরপুরুষ সঙ্গীতে সমর্পিতপ্রাণ মোবারক হোসেন খান আপন লাল জেঠার জীবনভাষ্য দাঁড় করাবার পাশাপাশি নিবেদন করেছেন তার পত্রসংকলন। জীবনকথা ও পত্রসাহিত্যের এ যেন এক যুগলবন্দি এবং এর মাধ্যমে আমরা বুঝি পৌঁছতে পারি সুরমূর্চ্ছনার অন্যতর স্তরে, যখন জীবনের ভিন্নরূপ আমাদের সামনে প্রতিভাত হয়, যে ভিন্নতার অনন্য সাধক ও বাদক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ব্যতিক্রমী সুরস্রষ্টা সম্পর্কে এ তাই আলাদা এক গ্রন্থ।

অভিজাত গণতন্ত্রী – আব্দুর রশীদ চৌধুরী
Original price was: 100.00৳.75.00৳Current price is: 75.00৳.
গণতন্ত্রের সঙ্গে আভিজাত্যের মিলন কামনা করেছিলেন সুসাহিত্যিক প্রমথ চৌধুরী। আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী মনে হলেও এই আকাঙ্ক্ষার মধ্যে প্রতিফলিত হয়েছিল সুন্দরের অনুপম এক স্বপ্ন। গণতন্ত্র সমাজের সদর্থক কৃতিসমূহ তথা মূল্যবোধের আভিজাত্য ধারণ করেই হবে বিকশিত- এমনি স্বপ্নসাধনা বাস্তবে কোন্ রূপ পেতে পারে তার এক বিরল উদাহরণ সৃষ্টি করেছিলেন সিলেটের আব্দুর রশীদ চৌধুরী। স্ব-প্রতিষ্ঠিত এই মানুষটি জীবনে নানা সাফল্যের অধিকারী হয়েছিলেন, সংগ্রাম করেই তাঁকে এগোতে হয়েছিল এই পথে। সেটেলমেন্টের কাজে তিনি কৃতিত্বের পরিচয় দেন, চা-বাগান পরিচালনায় উদ্যোক্তার ভূমিকা পালন করেন, সেইসাথে নারীমুক্তির পক্ষে গ্রহণ করেন দৃঢ় ভূমিকা, পত্রিকা প্রকাশনায় পালন করেন পথিকৃতের দায়িত্ব। ব্রিটিশ শাসনের নেতিবাচকতার বিরুদ্ধে তিনি ছিলেন দ্বিধাহীনভাবে সোচ্চার। আসাম ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে জনবিরোধী আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণে তিনি কখনো পিছপা হননি। কোনো রাজনৈতিক দলভুক্ত হননি তিনি, সর্বদা ছিলেন জনস্বার্থের পক্ষে। আভিজাত্য ও গণতন্ত্রের মিশেল ঘটানো বিস্মৃত এই মানুষটির জীবনকীর্তি পুনরুদ্ধার করেছেন অপূর্ব শর্মা, যা আজকের দিন বহন করে বিশেষ তাৎপর্য।

মুক্তিপথের অভিযাত্রী – আমীনূর রশীদ চৌধুরী
Original price was: 150.00৳.112.50৳Current price is: 112.50৳.
‘সিলেটবন্ধু’ হিসেবে পরিচিত আমীনূর রশীদ চৌধূরী কেবল সিলেটের নিরিখে নয়, সমাজসচেতন উদার অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী ব্যক্তিত্ব হিসেবে তিনি গোটা বাংলার সমাজ-সাধনার শক্তিময়তার প্রতিনিধিত্ব করেন। সম্ভ্রান্ত ও আলোকিত মুসলিম পরিবারের এই সদস্য ব্রিটিশ উপনিবেশিক আমলে, ত্রিশ ও চল্লিশের দশকের উত্তাল আন্দোলনের সঙ্গে, ছিলেন নিবিড়ভাবে যুক্ত। স্বদেশী আন্দোলনের তরুণ কর্মী পরে নেতাজী সুভাষচন্দ্র বসুর বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হন। বারংবার কারাভোগ ও নির্যাতন তাঁকে বিন্দুমাত্র টলাতে পারেনি চলার পথ থেকে। পাকিস্তানি দ্বিজাতি-তত্ত্ব্ ও সাম্প্রদায়িক দর্শনের বিরুদ্ধে তিনি ছিলেন সাদা সোচ্চার। সাপ্তাহিক যুগভেরী পত্রিকার প্রকাশনা ও সম্পাদনায় অশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। চা-বাগান শিল্পের পরিচালনা ও বিকাশে তাঁর ছিল নেতৃভূমিকা। সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেন বিশেষ দক্ষতার সঙ্গে এবং এক পর্যায়ে পাক-বাহিনীর হাতে বন্দি হয়ে অশেষ নির্যাতন ভোগ করেন। নিভৃতচারী ও প্রচারবিমুখ এই অনন্য ব্যক্তিত্বের কীর্তিগাথা রচনার ব্রতী হয়েছেন অপূর্ব শর্মা, আমাদের সকলের জন্য মেলে ধরেছেন প্রেরণাদায়ক এক জীবনকথা।